যদি কোন নারী গর্ভাবস্থায়, প্লেগ, অভ্যন্তরীণ কোন রোগের কারণে অথবা কোন প্রকার রোগ ছাড়া মৃত্যু বরণ করে অথবা সাধারনভাবে তার মৃত্যু হয়, আর সে যদি তার দুনিয়ার জীবনে কোন প্রকার পর্দা লঙ্ঘন করেনি কিংবা তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে তাহলে এঁ অবস্থায় জান্নাত থেকে ফেরেশতারা তার রুহ কবজ করার জন্য আসবে। প্রথমে তার থেকে অনুমতি নিয়ে তারা তাকে বলবে, ওহে আল্লাহ্র প্রিয় বান্দী, প্রস্তুতি নাও। তুমি দুনিয়াতে এমন কি কাজ সম্পাদন করেছো যার জন্য আল্লাহ্ তায়ালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। ও তোমার রোগের কারণে তোমার সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এবং তিনি তোমাকে জান্নাতি হিসেবে কবুল করেছেন। প্রস্তুতি নাও ও আমাদের নিকট আত্মসমর্পণ কর। তখন মহিলা দেখতে পাবে যে তার রূহ তাদের নিকট আত্নসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছে। যাই হোক সে তার আশেপাশে তাকাবে এবং সে বলতে থাকবে, আল্লাহ্ তায়ালা দুনিয়াতে আমার প্রতি দয়া করেছে তাই আমি আমার রূহকে তার নিকট সোপর্দ' করছি। উপস্থিত ফেরেশতারা তার এই আবদার আল্লাহ্র নিকট পৌঁছিয়ে দিবে। অতঃপর স্বয়ং আল্লাহ্ নিজেই বলবে, আমার দয়া ও শক্তির বদৌলতে আমি এই বান্দীর সকল নামায আমার জন্য কবুল করলাম। ফেরেশতারা এই সুসংবাদ তাকে প্রদান করবে। তারপর জিবরাঈল (আঃ)সহ একশত বিশ জন রহমতের ফেরেশতা সেখানে উপস্থিত হবেন। তাদের চেহারায় আরশের নুর ও মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া হবে। তাদের গায়ে সবুজ রঙয়ের ডানা থাকবে। তাদের হাতে জান্নাতের ফল ও সুগন্ধিসহকারে অবস্থান করবে। অতঃপর তারা তাকে সালাম প্রদান করে গভীর শ্রদ্ধা ও দয়ার সাথে বলবে, আল্লাহ্ তায়ালা তোমার কাছে তার সালাম প্রেরণ করেছেন, তোমাকে জান্নাত দান করেছেন ও আল্লাহ্র রাসুল ও হযরত আয়েশা (রাঃ) এর প্রতিবেশী হিসেবে তোমাকে নির্বাচিত করেছেন। ইমানদার এঁ মহিলাটি তাকে যা বলা হয়েছে সবকিছু সে অবলোকন করেছে ও তার চোখের সামনে থেকে পদ্দা সরে গেল। অতঃপর একজন ইমানদার মহিলাকে দেখার পাশাপাশি আরেকজন মহিলাকে তার পাপের জন্য শাস্তি দেয়া অবস্থায় দেখতে পাবে। সে বলতে থাকবে দয়া করে তাদের গুনাহ ক্ষমা করে দাও হে আমার প্রতিপালক। তখন আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে বানী আসবে হে আমার বান্দী, আমি তোমার সকল ইচ্ছাকে সত্যে রূপান্তরিত করব। এখন তুমি তোমার রূহকে আত্মসমর্পণ কর। অতঃপর সে বানী শুনার সাথে সাথে তার রূহ বা জীবনকে সমর্পণ করার জন্য মনোনিবেশ করবে। তার রাহ কম্পন ও তার পা সামনের দিকে অগ্রসর হতে থাকবে এবং তার পুরো শরীর ঘাম চলে আসবে। তার রূহ সমর্পণের সময় দুইজন ফেরেশতা তার পাশে অবস্থান করবে। তাদের হাতে আগুনের লাঠি থাকবে। একজন তার ডানে ও অপর জন তার বামে অবস্থান করবে। অভিশপ্ত শয়তান এঁ সময় তা অবলোকন করতে থাকবে এবং বলবে আমি এর থেকে বেশী কিছু আশা করি না কিন্তু আমাকে তা দেখতে দাও। সে তার সামনে আসবে ও তার হাতে থাকা ঠাণ্ডা পানি পান করার জন্য লোভ দেখা বে। শয়তানের এ অবস্থা দেখে ফেরেশতারা তাদের লাঠি দিয়ে তাকে সেখান থেকে হটিয়ে দিবে। মুসলিম মহিলাটি তা দেখে হাসতে থাকবে। অতঃপর জান্নাত থেকে কুমারীরা হাউজে কাওছার থেকে সুস্বাদু পানি নিয়ে আসবে ও সে তা পান করবে। সে এ পানি পান করার সময় ফেরেশতারা তার রুহ কবজ করে ফেলবে। ফেরেশতারা ঘোষণা করতে থাকবে আরেকজন লোকের মৃত্যুর সংবাদ এবং বলতে থাকবে, ”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন”। অতঃপর ফেরেশতারা এ রাহকে জাহান্নামের অবস্থা দেখাবেন ও জান্নাতের স্থানগুলো পরিদর্শন করানোর পর তাকে আবার পূর্বের স্থানে নিয়ে আসবেন যেখানে তাকে রাখা করা হবে।
তারা যখন তাকে গোসল করানোর জন্য তার কাপড় খুলতে থাকবে তখন তার রূহ তার মাথার পাশে অবস্থান করে বলতে থাকবে, হে তুমি ( যে তাকে গোসল করাচ্ছে) নম্রভাবে তা পরিষ্কার করো। আর যখন মুর্দাকে ধোয়ার জন্য খাটে রাখা হবে তখন তার রাহ পুনরায় এসে বলবে পানি খুব গরম করে দিওনা। কুসুম পানি দিয়ে গোসল করাবে। আমার চামড়া খুবই দুর্বল হয়ে গেছে। তুমি তোমার ক্ষমতার মধ্য থেকে আস্তে আস্তে করে আমাকে পরিষ্কার কর যাতে করে আমি নিজেকে স্বস্তি অনুভব করতে পারি যখন মুর্দাকে পরিষ্কার ও দাফনের জন্য রাখা হবে তখন তার রূহ আবার বলবে এটাই আমার সর্বশেষ সময় আমি দুনিয়া, আমার আত্মীয় স্বজনদেরকে শেষ বারের মত দেখার ও তারা আমাকে সর্বশেষ দেখার সুযোগ করে দাও। যাতে করে আমি তাদেরকে সতর্ক করে দিতে পারি যে আমার মত তারা একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে আসতে হবে। তারা যেন আমাকে না ভূলে যায়, আমার জন্য না কাঁদে, সর্বদা আমাকে যেন স্বরণে রাখে, আমার জন্য কুরআন তিলাওয়াত ও দোয়া করে। তাদের ভাল কাজের সওয়াব যেন আমার জন্য পাঠায় এ কথাগুলো বলার সুযোগ করে দাও। তারা যেন আমার রেখে আসা সম্পত্তি নিয়ে তাদের মাঝে ঝগড়া না করে। আর যদি তারা তা করে তাহলে কবরে আমাকে তাদের এ আযাবের একটা অংশ ভোগ করতে হবে এই সব কথা বলার জন্য সর্বশেষ আমাকে একটু সুযোগ দাও। তারা যেন আমাকে শুক্রবার ও ঈদের দিনে স্মরণ করে। অতঃপর যখন মুদ্দাকে খাটে করে দাফনের জন্য আনা হবে তখন মাটি তাদেরকে বলবে আস্তে করে শোয়াও। যাতে সে কোন প্রকার ব্যথা অনুভব না করে। হে আমার সন্তান ও আত্মীয় স্বজনেরা, কোন দিন আর পৃথকের হবে না আজকের মত। আমরা একে অপরকে মিস করব যতক্ষণ পযন্ত না আমরা আবার পুনরায় মীলিত না হব। কিয়ামতের দিবস অতি সন্নিকটে। তোমাদের জন্য শুভ কামনা রইল যারা আমার পরে আগমন করবে। মুর্দাকে যখন কাঁধে করে বহন করা হবে তখন তার রূহ আবার বলবে আমাকে আস্তে আস্তে বহন কর। যদি তোমার উদ্দেশ্য সওয়াব হয়ে থাকে তা হলে আমার কোন প্রকার ক্ষতি কর না। আমাকে তোমার জন্য আল্লাহ্ তায়ালার নিকট শুকরিয়া আদায় করার সুযোগ হবে।
যখন মুর্দাকে কবরের পাশে রাখা হবে তখনও সে বলবে, আমার অবস্থা চিন্তা করো যা তোমাদের জন্য সতর্ক হওয়ার বার্তা বহন করে। আজ তুমি আমাকে অন্ধকারে রেখে চলে যাবে। আর আমি আমার আমলসহ একাকী হয়ে যাব। কিন্তু হতাশ সময় যেন তোমাকে চাকচিক্যময় দুনিয়ার অতোই গভীরে না নিয়ে যায় তাহলে তোমার অবস্থা কাফির ব্যক্তির মত হবে। কারণ তুমিও একদিন আমার মত এই ধ্বংসের দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। আর যখন মুর্দাকে কবর দেয়া হবে তখন তার রূহটি তার মাথার পাশে অবস্থান করে। মৃত ব্যক্তির কবরের উপর তালকিন করা ব্যতীত তার কবর ত্যাগ করা কোনভাবে উচিৎ হবে না। ইন্দলেস ব্লিস নামক গ্রন্থের ষোল নাম্বার অধ্যায়ে তালকিন সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মুর্দা দাফন করার পর তার উপর তালকিন পাঠ করা সুন্নত কিন্তু ওয়াহাবিদের মতে মুর্দা দাফন করার পর তার উপর তালকিন পাঠ করা সুন্নত নয়। তাদের মতে এটা বেদআত। তারা বলে মৃত ব্যক্তি তা শুনতে পায় না। আহলে সুন্নতের মতে তালকিন করা সুন্নত। যাহা অধিকাংশ কিতাবে উল্লেখ করা হয়েছে। যেমন মুস্তাফা ইবনে ইবরাহীম সিয়ামি (রাঃ) কর্তৃক সম্পাদিত নুরুল ইয়াকিন ফিমাবহাসুল তালকিন নামক গ্রন্থে ইমাম তিবরানি থেকে হাদিস বর্ণিত হয়েছে। যেখানে মৃত ব্যক্তির উপর তালকিন করতে বলা হয়েছে। উক্ত বইটি ১৩৪৫ হিজরিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রকাশিত হয়েছে। যা পরবর্তাঁতে ১৩৯৬ হিজরিতে তুরস্কের ইস্তানবুলে দ্বিতীয় সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে। আল্লাহ্ তায়ালার নির্দেশে কবরের মধ্যে মুর্দা জীবিত হয়ে যাবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার মত। সে নিজেকে অন্ধকারের মধ্যে দেখতে পাবে। সে তার গোলামকে আদেশ করবে যেভাবে সে দুনিয়াতে আদেশ করেছিল ঠিক সেভাবে। এবং বলবে আমাকে একটি ঝুলন্ত বাতি দাও। তার কথার কোন উত্তর দেওয়া হবে না। কোন শব্দ সে শুনতে পাবে না। তখন সে ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তি সেখানে থাকবে না। অতঃপর সেখানে দুইজন ফেরেশতা আগমন করবে যাদেরকে মুনকার নাকির বলা হয়। তাদেরকে খুব ভয়ানক অবস্থায় দেখা যাবে। তাদের নাক দিয়ে ধোঁয়া ও মুখে ক্রোধের চাপ দেখা যাবে। তারা তার অতি নিকট হবে এবং তাকে নিন্মোক্ত প্রশ্নট জিজ্ঞেস করবে। ”মান রাব্্কা ওয়া মাদ্বিনুকা ওয়া মান
নাবিয়্যুকা”? অর্থাৎ তোমার প্রভুকে, তোমার ধর্ম কি ও এই ব্যক্তিটি কে? সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ফেরেশতারা তাকে আল্লাহ্র পক্ষ থেকে তাকে সুসংবাদ প্রদান করবে ও তারা স্থান ত্যাগ করবে। অতঃপর তার কবরের ডান পাশে একটি জানালা খুলে যাবে যেখানে সে সূর্যের মত উজ্জ্বল একজন ব্যক্তির চেহারা দেখতে পাবে। যদি মৃত্যু মহিলাটি ইমানদার হয় তাহলে সে দেখতে পাবে যে এ ব্যক্তিটি তার পাশে বসে আছে। তারপর সে তাকে জিজ্ঞেস করবে তুমি কে? সে বলবে আমাকে সৃষ্টি করা হয়েছে তোমার সহনশীলতা ও শুকরিয়া থেকে যাহা তুমি দুনিয়াতে সম্পাদন করেছিলে। আর আমি তোমাকে আনন্দ দেওয়ার জন্য কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তোমার সাথে অবস্থান করব।