Hakikat Books
English

Chapter 132 / 136

কবীরা গুনাহ

নিম্নে বাহাত্তরটি কবীরা গুনাহের আলোচনা করা হলো।

১অন্যায়ভাবে মানুষ হত্যা করা।

২জিনা করা।

৩ সমকাম করা।

৪ মদ পান করা।

৫ চুরি করা।

৬. সকল ধরণের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা। চিকিৎসার জন্য বাধ্য হলে ভিন্ন কথা।)

৭ অন্যায়ভাবে পরের সম্পদ হস্তগত করা।

৮ মিথ্যা সাক্ষ্য দেয়া।

৯. বিনা উজরে রমজান মাসের দিনের বেলায় মুসলমানদের সামনে পানাহার করা।

১০ সূদের আদান প্রদান করা।

১১ অতিরিক্ত ইয়ামিন করা (কসম খাওয়া)'

১২ মা বাবার অবাধ্য হওয়া।

১৩ নিকটাত্মীয়ের সম্পর্ক ছেদ করা।

১৪ষযুদ্ধের ময়দানে পক্ষ ত্যাগ করে শত্রুর সাথে আঁতাত করা।

১৫ অন্যায়ভাবে এতীমের মাল ভক্ষণ করা।

১৬.৩ওজনে গড়মিল করা।

১৭ ওয়াক্তের পূর্বে বা পরে নামাজ আদায় করা।

১৮. মুমিন ভাইয়ের হৃদয় ভাঙ্গা। যা কা'বা ভাঙ্গার চেয়েও বড় গুনাহ। আল্লাহ্ তায়ালাকে অধিক পীড়া দেয় কুফরের পরে হৃদয় ভাঙ্গার চেয়ে এমন বড় গুনাহ আর নাই।)

১৯. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি এমন কথা তাঁর নামে বলা।

২০ ঘুষ খাওয়া।

২১সত্য সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকা।

২২ সম্পদের যাকাত ও উশর প্রদান না করা।

২৩ সামর্থ্য থাকা সত্ত্বেও হারাম কাজে লিপ্ত কাউকে দেখে বাঁধা না দেয়া। ২৪.জীবত্ত প্রাণীকে আগুনে পোড়ানো।

২৫ কুরআন করীমের তিলাওয়াত শিখে আবার ভুলে যাওয়া।

২৬ আল্লাহ্ তায়ালার রহমতের ব্যাপারে নিরাশ হওয়া।

২৭ মুসলমান হোক কিংবা কাফির মানুষের সাথে প্রতারণা করা।

২৮ শুকরের গোশত খাওয়া।

২৯.রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের মধ্য থেকে কোন একজনকেও অপছন্দ করা গালি দেয়া।

৩০.পেট ভরার পরও খাবার চালিয়ে যাওয়া।

৩১সস্ব্রীর জন্য স্বামীর বিছানা ত্যাগ করা।

৩২ স্ত্রীদের জন্য স্বামীর অনুমতি না নিয়ে জিয়ারতে বের হওয়া।

৩৩ সতী নারীর বিরুদ্ধে কুৎসা রটানো।

৩৪. চোগলখোরী করা। অর্থাৎ একের কথা অন্যকে বলা।

৩৫.অপরকে সতর তথা লজ্জাস্থান প্রদর্শন করা। (পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত আর মহিলাদের জন্য হাতের তালু পা ও মুখমণ্ডল বাদে সম্পূর্ন শরীর সতরের অন্তর্ভুক্ত॥অপরের সতরের দিকে দৃষ্টি দেয়াও হারাম।

