Hakikat Books
English

Chapter 50 / 73

রোযা

রোযার ফরযঃ রোযার ফরয তিনটি। যথা- ১। নিয়ত করা, ২। রোযা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত নিয়ত করা। অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করা, ৩। রোযা রাখাকালীন সময়ে রোযা ভঙ্গ হয় এমন কাজ থেকে বিরত থাকা। যদি কোন ব্যক্তি নিয়ত ব্যতীত সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযা রাখে তাহলে তার এঁ দিনের রোযা হবে না। পুনরায় এঁ দিনের রোযা কাযা করতে হবে। রোযা ফরয হওয়ার শর্তাবলী ৭টিঃ ১। মুসলমান হওয়া।

২। প্রাপ্ত বয়স্ক (বালেগ) হওয়া। অপ্রাপ্তরাও রোযা রাখতে পারবে।

৩। বিচক্ষণতা সম্পন্ন হওয়া।

৪। মুসলিম শাসিত এলাকায় হওয়া ও রমযানের রোযা ফরয এটা নিশ্চিত হওয়া। ৫। মুকিম হওয়া।

৬। হায়েজ অবস্থায় না থাকা। নারীদের ক্ষেত্রে)

৭। নেফাস অবস্থায় না থাকা। (নারীদের ক্ষেত্রে)

রোযা ভঙ্গের সাতটি কারণঃ ১। খাবার জাতীয় কোন কিছু খাওয়া।

২।পানি জাতীয় কিছু পান করা।

৩। হায়েজ হওয়া। (নারীদের ক্ষেত্রে)

৪। নেফাস হওয়া। (নারীদের ক্ষেত্রে)

৫। মুখ ভরে বমি করা।

৬। মিথ্যা বলা বা গীবত করা। মিথ্যা স্বাক্ষ্য রোযা ভঙ্গের কারণসমুহের মধ্যে পড়ে না। কিন্তু এ জাতীয় কাজগুলো রোযায় অর্জিত সওয়াবগুলোকে নিষ্কাশন করে ফেলে।

যাদের উপর রোযা ফরয নয়ঃ ১। অমুসলিমের উপর, ২। মুসাফিরের উপর, ৩। হায়েজ হওয়া নারীর উপর,

৪। নেফাস হওয়া নারীর উপর, ৫। গর্ভবতী নারীর উপর যদি রোযা রাখা তার জন্য কষ্টকর হয়ে যায়, ৬। সন্তানকে দুধ পান করানোকালীন সময়ে যদি তার রোযা সন্তানের ক্ষতি করার আশঙ্কা থাকা তাহলে রোযা রাখা ফরয নয়, ৭। এমন বয়স্ক ব্যক্তি যার পক্ষে রোযা রাখা আদৌ সম্ভব নয়।

ফতোয়ায়ে হিন্দিয়া মতে রোযার জন্য প্রতিদিন নিয়্যত করা আবশ্যক। নিয়্যত অন্তর দ্বারা করা হয়। সেহরীর জন্য (শেষ রাতের খাবার) জাগ্রত হওয়ার নামকে নিয়্যত বলা হয়। দুই প্রকারের নিয়্যত রয়েছে, প্রথমত রমযান মাসের রোযার জন্য প্রতিদিন নিয়্যত করা। অথবা নফল কোন রোযার জন্য নিয়্যত, অথবা এ সমস্ত রোযা যা কোন নির্দিষ্ট মানতের জন্য রাখা হয়। যার জন্য পূর্ববর্তী দিনের সূর্যাস্ত ও আজকের দিনের যাহুল কুবরার মাঝামাঝি সময়ে নিয়্যত করে নিতে হবে। যার অর্থ হচ্ছে এঁ দিনের আযানের সময়ের আগে অথবা এ সময়ে নিয়্যত করে নিতে হবে। ফযরের পূর্বে' হলে নিয়্যত এভাবে করতে হবে ”যে আমি আগামি কালের জন্য রোযার নিয়্যত করছি”। আর ফযরের পর হলে নিয়্যত এভাবে করতে হবে, যে আমি আজকের রোযার জন্য নিয়্যত করছি।

দ্বিতীয় প্রকারের নিয়্যত হচ্ছে নফল অথবা কাফফারা রোযার নিয়্যত। এ সব প্রকারের নিয়্যত এক রকম হবে। অর্থাৎ এর নিকটতম সময় হচ্ছে পূর্ববর্তী দিনের সূর্যাস্ত আর সর্বশেষ সময় হচ্ছে এ রাতের ফজরে সাদিকের পূর্ব পযন্ত উপরোক্ত সময় ছাড়া নফল অথবা কাফফারার রোযার নিয়্যত করা বৈধ হবে না। এই বিষয়ে ইবনে আবেদীন ক্বাযা নামায সংবলিত কিতাবের শেষাংশে বিস্তারিত উল্লেখ করেছেন। কেউ যদি রমজান মাসের রোযা ক্বাযা করে থাকে তাহলে হারাম দিন ব্যতীত অন্য যে কোন দিন এঁ রোযাগুলো পালন করতে পারবে। তবে এ ক্ষেত্রে কোন দিনের নফল রোযা তা উল্লেখ করার প্রয়োজন নেই। মানুষের উপর ভিত্তি করে রোযাকে তিন ভাগে ভাগ কর হয়েছে। অশিক্ষিত লোকের রোযা, শিক্ষিত লোকের রোযা এবং নবী, রাসুল ও আওলিয়াদের রোযা। যখন অশিক্ষিত লোকেরা রোজা রাখে তখন তারা কোন প্রকার আহার পানাহার ও সহবাস জাতীয় কাজ সম্পাদন করে না, কিন্তু অনেক প্রকার ভুল কাজ করে ফেলে। শিক্ষিত লোকেরাও কোন প্রকার ভুল করে না। অন্যদিকে আম্বিয়া ও আওলিয়ারা সকল প্রকার সন্দেহযুক্ত কাজ থেকে দূরে থেকে রোযা পালন করে থাকেন।

মানুষের উপর ভিত্তি করে ঈদুল ফিতরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষিত, অশিক্ষিত ও নবী আওলিয়াদের ঈদ। অশিক্ষিত লোকেরা রমযানের শেষ দিন সন্ধায় ইফতারের মাধ্যমে পছন্দ মত খাবার গ্রহন করে এবং বলে এটা আমাদের ঈদ। শিক্ষিত লোকেরাও খাবার গ্রহন করে এবং বলে এটা আমাদের ঈদ ও আল্লাহ্ তায়ালা আমাদের উপর খুশি হয়েছেন। তারা গভীরভাবে চিন্তা করে বলে যে, আমাদের কি হতো যদি তিনি আমাদের কর্ম ক্ষমতার উপর সন্তুষ্টি না হতেন অর্থাৎ তারা তাদের রবের শুকরিয়া আদায় করে ভালভাবে। আর নবী ও আওলিয়ারা তাদের রবের শুকরিয়ার আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন করে।

মুমিনের নিকট ঈদ খেঁশি) পাঁচ ধরনের হয়ে থাকে

১। যখন ফেরেশতা মুমিন ব্যক্তির বাম হাতে কোন প্রকার গুনাহ খুঁজে পায় না। ২। যখন মুমিন বাক্তি মৃত্যুর নিকটবর্তী হয় তখন ফেরেশতা তার কাছে খোশ খবর নিয়ে এসে শুভেচ্ছা জানায় এবং সুসংবাদ দেয় যে, সে একজন মুমিন। সর্বশেষ তাকে জান্নাতের অভিমুখে করে দেয়া হয়।

৩। যখন মুমিন ব্যক্তি কবরে যায় এবং নিজেকে জান্নাতের বাগানের মধ্যে খুজে পায়।

৪। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে মুমিন ব্যক্তি নিজেকে উলামা, আম্বিয়া, আওলিয়া ও সালেহীনদের সাথে একসাথে বসতে পারায়।

৫। মুমিন ব্যক্তিকে পুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় ৭টি প্রশ্ন করা হবে। যদি সে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারে তবে সে সফল হবে। যে সফরের রাস্তা হবে চুলের চেয়ে চিকন, ছুরির চেয়েও ধারালো, রাতের অন্ধকারের চেয়েও অন্ধকার। যে রাস্তার উপরের দিকে উঠতে হাজার বছর, সমান্তরালে হাজার বছর ও নিচের দিকে হাজার বছরের রাস্তা থাকবে। যদি সে কোন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তাকে আবার হাজার বছরের জন্য ওখানে শাস্তি অথবা অপেক্ষা করতে হবে। ৭টি প্রশ্ন হচ্ছে ঈমান, নামায, রোযা, হজ, যাকাত, হাক্ুল্লাহ্ তথা আল্লাহর অধিকারসমূহ ও সর্বশেষ পবিত্রতা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ইনস্তিঞ্জা হল কোন ব্যক্তি প্রাকৃতিক কাজ সম্পাদন করা বা শারীরিক মিলনের পর ওজু বা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এই বিষয়ে ইন্দলেস ব্লিস নামক কিতাবের ৬ষ্ঠ অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

যদি কোন ব্যক্তি সূর্যাস্ত হওয়ার পূর্বে ইচ্ছাকৃতভাবে রোযা ভেঙ্গে ফেলে, যার নিয়্যত সে ইমসাকের পূর্বে করে ছিল। তাহলে তাকে পুনরায় এঁ রোযা ক্বাযা ও কাফফারাসহ আদায় করতে হবে। নফল রোযার ক্ষেত্রে কাফফারা আদায় করতে হবে না।

কাফফারার নিয়ম হলো রমযান মাসের এক রোযা ভঙ্গের জন্য বছরের হারাম পাঁচ দিন ব্যতীত একটানা ষাট দিন রোযা রাখা যদি তা কারো পক্ষে সম্ভব না হলে ক্রীতদাস বা গোলাম মুক্ত করে দেয়া। যদি তা না হয় তাহলে ষাটজন গরীব মিসকিন মানুষকে একদিনে দুবেলা খাবার ভাল করে খাওয়াতে হবে। অথবা একজন গরীব বা মিসকিন মানুষকে দিনে দুবার করে একটানা ষাট দিন খাওয়াতে হবে, অথবা তা সম্ভব না হলে তাদের প্রত্যেককে ক্বাযা পরিমান সম্পদ একসাথে করে ফিতরা হিসেবে তাদের মাঝে বণ্টন করে দিতে হবে।

আর নফল রোযার ক্বাযা আদায় করার জন্য যে কোন একদিন আদায় করলে চলবে। পাঁচজন লোকের জন্য কাফফারা আদায় করতে হবে না। তারা হলো দুর্বল লোক, মুসাফির, দুধ পানকারিণী মায়ের জন্য, ফীরে ফানি ও এমন ব্যক্তি যে কিনা রোযা রাখলে ক্ষুধার তাড়নায় মৃত্যু হওয়ার আশঙ্কা আছে। এসব লোকের জন্য কাফফারা আদায় করতে হবে না কিন্তু এক রোযার জন্য একদিন করে ক্বাযা আদায় করে নিতে হবে।

আইয়্যামে শাকের নিয়্যত (ইসলামী পরিভাষায় আইয়্যামে শাক বলতে সাবান মাসের শেষের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখতে না পারার কারণে আগামী কাল রমযান মাসের ১ম দিন হওয়া না হওয়া নিয়ে সন্দেহ বিরাজ করাকে আইয়্যামে শাক বলে। আইয়্যামে শাক করা বৈধ যদিও মাকরুহ (কারাহাত) বলা হয়েছে। আইয়্যামে শাক কয়েক ধরনের হয়ে থাকে। প্রথমত রমযান মাসের রোযা অথবা অন্য কোন ওয়াজিব রোযার নিয়্যত করা। অথবা কোন নফল রোযার নিয়্যত যা ওয়াজিব নয়, যদি এটা রমযানের রোযা না হয়। দ্বিতীয়ত হল শুধুমাত্র নিছক উপবাস অথবা সাবান মাসের রোযার জন্য নিয়্যত করা যাহা মাকরুহ হবে না। যার দ্বারা নফল রোযার নিয়্যত করা বুঝানো হয়েছে। কারাহাত বলতে বুঝানো হয়েছে যে, এমন সময়ে বা এমনভাবে ইবাদত পালন করা যে সকল সময়ে আমাদের প্রিয় রাসূল পালন করেননি বা পালন করাকে অপছন্দনীয় বলেছেন। অর্থাৎ এ ইবাদতটি মাকরুহের সাথে পালিত হবে।

