১টয়লেটে কিংবা অন্য যে কোন স্থানে কিবলার দিকে কিংবা পিছন ফিরে প্রস্রাব পায়খানা করা।
২সরাসরি সূর্যের কিংবা চাঁদের আলোতে টয়লেট করা।
৩ নাবালক শিশুদেরকে কিবলামুখী করে টয়লেট করালে যে করাবে তার উপর মাকরুহ হবে। কেননা বড়দের জন্য যা হারাম ছোটদেরকে দিয়ে তা করানোও বড়দের উপর হারাম হয়।
৪.বিনা উজরে কিবলার দিকে পা প্রসারিত করা।
৫ পবিত্র কুরআন কিংবা অন্য কোন দ্বিনী কিতাবের দিকে পা প্রসারিত করা। তবে পা বরাবর না হয়ে উপরে থাকলে গুনাহ হয় না।