Hakikat Books
English

Chapter 125 / 136

মৃত ব্যাক্তির জন্য ইসকাত

ইস্কাত ই সালাত

মৃত ব্যাক্তির জন্য ইসকাত

“নূরুল ইজাহ” ও 'তাহতাভী'” নামক গ্রন্থের হাশিয়া টিকা।তে -হালেবী” ও “দুররুল মুহতার” নামক গ্রন্থে ক্কাজা নামাজ সম্পর্কিত অধ্যায়ের শেষভাগে “মুলতিকা”.“দুররুল মুন্তিকা”“য়ীকায়ে*“দুরার” ও 'জাওহারা” নামক গ্রন্থসহ আরো অনেক মূল্যবান কিতাবে রোজা সম্পর্কিত আলোচনার শেষে মৃত ব্যক্তির অসিয়ত অনুযায়ী ইস্্কাত করার আবশ্যকীয়তার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। যেমন. 'তাহাভী” নামক গ্রন্থের হাশিয়াতে বর্নিত আছে যে ফরজ রোজা আদায় করা সম্ভব না হলে ফিদিয়া দিয়ে ইসকাতের (দায় থেকে অব্যাহতি পাওয়ার ব্যাপারে নাস্ সরাসরি কোরআন বা হাদিসের দলিল রয়েছে। নামাজ রোজার চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হওয়ায় শরীয়তসম্মত কোন উজরের কারণে যদি কেউ সময়মত তা আদায় করতে না পারে এবং পরবর্তীতে ক্বাজা আদায়ের ইচ্ছা থাকা স্বত্বেও মরনব্যধিতে আক্রান্ত হওয়ার কারণে অপারগ হলে. রোজার মত তার ক্বাজা নামাজগুলির জন্যও ইসকাত করা উচিত। এ ব্যাপারে আলেমদের মাঝে কোন দ্বিমত নেই। যারা বলেন নামাজের ইসকাত নাই তারা আসলে এ ব্যাপারে জাহিল। কেননা তা মাজহাবসমুূহের ঞক্যমতের বিরোধীতা করার শামিল। হাদিস শরীফে বলা হয়েছে যে“ কোন ব্যক্তিই অন্য ব্যক্তির বদলে রোজা রাখতে পারে না. অন্যের নামাজ আদায় করতে পারে না। তবে তার রোজা ও নামাজের জন্য ফকিরকে খাওয়াতে পারে” % আহলে সুন্নাতের অনুসারী আলেম গণের ফযিলত সম্পর্কে যাদের ধারণা নাই এবং যারা মনে করে যে মাজহাব ইমামগণ তাদের মত মনগড়া কথা বলেন তাদের নিকট থেকে “ইসলামে ইস্কাত ও দাওর এর স্থান নাই ইস্কাত খৃষ্টানদের পাপমোচনের অনুরূপ' জাতীয় বক্তব্য শুনতে পাওয়া যায়। এই ধরণের বক্তব্য তদেরকে বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দেয়। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে.আমার উম্মত দালালাত তথা পথদ্রষ্টতার উপর এক্যমত পোষণ করবে না”। এই হাদিস শরীফটি মুজতাহিদগণ এক্যমত পোষণ করেছেন এমন বিষয়ের সঠিক হওয়ার ব্যাপারে দলিল হিসেবে ভূমিকা রাখে। অতএব মুজতাহিদগণের এঞক্যমতের বিরোধিতাকারীরা মূলত এই হাদিসের অস্বীকারকারী হিসেবে বিবেচিত হবে।

হযরত ইবনে আবিদীন বিতরের নামাজের আলোচনার সময় বলেছেন যে “দ্বীনের আবশ্যকীয় বিষয়সমূহ তথা সাধারণের দ্বারাও জ্ঞাত ইজমা প্রতিষ্ঠিত হয়েছে এমন বিষয়সমূহকে অবিশ্বাসকারী ব্যক্তি কাফিরে পরিণত হয়”। কোন বিষয়ে আলেম গণের এক্যমত পোষণ করার প্রক্রিয়াকে ইজমা বলা হয়। ইসকাতের বিষয়কে কি করে খৃষ্টানদের পাপমোচনের সাথে তুলনা করা যায়: তাদের ধর্মযাজকগণ,পাপমোচনের নামে মানুষের সাথে প্রতারণা করে,তাদের অর্থ সম্পদ লুটে নেয়। অথচ ইসলামে ইমাম কিংবা আলেমগণ ইস্কাত করে না বরং মৃতের উত্তরাধিকারীগণ করতে পারে। আর অর্থ কড়ি ইমাম বা আলেমকে নয় বরং ফকিরদেরকে প্রদান করা হয়।

