Hakikat Books
English

Chapter 78 / 136

রুকু

দাঁড়ানো অবস্থায় কিরাতের পরে তাকবীর বলে রুকুর জন্য ঝুকতে হয়। রুকুতে পুরুষগণ আঙ্গুলগুলিকে ফাঁকা ফাঁকা করে হাঁটুর উপরে রাখবে পিঠ ও মাথাকে এক সমতলে রাখবে।

রুকুতে কমপক্ষে তিনবার '“সুবহানা রাব্বিয়াল আজিম” বলবে। তবে তিনবার না পরার আগেই যদি ইমাম মাথা তুলে ফেলে তবে মুসল্লীও মাথা তুলে ফেলবে। রুকুতে হাত ও পা সোজা করে রাখতে হয়। মহিলাগণ হাতের আঙ্গুলগুলি ফাঁকা করে রাখবে না। পিঠহা ও পা ও সোজা করে রাখবে না।

রুকু থেকে দাঁড়ানোর সময় “'সামিয়াল্লাহ্ূ লিমান হামিদাহ” বলা ইমাম কিংবা একাকী আদায়কারীর জন্য সুন্নাত। জামাতে নামাজের সময় মুসল্লীগণ তা বলবে না। বরং এর পরপরই “রব্বানা লাকাল্ হামদ” বলবে। সোজা হয়ে দাঁড়াবে পরে আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়ার সময়ে প্রথমে ডান ও পরে বাম হাঁটু তারপর ডান ও পরে বাম হাত. এরপর নাক ও কপাল জইনে রাখবে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail