ইসলাম ধর্মের আদেশ ও নিষেধসমূহকে “আহকাম.ই শারইয়্যাহ' অথবা “আহকাম ই ইসলামিয়্যাহা) বলা হয়। এগুলো কে “আফআ'লই মুকাল্লিফিন”ও বলা হয়। এর অর্থ হলো মুকাল্লিফের পালনীয় অথবা বর্জনীয় বিষয়সমূহ। 'আফআ'ল_ই মুকাল্লিফিন' আটটি। এগুলো হলো ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মুবাহ হারাম মাকরূহ এবং মুফসিদ্ '
১ফরজ মহান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে যে সব বিষয় পালনের জন্য স্পষ্ট ও অকাট্যভাবে আদেশ দিয়েছেন সেগুলোই ফরজ হিসেবে বিবেচিত। ফরজ ত্যাগ করা হারাম। কেউ যদি ফরজকে অস্বীকার করে অথবা দুরুত্বহীন মনে করে তবে সে কাফির হিসেবে পরিগনিত হবে। ফরজ দুই প্রকারের, ফরজে আইন, প্রত্যেক মুকাল্লিফ মুসলমানের উপর স্বয়ং পালনীয় যে ফরজ রয়েছে তা এর অন্তর্ভুক্ত। ঈমান আনা অজু করা পবিত্রতা অর্জনের জন্য গোসল করা পাঁচ ওয়াক্ত নামায আদায় করা রমজান মাসের রোজা রাখা নিসাব পরিমান সম্পদ থাকলে যাকাত দেয়া সামর্থ্য থাকলে হজ্ব পালন করা ইত্যাদি ফরজে আইন। বত্রিশ ফরজ ও চুয়ান্ন ফরজ মশহুর হয়েছে।
ফরজে কিফায়া, যে সব ফরজ কাজ এক বা একাধিক সমুকাল্লিফ মুসলমান ব্যক্তির আদায়ের দ্বারা অন্যরা এর দ্বায়িত্ব পালনের আবশ্যকীয়তা থেকে মুক্তি পায় তাকে ফরজে কিফায়া বলে। মৃত ব্যক্তির গোসল করানো জানাজার নামাজ আদায় করা, পবিত্র কোরআন করিমের সম্পূর্ণ মুখস্ত করে হাফেজ হওয়া জিহাদ করা, দ্বীন সংক্রান্ত মাসালা মাসায়েলের সঠিক জওয়াব দিবার মত জ্ঞান অর্জন করা ইত্যাদি ফরজে কিফায়া। এসব ফরজ কেউই যদি আদায় না করে তবে প্রত্যেকেই গুনাহগার হবে।
২. ওয়াজিব, যে সব পালনের জন্য ফরজের মতই স্পষ্ট আদেশ রয়েছে কিন্তু ফরজের মত পবিত্র কুরআনের দলিল অকাট্য ও স্পষ্ট নয় তাকে ওয়াজিব বলে। ওয়াজিব জান্নি দলিল অকাট্য নয় এমন। এর দ্বারা নির্ধারিত হয়েছে। বেতেরের ও দুই ঈদের নামাজ আদায় করা ধনী হলে কুরবানী করা ফিতরা দেয়া ইত্যাদি ওয়াজিব। ওয়াজিবও ফরজের মত অবশ্য পালনীয়। ওয়াজিব ত্যাগ করা মাকৃরুহে তাহরিমা। ফরজ থেকে পার্থক্য হলো কেউ ওয়াজিবকে অস্বীকার করলে কাফির হয় না। তবে ওয়াজিব পালন না করলেও জাহান্নামের আজাবের সম্মুখীন হতে হবে।
৩ সুন্নাত, যে সব বিষয়ে মহান আল্লাহ পাকের সরাসরি স্পষ্ট আদেশ নাই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করার জন্য বলেছেন, পালনকারীর প্রশংসা করেছেন অধবা নিজে নিয়মিত পালন করেছেন কিংবা তার উপস্থিতিতে অন্যরা করার পরে মৌন সম্মতি দিয়েছেন সেসব বিষয়কে সুন্নাত বলা হয়। সুন্নাতকে তুচ্ছতাচ্ছিল্য করা কুষ্ণুরী হিসেবে বিবেচিত। তবে যথাযোগ্য সম্মানপূর্বক কেউ যদি সুন্নাত পালনে বিরত থাকে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে না। কিন্তু বিনা কারণেনিয়মিত যদি সুন্নাত ত্যাগ করে তবে তাকে সতর্ক করা লজ্জা দেয়া উচিত। সুন্নাত ত্যাগ করলে প্রচুর সওয়াব থেকে বঞ্চিত হতে হয়। আজান দেয়া. ইকামত দেয়া জামাতের সাথে নামজ আদায় করা অজ্ধুর সময়ে মিসওয়াক করা বিয়ের সময় ওয়ালিমা খাওয়ানো পুত্র সন্তানের খৎনা করানো ইত্যাদি সুন্নাত ইবাদত।
সুন্নাত দুই প্রকারের হয় সুন্নাত ই মুয়ান্কাদা, যা মহানবী সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত পালিত করেছেন এবং খুবই কম সময় ত্যাগ করেছেন এমন শক্তিশালী সুন্নাতকে সুন্নাত ই মুয়াক্কাদা বলে। ফজরের নামাজের সুন্নাত যোহরের নামাজের পূর্বের ও পরের সুন্নাতসমূহ মাগরিবের নামাজের সুন্নাত এবং এশার নামাজের পরের দুই রাকাত সুন্নাত মুয়াক্কাদার অন্তর্ভুক্ত। বিনা কারণে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা সমীচীন নয়। সুন্নাতকে নিয়ে উপহাস করলে ব্যক্তি কাফিরে পরিনত হয়।
সুন্নাত ই গায়রি সমুয়াক্কাদা, ইবাদতের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝেমাঝে যে সব আমল করতেন তাকে সুন্নাত ই গায়রি মুয়াক্কাদা বলে। আছর ও এশার নামাজের পূর্বের চার রাকাত সুন্নাতসমুহ গায়রি মুয়াক্কাদা। এগুলো ত্যাগ করলে গুনাহ হয় না কিন্তু কোন ধরণের অপারগতা না থাকা স্বত্ববেও নিয়মিত ত্যাগ করলে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শাফায়াত থেকে বঞ্চিত হওয়ার কারণ হবে।
এ ছাড়াও কোন দল থেকে একজনের আদায়ের দ্বারা অন্যদের পক্ষ থেকেও আদায় হয়ে যায় এমন কিছু সুন্নাত রয়েছে। এ গুলোকে “সুন্নাত আলাল. কিফায়া” বলা হয়। যেমন সালাম দেয়া, ই'তিকাফে বসা ইত্যাদি। অজু করা খাওয়া পান করা ইত্যাদির মত প্রত্যেক ভাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত ৪. মুস্তাহাব, ইহা মানদুব কিংবা আদব হিসেবেও বিবেচিত। ইহার হ্লকুম সুন্নাত ই গায়রি মুয়াক্কাদার মত। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবনে এক দুইবার করেছেন অথবা পছন্দ করেছেন কিংবা করতে দেখে খুশি হয়েছেন এমন আচরনসমূহ মুস্তাহাবের পর্যায়ে পড়ে। নবজাতক শিশুর জন্য সপ্তম দিনে নাম রাখা আক্কিকা দেয়া পরিপাটি পোষাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি মুস্তাহাব আমল। এ ধরণের আমল করলে অনেক সওয়াব অর্জিত হয় তবে না করলে গুনাহ হয় না। শাফায়াত থেকেও মাহরূম হতে হয় না। ৫ মুবাহ, যে সব বিষয়ে আদেশও দেয়া হয়নি আবার নিষেধও করা হয়নি এমন বিষয়সমূহকে মুবাহ বলে। অর্থাৎ যা করলে গুনাহও হয় না আবার কোন ধরণের আনুগত্যও প্রকাশ পায় না এমন আচরন মুবাহের অন্তর্তুক্ত। তবে এসব ক্ষেত্রে সৎ নিয়্যাত করলে সওয়াব আর খারাপ নিয়্যাতে করলে গুনাহ হয়। ঘুমানো হালাল রকমারি খাবার গ্রহণ হালাল উপায়ে অর্জিত সম্পদের দ্বারা বিভিন্ন ধরণের পোষাক পরিধান করা ইত্যাদি মুবাহ। এসব কাজ যদি ইসলামিয়্যাতের অনুসরনের জন্য, শরীয়তের আদেশ পালনের উদ্দেশ্যে করা হয় সেক্ষেত্রে সওয়াব অর্জিত হয়। যেমন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উত্তমভাবে ইবাদত করার নিয়্যাতে পানাহার করা।
৬.হারাম, মহান আল্লাহ তা'আলা সরাসরি পবিত্র কুরআনে যেসব বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন তা হারাম হিসেবে বিবেচিত। হারাম কাজ করা কিংবা হারাম জিনিষ ব্যবহার করা স্পষ্ট ও অকাট্যভাবে নিষিদ্ধ। হারামকে হালাল আর হালালকে হারাম হিসেবে গ্রহণ করলে ঈমান চলে যায় কাফিরে পরিনত হতে হয়। হারাম জিনিষ ত্যাগ করা আর হারাম কাজ থেকে বিরত থাকা ফরজ একইসাথে প্রচুর সওয়াবের কাজ।
হারাম দুই প্রকার, হারাম লি আইনিহি, মানুষ হত্যা করা জিনা করা জুয়া খেলা মদ পান করা মিথ্যা বলা চুরি-ডাকাতি করা, শুকর, রক্ত ও প্রাকৃতিক উপায়ে মৃত পশু খাওয়া নারীদের সতরের অন্তর্ভুক্তস্থানকে গায়রে মাহরিমদের সামনে প্রদর্শন করা ইত্যাদি হারাম। এসব করলে কবীরা গুনাহ হয়। কেউ যদি এ ধরণের হারাম করার সময়ে বিসমিল্লাহ বলে অথবা হালাল হিসেবে গ্রহণ করে কিংবা আল্লাহ তা'আলা কর্তৃক হারাম ঘোষনা করার বিষয়টিকে গুরুত্বহীন মনে করে তবে কাফিরে পরিনত হয়। যদি এ গুলোকে হারাম হিসেবে স্বীকার করে ভীত হয়ে করে তবে কাফির হওয়া থেকে হয়ত নিজেকে বাঁচাতে পারে। কিন্তু এর জন্যে জাহান্নামের কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। আর যদি স্বেচ্ছায় বারংবার করে এবং তাওবা না করেই মৃত্যুর সম্মুখীন হয় তবে ঈমানহীন হিসেবে পরিগণিত হবে।
হারাম লি.গায়রিহি, যে সব বিষয় বা কাজ নিজে হালাল হওয়া সত্ত্বেও এর দ্বারা অন্যের হক্ক নষ্ট হওয়ায় কিংবা হারামের সাথে সম্পৃক্ত হওয়ায় হারাম হিসেবে বিবেচিত হয় সে সব হারাম লি. গায়রিহি হিসেবে বিবেচিত। যেমন ফল খাওয়া হালাল কিন্তু অন্যের বাগান থেকে মালিকের অনুমতি না নিয়ে খেলে হারাম হবে। একইভাবে আমানতের খেয়ানত করা সুদ ঘুষ খাওয়া অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা ইত্যাদিও হারাম। হারাম থেকে বেঁচে থাকার মাঝে ইবাদতের চেয়ে বেশি সওয়াব নিহিত। কেননা হারামের কারণেইবাদতের সওয়াব নষ্ট হয়ে যায়। দুনিয়াতে কেউ অন্যের হক্ব নষ্ট করলে কিয়ামতের দিবসে মহান আল্লাহ তা'আলা তার সওয়াবের দ্বারা যার হক্ব নষ্ট হয়েছে তাকে তার হক্ব বুঝিয়ে দিবেন। সকলেরই উচিত হারাম সম্বন্ধে ভাল করে জেনে তা থেকে বিরত থাকতে স্বচেষ্ট হওয়া।
৭ মাকরূহ, যে সব বিষয় মহান আল্লাহ ও তার প্রিয়নবী অপছন্দ করেন এবং যার কারণেইবাদতের সওয়াব নষ্ট হয়ে যায় তাকে মাকরূহ বলে।
মাকরাহ দুই প্রকার, মাকরূহ ই তাহরিসী, যা হারামের কাছাকাছি পর্যায়ে। ওয়াজিব ত্যাগ করাও মাকরূহ ই তাহরিমী। এর কারণে বান্দাকে শাস্তির সম্মুখীন হতে হয়। সূর্যোদয়ের সময় সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন এবং সুর্যাস্তের সময় নামাজ পড়াও এরুপ মাকরাূহ। ইচ্ছাকৃতভাবে কেউ এসব করলে আল্লাহর অবাধ্য ও পাপী হবে। জাহান্নামের আজাব ভোগ করতে বাধ্য হবে। নামজের ওয়াজিবসমূহ ত্যাগ করলে পুনরায় নামাজ আদায় করতে হয় তবে ভুলে ত্যাগ করলে সাহ্ন সেজদা করতে হয়।
মাকরূহ ই তানযিহী, যা হালালের কাছাকাছি পর্যায়ের অথবা যা না করা করার চেয়ে উত্তম এমন ক্রিয়াসমূহ। গাইরে মুয়াক্কাদ সুন্নাত কিংবা মুস্তাহাব ত্যাগ করাও এর অন্তর্ভুক্ত ৮. মুফসিদ্, শরীয়ত অনুযায়ী যার কারণে বৈধ কোন কাজ কিংবা কোন ইবাদত শুরুর পরে তা ভঙ্গ হয়ে যায় কিংবা অবৈধ হয়ে যায় তাকে মুফসিদ্ বলে। যা ঈমান নামাজ বিবাহ হজ যাকাত ক্রয় বিক্রয় ইত্যাদিকে নষ্ট করে দেয়। যেমন, মহান আল্লাহ ও কোরআনকে অসম্মান করলে ঈমান নষ্ট হয় নামাজের মধ্যে শব্দ করে হাসলে অজু ও নামাজ উভয়ই নষ্ট হয়, রোযা থাকা অবস্থায় পানাহার করলে রোযা নষ্ট হয়।
ফরজ ওয়াজিব ও সুন্নাতের পালনকারীকে এবং হারাম ও মাকরুহের ত্যাগকারীকে সওয়াব দিয়ে পুরস্কৃত করা হয়। অপরদিকে হারাম ও মাকরূহ কাজ করলে এবং ফরজ ও ওয়াজিব ত্যাগ করলে অনেক গুনাহ হয়। একটি হারাম কাজ থেকে বেঁচে থাকার সওয়াব একটি ফরজ ইবাদতের সওয়াবের চেয়ে অনেক গুন বেশি। একটি ফরজ ইবাদত পালনের সওয়াব একটি মাকরূহ থেকে বেঁচে থাকার সওয়াবের চেয়ে অনেক গুন বেশি। আবার একটি মাকরূহ থেকে বেঁচে থাকার সওয়াব একটি সুন্নাত পালনের সওয়াবের চেয়ে অনেক বেশি। আর মুবাহ্ এর মধ্যে আল্লাহর পছন্দনীয় কাজকে খাইরাত্ ও হাছানাত্ বলা হয়। এগুলো করলেও সওয়াব পাওয়া যায় তবে সুন্নাতের চেয়ে পরিমানে কম হয়।
ইসলামের শত্রু
ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য আহলে সুন্নাতের কিতাবসমূহের উপর আক্রমন করে। পবিত্র কুরআনের সুরা মায়েদাতে বলা হয়েছে যে ইহুদী ও মুশরিকরা হলো ইসলামে সবচেয়ে বড় শত্রু। মুর্তে পূজারি কাফিরদেরকে মুশরিক বলা হয়। খৃস্টানদের অধিকাংশই যে মুশরিক তা সহজেই বুঝা যায়। ইয়েমেনের আবদুল্লাহ বিন সাবা” নামক ইহুদী আহলে সুন্নাতকে ধ্বংস করার জন্য শিয়া নামক ফিরকার জন্ম দিয়েছে। শিয়াদের অনেকেই আবার নিজেদেরকে আলেভী বলে পরিচয় দেয়। ইসলামের শত্রু ইংরেজরা তাদের সাম্রাজ্যের সর্বশক্তি দিয়ে ভারতবর্ষ এবং আফ্রিকা মহাদেশ থেকে অর্জিত ধনদৌলত দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং ওহাবী নামে পরিচিত গোষ্ঠীর রচিত কিতাবের মাধ্যমে আহলে সুন্নাতকে আক্রমন করে আসছে। দুনিয়ার সব জায়গা থেকে যেই চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করতে চায় তার উচিত শিয়া ও ওহাবী দ্বারা রচিত কিতাবসমূহ দ্বারা প্রতারিত না হয়ে আহলে সুন্নাহ আলেম দের দ্বারা রচিত কিতাবসমূহকে আকড়ে ধরা।