আজকাল প্রায় সব যায়গায় ইস্কাত ও দাওর প্রক্রিয়া ইসলাম অনুযায়ী করা হয় না। ইসলামে ইস্কাত নাই যারা বলে তারা তা না বলে যদি বলত বর্তমানে যেভাবে ইস্কাত করা হয় তা ইসলাম সম্মত নয়, তবে ভাল হত। সেক্ষেত্রে আমরাও তাদের সমর্থন করতাম। এরূপ বলার মাধ্যমে তারা খুবই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে নিজেদের বিরত রাখতে পারত, একইসাথে ইসলামের খেদমতও করতে পারত। নিম্নে ইসলাম ধর্ম অনুযায়ী ইস্্কাত ও দাওর প্রক্রিয়া কিভাবে করতে হয় তা বর্ণনা করা হলো. হযরত ইবনে আবিদীন ক্বাজা নামাজের আলোচনার শেষে বলেছেন যে যে ব্যক্তির ফায়িতা অর্থাৎ শরয়ী উজরের কারণে আদায় করতে না পারায় নামাজ ক্বাজা হয়েছে এমন নামাজ রয়েছে এবং সে এ নামাজগুলি ইশারার মাধ্যমে আদায় করতে সক্ষম হওয়া সত্ত্বেও আদায় না করে থাকলে মৃত্যুর সময় এর কাফফারা পরিশোধের জন্য উত্তরাধিকারীদেরকে অসিয়ত করে যাবে এটা তার উপর ওয়াজিব। আর যদি কোনোভাবেই এ ক্বাজা আদায়ের সামর্থ্য না থাকে তবে তার জন্য অসিয়ত করা আবশ্যক হবে না। একইভাবে মুসাফির কিংবা অসুস্থ হওয়ার কারণে পবিত্র রমজান মাসের রোজা ভঙ্গ করলে এবং পরবর্তীতে সেই রোজাগুলির ক্বাজা আদায়ের সময় কিংবা সুযোগ না পেয়েই মৃত্যুমুখে পতিত হলে তার জন্যও অসিয়ত করা জরুরী হবে না। মহান আল্লাহ তায়ালা ইনশাল্লাহ তাদের উজরকে কবুল করবেন। অসুস্থ ব্যক্তির কাফফারাসমূহের ইস্কাত মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ করবেন। মৃত্যুর পূর্বে কারো জন্য ইসকাত করা যায় না। জীবিত ব্যক্তিরও নিজের জন্য ইসকাত করা জায়েজ নয়। 'জিলাউল কুলুব" নামক গ্রন্থে বর্নিত আছে যে “যার উপর মহান আল্লাহ তায়ালার হক্ব কিংবা বান্দার হক্ব রয়েছে তার উপর ওয়াজিব হলো দুইজন সাক্ষীর সামনে তা পরিশোধের জন্য অসিয়ত করা অথবা লিখে তাদের সামনে পাঠ করা। যার উপর কারো হক্ব নাই তার জন্য অসিয়ত করা মুস্তাহাব”

কাফফারার ইসকাতের জন্য অসিয়ত করে যাওয়া মৃত ব্যক্তির উত্তরাধিকারী অথবা অসিয়ত পুরণের জন্য যাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে সে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ তথা মিরাছের তিনভাগের একভাগ সম্পদ থেকে ক্বাজা হওয়া বিতরসহ প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য এবং রমজানের প্রতিদিনের রোজার জন্য এক ফিতরা তথা অর্ধ সা''এক কেজি সাতশ পঞ্চাশ গ্রাম।পরিমাণ আটা বা চাল ফকিরদের মাঝে ফিদিয়া হিসেবে দান করবে।

কাফফারার ইসকাতের জন্য অসিয়ত করে না গেলে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণের উপর তার জন্য ইসকাত করা, হানাফী মাজহাব অনুযায়ী জরুরী নয়। তবে শাফিঈ মাজহাব অনুযায়ী অসিয়ত না করে গেলেও ওয়ারিশদের উপর তার জন্য ইসকাত করা আবশ্যক। বান্দার হক্কের ক্ষেত্রে অসিয়ত না করে গেলেও মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে পরিশোধ করা তার ওয়ারিশদের উপর হানাফী মাজহাব অনুযায়ীও আবশ্যক। এমনকি পাওনাদারগণ মিরাছ থেকে নিজেদের পাওনা পরিমাণ সম্পদ হস্তগত হলে আদালতে না যেয়েও তা গ্রহণ করতে পারে '

মৃত ব্যক্তি তার ক্কাজা রোজার ফিদিয়া দেয়ার জন্য অসিয়ত করে গেলে তার ওয়ারিশদের উপর তা তার সম্পদ থেকে পরিশোধ করা ওয়াজিব হয়। কেননা ইসলামিয়াত তা পরিশোধের জন্য আদেশ করে। আর যদি অসিয়ত না করেই মৃত্যুবরণ করে তবে তা পরিশোধ করা ওয়াজিব নয়। কিন্তু করলে জায়েজ হবে। এক্ষেত্রে লক্ষণীয় যে এই ফিদিয়া নামাজ বা রোজার কাফফারা হিসেবে কবুল না হলেও এর দ্বারা সদকার সওয়াব ইনশাল্লাহ হাসিল হবে যা এ ব্যক্তির গুনাহ মাফের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এটি ইমাম মুহাম্মদ র)এর বক্তব্য। এব্যাপারে '-মাজমাউল আনহুর” নামক গ্রন্থে বলা হয়েছে যে. -নাফস্ ও শয়তানের অনুসরণ করে নামাজ ত্যাগকারী ব্যক্তি জীবন ছায়াহ্নে এসে এর জন্য অনুতপ্ত হয়ে ক্বাজা নামাজগুলি আদায় করতে শুরু করে এবং)যত ওয়াক্ত ক্বাজা আদায় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না তার জন্য ইসকাতের অসিয়ত করে, তা জায়েজ হবে না'। তবে ইমাম শাফিঈ (র) এর “মুসতাস্ফা” নামক কিতাবে এব্যাপারে জায়েজ বলা হয়েছে।

“জিলাউল কুলুব' নামক কিতাবে বলা হয়েছে যে বান্দার হক্কের মধ্যে খণ আমানত, চুরি ডাকাতি করে অর্জিত সম্পদ কর্মচারীর বেতন ক্রয়কৃত মালের কিংবা ভোগকৃত সেবার মূল্য ইত্যাদি আর্থিক হক্ব। কাউকে অন্যায়ভাবে আঘাত করা প্রহার করা ক্ষতবিক্ষত করা ইত্যাদি শারীরিক হক্ব আর কাউকে গালি দেয়া অপমান করা কিংবা কারো সম্বন্ধে গীবত করা অপবাদ দেয়া ইত্যাদি হলো ক্বালবী হক্ক।

অসিয়ত করে যাওয়া মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের একতৃতীয়াংশ দ্বারা যদি ইসকাত করা সম্ভব হয় তবে এ পরিমাণ মাল অসিয়ত পূরণের জন্য পরিশোধ করাতার ওয়ারিশদের উপর ওয়াজিব হবে। আর যদি তা অসিয়ত পূরণের জন্য যথেষ্ঠ না হয় তবে একততীয়াংশের অধিক সম্পদ থেকে পরিশোধ করা ওয়ারিশগণের উপর ওয়াজিব হবে না। তবে জায়েজ হবে। “ফাতহুল কাদির” কিতাবে এরূপ উল্লেখ আছে। একইভাবে হজ্জ ফরজ হয়েছে এমন ব্যক্তি হজ্জ করার জন্য কাউকে অসিয়্যত করলে এবং তার ওয়ারিশ কিংবা অন্য কেউ হজ্জের খরচ দান করলে তা জায়েজ হবে না। তবে মৃত্যুর পূর্বে অসিয়্যত না করে গেলে ওয়ারিশ যদি নিজের সম্পদ দিয়ে তার জন্য ইসকাত করায় ও হজ্জে যায় তবে মৃত ব্যক্তির খণ পরিশোধিত হবে। ওয়ারিশ ব্যতীত অন্য কারো সম্পদ দিয়ে তা জায়েজ নয় বলা হলেও, “দুররুল মুখতার”,-মারাকিল ফালাহ” ও 'জিলাউল কুলুব' নামক কিতাবগুলিতে জায়েজ হবে বলে উল্লেখ করা হয়েছে।

কাফফারার ক্ষেত্রে আটার বদলে ময়দা কিংবা খেজুর আঙ্গুর ইত্যাদিও দেয়া যায়। কেননা এগুলো আটার চেয়ে অধিক মুূল্যবান।এগুলো র পরিবর্তে স্বর্ন বা রূপাও প্রদান করা যায়। কাগজের টাকা দিয়ে ইসকাত জায়েজ নয়। সিজদা-ই তিলাওয়াতের জন্য ফিদিয়া দিতে হয় না।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail