Hakikat Books
English

Opening note

ভূমিকা

বিসমিল্লাহির রহমানির রহীম

অনেক বই রয়েছে যেগুলো ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়। ইমামে রব্বানী রহমাতুল্লাহি আলাইহির লিখিত “মাকতুবাত' শরিফ (তার অন্যান্য খগুসহ) একটি মূল্যবান কিতাব। এরপর সবচে গুরুতৃপূর্ণ হলো একই নামের কিতাব “মাকতুবাত' যা ইমাম রব্বানীর তৃতীয় শাহজাদা এবং তাঁর উল্লেখযোগ্য শিষ্য হযরত মাসুম রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। হযরত মুহাম্মদ মাসুম “মাকতুবাত” শরিফের তৃতীয় খণ্ডের ষোড়শ চিঠিতে লিখেছেন ইমান হলো কালিমায়ে তাইয়্যেবাতে উল্লেখিত উভয় অংশকে মনে প্রাণে বিশ্বাস করা, আর তা হলো : লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ (কালিমায়ে তাইয়্যেবা হলো ইমানের একটি বিশেষ বহিঃপ্রকাশ)। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মান্য করে তার সকল বিধিবিধানের উপর আস্থা স্থাপনকারীও মুসলিম হিসেবে গণ্য। আল্লাহ তা'য়ালা হযরত জিবাইল আলাইহিস সালাম এর মাধ্যমে তার উপর কুরআনুল কারিম নাজিল করেছেন। কুরআনুল কারিম হলো আল্লাহ তা'য়ালার কালাম। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত মতামত, দর্শন বা ইতিহাসের বিবরণ থেকে তৈরি কোনো সংকলনগ্রন্থ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারিমের ব্যাখ্যা তৈরি করেছেন এবং সুস্পষ্টরূপে উদ্ভাসিত করেছেন। তার ব্যাখ্যাকে বলা হয় হাদিস শরিফ। ইসলাম কুরআনুল কারিম এবং হাদিস শরিফ প্রায়োগিক রূপ। পৃথিবীতে কুরআনুল কারিম এবং হাদিস শরিফের অসংখ্য ব্যাখ্যাগ্রন্থ রয়েছে। যে কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আসেনি তা কখনো ইসলামি বইয়ে উদ্ধৃত হতে পারে না। ইমান ও ইসলাম বলতে বুঝায় কুরআনুল কারিম এবং হাদিস শরিফ বিশ্বাস করা। যেব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাকে অস্বীকার করলো, সে মূলত মহান আল্লাহ তা'য়ালার বাণীকেই অস্বীকার করলো। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের তাই জানাতেন যা আল্লাহ তা'য়ালা তাকে নির্দেশ দিতেন। সাহাবায়ে কেরাম তাদের সময়ে সে সমস্ত বিধানগুলো তাদের শিষ্যদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারা তাদের সময়ে সেগুলো কিতাব আকারে লিপিবদ্ধ করেছেন। যে সকল আলেম সে সমস্ত কিতাব রচনা করেছেন তাদেরকে আহলে সুন্নাহর পণ্ডিত বলা হয়। সে আহলে সুন্নাতের কিতাবগুলো বিশ্বাস করা মানে আল্লাহ তা'য়ালার হুকুম মান্য করা। আর যে সকল লোক এ বিশ্বাসগুলো ধারণ করে তারা হলো মুসলিম। আলহামদুলিল্লাহ্! আমরা আহলে সুন্নাতের পণ্ডিত দ্বারা রচিত কিতাবসমূহ থেকে আমাদের বিশ্বাস (ইসলাম) সম্পর্কে জানতে পারছি, অসৎ সংস্কারক বা বেদাতি কর্তৃক লিখিত প্রতারণাপূর্ণ বই থেকে নয়।

নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ও ফেসাদ ছড়িয়ে পড়বে তখন কেউ যদি আমার সুন্নাত অনুসরণ করে, তাহলে সে শতজন শহিদের সমপরিমাণ সাওয়াবের অধিকারী হবে যারা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে।”

