Hakikat Books
English

Chapter 52 / 73

হজ্ব

২। আরাফার ময়দানে অবস্থান করা।

৩। তাওয়াফে জিয়ারাত তথা কাবাঘর প্রদক্ষিণ করা।

আরাফার ময়দানে অবস্থানের (ওয়াকফার) সময় হচ্ছে জিলহজ্ব মাসের ৯ তারিখের যাওয়াল (দ্বিপ্রহর) থেকে পরের দিন সকাল পর্যন্ত। যদি কোন ব্যক্তি তার একদিন আগে অথবা একদিন পরে আরাফায় অবস্থান করে তাহলে তার হজ্ব বাতিল হিসেবে গন্য হবে। ওহাবিরা কুরবানের ঈদ (আগের সন্ধ্যায়) নতুন চাঁদ না দেখে একদিন আগে উদযাপন করে। কোন ব্যক্তি যদি সঠিক সময়ে আরাফার ময়দানে উপস্থিত না হয় তাহলে তার হজ্ব বাতিল হিসেবে গণ্য হবে।

কাবা শরীফ তাওয়াফ করার নিয়ম সাতটিঃ ১। তাওয়াফে জিয়ারাত, ২। তাওয়াফে উমরাহ। (উপরোক্ত দুই প্রকার তাওয়াফ ফরয)

৩। তাওয়াফে কুদুম। যাহা সুন্নত বলা হয়েছে।

৪। তাওয়াফে বিদা অর্থাৎ বিদায় বেলার তাওয়াফ।

৫। তাওয়াফে নাজর যা পালন করা ওয়াজিব।

৬। তাওয়াফে নাফিলা।

৭। তাওয়াফে তাতাওউ যাহা পালন করা মুস্তাহাব বলা হয়েছে।

হজ্ব পালনের জন্য ইহরাম বাধার নিয়্যত করা ফরয। ইহরাম হচ্ছে কাপড়ের টুকরা যা পরিধান করা সুন্নত বলা হয়েছে। সেলাই করা কাপড় অবশ্যই পরিহার করতে হবে অর্থাৎ পরিহার করা ওয়াজিব।

হজ্ব ফরয হওয়ার জন্য শর্ত হচ্ছে আটটিঃ ১। মুসলমান হওয়া।

২। প্রাপ্ত বয়স্ক হওয়া।

৩। বিচক্ষণতা সম্পন্ন হওয়া।

৪। স্বাস্থ্যবান হওয়া।

৫। গোলাম না হওয়া। অর্থাৎ স্বাধীন ব্যক্তি হওয়া।

৬। হজ্ব যাওয়া ও ফিরে আসা পর্যন্ত এমনকি পরিবারের জন্য যাবতীয় ব্যয়ের যথেষ্ট পরিমান সম্পদ থাকা।

৭। হজ্বের সময় হওয়া। হজ্বের সময় হচ্ছে আরাফার দিন ও কুরবানির ঈদের চার দিন। পথে যে সময় লাগবে তাও হিসাবে যোগ করা হবে।

৮। (মক্কা থেকে) সফরের দূরত্বে, অর্থাৎ তিন দিনের পথ বা হানাফি মাযহাবে প্রায় একশত চার কিলোমিটার দূরে অবস্থানকারী মহিলার জন্য তার সাথে তার স্বামী অথবা এমন মাহরাম পুরুষ আত্মীয় থাকা, যার সাথে তার নিকাহ চিরতরে হারাম। [যাদের মধ্যে উপরোক্ত আটটি শর্ত পাওয়া যায় তাদের উপর জীবনে একবার হজ্ব পালন করা ফরয। যদি কেউ একাধিকবার পালন করতে চায় তাহলে তার পরবর্তী হজ্বগুলো নফল তথা অতিরিক্ত ইবাদত হিসেবে তার আমল নামায় যুক্ত হবে। কেউ যদি নফল ইবাদত করতে চায় সেটা তার উপর নির্ভর করবে। যদিও তা ফরয বা সুন্নত নয়। ফরয ইবাদতের সাওয়াবের তুলনায় নফল ইবাদতের সাওয়াব বিশাল সাগরের পানির তুলনায় এক ফোটা পানির মত নগণ্য। মুসলিম স্কলাররা মক্কা থেকে দূরে বসবাস করা মুসলমানদের জন্য নফল তথা দ্বিতীয় হজ্ব করাকে বারণ করেছেন। হযরত আব্দুল্লাহ দেহলবি (কুদ্দিসা সিররুহ) তার মূল্যবান মাকাতিবে শরিফা নামক গ্রন্থের তেষট্টিতম চিঠিতে বলেছেন যে, “হজ্বের উদ্দেশ্যে কৃত সফরে অধিকাংশ সময় ইবাদতসমূহ সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। আর এই কারণে ইমাম রাব্বানি (রাহমাতুল্লাহি আলাইহি) তার (মাকতুবাত নামক মুবারক গ্রন্থের প্রথম খণ্ডের) একশত তেইশতম ও একশত চব্বিশতম চিঠিতে উমরা অথবা নফল হজ্ব আদায় করার জন্য মক্কায় ভ্রমণ করাকে অনুমোদন দেন নি।”1

Notes

  1. দুইটি চিঠিই মোল্লা তাহির বাদাখশীকে লেখা হয়েছিল। চিঠি দুইটির অনুবাদ ও তাহির বাদাখশীর সংক্ষিপ্ত জীবনী এই কিতাবের শেষে সংযুক্ত করা হয়েছে।] নফল হজ্ব যদি কোন (ফরয) ইবাদত আদায়ে অথবা নারীর যথাযথ পর্দা পালনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তা হারাম। এ ধরনের নফল হজ্বে যাওয়া সাওয়াব নয় বরং গুনাহের কারণ হয়। উমরা করার জন্য সফরে যাওয়ার হুকুমও অনুরূপ। ↑

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail