১. কুফর।
২. জাহালাত (অজ্ঞতা)।
৩. নিন্দিত হওয়ার ভয়। [মানুষের নিন্দা, সমালোচনা ও দোষারোপে কষ্ট পেয়ে হক্বকে গ্রহণ না করা।]
৪. নিজের প্রশংসা ভাল লাগা। নিজেকে পছন্দ করা, কেউ প্রশংসা করলে তাতে আনন্দিত হওয়া।)
৫. বিদায়াত ইতিক্বাদ। [ভ্রষ্ট ঈমান।]
৬. হাওয়াই নাফস”। নাফসের চাহিদা স্বাদ ও কামনার আনুগত্য করা।
৭. তাকলিদের দ্বারা ঈমান। অপরিচিত (যাদের সম্পর্কে জানে না এমন) ব্যক্তিদের অন্ধ অনুসরণ।]
৮. রিয়া। [লোক দেখানো বা কৃত্রিমতা। আখেরাতের আমল করে দুনিয়াবী বাসনা পূর্ন করা।
৯. তুল ই আমল। স্বাদ ও ভোগ বিলাসের জন্য দীর্ঘকাল দুনিয়ায় বসবাসের ইচ্ছা পোষণ করা।
১০. তামা”। হারাম উপায়ে দুনিয়াবী স্বাদের অন্বেষণ করা।
১১. কিবর্। নিজেকে শ্রেষ্ঠ ভাবা।)
১২. তাজাল্লুল। অতিরিক্ত বিনয়।
১৩. উজব্। কৃত ইবাদত ও নেক আমলকে পছন্দ করা।)
১৪. হাসাদ্। হিংসা করা অন্যের ভাল সহ্য করতে না পারা। কারো থেকে আল্লাহ্র দেয়া নিয়ামতের বিলুপ্তির প্রত্যাশা। হযরত আবুল লাইস্ সমরকন্দী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে, “তিন ব্যক্তির দোয়া কবুল হয় না। তারা হলো হারাম ভক্ষণকারী, গীবতকারী ও হাসাদকারী”।]
১৫. হিকদ্। (অপরকে তুচ্ছ মনে করা।
১৬. শামাতাত। অপরের ক্ষতি বা বালা মুসীবতে আনন্দিত হওয়া।)
১৭. হিজর। বন্ধুত্ব ত্যাগ করা, অভিমান করে (কথা বন্ধ রেখে) থাকা।
১৮. জুবন্। ভীরুতা সাহসহীনতা।)
১৯. তাহাওউর। ক্রোধ ও কঠোরতা মাত্রাতিরিক্ত ও ক্ষতিকর হওয়া।]
২০. গাদর্। চুক্তি ভঙ্গ করা।
২১. খিয়ানত। [মুনাফিকের আলামত; বিশ্বস্ততা ভঙ্গকারী কথা বা কাজ।)
২২. প্রতিশ্রুতি ভঙ্গ করা। [কথা দিয়ে তা না রাখা। হাদিস শরীফে বলা হয়েছে “মুনাফিকের আলামত তিনটি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা ও আমানতের খেয়ানত করা” "
২৩. সুই জান। [সুই জান হারাম। গুনাহসমূহের ক্ষমা পাওয়া সম্ভব নয় ভাবলে আল্লাহ্ তায়ালার উপর “সুই জান” করা হবে। মুমিন ভাইকে হারামে লিপ্ত মনে করলে ফাসিক মনে করলে তা “সুই জান” হবে।
২৪. সম্পদের মুহব্বত। [সম্পদের প্রতি আসক্ত হওয়া।]
২৫. তাসভিফ। নেক কাজ সম্পাদনের ক্ষেত্রে বিলম্ব করা।] হাদিস শরীফে বলা হয়েছে “পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মূল্য উপলব্ধি কর মৃত্যু আসার আগে হায়াতের মূল্য অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্য দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাত অর্জনের মূল্য বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্য ও ফকির হওয়ার আগে ধনী থাকার মূল্য”
২৬. ফাসিকদের প্রতি মুহব্বত। [ফাসেকীর নিকৃষ্টতম হলো জুলুম। হারামে লিপ্ত ব্যক্তিকে ফাসিক বলা হয়।
২৭. আলেমদের দুশমনি করা। ইসলামী ইলম্ ও আলেমদেরকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা কুফর।]
২৮. ফিতনা। মানুষের অনিষ্ট সাধন করা, তাদেরকে বিপদে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফিতনা ঘুমন্ত আছে জাগ্রতকারীর উপর লানত হোক” "
২৯. মুদাহানা ও মুদারা। সামর্থ্য থাকা সত্ত্বেও হারাম কাজে বাঁধা না দেয়া এবং দুনিয়ার জন্য দ্বীনকে বিসর্জন দেয়াকে মুদাহানা বলে। আর দ্বীনের জন্য দুনিয়া বিসর্জন দেয়াকে মুদারা বলে।
৩০. ইনাদ ও মুকাবারা। জেদ করা হক্ব বা সত্য শুনার পরও তা মানতে অস্বীকৃতি জানানো।]
৩১. নিফাক। মুনাফেকী করা। ভিতরের সাথে বাইরের মিল না থাকা।
৩২. তাফাক্কুর না করা। নিজের গুনাহ সৃষ্টি ও নিজের সম্পর্কে চিন্তা না করা।
৩৩. মুসলমানকে বদদোয়া করা।
৩৪. মুসলমানকে মন্দ নাম দেয়া।
৩৫. উজর গ্রহণ না করা। ক্ষমা না করা।
৩৬. কুরআন করীমের ভুল তাফসীর করা।
৩৭. হারাম কাজে অটল থাকা (বারবার করতে থাকা)।
৩৮. গীবত।
৩৯. তওবা না করা।
৪০. মাল পদ ও খ্যাতি অর্জনের তীব্র আকাঙ্ক্ষা।
মন্দ বৈশিষ্ট্য থেকে বেঁচে থাকা উচিত। উত্তম বৈশিষ্ট্য অর্জনের চেষ্টা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “অল্প ইবাদত করেও কোন বান্দা উত্তম বৈশিষ্ট্যের কারণে কিয়ামতের দিন উচ্চ মর্যাদা অর্জন করতে পারবে”'
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বলেছেন, “ইবাদতের মধ্যে সবচেয়ে সহজ ও অধিক লাভজনক হলো অল্প কথা বলা ও উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হওয়া”'
“কেউ অভিমান করে দূরে চলে গেলে তার সাথে মেশা, কেউ জুলুম করলে তাকে ক্ষমা করে দেয়া ও কেউ মাহরুম (বঞ্চিত) করলে তাকে ইহসান (দান) করা হলো উত্তম বৈশিষ্ট্য” "