একমাত্র আহলে সুন্নাত মতাদশী পণ্ডিতদের কর্তৃক লিখিত কিতাব অনুযায়ীই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুসরণ করা সম্ভব। মুসলমানদের চার মাযহাবের প্রত্যেক ইমামকে আহলে সুন্নাতের পণ্ডিত বলা হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলেন আহলে সুন্নাত পণ্ডিতদের অগ্রদূত। ইসলাম বিরোধী প্রচারণা যা বৃটিশরা বহু শতাব্দী ধরে করে যাচ্ছে; তাদের উদ্দেশ্য হলো একজন মুসলিমকে হলেও বিপথগামী করে খ্রিষ্টান বানানো। তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা নতুন একটি পদ্ধতি বের করেছে আর তা হলো অসংখ্য পতিতালয় নির্মাণ করা। যৌনকর্মীরা ইসলাম বিশ্বাস করে না। এসকল ধর্মবিদ্বেষী লোক আহলে সুন্নাত উলামা কর্তৃক বর্ণিত জ্ঞানকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও সকল এঁশী আহকামকে অস্বীকার করে। অন্যান্য ধর্মীয় বিশ্বাসকেও তারা মানতে চায় না যেমন-মৃত্যুর পর পুনরুখান, জান্নাত এবং জাহান্নাম ইত্যাদি।

ভূমিকা

আল্লাহর নামে বইটি শুরু করছি!

আল্লাহ নামেই বিরাজমান সর্বোচ সুরক্ষা!

তার দয়া ও অনুগ্রহ অগুনতি-অসীম; সমগ্র করুণা তারই, ক্ষমাতেই তার পরিতোষ!

আল্লাহ তা'য়ালা এ ভুবনের সমস্ত মানুষের প্রতি অনুগ্রহশীল, তাই প্রয়োজনীয় উপাদান সৃষ্টি করে আমাদের জন্য প্রেরণ করেছেন। সেসব মুসলিম/বিশ্বাসী যারা স্বীয় পাপের দরুন জাহান্নামের বাসিন্দা হয়েছিল দণ্ডিত শাস্তি প্রাপ্তির পর অপরাধ মার্জনা করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সমগ্র প্রাণীকুলের তিনি একক গ্রস্টা, প্রতিক্ষণে তিনি জীবে প্রাণ সচল রাখেন এবং যাবতীয় শঙ্কা ও সংকট থেকে পরিত্রাণ দান করেন। মহান আল্লাহ তা'য়ালার পবিত্র নামের প্রতি বিশ্বাসী হচ্ছে আমি বইটি লেখা শুরু করছি।

হামদ১ একমাত্র মহান রব আল্লাহ তা'য়ালার জন্য। দরূদ ও সালাম পেশ করছি প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সম্মানিত পরিববারবর্গ ও তার একান্ত অনুগত ও একনি সাহাবিগণ রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুমের প্রতি।

বলা হয়ে থাকে বর্তমান বিশ্ব সঞ্রামের বিশ্ব; যা শুধু একটি গতানুগতিক মন্তব্য নয়। এমন একটি শ্রমশীল পন্থায় আমাদের জীবন পরিচালিত হচ্ছে, যা সবদিক থেকে নানা সংগ্রামে পরিপূর্ণ। আমরা প্রাকৃতিক প্রতিকূলতা যেমন-গ্রীন্মকালের মাত্রাতিরিক্ত গরম আর শীতকালের হাড়কাপা শীতের বিপরীতে সংগ্রাম করি, বিধর্মী ও বিদ্বেষপূর্ণ ব্যক্তিদের নানা ঠাট্টা ও অপবাদের মোকাবিলাও আমাদের করতে হয়, যারা তাদের যাবতীয় মনস্তাত্তিক রণ ও বস্তুগত অস্ত্র দিয়ে প্রতিনিয়ত আমাদের হামলা করছে। শত্রুর হামলা প্রতিরোধে সর্বাগ্রে জরুরি শত্রু সম্পর্কে বিস্তারিত জানা। অন্যথায় নিজেদের রক্ষা করতে নেয়া গৃহীত পদক্ষেপ আমাদের প্রতিবেশি ও বন্ধুদের জন্য ক্ষতির কারণ হবে। একটি স্বাছন্দ্য জীবন যাপনের জন্য দুটো জিনিস প্রয়োজন মাল (সম্পদ) এবং মুলক (অধিকৃত) সুঁইসুতা থেকে শুরু করে ঘর কিংবা এপাঁমেন্ট সবকিছুই সম্পদের আওতাভুক্ত।

আল্লাহ তা'য়ালা কিছু মানুষ ও সম্প্রদায়কে নির্দিষ্ট কিছু সম্পদ ব্যবহারের অনুমতি দিয়েছেন। মানুষের এ সম্পদ এবং তার স্ত্রী, সন্তান-সম্ভতি, প্রতিবেশী ও আত্মীয়-স্বজন তার জন্য নেয়ামত, যা থেকে সে উপকৃত হতে পারে। প্রত্যেক ব্যক্তি তার সম্পদ এবং বিত্তের ততটুকুই ব্যবহার করে, যতটুকু আল্লাহ তা'য়ালা ব্যবহারের অনুমতি দিয়েছেন। এটা কখনোই গ্রহণীয় নয় যতটুকু অনুমতি আছে তার বেশি ব্যবহার করা কিংবা অন্যায়ভাবে অন্যের সম্পদ ব্যবহার করা। ব্যাপকভাবে একটি কথা প্রচলিত আছে যে -তুমি সম্পদের জন্য কখনও অহংকার করো না এবং কখনই নিজেকে অতুলনীয় মনে করো না। একটি বিরূপ বাতাস বইতে পারে এবং ছাটাই করা শস্যের মত তোমার সমস্ত সম্পত্তি কেড়ে নিতে পারে। সম্পদ-সম্পত্তি হারাম উপায়ে (অন্যায়ভাবে) অর্জন করলে তাকে দুনিয়া (ইহজগত) বলা হয়। হারাম ও মাকরূহের সমষ্টিই হচ্ছে দুনিয়া এবং তা ক্ষতিকর। কোনো কিছু উপকারী নাকি ক্ষতিকারক এ ব্যাপারে বিভিন্ন বইয়ের নানা মত রয়েছে। এসবের মাঝে সবচে সঠিক পার্থক্যটা নিরূপণ করে দিয়েছেন আল্লাহ তা'য়ালা।

আল্লাহ তা'য়ালার আদেশকে ফরজ আর নিষেধকে হারাম বলা হয়। রসুল (দ.) এর আদেশকে সুন্নাত এবং নিষেধকে মাকরূহ বলা হয়। আর এ চারটি বিষয়ের সামষ্টিক রূপই ইসলাম। হৃদয়ে ইমানের অস্তিত্বের লক্ষণ হল আহকামে ইসলামিয়াকে (ইসলামের আদেশ ও নিষেধ) পছন্দ করা এবং গ্রহণ করা। একটি মাত্র সুন্নাত অস্বীকারের ফলে অস্বীকারকারী তার ইমান হারিয়ে কাফির (অবিশ্বাসী) হচ্ছে যায়। যেব্যক্তি ইমানদার হওয়া সত্তেও ইসলামি বিধি (যেমন একটি আদেশ বা নিষেধ) অমান্য করে, সে ফাসিক (মুসলিম) হচ্ছে যায়। ইসলামকে অমান্য করা পাপ। একজন কাফিরকে জাহান্নামে চিরকালের জন্য পোড়ানো হবে, তবে একজন ফাসেক (মুসলিম) যতক্ষণ তার পাপ (গুনাহের কারণে) পরিমাণ শাস্তি প্রাপ্ত হবে না, তাকে ততক্ষণ পোড়ানো হবে এবং এরপর তাদের জান্নাতে নিয়ে যাওয়া হবে। যেব্যক্তি একইসাথে ইমান আনয়ন করে এবং ইসলামকে অনুসরণ করে, তাকে সালিহ বান্দা (কুল) বলা হয়। (সালিহ-এর স্ত্রীবাচক শব্দ হল সালিহা)। আর যেব্যক্তি পর্বত বা বিজনভূমিতে বসবাসের কারণে ইসলাম সম্পর্কে অজ্ঞাত, সে কাফির বা ফাসেক (মুসলিম) হিসেবে পরিগণিত হবে না। কেয়ামতের দিন হিসাব নিকাশের পর এ জাতীয় লোকদের জান্নাত বা জাহান্নামের অধিবাসী করা হবে না। পশুর মতো তাদেরও বিলুপ্ত করা হবে। পবিত্র ধর্মগুলোর মধ্যে অন্যতম, ইসলাম হচ্ছে এক মহান নেয়ামত, যা অবারিত সুখের কারণ হয়। যে লোকেরা এ মহা নেয়ামতকে মূল্যায়ণ করতে পারেনি, তাদেরকে এ কর্মের জন্য মাশুল দিতে হবে।

১. প্রশংসা ও কৃতজ্ঞতা।

প্রত্যেক মুসলমানকে প্রতিদিন পাঁচবার সালাত আদায় করতে হয়। এ সালাতই আদায়কারীদের হৃদয়ে ইমানের লক্ষণ তৈরি করে। এ সালাত অস্বীকারের ফলে অস্বীকারকরীগণ কাফির (অবিশ্বাসী) হচ্ছে যায়। স্বর্গীয় (তবে অপ্রচলিত) ধর্মে বিশ্বাসী এমন কাফিরকে আহলে কিতাব বা কিতাবের লোক/অনুসারী বলা হয়। আর যেব্যক্তি এ (অপ্রচলিত) ধর্মগুলোও অস্বীকার করে অর্থাৎ, আহলে কিতাবেরও অন্তর্ভুক্ত নয়, তাকে মুশরিক (20151090130 বলা হয়। এ অবিশ্বাসীদের থেকে কিছু ইহুদি এবং অধিকাংশ খ্রিষ্টান মুশরিক হিসেবেই গণ্য। বর্তমান বিশ্বে আহলে কিতাব তথা একেশ্বরবাদে বিশ্বাসী নেই বললেই চলে। কারণ অন্যান্য ধর্মাবলম্দ্মীরা স্বীয় ধর্মে বিকৃতি ঘটিয়ে মূল ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফলে আহলে কিতাবের সবাই মুশরিক হিসেবে গণ্য বর্তমান সময়ে। একজন মুসলিম যে হযরত মুহাম্মদ (দ.) এর কোনো বাণী না বুঝার কারণে তা ভুলভাবে উদ্ধৃত করেছে, তবে সে বিদ'আত করেছে। শিয়াবাদী এবং ওহাবি মুসলমানরা এ বিদ'আতের ধারক। মুহাম্মদ (দ.)'র একটি মাত্র বাণী যদি কেউ অস্বীকার করে, সে কাফির/অবিশ্বাসী বলেই গণ্য হবে। সেই প্রকৃত মুসলিম যে হযরত মুহাম্মদ (দ.)'র সকল বাণীই কোনো পরিবর্তন করা ছাড়াই বিশ্বাস করে নিবে এবং তারাই আহলে সুন্নাত। ইমাম আজম আবু হানিফা, নুমান বিন সাবিত হচ্ছেন এসব প্রকৃত ইসলামিক স্কলার এবং প্রকৃত মুসলিমদের প্রধান। আহলে সুন্নাত তথা প্রকৃত মুসলমান, যারা সত্যিকার ইসলামের ধারক তারা ইসলামি আইনানুসরণ এবং ইবাদত পালনের ভিত্তিতে চার মাযহাবে বিভক্ত-হানাফি, শাফেয়ি, মালেকি এবং হাম্বলি। চার মাযহাবের অনুসারীগণ একে অপরকে ভাই হিসেবেই গণ্য করে। তারা একে অপরের পিছনে এক্তেদা করে সালাত আদায় করে। (অন্য কথায়, ইমাম উল্লেখিত চার মাযহাবের যেকোনোটির অনুসারীই হোক না কেন তার পিছনে জামাতের সাথে সালাত আদায় করে অন্য মাযহাবের অনুসারীগণ। বিরুদ্ধবাদী বিদ'আতপন্থী লোকদের কারণে এ প্রকৃত মুসলিমদের ভুল জ্ঞান করা উচিত নয়। বিদ'আতি লোকজন ইসলামের অভ্যন্তরে থেকে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। আলহামদুলিল্লাহ! পুরো বিশ্বের অধিকাংশ প্রকৃত মুসলিম আহলে সুন্নাত মতবাদে বিশ্বাসী। ওয়াহাবি ও শিয়া, যারা দুটি পৃথক মতবিরোধপূর্ণ পথ অনুসরণ করে, তাদের সংখ্যা দিনাদিন.হাস পাছে)। যারা নিজেদের মুসলিম মনে করে তাদের মধ্যে মূলত তিনটি ভাগ রয়েছে- প্রথম দল হলো-সেসব প্রকৃত মুসলিম যারা পদে পদে সাহাবায়ে কেরামদের অনুসরণ করে থাকেন। তাদেরকে আহলে সুন্নাত বা প্রকৃত মুসলিম এবং ফিরকায়ে নাজিয়াহ অর্থাৎ, জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্ত দল বলা হয়।

দ্বিতীয় দল-যারা সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে। তাদেরকে রাফেজি বা শিয়া এবং ফিরকায়ে দালালাহ (পথভ্রষ্ট দল) বলা হয়।

তৃতীয় দল হলো-যারা সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষভাবাপন্ন। যাদেরকে ওহাবি কিংবা নজদি বলা হয়, তাদের জন্মস্থান আরবের নজদ এর নামানুসারে তাদের নজদি ডাকা হয়। তাদেরকে ফিরকায়ে মালউনা (অভিশপ্ত দল)ও বলা হয়ে থাকে। 1700103 01151311 এবং 11101633 31153 গ্রন্থের ষ খণ্ডের বিভিন্ন স্থানে লেখা রয়েছে যে মুসলমানদের মুশরিক বলে ডাকার কারণে তাদের এ নামে অভিহিত করা হয়। বিনা দোষে যেব্যক্তি একজন মুসলিমকে কাফির তেবিশ্বাসী) অপবাদ দেয়, তাকে আমাদের প্রিয় নবী অভিসম্পাত দিয়েছেন। মুসলিমদের মাঝে এমন ত্রিমুখী মতানৈক্য মূলত বৃটিশ এবং ইহুদি ষড়যন্ত্রকারীরা সৃষ্টি করে দিয়েছে।

সঠিকভাবে ইসলামি মতবাদ ও বিধি নিষেধ শিক্ষাদানকারী হাজার হাজার মূল্যবান বই রচিত হচ্ছে এবং অধিকাংশ বই বিশ্বের অনেক দেশেই বিভিন্ন ভাষায় অনুদিত ও পুনপ্রকাশিত হচ্ছে। এসব বিশুদ্ধ বইয়ের লেখকরাই হলেন আহলে সুন্নাত এর স্কলার। ইসলামকে পুনর্গঠন ও মুসলমানকে পথভ্রষ্ট করার নিমিত্তে কিছু লোভী প্রতারক নিজেদের অর্থকড়ি উপার্জন এবং ক্ষমতার লোভে বৃটিশদের পক্ষপাতী হচ্ছে ইসলামের আধ্যাত্মিক ও দীপ্তিমান প্রথার সমালোচনা করতো, সংহতির শিক্ষা দেওয়া শান্তিবাদী আহলে সুন্নাতের স্কলারদের ব্যঙ্গ করার এবং কুৎসা রটনা করার চেষ্টা করতো, সেইসাথে ইসলামকে অন্যরূপে উপস্থাপন এ মুসলিমদের বিপথগামী করারও চেষ্টা করতো। মুসলিম ও বিধর্মীদের মধ্যকার এ দ্বন্দ্ব শতাব্দী অবধি চলে আসছে এবং শেষ বিচারের দিন পর্যন্ত চলবে। এ এক অনন্তকালব্যাপী সংঘাত!

আহলে সুন্নাতের স্কলারগণ সাহাবায়ে কেরামদের থেকে সমস্ত জ্ঞানার্জন করেছিলেন। ইসলাম প্রচারের প্রত্যয়ে সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি ত্যাগ করে দূর-দূরাস্তের দেশে স্থানান্তরিত হয়েছিলেন। যার ফলে বই লেখার মত যথেষ্ট সময় ছিল না তাদের। ইসলামের দ্বিতীয় শতাব্দের পরে বেশ কিছু স্কলার তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, সে সময়কার বৈজ্ঞানিক জ্ঞান ও দার্শনিকদের মতাদর্শে প্রভাবান্বিত হচ্ছে একটি কলুষিত ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছিল। ফলে বাহাত্তরটি নীতিভ্রষ্ট বিদ'আতি দলের সূচনা হয়। এসব বিদ'আতি দলের উত্থানে ইহুদি ও বৃটিশ রাজদ্রোহীদের বিশাল ভূমিকাও রয়েছে।

যেসব মানুষ নিজের নফসের অনুসারী এবং দূষিত মনের অধিকারী, তারা যে দলেরই অন্তর্ভুক্ত হোক না কেন, তাদের আবাসস্ল হবে জাহান্নাম। প্রত্যেক বিশ্বাসী স্বীয় নফসের পরিশুদ্ধি তথা নফসের অন্তর্নিহিত অস্বীকৃতি ও পাপাচারের গ্লানি থেকে শুদ্ধ করার জন্য পড়ে থাকে “লা ইলাহা ইল্লাল্লাহ” এবং তাদের সহজাত কুপ্রবৃত্তি ও নফসের প্ররোচনা থেকে নিজেকে রক্ষা করতে, নফস সংগঠিত অপরাধ, শয়তানের প্রবঞ্চনা, খারাপ সঙ্গ ও বিদ্ধেষপূর্ণ বইয়ের প্রভাব থেকে বাঁচতে আস্তাগফিরুল্লাহ পড়ে থাকে। যদি একজন মুসলিম পরিপূর্ণ ইসলামি অনুশাসন মেনে আল্লাহর কাছে চায়, তবে অবশ্যই আল্লাহ তার প্রার্থনা গ্রহণ করবেন। অন্যথা একজন মানুষ যদি পাঁচ ওয়াক্তের সালাত নিয়মিত আদায় না করে, বেগানা বেপদ্দা মহিলা কিংবা এমন ব্যক্তি যার সতর উন্মুক্ত তার দিকে অযথা তাকায় এবং এমন খাদ্য-পানীয় গ্রহণ করে যা হারাম পন্থায় অর্জিত, তবে সে আহকামে ইসলামির পূর্ণাঙ্গ অনুসারী নয়। তার প্রার্থনা আল্লাহ তা'য়ালার নিকট গ্রহণযোগ্য নয়। মুসলিমদের প্রধান দুটি স্তর আছে : খাস (আলেম সম্প্রদায়) এবং আম (সাধারণ মুসলমান)। এ তথ্যটি রয়েছে [)া11-1- ৭০108 নামক তুর্কি বইয়ে (ইমামজাদা মুহাম্মদ বিন আব্দুল আসাদ (রহ.), কেনিয়া, মৃ.১২৬৭ [১৮৫১ খ্রি.] কর্তৃক রচিত) : আওয়াম হচ্ছে সেসব ব্যক্তি যারা সরফ এবং নাহু (আরবি ব্যাকরণ ও বাক্যবিন্যাস, সাহিত্য রচনার পদ্ধতি ও নিয়মকানুন) শিখেননি। এসকল ব্যক্তি ফিকহ ও ফতোয়ার বই পড়তে ও বুঝতে পারেন না। তাই এসব লোকদের উপর ফরজ ইসলামি বিশ্বাস ও ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করে আহলে সুন্নাহর স্কলারদের থেকে তা শেখা। আর স্কলারদের উপরও ফরজ মৌখিক, লেখনী ও প্রচারের মাধ্যমে প্রথমত বিশ্বাস সংক্রান্ত বিষয়ে এবং পরবর্তীতে মৌলিক পাঁচটি ইবাদত সংক্রান্ত বিষয়ে শিক্ষা দান করা। জাহিরা (তধযক্কত্ধয) এবং তাতারহানিয়া (18811741118) বইদ্বয়ে উল্লেখ আছে, “অন্যান্য কার্যক্রমের চেয়ে বিশ্বাস (ইমান) সংক্রান্ত বিষয় এবং আহলে সুন্নাতের মতাদর্শ শিক্ষাদানকে প্রাধান্য দেয়া উচিত। প্রকৃতপক্ষে, একজন মহান ইসলামি পণ্ডিত এবং জাহির (প্রকাশ্য) এবং বাতেন (গোপন) জ্ঞান বিশেষজ্ঞ, সাইয়্যিদ 'আবদ-উল-হাকিম আরওয়াশী রহমতুল্লাহি তা'লা আলাইহি” ইন্তেকালের পূর্বে নিস্োক্ত অভিমতটি ব্যক্ত করেছেন, প্রায় তিরিশ বছর ধরে আমি ইন্তাম্টুলের মসজিদে কেবল বিশ্বাস (ইমান) এবং আহলে সুন্নাতের মতাদর্শ ও ইসলামের শিক্ষা দেওয়া নৈতিকতা প্রচার করার চেষ্টা করেছি। সে জন্য আমরা আমাদের সকল বইয়ে আহলে সুন্নাত এর মতাদর্শ, ইসলামের উঁচু নৈতিক মূল্যবোধ এবং অন্যের কাছে ভাল হওয়ার গুরুত্ব নিয়ে কাজ করে যাছি এবং দেশের সেবা ও সহায়তা করছি। ধর্মীয় অজ্ঞ এবং লা-মাযহাবী ব্যক্তি (এবং জিন্দিক) কর্তৃক লিখিত বিধ্বংসী নিবন্ধগুলো এবং যা জনগণকে রাজ্যের বিরুদ্ধে উস্কে দেয় এবং ভাইদের মধ্যে মতবিরোধ ছড়িয়ে য়ে এমন আর্টিকেল আমরা গ্রহণ করি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “ধর্ম তলোয়ারের ছায়াই রয়েছে।” এ বিষয়কে ইঙ্গিত করে যে, রাষ্ট্র ও তার আইনগুলোর সুরক্ষার অধীনে রয়েছে মুসলমানরা শান্তিতে বাস করার নিশ্চয়তা। রাষ্ট্র যত বেশি শক্তিশালী হয়, শান্তি এবং স্বস্তি ততই বৃদ্ধি পেতে থাকে। তেমনিভাবে, যে মুসলমানরা শান্তিতে বাস করে এবং ইউরোপীয় ও আমেরিকান অমুসলিম দেশগুলোতে নির্দ্বিধায় তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারে, তাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত নয়। কেননা এরা তাদের স্বাধীনতা দেয়; তাদের আইন লঙ্ঘন করা উচিত নয় এবং তাদের সতর্কতা অবলম্বন করা উচিত তা না হলে তারা অতিরিক্ত অশান্তি বা অরাজকতায় লিপ্ত হতে পারে। আহলে সুন্নাতের স্কলারগণ আমাদেরকে এরূপ হওয়ার উপদেশ দেন। চারটি বিশুদ্ধ মাযহাবের প্রত্যেক স্কলারই মূলত আহলে সুন্নাতের স্কলার হিসেবে পরিগণিত।

একটি গুরুতৃপূর্ণ দ্রষ্টব্য : বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য রয়েছে। এগুলো দেখে আপনি কখনও ক্লান্ত হবেন না। এ সৌন্দর্যের নির্শনগুলো কি নিজেরাই বাস্তবে রূপ নিয়েছিল? সুতরাং নিখুঁতভাবে সজ্জিত ও সুসমন্বিত প্রত্যেক সৃষ্টি দেখেই মনে হয় যেন সবকিছু একই যন্ত্রেরই উদ্ভাবিত বিষয়। সমস্ত কিছুই নির্ভর করছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এবং জ্যোতির্বিদ্যার থিউরির উপরে। সর্বোপরি, উপরোক্ত সবকিছুর সমন্বয় ও সামঞ্জস্যতা ঘটেছে মানব সৃষ্টির মাঝে! আমাদের দেহের ভিতরকার প্রতিটা অঙ্গ এমনভাবে সজ্জিত যেন একটি নিখুঁত মেশিনের উপাদান অংশ; যা অনুসন্ধিৎসুদের হতভম্ব করে। এমনকি ডারউইন, একজন অমুসলিম ইংরেজ গুণীজন, যিনি চোখের গঠনপ্রক্রিয়া স্বীকার করে নিয়ে প্রশংসামুখর হতে বাধ্য হয়েছিল।২ দুম্পরিবর্তনীয় এবং আন্তঃনির্ভরশীল আইনের মাধ্যমে সমস্ত প্রাণী একে অপরের সাথে সম্পর্কিত। ধর্মীয় বিশ্বাসী লোকেরা বলে যে একজন সর্বজ্ঞ খালিক (গ্রস্টা) আছেন, যিনি এ সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন। অন্যদিকে, সর্বধর্ম অস্বীকারকারী নাস্তিকরা দাবি করে যে সমস্ত কিছু নিজে নিজেই বিক্ষিপ্তভাবে তৈরি হয়েছিল। এ ব্যাপারে শ্রষ্টা তার নবীর মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন, ইরশাদ হচ্ছে : আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি। আমি একা, তোমাদের সকলের মালিক তথা অধিকারী। আপনি যদি আমাকে বিশ্বাস করেন, তবে আমি আপনাকে বেহেশতে স্থান দিব। আমি আপনাকে অগনিত সুখ দান করব। আপনি অনন্ত আনন্দ ও অবারিত সুখের জীবনযাপন করবেন। আর যারা আমার নবীকে অস্বীকার করে, আমি তাদের চিরকাল জাহান্নামে আগুনে পুড়িয়ে শাস্তি দেব। ধারণা করুন, বেহেশত ও জাহান্নামের কোনো অস্তিতৃ ছিল না এবং মুমিনদের নবীদের প্রতি ইমান আনাটা ভুল ছিল, তাদের ভুল তাদের কোন ক্ষতি করতে পারে না। তবু যেহেতু নবীগণ সত্য বলেছেন, যে সমস্ত লোক তাদের বিশ্বাস করতে অস্বীকার করেছে এবং যারা তাদের অঙ্গীকার পরিবর্তন করেছে, তারা চিরকাল জাহান্নামে স্ধলতে থাকবে।

এটি কৃতজ্ঞতার সাথে লক্ষ্য করা গেছে যে প্রায় সমস্ত মুসলিম দেশেই ধর্মীয় কর্তৃতুবান ব্যক্তিরা আহলে সুন্না'*র এ সঠিক পথটি প্রচার ও রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবুও, কিছু অজ্ঞ মানুষ, যারা আহলে সুন্নাহর স্কলারদের লিখিত বইগুলো পড়তে ও বুঝতে সক্ষম নয়, তারা কিছু মৌখিক এবং লিখিত জ্ঞানশূন্য বক্তব্য তৈরি করে নিজেদের অজ্ঞতা, হীনমন্যতা চাপিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়ের দৃঢ় ইমান বিনষ্ট এবং ভ্রাতৃত্বে ফাটল সৃষ্টি করার অপতৎপরতা চালিয়েছে। মুসলমানদের মধ্যে ক্ষতিকারক বিছিন্নতাবাদী আন্দোলন ইলমে হাল এর বইগুলোতে আক্রমণ করে এবং আহলে সুন্নাহর স্কলারদের এবং তাসাউফের মহান সাধকদের নিন্দা করার চেষ্টা করে। আহলে সুন্নার অন্যান্য সকল আলেমদের মতো আহমদ শেভদেট পাশা এবং আমাদের বৈজ্ঞানিক বোর্ড কুরআনুল কারিমের সঠিক মর্মার্থ যা রসুলে আকরাম (দ.) অনুধাবন করেছিলেন, সেসবের সুরক্ষা নিশ্চিতকল্পে তাদের প্রয়োজনীয় উত্তরগুলো দিয়েছিলেন। আমাদের বর্তমান প্রচলিত বইয়ে আমরা সত্য মতবাদ ও বিছিন্ন মতবাদের পার্থক্য নির্ণয় করি। আমরা আল্লাহর নিকট সনির্বন্ধ মিনতি করি যেন যৌক্তিক ধারণা এবং সুস্পষ্ট বিবেক নিয়ে এ বইটি যত্ন সহকারে অধ্যয়ন করে আমাদের মূল্যবান পাঠকরা এটিকে সুবিচার করেন এবং আহলে সুন্নাহর সঠিক ও সত্য পথে একত্রিত হন এবং মিথ্যাবাদী, নিন্দুক ও মতবিরোধী ব্যক্তিদের এড়িয়ে যান। এটি করার ফলে পাঠকরা চিরন্তন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবেন।

আমাদের বইয়ের কিছু অংশের পরে যুক্ত করা ব্যাখ্যাগুলো বন্ধনীতে [...] লেখা হচ্ছে। এ সমস্ত ব্যাখ্যাও মূল বই থেকে গৃহীত।

২০০১ খ্রিস্টাব্দ, ১৩৮০ সৌর হিজরি, ১৪২২ চন্দ্র হিজরি।

২. “বিভিন্ন দূরত্বের জন্য ফোকাস ঠিক করার, আলোর বিভিন্ন পরিমাণ গ্রহণ করার, গোলকীয় এবং বর্ণালীসংক্রান্ত অপেরণ সংশোধন করার জন্য এর সমস্ত অননুকরণীয় কৌশলগুলি সমেত চোখটি প্রাকৃতিক নির্বাচনের দ্বারা সৃষ্ট হয়ে থাকবে- এটি কল্পনা করা বা ধারণা করা, আমার মতে, নিতান্তই হাস্যকর।” 11511 01 ১০০০1০5 0 া2খ]910 ছক দাটা00 011]ছ%১3, 1.4, 139100৫১০13 1700, লন্ডন, ১৯৭১, পৃঃ ১৬৭। (1176 /১0"1560 ৩৮০(০

7001 এর ১৮ প্বা)।

প্রকাশকের কথা

যে কেউ এ বইটিকে মূল আকারে মুদ্রণ করতে বা অন্য কোনো ভাষায় অনুবাদ করতে চান, তজ্জন্যে আমাদের অনুমোদন রয়েছে; এবং যারা এ উপকারী কীর্তিটি সম্পাদন করবে আমরা তাদের নাম আল্লাহু তা'য়ালার কাছে অর্পণ করব এবং আমাদের শুভাকাঙ্ক্ষা জানাছি ও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যাহোক অনুমতিটি এ শর্তে প্রদিষ্ট যে, মুদ্রণে ব্যবহৃত কাগজ ভাল মানের হতে হবে এবং পাঠ্যটির নকশা এবং বিন্যাস সঠিকভাবে এবং সুন্দরভাবে ভুলত্রুটি ছাড়া করতে হবে। একটি সতর্কবার্তা : মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য প্রয়াস চালাছে, ইহুদিরা ইহুদি রাব্বীদের বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে, ইস্তাম্বুলের হাকিকাত কিতাবেবী (বইয়ের দোকান) ইসলাম প্রচারের জন্য লড়াই করছে এবং ফ্রিম্যাসনরা ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রজ্ঞা, জ্ঞান এবং বিবেক সম্পন্ন ব্যক্তি এইগুলোর মধ্যে সঠিকটি বুঝবেন ও স্বীকার করবেন এবং সমস্ত মানবতা রক্ষার জন্য তাদের প্রয়াসে সহায়তা করবেন। মানবতার সেবায় এরূপ করার চেয়ে ভালো উপায় বা মূল্যবান কিছু নেই।

কালিমায়ে তানজিহ :

সুবহানল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়ূল আজিম যে সকল লোকেরা সকাল সন্ধ্যায় একশবার করে এ কালিমায়ে তানজিহ পাঠ করবে, তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। এ দোয়াটি “মাকতুবাত* শিরোনামের মূলবই এবং তুর্কি সংস্করণের (প্রথম খণ্ড) ৩০৭ এবং ৩০৮ নং চিঠিতে উল্লেখ রয়েছে। এটি সমস্ত প্রকারের উদ্বেগ এবং দুর্ভাগ্যের অবসান ঘটাবে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsไทยItalianoNorsk

Share

WhatsApp Telegram X Facebook E-mail