বুরসা নগরী উসমানিয়া খিলাফতের অধীনে আসার পূর্বে ওখানে বসবাসরত এক রোম ব্যাক্তি গোপনে মুসলমান হয়েছিল। তার খুব ঘনিষ্ঠ একজন তাকে এর কারণ জিজ্ঞাসা করল.কি করে তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারলে:তাকে কিছুটা হেয় প্রতিপন্ন করল। রোম ব্যাক্তির জবাবটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি তার বন্ধুকে মুসলমান হওয়ার পিছনের প্রকৃত ঘটনা এভাবে বর্ণনা করল, একদা কিছু মুসলমানকে বন্দী করা হয়েছিল। তাদের মধ্য থেকে একব্যাক্তি আমার ভাগে পরেছিল। একদিন দেখলাম,যেই কক্ষে তাকে আটকে রেখেছিলাম সেখানে সে বিশেষ ভঙ্গীতে উঠা বসা করছে। তার নিকটে গিয়ে কি করছে জিজ্ঞাসা করলাম। সে তার অঙ্গ ভঙ্গী শেষ করার পরে দুহাত দিয়ে মুখ মুছল এবং উত্তরে বলল যে সে নামাজ আদায় করছিল। যদি আমি তাকে তার ইবাদত করতে বাঁধা না দেই তবে প্রত্যেক নামাজের জন্য সে আমাকে একটি করে স্বর্ন মুদ্রা দিবে। তখন আমি কিছুটা লোভী হয়ে গিয়েছিলাম। কিছুদিন যেতে না যেতেই আমি আরো বেশি মুদ্রা দাবী করতে লাগলাম। শেষ পর্যন্ত এমন হলো যে প্রত্যেক নামাজের জন্য তার থেকে দশটি করে স্বর্নমুদ্রা দাবী করলাম। সে তাও কবুল করল। ইবাদতের জন্য তার এই ত্যাগ স্বীকার দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। একদিন তাকে বললাম তোমাকে আমি মুক্ত করে দিতে চাই। এ কথা শুনে সে খুব আনন্দিত হলো এবং দু হাত উপরে তুলে আমার জন্য এই বলে দোয়া করল, হে মহান আল্লাহ্তোমার এই বান্দাকে তুমি ঈমানের নূর দিয়ে সম্মানিত কর, এ মুহূর্তে আমার হৃদয়ে মুসলামান হওয়ার জন্য এক তীব্র আকাঙ্খা জাগ্রত হলো। এ আকাঙ্খা এতটাই তীব্র ছিল যে তৎক্ষণাৎ কালিমা ই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিলাম।
Chapter 34 / 136