Hakikat Books
বাংলা

অধ্যায় 14 / 73

গোসল অধ্যায়

গোসলের ফরযঃ হানাফি মাযহাবের মতে গোসলের ফরজ ৩টি, মালিকী মাযহাবের মতে ৫টি, শাফেয়ী মাযহাবের মতে ২টি, এবং হাম্বলি মাযহাবের মতে একটি। হানাফি মাযহাব অনুযায়ীঃ ১- পানি দ্বারা মুখের ভিতরে একবার ধৌত করা। দাঁত ও দাঁতের মাড়ি ভিজানো ফরযের অন্তর্ভুক্ত। (অতি প্রয়োজন ছাড়া হানফি মাযহাব অনুসারী কোন মুসলিম দাঁতে ক্যাপ বা ফিলিং করতে পারবে না। প্রয়োজনে তারা নকল দাঁত লাগাতে পারবে যাতে করে গোসলের সময় সেটা খুলে ঠিকভাবে ধৌত করা যায়। যদি কোন মুসলিম অতি প্রয়োজন ছাড়াই দাঁতে ক্যাপ বা ফিলিং করিয়ে ফেলে তাহলে সে অসুবিধা এর কারণে ওযর এর সম্মুখীন হবে, তখন গোসলের সময় সে মালেকী বা শাফেয়ী মাযহাবের অনুসরণ করতে পারবে। এমতাবস্থায় গোসলের বা নামাজের অযুর প্রয়োজন হলে নিয়তের সাথে এটা যোগ করবে যে, ”আমি শাফেয়ী (বা মালেকী) মাযহাবের অনুসরণ করছি,, ২- নাকের ছিদ্রে একবার করে পানি পৌছানো, ৩- সমগ্র শরীর একবার ধৌত করা। শরীরের অসুবিধাজনিত অঙ্গসমুহ বাদ দিয়ে সমস্ত শরীর ধৌত করা ফরযের অন্তর্ভুক্ত। যদি শরীরের কোন অংশ জরুরাত এর কারনে ধৌত করা না যায়, যেমনঃ দূর্ঘটনার ফলে এমন কিছু হল যেটা ব্যক্তির অনিচ্ছায় হয়ে গেছে তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিবেন এবং তার গোসল সহীহ শুদ্ধ) হয়ে যাবে ইনশাল্লাহ। "দুররুল-মুখতার, বই অনুযায়ী, দুই দাঁতের মাঝে আটকে থাকা কোন খাবার বা দাঁতের মাড়িতে আটকে থাকা খাবারের কারণে গোসল অশুদ্ধ হবে না। এটা হল ফতোয়া অনুযায়ী। কেননা, পানি খাবারের ভিতরে ঢুকে যাবে এবং তাকে ভিজিয়ে দিবে। তবে যদি খাবারটা কঠিন পদার্থ হয় তবে পানি তার ভিতরে প্রবেশ করতে পারবে না। আর এটাই হলো এ বিষয়ের আসল কথা। ইবনে আবেদিন (রঃ) বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেনঃ এটা খুলাসাত-উল- ফতোয়া বইতেও আছে যে, এটা (গোসল) শুদ্ধ হয়ে যাবে কেননা পানি তরল হওয়ায় এটা খাবারের ভিতরে প্রবেশ করবে (সুতরাং খাবারকে ভিজিয়ে দিবে)। অবশ্য যদি এমন হয় যে, যদি পানি খাবারের ভিতরে প্রবেশ করতে না পারে তবে গোসল শুদ্ধ হবে না, এটা সর্বসম্মত ভাবে আলেমগণের মত। একই ধরনের মত পাওয়া যায় *হিলইয়াত-উল- মুযাল্লি, নামক বইতেও, (লিখেছেন ইবনে আমির হাজ্ব হালাবি রঃ) ৮৭৯ হিজরী, ১৪৭৪ স্রীস্টাব্দে) যদি দাঁতে লেগে থাকা খাবারের অংশগুলো অনবরত চাপ লাগার পরেও কঠিন পদার্থই থেকে যায় তবে তাতে এ খাবারের ভিতরে পানি প্রবেশ করতে পারবে না, এ অবস্থায় গোসল করলে সেটা শুদ্ধ হবে না। কেননা এটাতে কোন জরুরাত নেই [অন্য কথায়, এটা অনিচ্ছায় হয়নি], অথবা এটা কোন রকমের 'হারায, ও নয় [অর্থাৎ পরিস্কার করায় কোন অসুবিধা নেই, চাইলেই পরিস্কার করা যায়]।

"হালাবি-ই সাগির, বইতে লিখা আছে, যদি দাঁতের ফাকে রুটি বা অন্যান্য খাদ্য থাকা বস্থায়ও কেউ গোসল করে তবে সেটা সহীহ হয়ে যাবে, ফত্ববোয়া অনুযায়ী, এমনকি সে যদি এটাও মনে করে যে পানি (গোসলে ব্যবহৃত) দাঁতের ফাকে প্রবেশ করেনি। 'খুলাসাত-উল-ফতোয়া, বই অনুযায়ীও এ ফতোয়াকে গ্রহণ করা হয়েছে। তবে কতিপয় আলেমের মতে, যদি খাদ্য কণা কঠিন পদার্থ হয় তবে গোসল সহীহ হবে না। এই সর্বশেষ ফয়সালাটা 'যাহীরাত-উল-ফাত্বোয়া, বইতে দেয়া হয়েছে (লিখেছেন বুরহানুনদ্দিন মাহমুদ বিন তাজুদ্দিন আহমেদ বিন আব্দুল আধীয বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, জন্ম ৫৫১ হিজরী [১১৫৬ স্রীস্টাব্দ]- শহীদ ৬১৬ হিজরী [১২১৯ সীস্টাব্দ])। এটা সুযুক্তিপূর্ণ একটা ফয়সালা। কেননা, ব্যবহৃত পানি তার নীচে পৌছুতে পারবে না। এবং এটা 'জরুরাত,ও নয় 'হারায,ও নয়।

"দূররুল-মুস্তাক্কা, “ বইয়ে নিম্নরূপ বলা হয়েছে- দাঁতের ফাকে খাবার লেগে থাকা অবস্থায় গোসল সংক্রান্ত আলোচনায় কিছু আলেম যুক্তি দিয়ে দেখিয়েছেন যে গোসল সহীহ হয়ে যাবে, যদিও অন্যান্যরা ভিন্নভাবে চিন্তা করেন। তবে সতর্কতা জন্য, পূর্বেই হাত দ্বারা লেগে থাকা খাবার বের করে ফেলা যায়। "মারাক-ইল- ফালাহ,তে তাহতায়ীর ভাষ্য মতে, যদি দাঁতের ফাকে বা দুই দাঁতের মাঝে খাবার লেগে থাকে তবুও গোসল সহীহ হয়ে যাবে। কেননা, পানি হলো তরল পদার্থ এবং তাদের ভিতরে সহজেই চুয়ে যাবে। যদি খাবার চাবানোর পরেও শক্ত থাকে, তবে তা গোসল সহীহ হওয়াকে বাধাগ্রস্থ করে। আর এমনই লেখা আছে 'ফাতহ-উল-কবাদির, নামক বইয়ে।

'বাহরুর-রাইক, নামক বইয়ে আছে, যদি দাঁতের ফাকে বা দুই দাঁতের মাঝে খাবার লেগে থাকে তবুও গোসল সহীহ্ হয়ে যাবে। কেননা, পানি হলো নিখুত পদার্থ যাযে কোন কিছুর ভিতরেই সহজে চুয়ে যাবে। 'তেজনিস, (বাতা জনিস) নামক বইতেও একই কথা বলা হয়েছে। সদরুস-শেহীদ হুসামাদ্দিন বলেছেন, এ অবস্থায় গোসল সহীহ হবে না এমন কি অবশ্যই লেগে থাকা খাবার বের করতে হবে এবং দাঁতের কোটরে পানি প্রবাহিত করতে হবে। খবার বের করে ভালোভাবে ধৌত করাই নিরাপদ।

[১] ফতোয়া হলো চুড়ান্ত ব্যাখ্যা যেখানে একজন বিজ্ঞ ইসলামি আলেম ধর্মীয় বিষয়ে কোন মুসলিমের প্রশ্নের উত্তর দেন। যে তথ্য উপাত্তের ভিত্তিতে তিনি ফতোয়া দেন সেটা প্রদানকৃত ফতোয়ার সাথে যুক্ত করে দেন।

[২] আলাউদ্দীন হাসকাফি রাহমাতুল্লাহি আলাইহি এটি লিখেছেন (জন্ম ১০২১ হি- মৃত্যু ১০৮৮হি [১৬৭৭ স্রীস্টাব্দ])

*ফতোয়া-ই- হিন্দীয়া, বইয়ে বণণিত আছেঃ এ যুক্তিটাই সত্যের কাছাকাছি যে, দাঁতের ফাকে বা দুই দাঁতের মাঝে লেগে থাকা খাবার অবস্থায় কোন ব্যক্তি গোসল করলে সেটা সহীহ হয়ে যাবে।একই যুক্তি 'জাহীদীতেও লেখা আছে। তারপরেও, এটাই যুক্তিযুক্ত যে আগে খাবার বের করা অতঃপর দাঁতের ফাকে পানির প্রবাহ দেয়া। এমনই বলা হয়েছে ক্বাষীখান পুস্তকে। নাতিফি নামক বইতে বলা হয়েছে যে, দাঁতের চারিপাশে খাবার লেগে থাকা অবস্থায় গোসল করলে সেটা পরিপুর্ণ' হবে না এবং খাবার বের করে দিয়ে তারপর সুন্দরকরে পরিস্কার করতে হবে।

আল-মেজমুয়াত-উয যুহদিয়্যা বইয়ে লিখা আছে, যদি দুই দাঁত এর ফাকে লেগে থাকা খাবার শক্ত ময়দার কাঁই এর মতো হয় এবং পানি ঢুকতে বাঁধা দেয়, পরিমাণে বেশি হওয়ার কারণে, তবে তা গোসল সহীহ হতেও বাঁধা দেয়। একই কথা লিখা আছে হালাবিতেও। এটা বিচারিত হবে না যে, এখানে কোন হারায (অসুবিধা) নেই, কারণ লেগে থাকা খাবার সরিয়ে ফেলা যায়, কিন্তু ফিলিং বা ক্যাপ লাগানো দাঁততো সরানো সম্ভব নয়; সুতরাং এক্ষেত্রে ফিলিং বা ক্যাপ সরানো হারায। হ্যা এখানে হারাযের বিধান গণ্য হবে। যতক্ষণ না মানুষ এমন কিছু করা যেটা হারাযের কারণে হয়, তখন সেটা অন্য মাযহাব মানার ওযর হিসেবে বিবেচিত হবে। তবে এটা কোন ফরয ত্যাগ করার ওযর হিসেবে গ্রহনীয় হবে না। একজন ব্যক্তিকে বল তখনই কোন একটি ফরয পালন থেকে মুক্তি পেতে পারে যখন সে অন্য মাযহাবে বর্ণিত সুযোগ দাঁত পরে যাওয়া থেকে বাঁচার জন্যে যদি কেউ ফিলিং বা ক্যাপ লাগায়। তখন কি এমন করা জরুরাত হবে না? (অর্থাৎ, এজন্য ফরয পালন থেকে এবং এভাবে দাঁতের ফাঁক ধৌত করা থেকে মুক্তি), তখন আমাদের জবাব হলো "যখন জরুরাত দেখা দেয় তখন অন্য মাযহাবের অনুসরণে কোন বাঁধা নেই,।

যুক্তি আছে ”গোসলের সময় দাঁত ধৌত করার হুকুম হল ফিলিং বা ক্যাপের বাইরের অংশে পানি প্রবাহিত করা, কিন্তু এটা ইসলামে পুরোপুরি সঠিক বলে গণ্য হয় না। তাহতাওয়ী (আহমেদ বিন মোহাম্মাদ বিন ইসমাঈল) ইমদাদ-উল- ফাত্তাহ্ নামক বইয়ের পাদ টীকায় বর্ণনা করেছেনঃ ”কোন ব্যক্তি যদি অযু করে মোজা পরে এবং তারপর অযু ভাঙ্গে তাহলে তার এ অযু ভঙ্গটা তার পায়ের পরিবর্তে মোজার উপর প্রভাব ফেলবে (অর্থাৎ পুনরায় অযু করার সময় আর পা ধুতে হবে না শুধু মোজার উপর মাসেহ করলে ইহবে), ৩) এই বর্ণনাটা ফিকাহের কিতাবের 'অযুও মোজার উপর মাসেহ, শীর্ষক আলোচনায় বিশেষভাবে উল্লেখ আছে। অতএব এই ফাত্ত্বোয়া থেকে ক্যাপ পরানো অবস্থায় অযু এমন কি গোসলও করা যাবে এমন ধারনা করলে সেটা এই ইস্যুতে নিজ উদ্যোগে ফাত্বোয়া দিয়েছে বলেই মনে করা হবে। এমন কি ক্যাপ পরানো দাঁতের সাথে অযুর সময় মোটা দাঁড়ির নীচের চামড়া ধৌত করার ফতোয়ারও তুলনা করা যাবে না, এটা ফরয (অতএব এটা করা আবশ্যক)। গোসলের সময় দাঁড়ির নীচের চামড়া ধৌত করা ফরয।

৩- ”অবিরাম কল্যাণ, এর চতুর্থ গুচ্ছের তৃতীয় অধ্যায়ে 'ওযর, সংক্রান্ত আলোচনা দেখুন।

দাঁড়ির নীচের চামড়া ধৌত করা ফরয নয় যেহেতু অযু করার সময়ও ঘন দাড়ির নীচের চামড়া ধৌত করা ফরয নয়,, এবং সে তার ঘন দাঁড়ির নীচের চামড়া ধৌত করে না। তাহলে এ ব্যক্তির গোসল এবং যারা এমনটা বিশ্বাস করে তাদেরও, এবং তার ফলে তারা যে নামায পরে, কোনটাই সহীহ হবে না। এখানে ফিকহের বিধানকে চিড় ধরা বা ভাঙ্গা- পায়ে অথবা ভাঙ্গা-হাতে কাঠের ব্যান্ডেজ লাগানোর সাথে দাঁতের ফিলিং বা ক্যাপ পরানোকে তুলনা করা সঙ্গত হবে না। কেননা, এ অবস্থায় বেস্ডেজ খুলে ফেললে ক্ষত স্থানের বা ভাঙ্গা অঙ্গের আরো বড়ো রকমের ক্ষতির সম্ভাবনা থাকে, এখানে হারায রয়েছে, অতএব এখানে অন্য মাযহাবের অনুসরণ করাও সম্ভব নয়। এই তিন অবস্থায়ই কোন ব্যক্তি নীচের (ব্যান্ডেজের) অঙ্গ ধৌত করা থেকে মুক্তি পাবে।

যদি আপনার ক্ষয়ে যাওয়া বা ব্যাথা যুক্ত দাঁত থাকে এবং আপনি সে গুলোকে নকল দাঁত দিয়ে পরিবর্তন করতে চাওনা তবে তাতে ফিলিং বা ক্যাপ পরানোর স্বাধীনতা আপনার রয়েছে, এভাবে ফিলিং বা ক্যাপ লাগানো অথবা স্থায়ী- বিজ লাগানো কোন জরুরাতের জন্ম দিবে না। এখানে এটাকে তখন আর জরুরাত বলা হবে না, বরং তার এ অবস্থাই আপনাকে আবশ্যকীয় নীচের অঙ্গ ধৌত করা থেকে মুক্তি দিয়েছে। কেননা, এখানে অন্য মাযহাবের অনুসরণ করা সম্ভব। কোন ব্যক্তিরই এমন ভিত্তিহীন যুক্তিকে কাজে লাগানোর অধিকার নেই যে, জরুরাতকে এমন মানুষের কঠোর সমালোচনার মাধ্যম হিসেবে ব্যবহার করবে যে ফিকাহের বইগুলো মেনে চলে এবং শাফেয়ী বা মালিকী মাযহাবের অনুসরণ করে। জরুরাত মানে হলো অতি প্রাকৃতিক কারণ যেটা কোন কিছু করতে (অথবা, না করতে) বাধ্য করে, যেমন এমন কারণ যেটাতে কোন সাহায্য পাওয়া যায় না। ইসলামি আদেশ ও নিষেধে জরুরাতের একটি উদাহরণ হলো, একটি প্রচন্ড ব্যাথা, কোন একটি অঙ্গহানির আশংকা বা জীবনহানির আশংকা, এবং অন্য কোন উপায় না থাকা। অন্যদিকে হারায মানে হলো কঠিন তা বা দুঃসাধ্য তা যেটা কোন কিছু করতে বাধা দেয় অথবা ফরয কোন কাজ করতে বাধা দেয় অথবা এমন কিছু করতে বাধ্য করে যেটা করা হারাম। আল্লাহ তায়ালার আদেশ নিষেধ গুলোকে একত্রে আহকাম -ই- ইসলামিয়্যা বলে। যখন আহকাম -ই -ইসলামিয়্যা এর কোন একটি নিয়মকে পর্যবেক্ষণ করা হয়, অর্থাৎ যখন কোন একটি আমল করা হবে অথবা কিছু বাদ দেয়া হবে, তখন এ বিষয় সম্পর্কে আপনার নিজের মাযহাবের বিজ্ঞ আলেমদের প্রদান করা বহুল পরিচিত ও বাছাইকৃত বিবৃতির আলোকে আমল করতে হবে। যদি এঁ আলেমের দেয়া বিবৃতি পালন করতে আপনার হারায (অসুবিধা) দেখা দেয় তবে আপনি কম গ্রহনযোগ্য এবং দূর্বল কোন মত আমল করতে পারবেন (যেটা আপনার নিজের মাযহাবেরই অন্য আলেমের দেয়া)। যদি এমনটা করতে ও হারায (অসুবিধা) দেখা দেয় তবে অন্য মাযহাব গ্রহণ করতে পারবে এবং এ বিষয়ে এঁ মাযহাবের উপর আমল করতে পারবে। যদি অন্য মাযহাবের উপর আমল করতেও হারায দেখা দেয় তাহলে দেখতে হবে এ অবস্থায় হারাযটি জরুরাত হবে কি হবে না।

১- যখন কোন হারায কাজ জরুরাতের সৃষ্টি করে (যেটা করা ফরয), তাহলে আপনি উক্ত ফরয পালন থেকে মুক্তি পাবেন।

২- যখন কোন হারায কিন্তু জরুরাতের সৃষ্টি করে না [যেমনঃ আঙ্গুলের নেইল পলিশ ], অথবা জরুরাত সৃষ্টি করে এবং এটা করার অন্য পথও আছে কিন্তু আপনি হারায সম্পন্ন পথটিই গ্রহন করলে, তাহলে আপনার পথটি (হারাযের) সহীহ হবে না। আপনাকে হারায বাদ দিয়েই বাতটিকে সম্পন্ন করতে হবে। হারায বা জটিলতার সময় অন্য মাযহাবের অনুসরণ করা উচিত (অর্থাৎ যদি আপনার বাছাই করা পথটি ও হারাযের সৃষ্টি করে), তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে জরুরাত আছে কি নাই, এটা লিখা আছে” ফাত্বোয়া-ই-হাদিসিয়া, নামক বইয়ে (লিখেছেন ইবনে হাযার মাক্কী রাহমাতুল্লাহি আলাইহি, ৮৯৯২িঃ [১৪৯৪২ ]- ৯৭৪হিঃ [১৫৬৬থী], মক্কা), এবং খুলাসাতুল তাহকিক, (লিখেছেন আব্দুল গণি নাবলুসি রাহমাতুল্লাহি আলাইহি, ১০৫০হিঃ [১৬৪০থ্রী] ১১৪৩হিঃ [১৭৩১থী],দামেস্ক), তাহতাহি রাহিমাহুল্লাহু তায়ালার ভাষ্য মতে শের বেলালি রাহিমানুল্লাহু তায়ালা তার বই 'মেরাক -ইল- ফেলাহ,তে, এবং হালীল এসিরদী রাহিমাহুল্লাহু তায়ালার কিতাব "মাফ্ুয়াতে,ও এভাবে বলা হয়েছে। মোল্লা হালীল (এসিরদী) মৃত্যুবরণ করেছেন ১২৫৯হি [১৮৪৩থথী]। একজন হানাফী মুসলিম যখন তার দাঁত ব্যাথা বা ক্ষয় থেকে বাঁচার জন্য অপসারনীয় আলগা দাঁতের পরিবর্তে ফিলিং করাবে বা ক্যাপ পরাবে তখন সে গোসল করার সময় শাফেয়ী বা মালেকী মাযহাবের অনুসরণ করতে পারবে। কেননা, এই দুই মাযহাব অনুযায়ী মুখের ভিতর ধৌত করা এবং নাকের ছিদ্রে পানি দেয়া ফরযের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এক্ষেত্রে শাফেয়ী বা মালেকী মাযহাব মানাটা খুবই সহজ। তবে আপনাকে গোসল বা অযুর করার সময় এবং নামায শুরু করার সময় এ নিয়ত (অর্থাৎ অন্তর থেকে আসতে হবে) করতে হবে, যে আপনি শাফেয়ী বা মালেকী মাযহাবের অনুসরণ করছেন, কিন্তু যদি নিয়ত করতে ভূলে যান তবে নামাযের পর যখনই মনে হবে তখনই নিয়ত সম্পন্ন করতে হবে। এই অবস্থায় আপনি যে অযু এবং গোসল করলেন এবং যে নামায পরলেন তা শাফেয়ী বা মালেকী মাযহাব অনুযায়ী সহীহ দ্ধ, গ্রহণ যোগ্য) হয়ে যাবে। তাদের জন্য (যারা গোসল বা অযুর ক্ষেত্রে শাফেয়ী মাযহাব গ্রহন করেছে) শাফেয়ী মাযহাব অনুযায়ী, যদি আপনার ত্বক এমন কোন নারীর ত্বকের সাথে স্পর্শ করে যারা ১৮ জন নারীর বাইরে অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম তবে পুনরায় অযু করতে হবে এবং যদি আপনার হাতের তালু আপনার লজ্জা স্থান (লিঙ্গ অথবা পায়ু পথ) স্পর্শ' করে তবুও পুনরায় অযু করতে হবে, এবং একজন ইমামের পিছনে নামায (জামাত) পরার সময় মনে মনে সুরা ফাতিহা পড়ে নিতে হবে। যখন মালেকী মাযহাবের অনুসরণ করা হয় তখন কি করা উচিত তা জানার জন্য দয়া করে অশেষ রহমত কিতাবের ৬ষ্ঠ অধ্যায়ের চতুর্থ গুচ্ছে নজর দিন! অন্য মাযহাবের অনুসরণ মানে এই নয় যে এটা আপনার মাযহাবকে পরিবর্তন করে দিবে। সে শুধু ফরয এবং মুফসিদের জন্য এঁ মাযহাব গ্রহণ করেছে। সে ওয়াজিব, মাকরুহ এবং সুন্নতের ক্ষেত্রে তার নিজের মাযহাবেরই অনুসরণ করছে।

গোসল সম্পর্কে ফিকহের আলেমদের বিবৃতি থাকার পরেও কোন একটি নির্দিষ্ট মাযহাবও মানেন না এমন কিছু অযোগ্য লোক দাঁতের সমস্যার জন্যেও একই সমাধান দেয়ার চেষ্টা করেন বলে শুনা যায়। তারা বলেন এ ফতোয়াটি " সেবিল- উর- রাশিদ, নামক সাময়িকী তে ১৩৩২হি [১৯১৩ধীঃ] সংখ্যায় ফিলিং করা দাঁতের ক্ষেত্রেও অনুমোদনযোগ্য বলে বর্ণনা করা হয়েছে। সর্বোপরি আমরা এটা বলতে চাই যে এ ধরনের তথাকথিত সাময়িকীতে প্রবন্ধ লিখকরা সংস্কারবাদী এবং কোন একটি নির্দিষ্ট মাযহাব মানে না। এর একজন লেখক মানাস্তিরের (বি তোলা) ইসমাইল হাক্কি, একজন গুপ্তচর ফ্রী- মেসন'*]। আরেকজন হলেন, ইজমীরের ইসমাইল হাক্কি, মেহমেদ আব্দুহকে ভুল পথে পরিচালিতকারী মুর্থদের মধ্যে সে ছিলো একধাপ এগিয়ে, যে ছিল কায়রোর মেসন মুফতি এবং ইসলামের একজন সংস্কারবাদী। সে ইজমীর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহনের পর ইস্তাম্বুল থেকে টিচার্স ট্রেইনিং কোর্স সম্পন্ন করে। তার ধর্মীয় শিক্ষা ছিল দুর্বল এবং ধর্মীয় জ্ঞান ছিল খুবই কম। তার তোষামদি আচরণ তাকে ইউনিয়ন পাটির মেম্বার করে, সে একজন মাদ্রাসা শিক্ষক হয়ে আব্দুহর সংস্কারবাদী ও ধ্বংসাত্মক নীতির প্রচার করতে থাকে। ইসমাইল হাক্কি তার তেলফিক্ব-এ-মাযাহিব বইয়ের যে প্রশংসা স্তুতি লিখেছে সেটা মিশরের রাশিদ রিদার অনুবাদ যা আহমেদ হামদি আকসেকি প্রকাশ করেন। সে ছিল তার বিষাক্ত কৌশলের শিকার একজন শিষ্য, তার ভিতরের আক্রোশগুলো ফাস করে দেয়।

৪- কোন মহিলাদের সাথে নিকাহ জায়েজ নাই তা জানার জন্য ”অবিরাম কল্যাণ, এর পঞ্চম গুচ্ছের বারো তম অধ্যায়ে দেখুন।

ইসমাইল হাক্কি তার পূর্বোক্ত সাময়িকীতে ফিকহের আলেমদের বণিত যুক্তিগুলো তুলে ধরেছেন, যেখানে স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাই করলে সেটা জায়েয হবে কিনা তা নিয়ে আলোচনা করা হয়েছে এবং এ বইগুলো সামনে আনার চেষ্টা করেছেন, যেমনঃ 'সিয়ার-ই-কাবিরের মুহাম্মাদ শাইবানির বই) ভাষ্য, আলেমদের এক্যমত যে জরুরাত হলে রুপার পরিবর্তে স্বর্ণ দিয়ে দাঁত বাধাই করতে পারবে এবং এটাও উল্লেখ করেন যে এটা হলো দাঁতের জরুরাতের জন্য প্রজোয্য। যাই হোক, আসল কথা হলো উনাকে প্রশ্ন করা হয়েছিল দাঁতে ফিলিং বা ক্যাপ পরানো অবস্থায় গোসল সহীহ হবে কিনা, এটা জিগ্যেস করা হয় নি যে রুপা দিয়ে নাকি স্বর্ণ দিয়ে দাঁত বাধাই করবে। এটা এমন যে বিষয়ে প্রশ্ন করা হয়নি এবং যেটা সাধারণত জানা বিষয় সে ব্যাপারে বিষদ ও বিস্তারিত আলোচনা করা, ইজমীরের ইসমাইল হাক্কি উপসংহারে গিয়ে আসল প্রশ্নের উত্তর লিখতেন। তিনি যেটা করেছেন সেটা হলো জ্ঞানের ডাহা বিকৃতিকরণ। এটা ইসলামি আলেমদের ফাতোয়া দেয়ার ছদ্মবেশে নিজের ব্যক্তিগত মতামত লিখার অপচেষ্টা মাত্র। তার এ প্রয়াস এর চেয়েও জঘন্য খারাপ। গোসল সম্পর্কে ফকীহদের লিখিত বিবৃতিকে নিজের ব্যক্তিগত মতামত বলে চালিয়ে দেয়। উদাহরণ স্বরুপ তিনি বলেন, ”যেমন বাহর এ বলা আছে, যেখানে পানি পৌছানো কষ্টকর সেখানে ধৌত করা আবশ্যক নয়,। অন্যদিকে বাহর নামক কিতাবে বিবৃতিটি এভাবে লিখা আছে যে, ” দেহের সে অংশ যেখানে পানি পৌছানো কষ্টকর,। এভাবে তিনি অপরিহার্য একটি বিষয়কে অপরিহার্য নয় এমন বিষয়ের সাথে যুক্ত করার চেষ্টা করেছেন। তিনি এ বিবৃতি ব্যবহারের ক্ষেত্রে সঠিক নন যে, ”যদি কোন মহিলা মাথা ধৌত করায় ক্ষতির সম্ভাবনা থাকে তবে সে মাথা ধৌত করবে না,, যেটা দারুল মুখতারে লিখা আছে, এটাকে প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন যে ফিলিং করা ব্যক্তির গোসল জায়েজ (অনুমোদন যোগ্য) হয়ে যাবে। কেননা মাথায় পানি লাগলে সেটা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে বিধায় এ মাসাআলা দেয়া হয়েছে। অন্য দিকে ফিলিং বা ক্যাপ পরানো ব্যক্তির ইচ্ছাধিন। এজন্যই দাঁতের ফাকে খাবার থাকা অবস্থায় গোসল জায়েজ হবে কি না এ প্রশ্ন নিয়ে দররুল মুখতার কিতাবে আলাদা ভাবে আলোচনা করা হয়েছে।

উল্লেখিত কুটকৌশল ও ছলচাতুরি ইজমীরের ইসমাইল হাক্কির অসদাচারণের কিছু ছোট উদাহারণ মাত্র। সে ছিল নীতিহীন একজন মানুষ যে নিজের স্বার্থের জন্য ইসলামি আলেমদের মিথ্যা সাক্ষি উপস্থাপন করে ভুল পথে পরিচালিত করেছে এটা বলে যে, ”স্বর্ণ বা রুপার ফিলিং বা ক্যাপের নিচে পানি পৌছানো অথবা এর নীচের স্থান ধৌত করা এটা প্রয়োজনীয় নয় (গোসলের সময়)। ফিকহের আলেমগণ এ ব্যাপারে এক্যমত যে এধরনের দাতের ক্ষেত্রে এটা জরুরাত এবং জরুরাত সম্বলিত অংশে (দেহের) পানি পৌছানো আবশ্যক নয়,। অথচ হানাফী মাযহাবের কোন একজন আলেমও এ কথা বলেন নি যে দাঁতে ফিলিং করানো বা ক্যাপ পরানো জরুরাত। অথচ ফিলিং বাক্যা পরানো বিষয়টা এতো পুরনো ব্যাপারও নয় (অর্থাৎ নতুন আবিষ্কার) যখন ফিকহের আলেমগণ বেঁচে ছিলেন। তার শেয়ার-ই- কাবির বইয়ের ৬৪ পৃষ্টায় আছে, যেখানে তিনি প্রমাণ স্বরুপ উল্লেখ করেছেন, ইমাম শাইবানি রাহিমাহুল্লাহু তায়ালার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, কোন ব্যক্তির পরে যাওয়া দাঁতের পরিবর্তে স্বর্ণের দাঁত লাগালে বা স্বর্ণের তাঁর দিয়ে বাধাই করলে এটা জায়েজ হবে। বইটিতে দাঁতে ক্যাপ পরানো নিয়ে কোন ধরনের আলোচনা করা হয়নি। এগুলো হলো রং বেরঙ্গের সংযোজন যেটা ইজমীরের ইসমাইল হাক্কি নকল করেছেন। যিনি হলেন ধর্মের মেসনিক মানুষ, যার নির্দিষ্ট মাযহাব নেই, যে শেষ দিকে আগমন করে মুসলিমদের সাথে ছলনা করার জন্য সকল ধরনের প্রতারনার আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে গণবিক্ষোভের প্রচার করেছে।

ইমাম শাইবানি রাহিমাহুল্লাহু তায়ালা বলেছেন ভগ্ন প্রায় দাঁতে স্বর্ণ বা রুপার তার দিয়ে বাধাই করা যাবে। তিনি এটা বলেননি যে স্বর্ণ' দ্বারা ফিলিং করা বা ক্যাপ লাগানো জায়েজ। কিন্তু এ ধরনের বিষয়গুলো ইসমাইল হাক্কি ছড়িয়েছে। সমসাময়িক মুফতিগণ এবং ধর্মীয় অন্যান্য গুরুত্বপূর্ণ' ব্যক্তিগণ ইজমীরের ইসমাইল হাক্কির কথাগুলোর জবাব দিয়ে ছিলেন যার ফলে সত্যও অসত্যের বিরোধ প্রকাশ পেয়েছে এবং বিভ্রান্তকর প্রবন্ধগুলোও ধরা পরেছে যেগুলো আমরা পূর্বোক্ত প্যারাগ্রাফে উদাহরণ হিসেবে উল্লেখ করেছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন আলেম হলেন বলভাদিনের (তুরস্ক) ইউনুস-যাদে আহমেদ ওয়াহাব এফেন্দি রাহিমাহুল্লাহু তায়ালা। এই বিজ্ঞ ব্যক্তি যিনি বিস্তর ধর্মীয় জ্ঞানের অধিকারী প্রমাণ করেছেন ইসলামিক আলেমগণ এ ব্যাপারে এঁক্যমত যে, ফিলিং করা দাঁতসহ গোসল করলে সেটা সহীহ হবে না।

সেবিল-উর-রাশিদ সাময়ীকির পরিচালকদের ইজমীরীদের এ ধরনের প্রতারণাপুর্ণ' ছল ধরার জন্য আরো অধিক বিজ্ঞ হওয়া উচিত। তারা পরবর্তিতে দ্বিতীয় সংস্করণে ফতোয়ার সাথে এ কথা যোগ করে তাদের প্রবন্ধকে সঠিক বলার চেষ্টা করেছে যে, গোসল শুদ্ধ হয়ে যাবে, যেটা ১৩২৯ হি [১৯১১থ্্রী] ফতোয়ার কিতাব 'মাজমুয়া-ই-জাদিদায় প্রকাশ করেছে। কিন্তু তাদের এ তথাকথিত ফতোয়া ১২৯৯ হিজরীতে প্রকাশিত বইয়ের প্রথম সংস্করণে ছিল না। এ বিভ্রান্তিকর বক্তব্য পরে মুসা কাজিমের মাধ্যমে দ্বিতীয় সংস্করণে ঢুকানো হয়ে ছিল, একজন শাইখ- উল-ইসলাম যাকে কুখ্যাত ইউনিয়ন পার্ট অফিসে এনে ছিল। অতপর সেবিল-এ- রাশাদ সাময়ীকিতে একজন ফ্রী-মেসনের সাজানো এক বিবৃতি দিয়ে ইসলামের এক সংস্কারকের প্রবন্ধকে সমর্থন করার চেষ্টা করা হয়। কোন একজন ফিকহের আলেম ও দাঁতের ক্যাপ বা ফিলিং করাকে জরুরাত বলেন নি। যে সমস্ত মানুষই এমন কথা বলে তারা হয় ধর্মের মেসনিক মানুষ অথবা ইসলামের সংস্কার করা এমন মানুষ যাদের নির্দিষ্ট কোন মাযহাব নেই অথবা ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তি অথবা তারা ছাড়া কেউ না। আহমদ তাহতাবী রাহিমাহুল্লাহু তায়ালা তার নিজস্ব ভাষ্যে মেরাক-ইল-ফালাহ্ কিতাবে বর্ণনা করেনঃ "যখন আপনি (কোন একটি জামাতে যোগ দিলেন) এমন একজন ইমামকে (যিনি জামাতের ইমামতি করছেন) অনুসরণ করছেন যিনি অন্য তিন মাযহাবের কোন একজন, তাহলে তার পিছনে আপনার নামায শুধ্য হয়ে যাবে এ শর্তে যে আপনার নিজের মাযহাব অনুযায়ী নামাযকে নষ্ট করে দেয় এমন কিছু এঁ ইমামের মধ্যে থাকবে না (এমন কি ভুলটা যদি এ ইমামের মাযহাব অনুযায়ী নামাযকে নষ্ট না করে তবুও) অথবা যদি এমন ভুল-ত্রুটি থেকেও থাকে সেটা আপনার অজ্ঞাতে আপনি শুধু তাকে অনুসরণ করছেন। এটাই সবচেয়ে গ্রহণযোগ্য ক্কাওল (মত, বিবৃতি)। অন্য আরেকটি ক্বাওল অনুযায়ী, ”যদি ইমামের নিজের মাযহাব অনুযায়ী তার নামায সহীহ হয়ে যায় তাহলে যারা তাকে অনুসরণ করেছে তাদেরও নামায সহীহ হয়ে যাবে যদিও আপনার নিজের মাযহাব অনুযায়ী সেটা সহীহ মনে না হয়,। ইবনে আবেদিনেও একই কথা লিখা আছে। যেমন তাহাতাবীর রচনায় লিখিত বিবৃতি এবং তাহতাবী রাহিমাহুল্লাহু তায়ালার কথায়ও এটা বুঝা যায়, দাঁতে ক্যাপ বা ফিলিং ছাড়া একজন হানাফী মুসলিমের এমন একজন ইমামের পিছনে নামায আদায় সহীহ হবে কিনা যার দাঁতে ক্যাপ বা ফিলিং করা আছে? এ বিষয়ে আলেমদের দুটি পৃথক মত পাওয়া যায়। পূর্বের ক্কাওল অনুযায়ী ফিলিং বা ক্যাপ ছাড়া একজন মুসলিমের ফিলিং বা ক্যাপ করানো একজন ইমামের পিছনে নামায আদায় সহীহ হবে না। কেননা হানাফী মাযহাব অনুযায়ী এমন ইমামের নিজের নামায ইসহীহ নয়। পরের ক্বাওল অনুযায়ী যদি ইমাম এক্ষেত্রে শাফেয়ী বা মালেকী মাযহাবের অনুসরণ করে থাকেন তবে ক্যাপ বা ফিলিং বিহীন উক্ত হানাফী মুসলিমের তাকে অনুসরণ করা সহীহ হয়ে যাবে (অর্থাৎ তার পিছনে নামায পরা বা তার ইমামতিতে নামাযে অংশ নেয়া)। এটা হলো ইমাম হিন্দুয়ানী রাহিমাহুল্লাহি আলাইহির ইজতিহাদ। একই নিয়ম শাফেয়ী মাযহাবেও অনুসরণ করা হয়। যতক্ষণ না এটা জানা যায় যে, দাঁতে ক্যাপ করা বা ফিলিং করা একজন সালেহ ইমাম শাফেয়ী বা মালেকী মাযহাবের অনুসরন করছেন না ততক্ষণ পর্যন্ত ক্যাপ বা ফিলিংবিহীন একজন হানাফী মুসলিমের উচিত উক্ত ইমামের ইমামতিতে নামায আদায় করা। তাকে এটা জিজ্ঞাস করা অনুমোদনযোগ্য নয় যে সে নামাযে শাফেয়ী বা মালেকী মাযহাবের অনুসরণ করেছে কিনা। পরেরটি একটি দুর্বল কা ওল। যাই হোক না কেন পূর্বে' যেমন আমরা বলেছি, যখন কোন হারায (অসুবিধা) থাকে তখন দুর্বল ক্বাওলের উপর আমল করা জরুরি হয়ে পরে। যেমন হাদিকায় লিখা আছে, এমন দুর্বল ক্বাওল ফিতনাকে রোধ করতে ব্যবহার করতে হবে। যদি কোন ব্যক্তির ইবাদত ফিকহের কিতাব অনুযায়ী চার মাযহাবের কোন একটির সাথেও না মিলে তবে এমন ব্যক্তির ক্ষেত্রে একথা বলা হবে যে, সে সুন্নি নয়। আর কোন ব্যক্তি যখন সুন্নি নয় তখন হয় সে বেদাতি এবং ভন্ড অথবা সে তার ইমান হারিয়ে ফেলেছে এবং মুরতাদ (ধর্ম ত্যাগী) হয়ে গেছে। আমরা বলছি না যে আপনি আপনার দাঁত ক্যাপ বা ফিলিং করতে পারবে না। বরং আমরা আমাদের ভাই-বোনদের ফিলিং বা ক্যাপ করা অবস্থায় কিভাবে গ্রহণ যোগ্যপন্থায় ইবাদতগুলো আদায় করা যায় তা দেখাচ্ছি। আমরা তাদেরকে সহজ পথ দেখাচ্ছি।

১৫ ধরনের গোসল রয়েছেঃ তার মধ্যে ৫টি হলো ফরয, ৫টি ওয়াজিব, ৪টি সুন্নাত, এবং একটি মুস্তাহাব।

ফরয গোসল গুলো হলোঃ যখন কোন মহিলার (মেয়ের) মাসিক অথবা সন্তান প্রসবের পিরিয়ড শেষ হয়, স্ত্রী সংগমের পর অর্থাৎ যৌন মিলনের পর, যৌন মিলনে বীর্যপাতের পর, স্বপ্ন দোষে বীর্যপাতের পর এবং কেউ যদি তার বিছানায় বা আন্ডার প্যান্টে বীর্য দেখতে পায়, এমতাবস্থায় ওয়াক্তের নামায শেষ হওয়ার পূর্বেই গোসল করা ফরয।

ওয়াজিব গোসলগুলো হলোঃ মৃত মুসলিমকে গোসল করানো ওয়াজিব এবং এমন শিশু যে মাত্র বয়ঃসন্ধিতে পৌছেছে তাকে গোসল করানো। যখন স্বামি-স্ত্রী একত্রে ঘুমাবে এবং জাগার পর তরল বির্য দেখতে পাবে কিন্তু দুজনের কেউই জানেনা যে কে এটার জন্য দায়ী তখন তাদের উভয়ের জন্যই গোসল করা ওয়াজিব। যখন আপনি আপনার শরীরে কিছু বির্য' লেগে থাকতে দেখবেন কিন্তু মনে করতে পারছেন না যে কখন নির্গত হয়েছে তখন আপনার জন্য গোসল করা ফর। যখন কোন মহিলা সন্তান জন্ম দিবে তখন রক্তপাত না হলে তার জন্য গোসল করা ওয়াজিব (রক্তপাত হলে গোসল করা ফরয)।

সুন্নত গোসল হলোঃ জুমাবারে গোসল করা এবং ঈদের দিনে এবং ইহরামের সময়-ইহা আপনার নিয়তের উপর নির্ভর করবে- এবং আরাফাতের ময়দানে আরোহনের সময় (পাহাড়ে)।

মুস্তাহাব গোসল হলোঃ যখন কোন অমুসলিম ইসলাম গ্রহন করে, তার জন্য গোসল করা ফরয হবে যদি সে ইসলাম গ্রহনের পূর্বে জুনুবী (অর্থাৎ এমন অবস্থা যখন গোসল করা আবশ্যক) অবস্থায় থাকে। অন্যথায় তার জন্য গোসল মুস্তাহাব।

গোসলের ৩টি হারাম কাজ হলোঃ ১- উভয় লিঙ্গের জন্যই গোসলের সময় দেহের নাভির নিচ থেকে হাটুর ঠিক উপর পযন্ত তাদের একই লিঙ্গের মানুষের সামনে উন্মুক্ত করা রাখা হারাম; (অন্য কথায় কোন পুরুষে র জন্য তাদের শরীরের নাভির নিচ থেকে হাটু পর্যন্ত কোন অঙ্গ অন্য কোন পুরুষকে দেখানো হারাম, এবং মহিলাদের জন্যও একই অঙ্গ অন্য মহিলাকে দেখানো হারাম, যখন তারা গোসল করে)।

”অবিরাম কল্যাণ, এর চতুর্থ গুচ্ছের চতুর্থ অধ্যায়ে গোসল সংক্রান্ত আলোচনা দেখুন, এবং পঞ্চম গুচ্ছের সপ্তম অধ্যায়ে হজ্ব সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে।

২- একটি ক্বাওল অনুযায়ী, মুসলিম মহিলার দেহ গোসলের সময় অমুসলিম কোন মহিলাকে দেখানো হারাম। (এ নিয়মটি অন্য সময়ও অবশ্যই মানতে হবে)। ৩- পানির অপচয়; (অন্য কথায় গোসলের সময় প্রয়োজনীয় পানির অতিরিক্ত ব্যবহার করা হারাম)।

হানাফী মাযহাব অনুযায়ী গোসলের সময় ১৩ টি সুন্নত মেনে চলা উচিতঃ ১- পানি দ্বারা ইনস্তিঞ্জা করা। অন্য কথায়, পুরুষাঙ্গ ও পায়ু পানি দ্বারা ধৌত করা।

২- কজ্জির নিচে হাত ধৌত করা।

৩- শরীরে সত্যিকারের কোন নাজাসাত থাকলে সেটা পরিস্কার করা।

8৪- মাযমাযা এবং ইন্তিনশাকের সময় অতিরিক্ত সতর্ক থাকা, (মাযমাযা মানে হলো পানি দ্বারা মুখ ধৌত করা, এবং ইন্তিনশাক মানে হলো নাকের ছিদ্রে পানি টেনে নেয়া)। নাক এবং মুখের ভিতরে যদি একটা সুঁচের মাথা পরিমাণ জায়গাও শুষ্ক থাকে তবে গোসল সহীহ হবে না। গোসলের পূর্বে অযু করা।

৫- গোসলের জন্য নিয়ত করা।

৬- উভয় হাতে পানি ঢালার সময় হাত দ্বারা ভালো করে ঘষা।

৭- সর্ব' প্রথম মাথায় পানি ঢালা এবং ঠিক তার পরেই ডান ও বাম কাঁধে তিন বার করে পানি ঢালা।

৮- হাত ও পায়ের আঙ্গুল খিলাল করা। অন্যকথায়, হাত ও পায়ের আঙ্গুলগুলো ভালো করে ভিজানো।

৯- শরীরের সামনের বা পিছনের কোন অংশই কিবলা মুখি না করা।

১০- গোসলের সময় পার্থিব বিষয়ে কথা না বলা।

১১- তিন বার করে মাযমাযাও ইন্তিনশাক করা।

১২- উভয় পা ডান দিক থেকে শুরু করে ধৌত করা।

১৩- যদি গোসলের স্থানটি এমন জায়গায় হয় যে, পানি (গোসলে ব্যবহৃত পানি) গিয়ে কোন জলাশয়ে পরে তবে সেখানে প্রশ্রাব না করা। এ সুন্নাতগুলোর সাথে আরো কিছু সুন্নাত রয়েছে যেগুলো আমারা তালিকা ভুক্ত করেছি।

এই অধ্যায়টি অন্য ভাষায় পড়ুন

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

শেয়ার করুন

WhatsApp Telegram X Facebook ইমেইল