Hakikat Books
English

Chapter 29 / 136

ঘটনা: জেল থেকে মুক্তিদানকারী নামাজ

খোরাসানের প্রশাসক আবদুল্লাহ বিন তাহির খুবই ন্যায়পরায়ণ ছিলেন। তার প্রহরীরা কয়েকজন চোরকে আটক করে তার দরবারে নিয়ে আসছিল। এমতাবস্থায় একজন চোর পালিয়ে গেল। চোর ব্যাক্তিটি পেশায় কামার ছিল। তার বাড়ি ছিল হেরাথে। সে পালিয়ে নিশাপুরে চলে গিয়েছিল। কয়েকদিন পরে রাত্রিবেলা বাড়িতে ফিরতেছিল এবং পুনরায় আটক হলো। তাকে প্রশাসকের দরবারে নিয়ে আসা হলে অন্যান্য চোরদের সাথে তাকেও জেলে বন্দী করে রাখা হলো। এই কামার তখন জেলখানাতে অজ্জু করে নামাজ আদায় করল আর আল্লাহ্র দরবারে দুহাত তুলে এই বলে দোয়া করতে লাগল. হে আমার প্রভু আমাকে এখান থেকে মুক্ত কর। এ ব্যাপারে আমি যে নির্দোষ তা কেবলমাত্র তুমিই জানো। একমাত্র তুমিই পারো আমাকে এই বন্দীখানা থেকে মুক্ত করতে। হে আমার প্রভু আমায় মুক্তি দাও। ওয়ালি.প্রশাসক।এ রাতে স্বপ্নে দেখল শক্তিশালী চারজন এসে তার সিংহাসনকে উল্টিয়ে দিতে চাচ্ছে। ঠিক তখনি তার ঘুম ভেঙ্গে গেল উঠে দুই রাকাত নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেল। পুনরায় এ চারজন এসে সিংহাসন ভাঙ্গার উপক্রম করলে তার ঘুম আবার ভেঙ্গে গেল। বুঝতে পারল তার অধীনে কোন মাজলুম নির্যাতিত হচ্ছে।

আল্লাহ্র নিকট এই বলে প্রার্থনা করল, হে আমার প্রভু,কেবলমাত্র তুমিই মহান। তুমি এতটাই মহান যে ছোট বড় সকলেই বিপদগ্রস্থ হলে শুধুমাত্র তোমার কা সাহায্য প্রার্থনা করে। তোমার দরগাহে প্রার্থনা করলেই কেবল মণের আসা পূর্ণ হয়।

ওয়ালি তৎক্ষণাৎ কারারক্ষীকে ডেকে জেলে কোন মাজলুম আছে কিনা জানতে চাইল। কারারক্ষী বলল,তাতো জানিনা তবে একজন আছে নামাজ পড়ে খুব দোয়া করছে চোখের পানি ফেলছে। ওয়ালি তাকে ডেকে পাঠালেন ও প্রকৃত ঘটনা জানলেন। অন্যায়ভাবে শাস্তি দেয়ার কারণে তার নিকট ক্ষমা চাইলেন। তাকে এক হাজার রৌপ্য মুদ্রা দান করলেন আর বললেন কখনো কোন সমস্যার সম্মুখীন হলে আমার কাছে এস। কামার বলল, তোমাকে ক্ষমা করলাম, তোমার উপহারও গ্রহণ করলাম কিন্তু সমস্যার সমাধানের জন্য তোমার দরবারে আসা আমার পক্ষে সম্ভব নয়। ওয়ালি কারণ জানতে চাইলে বলল. আমার মত এক ফকিরের জন্য তোমার মত সুলতানের তখত্কে কয়েকবার যিনি উল্টিয়ে দেন তার মত মালিককে ছেড়ে সমস্যা সমাধানের জন্য অন্য কারো নিকট প্রার্থনা করা তার উবুদিয়্যাতের পরিপন্থী। নামাজ পড়ে দোয়া করার কারণে তিনি আমাকে অনেক সমস্যা থেকে মুক্ত করেছেন. অনেক আশা পূর্ণ করেছেন। এমতাবস্থায় আমি কি করে অন্যের দরবারে হাত পাতব:আমার প্রভু তার সীমাহীন রহমতের ভান্ডারের দরজা খুলে রেখেছেন অসীম অনুগ্রহের প্রাচুর্য সকলের মাঝে বিলিয়ে দিয়েছেনকি করে আমি অন্যের কাছে যাব:তার কাছে চাওয়ার পরও পায়নি এমন কেউ কি আছেহ্যাঁতবে যে চাইতে জানে না সেই কেবল বঞ্চিত হয়? তার দরগাহে আদবের সাথে না গেলে তার রহমত প্রাপ্তি সম্ভব নয়।

প্রসিদ্ধ ওলী হযরত রাবিয়া বসরী র;একদা এক ব্যাক্তিকে দোয়া করার সময় বলতে শুনলেন যে.“.হে আমার রব তোমার রহমতের ভাণ্ডার আমার জন্য খুলে দাও”। এটা শুনে তিনি এ ব্যাক্তিকে বললেন,.এই যাহিল আল্লাহ্র রহমতের দুয়ার এখন পর্যন্ত কি বন্ধ ছিল যে তা খোলার জন্য আবেদন করছ,(রহমতের আসার পথ সবসময় খোলা থাকলেও সেখানে প্রবেশের পথ তথা ক্বলব সকলের নিকট খোলা অবস্থায় নেই। ক₹্কলবের খোলার জন্য প্রচুর দোয়া করা প্রয়োজন)

হে আমার ইলাহ সকলকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী একমাত্র তুমি। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সমস্ত বালা মুসীবত থেকে রক্ষা কর। মুখাপেক্ষীদের সব ধরনের চাহিদা পুরণকারী একমাত্র তুমি। দুনিয়া ও আখিরাতের কল্যাণময় ও উপকারী সবকিছু আমাদের দান কর। দুনিয়া ও আখিরাতে আমাদেরকে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করিও না! আমীন

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail