তায়াম্মুমের তিনটি ফরজ রয়েছে। অজু কিংবা গোসল উভয়ের জন্যই তায়াম্মুমের বিধান একই শুধু নিয়্যাত ভিন্ন হয়। অসুর নিয়্যাতে করা তায়াম্মূমের দ্বারা গোসল আদায় হবে না। এ তায়াম্মুমের দ্বারাই ফরজ গোসল আদায়ের জন্য আলাদাভাবে নিয়্যাত করতে হবে।
তায়াম্মুমের ফরজসমূহ ১নিয়্যাত করা।
২ দুই হাতের তালুকে পবিত্র মাটিতে ঘষে সমস্ত মুখমন্ডল মাসেহ্ করা। ৩ দুই হাত পুনরায় মাটিতে ঘষে প্রথমে দান হাত ও পরে বাম হাত মাসেহ করা।
কিছু কিছু আলিমের মতে তায়াম্মূুমের ফরজ দুইটি। তারা দ্বিতীয় ও তৃতীয় ফরজ দুটিকে একত্রে গননা করে।
তায়ামস্মূমের সুন্নতসমূহ.
১বিস্মিল্লাহ বলে শুরু করা।
২ মাটিতে হাতের তালুর অংশ স্পর্শ করানো।
৩ হাতের তালুকে মাটিতে সামনে পিছনে ঘষা।
৪ যদি হাতে মাটি লেগে থাকে তবে তা দুই হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করে ঝেড়ে ফেলা।
৫ হাত মাটিতে রাখার সময় আঙ্গুলগুলোকে ফাঁকা করা।
৬ প্রথমে মুখমন্ডল তারপর ডান হাত এবং শেষে বাম হাত মাসেহ্ করা। ৭ অজ্জুমত তায়াম্মুমের সময়ও দ্রুত করতে হয়। এক অঙ্গ থেকে অন্য অঙ্গ মাসেহ করার মাঝে বিলম্ব করা ঠিক না।
৮ মুখমন্ডল ও হাত মাসেহ করার সময় সামান্য স্থানও যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখা।
৯.পানির অভাবে তায়াম্মুম করার ক্ষেত্রে পানি খুঃজে পাওয়ার জন্য আগে যথাসাধ্য চেষ্টা করা উচিত।
১০ হাত মাটিতে স্পর্শ করিয়ে ভালভাবে ঘষা দরকার।
১১হাত মাসেহ করার সময় আঙ্গুলের ফাঁকে ফাঁকে ও আংটি থাকলে তার নিচেও ঘষা দরকার।
১২ আঙ্গুল সমুহে মাসেহ করা, এটি করার সময় হাতের আংটি থাকলে তা খুলে রাখা।
তায়ামস্মূমের ক্ষেত্রে যেসব বিষয়ে খেয়াল রাখতে হয়.
১অজ্হীন অবস্থায় কেউ যদি কাউকে শিখানোর উদ্দেশ্যে তায়াম্মুম করে দেখায় তবে তা দিয়ে নামাজ আদায় করতে পারবে না।
২ তায়াম্মুমের দ্বারা পবিত্র হয়ে নামাজ আদায়ের জন্য তায়াম্মুম করার সময় যে নামাজের জন্য করছে সে নামাজের কথাও নিয়াতের সময় উল্লেখ করতে হয়।
৩ একই মাটি অথবা পাথর দিয়ে একথধিক ব্যাক্তি তায়াম্মুম করতে পারে। ৪ শাফেয়ী ও হাম্বলী মাজহাব অনুযায়ী শুধুমাত্র মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ। অন্যান্য মাজহাব অনুযায়ী মাটি জাতীয় যে কোন পবিত্র বস্তু দ্বারা তায়াম্মুম আদায় করা সম্ভব। যে সব জিনিষ পুরে ছাই হয় কিংবা গরমে গলে যায় তা মাটি জাতীয় পদার্থ হিসেবে গন্য হয় না। অতএব গাছ কাঠ ঘাস. লোহা চাল ডাল তেল রঙের দেয়াল স্বর্ন কাঁচ ইত্যাদি দ্বারা তায়াম্মুম করা জায়েজ নয়। ইট পাথর, মর্মরচীনামাটি সিমেন্ট ইত্যাদি দ্বারা তায়াম্মুম করা যায়। কাঁদার ক্ষেত্রে তাতে যদি পানির পরিমান কম থাকে তবে তা দিয়ে তায়াম্মুম করা সম্ভব।
৫ এক তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ আদায় করা জায়েজ।
৬. মুসাফির ব্যাক্তি যদি দুই কিলোমিটারের চেয়ে কম দুরত্বের মাঝে পানি প্রাপ্তির আলামত পায় অথবা কোন সৎ মুসলমান ব্যাক্তি যদি তাকে এ ব্যাপারে খবর দেয় তবে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে পানির সন্ধান করা তার জন্য ফরজ। তবে তার মাঝে যদি পানি পাওয়ার ব্যাপারে যথেষ্ঠ সম্ভবনার উদ্রেক না হয় তবে অনুসন্ধান করা ফরজ হবে না।
৭ কেউ যদি পানির কথা না জিতেষ করেই তায়াম্মুম করা নামাজে দাঁড়ানোর পরে কোন ব্যাক্তি যদি পানি প্রাপ্তির ব্যাপারে খবর দেয় তবে সে নামাজ এ অবস্থায় ত্যাগ করে পানি দিয়ে অজু করে পুনরায় নামাজ আদায় করবে।
৮ পানির অবস্থান যদি দুই কিলোমিটারের অধিক দুরত্বে হয় সেক্ষেত্রে তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জনের মাধ্যমে নামাজ আদায় করা যায়েজ।
৯.কেউ যদি জিনিষপত্রের মাঝে থাকা পানির কথা ভুলে গিয়ে পানি নাই মনে করে তায়াম্মুম করে নামায পড়ে আর এ অবস্থায় লোকালয় থেকে দুরের কোন স্থানে থাকে তবে তার নামাজ আদায় হয়ে যাবে।
১০ পানি শেষ হয়ে গেছে ভেবে তায়াম্মুম করে নামাজ পড়ার পর যদি কেউ পানির সন্ধান পায় তবে অজু করে পুনরায় নামাজ আদায় করতে হবে।
১১ মুসাফির ব্যাক্তির নিজের কাছে পানি না থাকা অবস্থায় অজ্যুর জন্য সহযাত্রীদের থেকে পানি চাওয়া ওয়াজিব। তারা পানি না দিলে তায়াম্মুম করতে পারে। যদি সহযাত্রী বাজার মূল্যে পানি বিক্রি করতে রাজি হয় এবং মুসাফিরের কাছে পর্যাপ্ত পরিমান অর্থ থাকলে তার পানি কিনে অজু করা জরুরী। তবে যদি তার কাছে পর্যাপ্ত পরিমান টাকা না থাকে অথবা সহযাত্রী অতিরিক্ত মূল্য দাবি করলে তার জন্য তায়াম্মুম করা যায়েজ।
১২ মরুভূমিতে কিংবা ভ্রমন পথে মুসাফিরের নিকটে পান করার জন্য পানি থাকা স্বত্বেও তায়াম্মুম করা যায়েজ।
১৩ পানি যদি কম থাকে তখন প্রথমে যার গোসল ফরজ হয়েছে সে করবে পরে অন্যরা করবে যেমন মাসিক বন্ধ হওয়া মহিলা ও মৃত ব্যক্তির গোসল পরে করাতে হবে।
একাধিক ব্যক্তির গোসল ফরজ হলে পানির মালিক প্রথমে গোসল করবে। পানির মালিক একাধিক হলে সে ক্ষেত্রে সব পানি মিলিয়ে প্রথমে মৃত ব্যাক্তিকে গোসল করিয়ে পরে নিজেরা করবে।
১৪. গোসল ফরজ হয়েছে এমন কোন ব্যাক্তি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জনের পর যদি তার অজ্ু নষ্ট হয় তবে সে অল্প পানি থাকলে শুধু অজ্যু করে পবিত্রতা অর্জন করতে পারে। কারণ এ অবস্থায় তার উপর পুনরায় গোসল ফরজ হয়না।
১৫.গোসল ফরজ হয়েছে এমন ব্যাক্তির শরীরের চামড়ার অধিকাংশ স্থানে যদি ঘা ক্ষত ফোঁড়া ইত্যাদি থাকে তবে সে তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করে। চামড়ার অধিকাংশ স্থান সুস্থ হলে এবং ক্ষতের স্থান না ভিজিয়ে গোসল করা সম্ভব হলে তাই করবে। ক্ষতের স্থান না ভিজিয়ে গোসল করা সম্ভব না হলে তায়াম্মুম করবে।