Hakikat Books
English
Preview: the booklet list is a draft awaiting approval. The text is taken unchanged from the book.

Our Prophet and the Great Scholars

সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ও আসহাবে কিরাম

From: Belief and Islam · 1 chapters ⏱ 14 min draft

Read the full book

Chapters in this booklet

  1. সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ও আসহাবে কিরাম

সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ও আসহাবে কিরাম

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ও সমস্ত জগতের জন্য রহমত। আঠার হাজার আলম তথা জগত তাঁর রহমতের দরিয়া থেকে উপকৃত হচ্ছে। অনস্বীকার্যভাবে তিনি সমস্ত মানব ও জ্ব্বিনের জন্য পয়গম্বর। এমনকি ফেরেশতাগণ, উদ্ভিদ ও প্রাণীকুলসহ সকল জড়ের জন্যও তিনি পয়গম্বর। এব্যাপারে বহু মুবারক ব্যক্তি খবর প্রদান করেছেন। অন্যান্য পয়গম্বরগণ নির্দিষ্ট কোন এলাকায়, নির্দিষ্ট কোন জাতি কিংবা গোত্রের জন্য প্রেরিত হয়েছিলেন। আর রাসূল-ই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন সমস্ত জগতের জন্য, জড় ও জীব সমস্ত মাখলুকের জন্য পয়গম্বর। মহান আল্লাহ্ তায়ালা অন্যান্য পয়গম্বরদের ক্ষেত্রে সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, ৩হে আমার রাসূল! ওহে আমার পয়গম্বর! বলে সম্বোধন করে মর্যাদা প্রদান করেছেন, সম্মানিত করেছেন! অন্যান্য পয়গম্বর আলাইহিস্ সালামদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে দেয়া সকল মুজিযার অনুরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও ইহসান করা হয়েছে। আল্লাহ্ তায়ালা তাঁর প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি ইকরাম করেছেন, এত বেশি মুজিযা প্রদান করেছেন যে, অন্য কোন পয়গম্বরকে অনুরূপ প্রদান করেননি। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক আঙ্গুলের ইশারায় চাঁদের দ্বিখণ্ডিত হওয়া, মুবারক হাতের তালুতে নেয়া পাথরগুলির তাসবীহ্ পাঠ করা, বৃক্ষরাজির “ইয়া রাসূলুল্লাহ!' বলে তাঁকে সালাম প্রদান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিচ্ছেদের কারণে হান্নানা নামক শুঁকনো কাঠের শব্দ করে ব্রুন্দন করা, রাসূলের মুবারক আঙ্গ্ুলগুলি থেকে সুপেয় পানির প্রবাহিত হওয়া ইত্যাদির মত মুজিযার দ্বারা তাঁকে সম্মানিত করা হয়েছে। আখিরাতে তাঁকে মাকাম-ই মাহমুদ, শাফায়াত-ই কুবরা, হাউজ- এ কাওসার, উসিলা ও ফাদিলা নামক মাকামসমুূহ প্রদান করে এবং জান্নাতে প্রবেশের পূর্বেই জামাল-ই ইলাইী এর দর্শনের দ্বারা মহিমান্বিত করা হয়েছে। আর দুনিয়াতে সর্বোত্তম চরিত্র, অকাট্য দ্বীন, ইলম, হিলম্, সবর, শুকরিয়া, তাকওয়া, সম্মান, মর্যাদা, লাজ্ুকতা, সাহসিকতা, বিনয়, হিকমত, আদব, সৎকর্মশীলতা, দয়া, করুণা, মমতা ও আরো বহুধরণের বিশেষণে বিশেষিত করে সকল পয়গম্বরের উপরে শ্েষ্ঠত্ব প্রদান করেছেন। তাঁকে অগণিত মুজিযা প্রদান করা হয়েছে। তাঁর আনীত দ্বীন পূর্বের যাবতীয় দ্বীনকে রহিত করেছে, যা পরিপূর্ণ, সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। তাঁর উম্মত অন্যান্য সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ তাঁর উম্মতের আওলিয়াগণ অন্যান্য উম্মতের আওলিয়াদের চেয়ে অধিক মর্যাদাবান।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের আওগওলিয়াদের মাঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খলিফা হওয়ার যোগ্যতা অর্জনকারী, তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) খেলাফতের ব্যাপারে সর্বাধিক উপযুক্ত, ইমাম ও ওলীদের মাথার তাজ হলেন হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু, যিনি পয়গম্বরদের পরে এ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় এসেছেন এবং আসবেন তাদের মাঝে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ জন। খিলাফতের মর্যাদা ও দায়িত্বভারও তাই তিনিই সর্বপ্রথম অর্জন করেন। ইসলাম প্রকাশিত হওয়ার পূর্বেও তিনি মহান আল্লাহ্ তা'আলার দয়া ও ইহসানের কারণে মুর্তিপূজা করেন নি। কুষ্ণুরী ও ভ্রষ্টতার পন্কিলতা থেকে মহান আল্লাহ্ তাঁকে রক্ষা করেছিলেন। (আর যারা মনে করে ও প্রচার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়্যতের পূর্বে মুর্তি পূজা করে ছিলেন, তারা কতটা মুর্থ এ থেকেও তা বুঝা যায়।)

তাঁরপরের শ্রেষ্ঠ মানব হলেন ফারুক-ই আযম হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ্ তায়ালা আপন হাবীবের সঙ্গী হিসেবে মনোনীত করেছেন এবং যিনি দ্বিতীয় খলীফা হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

উনার পরের শ্রেষ্ঠজন হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৃতীয় খলীফা, পুণ্য ও ইহসানের ভাণ্ডার এবং ঈমান, হায়া ও ইরফানের উৎস, যিন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু

তাঁর পর সর্বোত্তম মানুষ হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলীফা হিসেবে দায়িত্ব পালনকারী, যিনি আশ্চর্যজনক প্রতিভার অধিকারী ও আল্লাহ্র সিংহ উপাধি অর্জনকারী, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।

উনার পরে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা খলিফা হয়েছেন। হাদিস শরীফে খেলাফতের সীমা বত্রিশ বছর উল্লেখ করা হয়েছে, যা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মাধ্যমে পূর্ণ হয়েছে% তাঁর পরে শ্রেষ্ঠ মানুষ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চোখের মনি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা।।

* হাসান ইবনে আলী ৪ ৯হিজরীতে (৬৬৯ খৃস্টাব্দে) মদিনা-ই মুনাওয়ারাতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ইনতিকাল করেছেন।

তাঁদের এই শ্রেষ্ঠত্বের কারণ হল অধিক সওয়াব অর্জন করা, দ্বীন- ই ইসলামের জন্য মাতৃভূমি, প্রিয়জন ইত্যাদি ত্যাগ করতে পারা, শুরুর দিকে মুসলমান হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বোচ্চ অনুসরণ করা, তাঁর সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরা, দ্বীন প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা, ফিতনা-ফাসাদ্ ও কুষ্ণুরীর প্রতিরোধ করা।

যদিও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য সবার আগে মুসলমান হয়েছেন কিন্তু তিনি এ সময় মাল-সম্পদহীন বালক হওয়ায় এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে রাসূলের খেদমতে নিয়োজিত থাকায়, শুরুতেই তাঁর ঈমান গ্রহণ অন্যদের ঈমান গ্রহণে উদ্ভুদ্ধ করার ও কাফিরদের মনোবল ধ্বংসের কারণ হতে পারেননি। অথচ অন্য তিন খলিফার ঈমান গ্রহণ, ইসলামের শক্তিকে বৃদ্ধি করেছিল। ইমাম আলী ও তাঁর সন্তানগণ রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটাত্মীয় হওয়ায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক রক্ত ধারণ করায়, সিদ্দীক-ই আকবর ও ফারুক-ই আজমের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে তাঁদের এই শ্রেষ্ঠত্ব সর্ব বিবেচনায় নয়। এই শ্রেষ্ঠত্ব সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা খিজির আলাইহিস্ সালাম যেমন হযরত মূসা আলাইহিস্ সালামকে কিছু বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, তার অনুরূপ। রক্তের সম্পর্কের দিক থেকে যিনি তাঁর যত নিকটের, তিনি ততই শ্রেষ্ঠ হলে হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রেষ্ঠ হতেন। এ কারণেই আবু তালেব ও আবু. লাহাব, মুমিনদের সর্ব নিম্ন পর্যায়ের ব্যক্তির চেয়েও বহু গুণে অধম।) রক্তের সম্পর্কের দিক থেকে হযরত ফাতেমা, হযরত খাদিজা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না থেকে অধিক শ্রেষ্ঠত্বের দাবীদার। তবে এই বিবেচনার শ্রেষ্ঠত্ব সর্ব বিবেচনার শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করে না। এই তিনজন মহীয়সী নারীর মাঝে কে সর্বাধিক শ্রেষ্ঠ সে ব্যাপারে আলেমগণ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। হাদিস শরীফ থেকে বুঝা যায় যে দুনিয়ার নারীদের মাঝে সর্বোত্তম হলেন হযরত ফাতিমা, হযরত খাদিজা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না এবং হযরত মরিয়ম ও ফারাও এর স্ত্রী হযরত আছিয়া আলাইহুমাস্ সালাম। হাদিস শরীফে এসেছে, হযরত ফাতিমা রোদিয়াল্লাহু তায়ালা আনহা) জান্নাতী মহিলাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আর হযরত হাসান ও হযরত হুসাইন রোদিয়াল্লাহু তায়ালা আনহুমা) হলেন জান্নাতী যুবকদের মাঝে শ্রেষ্ঠ এই হাদিসটি শুধুমাত্র একটি দিক বিবেচনায় শ্রেষ্ঠত্বের ইঙ্গিত করে।

উনাদের পরে, আসহাবে কিরামের মাঝে অধিক মর্যাদাবান হলেন আশারা-ই মুবাশশারা এর অন্তর্ভুক্ত সাহাবীগণ। এর মানে হল, যারা দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাত প্রাপ্তির সুসংবাদ পেয়েছিলেন। তাঁদের সংখ্যা দশ। উনাদের পরে অধিক মর্যাদার অধিকারী হলেন বদরের জিহাদে অংশগ্রহণকারী ৩১৩ জন সাহাবী। এরপর পর্যায়ক্রমে উহুদের জিহাদে অংশগ্রহণকারী ৭০০জন। তাদের পর ১৪০০ মুসলিম, যারা বায়্যাতুর রিদওয়ান এ হুদায়বিয়ার সন্ধির সময়) উপস্থিত ছিলেন সেসকল সাহাবী অধিক মর্যাদাবান।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য নিজেদের জান ও মাল উৎসর্গ করেছেন, তাঁকে যথাসাধ্য সাহায্য করেছেন যে আসহাবে কিরাম, তাঁদের প্রত্যেককে যথাযথ সম্মান ও ভালোবাসার সাথে স্মরণ করা আমাদের কর্তব্য। তাঁদের অসম্মান হয় এমন কোন কথা বা আচরণ করা আমাদের জন্য কখনোই জায়েজ হবে না। তাঁদের নামসমূহকে অমর্যাদা করা, তাচ্ছিল্য করা পথন্রষ্টতার শামিল।

যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসেন, তাদের উপর রাসূলের প্রত্যেক সাহাবীকে ভালোবাসাও আবশ্যক। কেননা একটি হাদিস শরীফে এসেছে যে, “আমার সাহাবীদের যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসে বলেই এরূপ করলো। যারা তাঁদেরকে ভালোবাসলো না, তারা আমাকেও ভালোবাসলো না। তাঁদের কাউকে কষ্ট দেয়া আমাকে কষ্ট দেয়ার শামিল। আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহ্ তা'আলাকে কষ্ট দিল আল্লাহ্ তা'আলাকে যে কষ্ট দিল সে অবশ্যই আজাব ভোগ করবে”।অপর আরেকটি হাদিস শরীফে বলা হয়েছে, “মহান আল্লাহ্ তায়ালা যখন আমার উম্মত থেকে কারো জন্য কল্যাণ করতে ইচ্ছা করেন, তখন তার অন্তরে আমার সাহাবীদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সে প্রত্যেক সাহাবীকে নিজের প্রাণের মত ভালোবাসে।

একারণেই, আসহাবে কিরামদের মাঝে যে সংঘর্ষ হয়েছে; তা অসৎ উদ্দেশ্যে বা খেলাফত দখলের উদ্দেশ্যে কিংবা নাফসের বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে হয়েছে বলে মনে করা উচিত নয়। এরূপ ভাবা এবং এ কারণে তাঁদেরকে কটাক্ষ করা মুনাফেকীর পরিচায়ক, যা ব্যক্তিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। কেননা তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস্ সালামের সরাসরি সান্নিধ্য লাভের ও তাঁর মুবারক কথা শ্রবণ করার কারণে, জেদ ও অসহনসীলতা এবং পদের লোভ ও দুনিয়ার আসক্তি তাঁদের প্রত্যেকের অন্তর থেকে মুছে গিয়েছিল। অতৃপ্তি, আসক্তি, হিংসা ও মন্দ আচরণ থেকে তাঁরা মুক্ত ছিল, পবিত্র ছিল। এঁ মহান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের আওলিয়ার থেকে কোন একজনের সান্নিধ্যে কয়েকদিন অতিবাহিত করার কারণে যদি কোন ব্যক্তি, এ ওলীর সুন্দর বৈশিষ্ট্যসমূহ ও উন্নত আখলাকের দ্বারা উপকৃত হয়, আত্মশুদ্ধি লাভ করে ও দুনিয়ার আসক্তি থেকে মুক্তি পায় তবে আসহাবে কিরামগণ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সব কিছুর চেয়ে বেশী ভালোবাসতেন, রাসূলের জন্য নিজের জান, মাল উৎসর্গ করেছিলেন, তাঁর জন্য মাতৃভূমি ত্যাগ করেছিলেন তাঁরা, রাহের স্কুধা মিটায় রাসূলের এমন সোহবতের আশিক হওয়া সত্তেও, মন্দ স্বভাব থেকে পরিত্রাণ পায়নি, নাফসসমূহকে সংশোধন করতে পারেনি, ক্ষণিকের এই দুনিয়া উপভোগের জন্য পরস্পর লড়াই করেছে, তা কিভাবে চিন্তা করা সম্ভব? এ মহান ব্যক্তিগণের মন, অবশ্যই অন্য সকলের চেয়ে অধিক পরিষ্কার ছিল? তাঁদের মাঝের মতানৈক্য ও দ্বন্দকে, আমাদের মত নষ্ট নিয়্যাতের অধিকারীদের সাথে তুলনা দেয়া, দুনিয়ার জন্য ও নাফসের কুবাসনা চরিতার্থের জন্য সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে দাবী করা কি সংগতিপূুর্ণ হবে? আসহাব-ই কিরামদের ব্যাপারে এরূপ কুৎসিত ধারণা পোষণ করা জায়েজ নয়? যারা এরূপ বলে, তারা কি কখনো এটি খেয়াল করে না যে, আসহাব-ই কিরামের সাথে দুশমনি করা প্রকারন্তরে তাঁদের দীক্ষা দানকারী ও পরিচর্যাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দুশমনি করার শামিল হয়। তাঁদের নিন্দা করা প্রকারন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিন্দার সমতূল্য। এ কারণেই বুজুর্গ দ্বীন আলেমগণ বলেছেন যে, 'যারা আসহাব-ই কিরামের শেষ্ঠত্ব সম্পর্কে জানে না, তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে না, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিই ঈমান আনল না'। উষ্ত্রী ও সিফফিনের যুদ্ধ, কোনো ভাবেই তাঁদের সমালোচনার কোন কারণ হতে পারে না। এই যুদ্ধগুলিতে, হযরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহুর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাঁদের সকলকে সমালোচনা থেকে পরিত্রাণের জন্য, এমনকি সওয়াব অর্জনের মাধ্যম হওয়ার মত দ্বীনী কারণ বিদ্যমান রয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে, “ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া মুজতাহিদের জন্য একটি সওয়াব আর সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য দুইটি অথবা দশটি সওয়াব রয়েছে। দুইটি সওয়াবের প্রথমটি ইজতিহাদের জন্য আর দ্বিতীয়টি সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য”। দ্বীনের বুজুর্গ ব্যক্তিদের মাঝের এই দ্বন্দ ও সংঘাত, জেদের কারণে বা শত্রুতার কারণে নয়; বরং ইজতিহাদের ভিন্নতার কারণে হয়েছিল। ইসলামের আদেশসমুূহকে যথাযথভাবে প্রয়োগের ইচ্ছার কারণে হয়েছিল। আসহাব-ই কিরামের প্রত্যেকেই মুজতাহিদ ছিলেন। উেৈদাহরণ স্বরূপ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তায়ালা আনহুর মুজতাহিদ হওয়ার ব্যাপারে, 'হাদিকা 'কিতাবের দুইশত আটানব্বইতম পৃষ্ঠায় উল্লেখিত হাদিস শরীফ দ্বারা অবহিত করা হয়েছে।)

প্রত্যেক মুজতাহিদের জন্য আপন ইজতিহাদ অনুযায়ী যে হুকুম বা সিদ্ধান্তে উপনীত হয় তদনুযায়ী আমল করা ফরজ। নিজের ইজতিহাদ যদিও বা নিজের চেয়ে বড় কোন মুজতাহিদের ইজতিহাদের অনুরূপ নাও হয়, তবুও তার উপর নিজের ইজতিহাদের উপর আমল করা আবশ্যক। অন্য কারো ইজতিহাদের অনুসরণ করা তার জন্য নয়। ইমাম আজম হযরত আবু হানিফার'০ দুইজন ছাত্র হযরত আবু ইউসুফ ও মুহাম্মদ শায়বানী এবং ইমাম মুহাম্মদ শাফিঈ'এর দুইজন ছাত্র আবু সাগর ও ইসমাঈল সমুজানী বহু ক্ষেত্রে আপন উস্তাদদের অনুসরণ করেননি। তারা উস্তাদদের হারাম হিসেবে বিবেচিত করা কিছু জিনিসকে হালাল হিসেবে হুকুম দিয়েছেন। আবার হালাল হিসেবে বিবেচিত কিছু জিনিসকে হারাম ঘোষণা করেছেন। এর উপর ভিত্তি করে, তাঁরা গুনাহের কাজ করেছেন, পাপী হয়েছেন বলা সঠিক নয়। ইতিহাসে এরূপ বক্তব্য প্রদানকারী কারো হদিস পাওয়া যায়নি। কেননা, তাঁরাও তাঁদের উস্তাদদের মত মুজতাহিদ ছিলেন।

* আবু হানিফা নুমান বিন সাবিত, ১৫০ হিজরীতে (৭৬৭ খৃস্টাব্দে) বাগদাদে ইনতিকাল করেন।

* মুহাম্মদ বিন ইট্রীস শাফিঈ, ২০৪ হিজরীতে (৮২০ খৃস্টাব্দে) মিসরে ইনতিকাল করেছেন।

বস্তুত হযরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মুয়াবিয়া ও হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমার থেকে অধিক জ্ঞানী ও অধিক শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। উনাদের তুলনায় নিজের মাঝে বহু শ্রেষ্ঠত্বের গুণাবলী বিদ্যমান ছিল। তাঁর ইজতিহাদও এ দুইজনের ইজতিহাদের তুলনায় অধিক শক্তিশালী ও গ্রহণযোগ্য ছিল। তথাপি প্রত্যেক সাহাবীই মুজতাহিদ হিসেবে বিবেচিত হওয়ায়, দুইজনেরই এই মহান ইমামের ইজতিহাদকে অনুসরণ করা জায়েজ হত না। তাঁদের উপর আপন ইজতিহাদ অনুযায়ী আমল করা আবশ্যক ছিল।

সওয়াল: জামাল ও সিফফিনের যুদ্ধে, মুহাজির ও আনসারের মাঝ থেকে বহু সাহাবী ইমাম আলীর পক্ষে অবস্থান নিয়েছিল, তাঁর আনুগত্য করেছিল, তাঁর অনুসরণ করেছিল।। তাঁদের প্রত্যেকেই মুজতাহিদ হওয়া সত্ত্বেও ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণকে আবশ্যক মনে করেছিল। এর থেকে বুঝা যায় যে, ইমাম আলীর আনুগত্য করা মুজতাহিদদের উপরও ওয়াজিব ছিল। আপন ইজতিহাদ না মিললেও তাঁর পক্ষে অবস্থান নেয়া তাদের জন্য আবশ্যক ছিল কি।

জবাব: হযরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে যারা অনুসরণ করেছিল, তাঁর পক্ষে যারা যুদ্ধ করেছিল, তাঁরা তাঁর ইজতিহাদের উপর আমল করার জন্য তাঁর পক্ষ অবলম্বন করেননি। বরং নিজেদের ইজতিহাদ ও ইমামের ইজতিহাদের অনুরূপ হওয়ায়, তাঁদের ইজতিহাদই ইমাম আলীর আনুগত্যকে ওয়াজিব বিবেচনা করেছে। একইভাবে, মহান আসহাবে কিরামের অনেকের ইজতিহাদ, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদের সাথে মিলেনি। তাঁদের ইজতিহাদ অনুযায়ী, এই মহান ইমামের বিপক্ষে যুদ্ধ করা আবশ্যক ছিল। এ সময়ে আসহাব-ই কিরামের ইজতিহাদের হুকুম তিন ধরণের ছিল। একদল, ইমাম আলীর ইজতিহাদকে হক্ব হিসেবে বুঝতে পেরেছিল। তাঁদের উপর হযরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহুর আনুগত্য করা ওয়াজিব ছিল। আরেক দল, তাঁর বিপক্ষে যুদ্ধ ঘোষণাকারীদের ইজতিহাদকে হক্ক হিসেবে দেখতে পেয়েছিল। তাঁদের উপর হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব হয়েছিল। আর তৃতীয় দলের ইজতিহাদ ছিল, কোন পক্ষেরই অনুসরণ না করা, পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত না হওয়া আবশ্যক। তাঁদের এই ইজতিহাদ, যুদ্ধে লিপ্ত না হওয়াকে ওয়াজিব করেছিল। তিন দলই হক্কের উপর ছিল ও পরকালে সওয়াব অর্জনের উপযুক্ত।

সওয়াল: উপরের বক্তব্য অনুযায়ী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের ইজতিহাদকেও হক্ক হিসেবে বিবেচনা করছে। অথচ, আহলে সুন্নাত আলেমদের মতে, ইমাম আলীর ইজতিহাদ হক্ক ছিল, তাঁর বিরোধীদের ইজতিহাদে ভুল ছিল, যেহেতু শরয়ী উজর ছিল তাই তাঁরা ক্ষমা প্রাপ্ত হয়েছেন, আর এজন্য সওয়াবও অর্জন করেছেন। এর ব্যাখ্যা কি?

জবাব: ইমাম শাফিঈ ও হযরত উমর বিন আবদুল আজিজ রাহিমাহুমুল্লাহু তা'আলার মত দ্বীনের বুজুর্গ ব্যক্তিগণ জানিয়েছেন, আসহাব-ই কিরামের কোন পক্ষের জন্যই ভুল করেছেন বলা জায়েজ নয়। এ কারণেই, 'বুজ্যগ ব্যক্তিদের জন্য ভুল করেছে' বলাটা সমীচীন নয়। ছোটদের জন্য বড়দের ব্যাপারে, 'সঠিক করেছে, ভুল করেছে, পছন্দ করেছি, পছন্দ হয়নি "ইত্যাদির মত বলা জায়েজ নয়। আল্লাহ্ তায়ালা আমাদের হাতকে যেমনি ভাবে এ বুজ্জুর্গদের রক্তারক্তি করা থেকে বাঁচিয়েছেন, তেমনিভাবে আমাদেরও উচিত, তাঁদের ব্যাপারে হক্ব করেছে কিনা ভুল করেছে সে ব্যাপারে মন্তব্য করা থেকে নিজেদের জিহ্বাকে রক্ষা করা। গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ যাবতীয় দলিল নিরীক্ষা করে ও ঘটনা পর্যবেক্ষন করে, ইমাম আলী সঠিক ছিলেন ও তাঁর বিরোধীরা ভুল করেছিল, বললেও এই বক্তব্য দ্বারা বুঝাতে চেয়েছেন যে 'হযরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু, বিরোধী পক্ষের সাথে আলোচনা করার সুযোগ পেলে তাদেরকেও নিজের ইজতিহাদের যথার্থতা বুঝাতে সক্ষম হতেন'। যেমন, হযরত যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু উ্ট্রীর যুদ্ধে হযরত আলীর বিপক্ষে অবস্থান করা সত্ত্বেওও ঘটনার নিবিড় পর্যবেক্ষনের পরে নিজের ইজতিহাদকে পরিবর্তন করেছিলেন এবং যুদ্ধ থেকে নিজেকে বিরত রেখেছিলেন।

এটাই হল, আহলে সুন্নাত আলেমদের মধ্য থেকে, যারা বিরোধীদের ব্যাপারে ভুল বলাকে জায়েজ মনে করে তাদের বক্তব্য। নতুবা, হযরত আলী ও তাঁর পক্ষে যারা ছিলেন শুধুমাত্র তাঁরা হক্কের উপর ছিলেন আর আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা ও তাঁর সাথে থাকা আসহাবে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন বাতিলের উপর ছিলেন বলা কোন ভাবেই জায়েজ নয়।

আসহাব-ই কিরামের মাঝের এই সংঘাত, আহকাম-ই শরহইয়্যার একটি শাখার তথা ইজতিহাদের ভিন্নতার কারণে সংঘটিত হয়েছিল। তাঁদের মাঝে ইসলামের মুল ভিত্তি ও সুনির্দিষ্ট বিষয়সমূহের ক্ষেত্রে কোন মতবিরোধ ছিল না। বর্তমানের কেউ কেউ, হযরত মুয়াবিয়া ও হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমার মত দ্বীনের বুজ্যুর্গদের প্রতি কটাক্ষ করে, অসম্মান করে। অথচ আসহাব-ই কিরামকে হেয় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হেয় করা বা কষ্ট দেয়ার কারণ তা বুঝতে পারেনা। ইমাম মালিক বিন আনাস তাঁর শিফা-ই শরীফ নামক কিতাবে বলেছেন, “মুয়াবিয়া অথবা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমাকে'” যারা গালি দেয় বা কটাক্ষ করে, তারা নিজেরাই নিজেদের বুলির উপযুক্ত। তাঁদের সাথে যারা বেয়াদবী করে, তাঁদের বিরুদ্ধে যারা কটাক্ষ করে বা লিখে তাদেরকে শাস্তি দেয়া আবশ্যক”। মহান আল্লাহ্ তায়ালা আমাদের ক্বলবসমূহকে তাঁর হাবীবের আসহাবের প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করুক। এ বুজুর্গদের যারা সালিহ ও মুত্তাকী তারাই ভালোবাসে যারা মুনাফিক ও অপরাধী তারাই তাঁদেরকে ভালোবাসে না।

(রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব বুঝে তাঁদের প্রত্যেককে ভালোবেসে, তাঁদের প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে যারা তাঁদের প্রদর্শিত পথের অনুসরণ করে, তাদেরকে আহলে সুন্নাত বলা হয়। যারা তাঁদের মধ্য থেকে কয়েকজনকে ভালোবাসে আর অনেককে অপছন্দ করে, আর এভাবে তাঁদের অএককেই অসম্মান করে এবং যারা তাঁদের কারো পথেরই অনুসরণ করে না, তাদেরকে রাফিজী বা শিয়া বলা হয়। ইরান, হিন্দুস্তান ও ইরাকে বহু রাফিজী আছে। তুরস্কে কোন রাফিজী নাই। এদের কেউ কেউ, মুসলমানদের খাঁটি আলাভীদের প্রতারিত করার জন্য নিজেদেরকে আলাভী বলে দাবী করে। অথচ আলাভী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে এমন মুসলমানদের বলা হয়। কাউকে ভালোবাসার জন্য তার অনুসরণ করতে হয়, তার ভালোবাসার মানুষদের ভালোবাসতে হয়। এরা যদি প্রকৃতপক্ষেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসত, তবে তাঁর প্রদর্শিত পথের অনুসরণ করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আসহাব-ই কিরামের প্রত্যেককেই ভালোবাসতেন। তিনি দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অন্যতম প্রধান উপদেষ্টা ছিলেন, দুঃখ-কষ্টের সঙ্গী ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার থেকে হওয়া তাঁর মেয়ে হযরত উম্মু কুলসুমকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছেন। এক খুতবাতে তিনি হযরত সুয়াবিয়ার ব্যাপারে বলেছেন, 'আমাদের ভাইরা আমাদের থেকে আলাদা হয়ে গেছেন। তথাপি তারা কাফির বা ফাসিক নন। তাঁদের ইজতিহাদ তাদের এরূপ আচরণের কারণ'। হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলে তিনি তাঁর চেহারায় লেগে থাকা মাটি নিজ হাতে মুছে দিয়েছেন, তাঁর জানাজার নামাজে নিজেই ইমামতি করেছেন। আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআন করীমে ইরশাদ করেছেন যে, "মুমিনরা পরস্পরের ভাই"

* হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান, ৬০ হিজরীতে (৬৮০ খৃস্টাব্দে) শাম নগরীতে ইনতিকাল করেন হযরত আমর ইবনি আস, ৪৩ হিজরীতে (৬৬৩ খৃস্টাব্দে) মিসরে ইনতিকাল করেন।

সুরা ফাতিহ' এর সর্বশেষ আয়াত-ই করীমায়, “'আসহাব-ই কিরামগণ পরস্পরকে ভালোবাসতেন” বলে ঘোষণা করা হয়েছে।। আসহাব-ই কিরাম থেকে কোন একজনকেও অপছন্দ করা, কুরআন করীমকে অস্বীকার করার শামিল। আহলে সুন্নাত আলেমগণ, আসহাব- ই কিরাম রাদিয়াল্লাহু তায়ালা আনহুম আজনমাঈন'এর ফজিলতসমূহকে উত্তমভাবে অনুধাবন করেছেন। তাঁদের প্রত্যেককেই ভালোবাসার জন্য আদেশ দিয়েছেন। আর এভাবে মুসলমানদেরকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন।

আহলে বাইত অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও তাঁর সকল আওলাদকে, তাঁর বংশধরদেরকে যারা অপছন্দ করে, আহলে সুন্নাতের চোখের মনি তুল্য এ সকল বুজ্র্গদের সাথে যারা দুশমনি করে, তাদেরকে খারেজী বলা হয়। বর্তমানে খারেজীদেরকে ইয়াজিদী বলা হয়। ইয়াজিদীদের দ্বীন ও ঈমান দ্রান্তিতে পরিপূর্ণ, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

This booklet in other languages

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsРусскийአማርኛFilipinoУкраїнськаAzərbaycancaČeštinaБългарскиދިވެހި

Share

WhatsAppTelegramE-mail