কোন ব্যক্তি রমযান মাসের রোযা কাফফারা আদায় করার জন্য ষাট দিন রোযা রাখা শুরু করল, এরই মধ্যে ষাট দিন পূর্ণ' হওয়ার আগে ঈদুল আযহা চলে আসল অথবা হারাম পাঁচ দিনের যে কোন একদিন চলে আসল তাহলে তাকে এ হারাম দিন রোযা সাথে পালিত হয়ে থাকে তাহলে তা পালন করার কোন অর্থই আসে না। কারাহাতের সময় সম্পর্কে ইন্দলেস ত্লিস নামক কিতাবের দশম অধ্যায়ের শেষে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আমি রমজান মাসের রোযার জন্য নিয়্যত করব, রমজান ছাড়া অন্য কোন মাসে নফল রোযা রাখলে তার জন্য নিয়্যত লাগবে না এই প্রকারের নিয়্যত কখনো গ্রহণ যোগ্য হবে না।

ইমাম আবু হানিফার মতে, কোন ব্যক্তি রমযান মাসে ফযরের পর অথবা পূর্বাকাশে শুভ্রতা দেখার পরও রোযার নিয়্যত না করে এবং দুপর হওয়ার আগে কোন কিছু আহার করে তাহলে তার জন্য কাফফারা লাগবে না। ইমাম ইউসুফ ও ইমাম মুহাম্মাদের মতে, যদি তার পক্ষে নিয়্যত ও রোযা পরিপূর্ণ' করার ক্ষমতা থাকত তাহলে তার কাফফারা আদায় করতে হবে। আর যদি সে বিকালে কোন কিছু আহার করে তাহলে সকল আলেমের সর্ব সম্মত মতে তার জন্য কাফফারা লাগবে না।

কোন ব্যক্তি তার জীবনের শেষের দুই অথবা তিন মাসের রমযানের রোযা রাখতে পারে নাই অথবা ভেঙ্গে ফেলেছে, তাহলে তাকে কি সকল মাসের রোজার কাফফারা পৃথক পৃথক করে আদায় করতে হবে না কি যে কোন এক মাসের আদায় করলে চলবে? এটা নিয়ে ইমামদের মাঝে ইখতেলাফ আছে। কারো মতে, পৃথক করে সকল মাসের কাফফারা আদায় করতে হবে। কারো মতে, যে কোন এক মাসের আদায় করলে চলবে। তবে তা পরিস্থিতির উপর নির্ভরক না রেখে পুনরায় নতুন করে ষাট দিনের রোযা রাখা শুরু করতে হবে। আগেরগুলো এখানে বিবেচিত হবে না। এ জন্য কাফফারা রাখার ক্ষেত্রে হারাম দিনগুলো খেয়াল করে রাখলে আর কোন ভূল হওয়ার আশঙ্কা থাকবে না।

যদি কোন ব্যক্তি সফরের (ভ্রমন) নিয়্যত করা ব্যতীত রোযা ভেঙ্গে ফেলে, তারপর সফরের নিয়্যত ও স্থান ত্যাগ করে তাহলে তাকে এঁ রোযার ক্বাযা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে। সফরে যাওয়ার ক্ষেত্রে রোযা ভাঙ্গা কখনো বৈধ হবে না। কোন ব্যক্তি সফরে যাওয়ার সময় উচিৎ হবে না এঁ দিনের রোযা ভেঙ্গে ফেলা। আর যদি কোন মুসাফির ব্যক্তি রাতে রোযার নিয়্যত করে অথবা যাহুল কুবরার সময়ের আগে নিয়্যত করে তাহলে তার এ দিনের রোযা ভাঙ্গা উচিৎ হবে না। আর যদি সে ভেঙ্গে ফেলে তাহলে তাকে এঁ রোযার জন্য ক্বাযা আদায় করতে হবে।

যদি কোন ব্যক্তির রমযান মাসে মানসিক সমস্যা দেখা দেয়, যার ফলে রোযা রাখা তার পক্ষে সম্ভব নয়। তাহলে তাকে পরবর্তাঁতে রোযা রাখতে হবে। পরে যে সব রোযা রাখতে পারে নাই তার ক্বাযা আদায় করতে হবে। আর যদি তার মানসিক সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে তার জন্য বাকি রমযানে রোযা রাখার প্রয়োজন হবে না। অর্থাৎ তাকে রোযা থেকে অব্যহতি দেয়া হয়েছে।

যদি কোন ব্যক্তি রোযা রাখাকালীন সময়ে ভুলে কোন কিছু খেয়ে ফেললো তাহলে তার রোযা ফাসিদ হবে না। ভুলে কিছু খাওয়ার সময় যদি মনে পড়ে সে রোযা অবস্থায় আছে তাহলে সাথে সাথে তাকে তা পরিহার করতে হবে অন্যথায় তার রোযা ফাসিদ হবে। তাহলে তার জন্য ক্বাযা আদায় করতে হবে। কাফফারা করতে হবে না। আর যদি সে রোযা অবস্থায় আছে জানা সত্ত্বেও খাবার পরিহার না করে এ কারণে যে তার রোযা ফাসেদ হবে না, তাহলে তার জন্য ক্বাযা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে। কোন ব্যক্তি রোযা রাখা অবস্থায় ঘাম, রঙ্গিন স্ট্রিং এর টুকরা, শিশুদের অথবা কারো মুখের লালা কিংবা নিজের মুখের লালা বাহির হওয়ার পর পুনরায় গিলে ফেলা, খাবারের কোন ক্ষুদ্র অংশ দাঁতের সাথে যুক্ত ছিল তা সেখান থেকে নিয়ে খেয়ে ফেলা ও শরীরে ইঞ্জেকশান ব্যবহারসহ উপরোক্ত কাজগুলোতে রোযা বাতিল হয়ে যাবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র ক্বাযা আদায় করলে চলবে। কাফফারা দিতে হবে না।

যদি কোন ব্যক্তি পেপারের টুকরা, কোন কিছুর স্বাদ আস্বাদন, চাল অথবা শস্যের অংশ গিলে ফেলে তাহলে তার রোযা ভেঙ্গে যাবে। তার জন্য তাকে ক্বাযা রোযা আদায় করতে হবে। এটা কোনভাবে বৈধ হবে না, যে রোযা অবস্থায় কোন কিছুর স্বাদ অথবা কোন মেডিসিন গ্রহন করা। তার মতে কোন কিছুর স্বাদ নেয়ার অর্থ হল পুরো খাবার গ্রহণ করা।

যদি কোন ব্যক্তি বেঁচে থাকার জন্য কাজ করে, যদি এ কাজ তাকে অসুস্থ করার আশংকা রয়েছে তাহলে অসুস্থ হওয়ার আগে রোযা ভাঙ্গা বৈধ হবে না। যদি সে ভেঙ্গে ফেলে তাহলে কাফফারা দিতে হবে। কাফফারা পরিহার করার জন্য তাকে কিছু খাওয়ার পূর্বে। পেপারের একটা অংশ গিলতে হবে। আর গর্ভবতী বা দুধ পানকারিণী নারী রোযার কারণে ক্ষুধার তাড়নায় মারাত্মক দুর্বল হওয়ার আশঙ্কা থাকে তাহলে তারা শুধু মাত্র ক্বাযা আদায় করবে। ফতোয়ায়ে ফায়জিয়ার মতে, কোন ব্যক্তি রমযানের রোযা রাখা অবস্থায় কোন প্রকার ওজর ব্যতীত অবজ্ঞা করে কোন কিছু আহার বা পান করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে।

যদি কোন ব্যক্তি তিলের পরিমান কোন কিছু চর্বণ করে তাহলে তার রোযা ফাসিদ হবে না। কিন্তু যদি সেটা গিলে ফেলে তাহলে ফাসিদ হয়ে যাবে। এবং তার জন্য ক্বাযা আদায় করা আবশ্যক।

পনের প্রকারের রোযা রয়েছে। তার মধ্যে তিন ধরনের রোযা ফরয, তিন ধরনের ওয়াজিব, পাঁচ ধরনের হারাম, এবং চার ধরনের সুন্নত। ফরয রোযাগুলো হচ্ছে- রমজান মাসের, ক্বাযা ও কাফফারার রোযা। ওয়াজিব রোযা হচ্ছে- নাজরে মুয়ায়্যন, নাজরে মুতলাক ও মানতের রোযা।

হারাম রোযা হচ্ছে- ঈদুল ফিতর ও কুরবানির ঈদসহ চার দিনের রোযা। এ সকল দিনে রোযা রাখা হারাম। সুন্নত রোযা হচ্ছে- আইয়্যামে বীযের রোযা ( প্রত্যেক আরবি মাসের ১৪, ১৫, ১৬ তারিখের) শামেদা উদদিনের রোযা, সোমবার ও বৃহঃ প্রতিবারের রোযা, আশুরা ও আরাফার দিনের রোযা।

রোযায় ১১ টি উপকার রয়েছে

১। রোযা ঢাল স্বরূপ।

২। রোযা একমাত্র আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ নিজে দিবেন।

৩। রোযা এক প্রকারের জিকির, যাহা শরীর দিয়ে সম্পাদন করা হয়।

৪। রোযা দাস্তিকতা, অহমিকা ও অহংকারের মত কবিরা গুনাহকে মুছে দেয়।

৫। রোযা স্বার্থপরতাকে দূর করে।

৬। এটা খুণ্ড তথা আল্লাহ্ ভয় করাকে বৃদ্ধি করে।

৭। রোযায় অর্জিত সওয়াব দাঁড়ি পাল্লায় ওজন বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে।

৮। আল্লাহ্ তায়ালা রোযাদারের প্রতি সন্তুষ্ট হয়।

৯। যদি কোন ব্যক্তি ঈমানের সহিত মৃত্যুবরণ করলে রোযার কারণে জান্নাতে দ্রুত প্রবেশ করবে।

১০। রোযাদারের অন্তরকে নুর দ্বারা উজ্জ্বল করে দেয়া হয়।

১১। রোযাদারের অন্তরকে নুর দ্বারা আলোকিত করে দেয়া হয়।

সাবান মাসের ২৯তম দিন সূর্যাস্তের পর পূর্ব দিগন্তে নতুন মাস তথা রমযানের চাঁদ উঁকি দিছে কিনা তা দেখা আবশ্যক। মুসলমানদের থেকে যিনি আদিল, তিনি মেঘাচ্ছন্ন আকাশে নতুন চাঁদ দেখলে তা সংশ্লিষ্ট সংস্থা অথবা সরকারকে অবহিত করবে। আর এভাবে রমযান শুরু হবে। আর যদি চাঁদ স্পষ্টভাবে দেখা যায় তাহলে সবার কাছে বিষয়টি দিনের মত পরিষ্কার হয়ে যাবে। কাউকে নিযুক্ত করার প্রয়োজন হবে না। যদি এঁ দিন চাঁদ না উঠে তাহলে সাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। পরের দিন থেকে রমযান মাস শুরু হবে। বাহরুর রায়েক, ফাতওয়ায়ে হিন্দিয়া ও কাষি খাঁ মতে রমযান মাসের শুরু কোন ক্যালেন্ডার অথবা জ্যোতির বিদ্যা গণনার সাথে সম্পর্কিত নয়। বরং তা চাঁদের উপর নির্ভরশীল।

যদি কোন মুসলমান ব্যক্তি দারুল হারবে বসবাস করে অথবা রমযানের শুরু হওয়ার বিষয়ে অসচেতন থাকে তাহলে সে ক্যালেন্ডার ব্যবহার করতে পারবে। হতে পারে সে রমযানের একদিন আগে শুরু করবে অথবা একদিন দেরীতে অথবা সঠিক সময়ে শুরু করতে পারে। প্রথমত, সে রমযান শুরু হওয়ার একদিন আগে শুরু করলে একদিন আগে (রমযান শেষ দিন) ঈদ উদযাপন করবে। দ্বিতীয়ত, সে রমযানের প্রথম দিনে রোযা না রাখার কারণে রমযানের শেষের দিন তথা ঈদের দিন (৩০ দিন পূর্ণ' করার উদ্দেশ্যে) রোযা রাখবে। অন্যথায় সে রমযানের ২৮ দিন রোযা রাখার পর ঈদ উদযাপন করবে, পরের মাসে রমযানের বাকি ২ দিনের রোযা ক্বাযা আদায় করে নিবে। তৃতীয়ত, একটি মাসের শুরু ও শেষ সন্দেহযুক্ত হওয়ায় সে তার রোযা রমযান মাসের সাথে এক সাথ করে ফেলছে। এমতাবস্থায় সন্দেহযুক্ত এ দিনের রোযা রমযান মাসের রোযার সাথে গন্য করা সহিহ হবে না। এ জন্যে তাকে এ দুই দিনের রোযা ক্বাযা আদায় করে নিতে হবে। এখানে মানুষ যদি পূর্বাকাশে নতুন চাঁদ উদয় না হওয়া সত্ত্বেও পূর্বের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী রোযা রাখা শুরু করে তাহলে তাদেরকে রমযান মাসের ঈদের) শেষে ক্বাযার উদ্দেশ্যে ২ দিনের রোযা ক্বাযা আদায় করে নিতে হবে। ইবনে আবেদিনের মতে, মেঘাচ্ছন্ন আকাশ দেখে ইফতার কর যাবে না। যদিও কোন ব্যক্তি নিজেকে বুঝানোর চেষ্টা করে যে সূর্য অস্ত গিয়েছে, এমন কি যদি মাগরিবের নামাযের আযানও দিয়ে দেয়া হয়। এমনিভাবে কোন ব্যক্তি ইস্ডে বা কুন্নুজুমের (এমন এক সময় অধিকাংশ তারকা প্রদর্শিত হয়) পূর্বে ইফতার করে ফেলল, অথবা কেউ মুস্তাহাব তথা তা'জিল (তাড়াতাড়ি ইফতার) করল। যখন সূর্য অস্ত যাবে স্পষ্টভাবে দেখা যাবে তাহলে নির্দিষ্ট স্থানে অবস্থানকারীদের ইফতার করতে বাধা নেই। কিন্তু এ ব্যক্তির জন্য ইফতার করা বৈধ হবে না যে কিনা উঁচু বা মিনার জাতীয় স্থানে অবস্থান করছে; যতক্ষণ পর্যন্ত সে সূর্য অস্ত হয়েছে নিশ্চিত না হয়। একই নিয়ম সেহেরী ও ফজরের নামাযের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জ্যোতিবিদ্যা বইয়ের তামকীন ট্যাবুলেটে লিস্টের আলোকে যা দিয়ে সময়ের উচ্চতা পরিমাপ করা হয়; যা ইন্দলেস ব্লিস নামক কিতাবের দশমতম অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেখানে সকল নামাযের ওয়াক্তের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে। কোন কোন স্থানে কখন নামায আদায় করতে হবে তামকীনের মাধ্যমে সুন্দরভাবে বলা হয়েছে। এমনকি এর মাধ্যমে উঁচু স্থানেও কখন নামায আদায় করতে হবে তাও উল্লেখ করা হয়েছে। যাহা ইন্দলেস ব্লিস নামক কিতাবের পঞ্চমতম অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তামকীন অনুযায়ী ক্যালেন্ডার তৈরি না করলে সেখানে সূর্য কয়েক মিনিট আগে অস্ত যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়ে থাকে। আর যদি তামকীন অনুযায়ী তৈরি করা হয় তাহলে কোন সমস্যা নেই। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পূর্বেই তার অস্ত যাওয়ার কথা লিখা হয়েছে ক্যালেন্ডারে। আর যে ব্যক্তি উক্ত ক্যালেন্ডার দেখে রমযানের ইফতার করে তাহলে তার রোযা ফাসিদ হিসেবে গণ্য করা হবে। যা কিনা তামকীন অনুযায়ী তৈরি করা হয়নি।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail