Hakikat Books
English

Chapter 91 / 136

যে সব অবস্থায় নামাজ ভঙ্গ করা মুবাহ

১সাপ মারার জন্য।

২ পলায়নরত পশু ধরার জন্য।

৩. পশুপালকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য।

৪ জ্বলন্ত চুলায় থাকা পাতিল থেকে পানি বা খাবার উথলে পড়ার উপক্রম হলে তা নিবারণের জন্য।

৫ ওয়াক্ত বা জামাত হারানোর আশঙ্কা না থাকলে. অন্য মাজহাবে যেসব কারণে নামাজ ভঙ্গ হয় সেসব কারণ থেকে মুক্ত হওয়ার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ। যেমন এক দিরহামের চেয়ে কম পরিমাণ নাজাসাত থেকে পবিত্র হওয়ার জন্য কিংবা পরনারীর স্পর্শ লেগেছে এ কথা স্মরণে আসলে অস্যু করার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ।

৬ প্রস্রাবপায়খানা বা বায়ু নির্গমনের চাপ অনুভব করলে তা থেকে মুক্ত হওয়ার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail