Hakikat Books
English

Chapter 3 / 7

আহলুস সুন্নাহর মতাদর্শ

আল্লাহ তাআলার হামদ করার পর নিচের কথাগুলো লিখছি। হামদের অর্থ হচ্ছে এ বিষয়ে বিশ্বাস করা-আল্লাহ তাআলা একমাত্রই সকল ধরনের নেয়ামত সৃষ্টি করেন এবং আমাদের কাছে পাঠান-এই কথার স্বীকৃতি দেওয়া। নেয়ামত অর্থ হচ্ছে যা প্রয়োজনীয়। শোকর অর্থ হচ্ছে সকল নেয়ামত ইসলামি শরিয়ত অনুযায়ী ব্যবহার করা। নেয়ামতের বর্ণনা আহলুস সুন্নাহর আলিমগণের কিতাবে লেখা আছে। আহলুস সুন্নাহর আলিম হচ্ছেন-চার মাযহাবের আলিমগণ।

ইমাম গাজ্জালী (র) তার কিতাব-কিমিয়ায়ে সাআদত-এ লেখেন-যখন কোনো ব্যক্তি মুসলমান হয়, তখন তার জন্য প্রাথমিক পর্যায়ে ফরয হলো-লা ইলাহা ইন্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ-এই বাক্যের অর্থ জানা এবং বিশ্বাস করা। এ বাক্যকে বলা হয় কালিমায়ে তাওহিদ। এ বাক্যের যা অর্থ-তার উপর বিনা সন্দেহে বিশ্বাস করা একজন মুসলমানের জন্য যথে।” যুক্তি সহকারে বা অন্তরের সম্ষ্টির জন্য একে প্রমাণ করা তার জন্য ফরয নয়।

আল্লাহর রাসুল (দ.) এ সম্পর্কিত প্রমাণ জানতে, উল্লেখ করতে কিংবা কোনো সম্ভাব্য সন্দেহ খুঁজতে, দূর করতে আদেশ দেন নি। তিনি তাদেরকে কেবল বিশ্বাস করতে এবং সন্দেহ না করতে আদেশ দিয়েছেন। এতে বিশ্বাস করা এবং সন্দেহ না করা-সকলের জন্যেও যথে।” তবে প্রত্যেক শহরে কিছু আলিম থাকা ফরযে কিফায়া এবং এ আলিমগণের উপর ওয়াজিব হলো দলিল-প্রমাণ জানা, সন্দেহ দূর করা এবং উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া। তারা মুসলমানদের জন্য রাখাল স্বরপ। একদিকে তারা ইমান অর্থাৎ বিশ্বাসের জ্ঞান শিক্ষা দেয়, অন্যদিকে তারা ইসলামের দুশমনদের উত্থাপিত অপবাদের জবাব দেয়। পবিত্র কুরআন কালিমায়ে তাওহীদের অর্থ বর্ণনা করে এবং আল্লাহর রাসুল (দ.) এতে যা ঘোষিত হচ্ছে তার ব্যাখ্যা করেন। সকল সম্মানিত সাহাবি এর অর্থ জানতেন এবং তাদের পরবর্তীদের কাছে এঁ অর্থ পৌঁছে দিয়েছেন। সেই সকল মর্যাদাপূর্ণ আলিমগণ-যারা সাহাবিগণ যা পৌঁছিয়েছেন তা কোনো ধরনের পরিবর্তন ব্যতিরেকে তাদের কিতাবে সংরক্ষণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন-তারাই হচ্ছেন আহলুস সুন্নাহর আলিমগণ। প্রত্যেকেরই আুস সুন্নাহর আকবাইদ অর্থাৎ বিশ্বাসসমূহ শিখতে হবে, এ'্যবদ্ধ থাকতে হবে এবং একে অপরকে ভালোবাসতে হবে। প্রকৃত সুখ নিহিত আছে এ আকৃবাইদে এবং এক্যবদ্ধতায়। আহলে সুন্নাতের আলিমগণ কালিমায়ে তাওহীদের অর্থ এভাবে বর্ণনা করেন-মানব জাতি আগে অস্তিতৃমান ছিলো না, তাদেরকে পরে সৃষ্টি করা হচ্ছে। তাদের একজন মাত্র সৃষ্টিকর্তা আছেন। তিনিই হচ্ছেন সে সত্তা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একজনই। তার কোনো শরিক বা সমত্ল্য নেই। তার কোনো দ্বিতীয় নেই। তিনি চিরকাল অস্তিতুমান। তার অস্তিতের কোনো প্রারম্ভ নেই। তিনি চিরকাল অস্তিতমান থাকবেন, তার অস্তিতের কোনো সমাপ্তি নেই। তার অস্তিত্ব কখনোই লুপ্ত হবে না। তার অস্তিত্ সর্বদা আবশ্যক। তাঁর অনস্তিতুব অসম্ভব। তিনি নিজগুণেই অস্তিতমান। তার কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এমন কিছুই নেই যা তার মুখাপেক্ষী নয়। তিনি এমন সত্তা যিনি সকল কিছু সৃষ্টি করেন এবং তাদের অস্তিতে আনয়ন করেন। তিনি কোনো পদার্থ বা বস্তু নন। তিনি কোনো স্থান বা বস্তু থেকে পবিত্র। তিনি আকার ও পরিমাপ থেকে পবিত্র। এটা প্রশ্ন করা যাবে না-তিনি কেমন? যখন আমরা বলি তিনি তখন আমাদের মনে যা আসে বা যা আমরা কল্পনা করতে পারি-তার কোনো কিছুই তিনি নন অর্থাৎ তিনি কল্পনাতীত। কোনো কিছুই তার মতো নয়। সে সকল কিছুই তার সূ” তিনি তার সৃষ্টির মতো নন। এ যা কল্পনা করতে পারে প্রত্যেক কিছুর স্রষ্টা তিনি। তিনি দিক ও স্থান থেকে পবিত্র। সমস্ত কিছুই আরশের নিচে এবং আরশ তার কুদরত ও সর্বব্যাপী শক্তির অধীন। তিনি আরশের উর্ধ্বে তার মানে এটা নয় যে আরশ তাঁকে বহন করে। আরশ তীর দয়া ও সর্বশক্তির কারণে অস্তিতুমান। তিনি অনাদিতে যেমন ছিলেন, এখনও তেমন আছেন। তিনি অনন্তকাল তেমনই থাকবেন যেভাবে তিনি আরশ সৃষ্টি করার আগেও ছিলেন। কোনো পরিবর্তন তার সত্তার উপযোগী নয়। তার রয়েছে সত্যিকার নিজস্ব সিফাত বা গুণ।

*. আত তাওয়াতীর "দুররুল মুখতার" টাকার দ্বিতীয় ভাগে রয়েছে।

তার আটটি গুণ আছে যেগুলোকে সিফাত আস-সুবুতিয়্যাহ বলে-হায়াত (জীবন), ইলম (সর্বব্যাপী জ্ঞান), সামউ (শ্রবণ), বাসার (দর্শন), কুদরত (সর্বময় শক্তি), ইরাদা (ইছা), কালাম (কথা বা শব্দ), তাকওয়ীন (পৃষ্টি করার ক্ষমতা)। তার গুণাবলিতে কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন ত্রুটি ইঙ্গিত করে। তার কোনো ক্রুটি বা খুঁত নেই। যদিও সৃষ্টির মধ্য কোনো কিছুই তার সাথে সদৃশ নয়, ইহজগতে তাকে জ্ঞান লাভ সম্ভব যতটুকু তিনি জানাতে চান এবং পরজগতে তার দর্শন সম্ভব যেভাবে তিনি চান। ইহজগতে তিনি জ্ঞাত তিনি কেমন তা অনুধাবন করা ব্যতিরেকেই এবং পরজগতে তার দর্শন লাভ হবে, তাও দুর্জয় উপায়ে। দয়া করে, “মাকতুবাত” ১ম খণ্ডের ৪৬তম পুস্তিকাটি পড়ুন। “মাকতুবাত' মশহুর ওয়ালী এবং আলিম ইমামে রাব্বানির (রহ.) মুজাদ্দিদে আলফে সানী শাইখ আহমদ ফারুক সিরহিন্দী (র) লিখিত অতুলনীয় গ্রন্)। আল্লাহ তাআলা মানবের হেদায়তের উদ্দেশ্যে নবী ও রাসুল (আলাইহিমুস সালাম) প্রেরণ করেন। এ মহান সত্তাগণের মাধ্যমে তিনি মানব জাতিকে দেখিয়েছেন কোন কাজ সুখ সমৃদ্ধি আনে এবং কোন কাজ ধ্বংস আনে। সর্বশ্রে নবী হযরত মুহাম্মদ (দ.) হচ্ছেন সর্বশেষ নবী। তিনি সকলের রাসুল হিসেবে প্রেরিত হচ্ছেন-হোক সে পুণ্যবান অথবা পাপী, প্রত্যেক স্থান এবং জগতের প্রত্যেক জাতির জন্য। তিনি সকল মানব, ফিরিশতা এবং জীনের জন্য নবী। জগতের প্রত্যেকটি স্থানে, প্রত্যেকেই তাকে অনুসরণ করতে হবে এবং এ সর্বশ্রেষ্ঠ রাসুলের অনুকরণ করতে হবে।”* সায়্যিদ আব্দুল হাকিম আরওয়াসি (র)* বলেন-রাসুলুল্লাহ (দ.)র তিনটি কাজ ছিল। প্রথমটি ছিলো কুরআনুল করিমের জ্ঞান অর্থাৎ ইমান ও ফিকহী হুকুম আহকামের জ্ঞান মানুষের মাঝে তাবলিগ বা প্রচার করা। ফিকহী হুকুম আহকাম যেসব কাজ বৈধ এবং যেসব কাজ অবৈধ-তা নিয়ে গঠিত। জ্ঞানের এ দুই শাখাকে ইসলামি আহকাম বলে। তার দ্বিতীয় কাজ ছিলো কুরআনের আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর জ্ঞানকে কেবলমাত্র উম্মাহর মধ্যে সর্বোচ মর্যাদার অধিকারীগণের মাঝে পৌঁছে দেওয়া। তার প্রথম কাজ তাবলীগকে তার দ্বিতীয় কাজের সাথে গুলোয়ে ফেলা যাবে না। লা- মাযহাবীরা এ দ্বিতীয় কাজকে অস্বীকার করে। হযরত আবু হুরাইরা (র.) বলেন-আমি আল্লাহর রাসুল (দ.)র কাছে দুই প্রকারের জ্ঞান শিখেছি, তাদের মধ্যে একটি তোমাদের বর্ণনা করেছি। যদি দ্বিতীয় প্রকার ব্যাখ্যা করি, তবে তোমরা আমাকে খুন করবে। হযরত আবু হুরাইরা (র.) বর্ণিত হাদিসটি বুখারী, মিশকাত, হাদীকবা এবং মাকতুবাতের ২৬৬ ও ২৬৭ নম্বর চিঠিতে বর্ণিত হচ্ছে (এই চিঠিদ্বয়ের বাংলা অনুবাদ পরের অধ্যায়ে পড়া যাবে) তৃতীয় কাজ ছিলো যে সকল মুসলমান ফিকহী হুকুম-আহকাম পালন সংক্রান্ত উপদেশ ও আদেশ পালন করে নি-তাদের উদ্দেশ্যে। এমন কি প্রয়োজন অনুসারে ফিকহী আহকাম পালনে বাধ্য করা হচ্ছে।

রাসুলুল্লাহ (দ.)র পর চার খোলাফায়ে রাশেদীনের প্রত্যেকে এ কাজ সুচারুরূপে সম্পন্ন করেছেন। হযরত হাসান (দ.) র সময় ফিতনা ও বিদ'আহ বৃদ্ধি পেতে লাগলো। ইসলাম তিন মহাদেশজুড়ে ছড়িয়ে গেলো। রাসুলুল্লাহ (দ.)র জ্বলানো আলো যেন স্তিমিত হওয়া শুরু করলো। সাহাবিগণের সংখ্যাও কমতে লাগলো। এঁ তিন কাজে এক সাথে করতে পারার মতো কেউ রইলো না। সেজন্য এ তিন কাজের দায়িতু তিন দল ব্যক্তি বুঝে নিলেন। ইমান ও ফিকহী আহকাম প্রচার করার কাজ যাদের উপর ন্যাস্ত হয়েছিল তারা হলেন মুজতাহিদ। আবার তাদের মধ্যে যারা ইমান প্রচারের দায়িতৃপ্রাপ্ত তারা হলেন মুতাকাল্লিমুন আর যারা ফিকহ প্রচারের দায়িতৃপ্রাপ্তগণ হলেন ফুকাহা। দ্বিতীয় কাজ অর্থাৎ কুরআন করিমের রুহানী জ্ঞান আগ্রহী মুসলমানদের মাঝে পৌছানোর দায়িতৃপ্রাপ্ত হয়েছিলেন আহলে বায়ত ও সিররি সাকৃত্বী (ওফাত -২৫১/৮৭৬,

১. কিমিয়ায়ে সাআদাত, ইমাম গাজ্জালী (দ.). ইসলামের শে্লেতম বুযুর্গদের মধ্যে একজন। তিনি শত শত কিতাব রচনা করেন। তাঁর লিখিত প্রতিটি কিতাবই

মোতাবেক ১১১১ খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন।

সীমাহীন মূল্যবান। তিনি ৪৫০ হিজরি মোতাবেক ১০৬৮ খ্রিস্টাব্দে তৎকালীন তুস বর্তমানে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং সেখানেই ৫০৫ হিজরি

১৫. সায়্যিদ আব্দুল হাকিম আরওয়াসি ১২৮১ হিজরি মোতাবেক ১৮৬৪ খ্রিস্টাব্দে বাশকাল'আতে জন্মগ্রহণ করেন এবং ১৩৬২ হিজরি মোতাবেক ১৯৪৩ খ্রিস্টাব্দে আঙ্কারায় ওফাতবরণ করেন।

বাগদাদ) ও জুনাইদ বাগদাদীর (জন্ম-২০৭ / ৮২১, ওফাত-২৯৭/৯১১ বাগদাদ) মতো তাসাউফের বুযুর্গের সমন্বয়ে বারো জন ইমাম। তৃতীয় কাজ শরিয়তের আইন কানুন বাধ্যবাধকতার সাথে বাস্তবায়নের দায়িতু সুলতান বা সরকারের উপর ন্যাস্ত হয়েছিল। প্রথম শ্রেণীর জ্ঞানের শাখাকে বলা হয়-মাযহাব, দ্বিতীয় শাখাকে তরিকা”* এবং তৃতীয়টিকে হুকুক (বিচার ব্যবস্থা) বলা হয়। মাযহাব-যা ইমান নিয়ে আলোচনা করে তাকে বলা হয়-ইতিক্বাদ বা আক্কিদার মাযহাব। আমাদের নবী (দ.) ইরশাদ করছেন-মুসলিমরা ৭৩টি দলে বিভক্ত হবে এবং তার মধ্যে কেবল একটি দল সঠিক পথে থাকবে এবং বাকিরা পথভ্র।” এবং সত্যিই তাই হচ্ছে। যে দলকে সঠিক ইসলামের পথে থাকার সুসংবাদ দেওয়া হচ্ছে তা হলো- আহলুস সুন্নাহু ওয়াল জামাআহ। বাকি যে ৭২ দলকে পথভ্রষ্ট বলে ঘোষণা করা হচ্ছে তারা হলো আহলুল বিদ'আহ-বা বাতিল ফিরকা। তাদের কেউই সাধারণত কাফির নয়। অধিকাংশই মুসলমান। কিন্তু কোনো মুসলিম যে এ বাকি ৭২ দলের যে কোনো একটির সাথে নিজেকে সম্পৃক্ত দাবি করে এবং কুরআন, হাদিস ও মুসলমানদের ইজমা দ্বারা সুস্পষ্ট প্রমাণিত কোনো বিষয় অর্থাৎ জরুরিয়্যাতে দ্বীন বা দ্বীনের মৌলিক বিষয়ের কোনো একটিকে অস্বীকার করলে, সে কাফির সাব্যস্ত হবে। বর্তমানে এমনও লোক পাওয়া যাবে যাদের মুসলিম নাম আছে কিন্তু আহলুস সুন্নাহর মাযহাবের বিরোধিতা করে তারা কাফির বা অমুসলিমে পরিণত হচ্ছে। হযরত আব্দুল হাকিম এফেন্দির উদ্ধৃতি এখানেই শেষ।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsไทยItalianoNorsk

Share

WhatsApp Telegram X Facebook E-mail