৩৬. মৃত তন্তু খাওয়া বা অপরকে খাওয়ানো।

৩৭. আমানতের থিয়ানত করা।

৩৮ মুসলমানের গীবত করা।

৩৯. হিংসা করা।

৪০ আল্লাহ্ তায়ালার সাথে শিরক করা।

৪১মিথ্যা বলা।

৪২ অহংকার করা।

৪৩ মৃত ব্যক্তির ওয়ারিশ থেকে সম্পদ হরণ করা।

৪৪.বখিল তথা কৃপণ হওয়া।

৪৫ দুনিয়ার প্রতি মুহববত করা।

৪৬ আল্লাহ্ তায়ালার আজাবের ভয়ে ভীত না হওয়া।

৪৭ শরীয়তে যা হারাম করা হয়েছে তাকে হারাম হিসেবে না মানা।

৪৮.একইভাবে হালালকে হালাল মনে না করা।

৪৯.গণকের কথা বিশ্বাস করা।

৫০ দ্বীন ত্যাগ করা অর্থাৎ মুরতাদ হওয়া।

৫১বিনা প্রয়োজনে পরনারীর প্রতি দৃষ্টি দেয়া।

৫২ নারীদের জন্য পুরুষের পোশাক পরিধান করা।

৫৩ পুরুষদের জন্য নারীদের পোশাক পরিধান করা।

৫৪ হারাম শরীফের মাঝে গুনাহ সম্পাদন করা।

৫৫ ওয়াক্ত হওয়ার পূর্বেই আযান দেয়া নামাজ আদায় করা।

৫৬ রাষ্ট্রের বিরোধিতা করা।

৫৭ আইন কানুন ভঙ্গ করা।

৫৮ স্ত্রীর গোপনাঙ্গকে মায়ের গোপনাঙ্গের সাথে তুলনা করা।

৫৯ শ্বাশুরিকে গালি দেয়া।

৬০ কুকুরের ঝুটা খাওয়া।

৬১.কৃত উপকারের জন্য কাউকে হেয় করা।

৬২ পুরুষদের জন্য রেশম পরিধান করা।

৬৩. জাহালাত বা অজ্ঞতার উপর অটল থাকা। আহলে সুন্নাতের ইতিক্বাদ ফরজ হালাল হারাম ও দরকারী ইলমসমূহ না শেখা।॥ ৬৪ আল্লাহ্তায়ালার নাম কিংবা ইসলাম স্বীকৃত নাম বাদে অন্য কিছু বলে কসম খাওয়া।

৬৫.ইলম অর্জন থেকে বিরত থাকা।

৬৬ অজ্ঞতাকে মুসীবত হিসেবে মেনে না নেয়া।

৬৭ সগীরা গুনাহ বারবার করা।

৬৮ অট্টহাসি হাসা অতিরিক্ত হাসা।

৬৯. গোসল ফরজ হওয়ার পর বিনা উজরে এক নামাজের ওয়াক্ত গোসল না করেই পার করে দেয়া।

৭০ হায়েজ ও নিফাসের সময় স্ত্রী সহবাস করা।

৭১অশ্লীল গান গাওয়া ও বাদ্য বাজানো।

৭২ আত্মহত্যা করা।

মুতা'আ নিকাহ তথা নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা হারাম। নারীদের মেয়েদের বেপর্দা হয়ে চুল,হাত.পা অনাবৃত রেখে বাইরে চলাফেরা করা হারাম। একইভাবে পাতলা ও আঁটসাঁট পোশাক পরে পরপুরুষের সামনে যাওয়াও হারাম। শরীরের অবয়ব বুঝা যায় এমন আঁটসাঁট পোশাক পরা নারীর দিকে কামনাহীন দৃষ্টিতে দেখাও হারাম। পরনারীর অন্তর্বাসের দিকে কামনার দৃষ্টিতে তাকানো হারাম। কামনার দৃষ্টিতে পরনারীর দিকে তাকানো হারাম। হারাম বা কামোত্তেজনার কারণ হয় এমন ছবি আঁকা তোলা বা ছাপানো হারাম। হারাম বিষয়টিকে অবত্তা করলে কুফর হবে।

অজ্জু বা গোসলের সময় প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করা ইস্রাফ অপচয়,এজন্য হারাম।

পূর্ববর্তী আওলিয়াদের সম্পর্কে কটুক্তি করা তাঁদেরকে জাহিল বলা তাঁদের বক্তব্য থেকে “আহকাম ই ইসলামিয়া'এর বিরোধী কোন অর্থ বের করা মৃত্যুর পরও যে কেরামত প্রকাশ পেতে পারে তা অবিশ্বাস করা তাঁদের মৃত্যুর সাথে সাথে অলীত্ব শেষ হয়ে যায় মনে করা এবং তাঁদের কবরের দ্বারা বরকত অর্জনকারীদের বাঁধা দেয়া এমন হারাম যেমন মুসলমানদের সম্পর্কে কুধারণা করা জ্বলুম করা অন্যের সম্পদ হরণ করা হিংসা করা মিথ্যা বলা অপবাদ দেয়া ও গীবত করা হারাম।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail