Hakikat Books
Türkçe

Bölüm 10 / 73

কুফরের কারণসমূহ

সাধারনত তিন ধরনের কুফর রয়েছেঃ কুফর-ই ইনাদি, কুফর-ই জাহলি, কুফর-ই হুকুমি।

কুফর-ই- ইনাদিঃ আবু জেহেল, নমরুদ, সাদ্দাদ কিংবা ফেরাউনের মত কুফর অর্থাৎ জেনে বুঝে ইসলাম ও ঈমানকে প্রত্যাখ্যান করা। এদেরকে জাহান্নামি বলার অনুমতি রয়েছে। কুফুর-ই-জাহলিঃ সাধারণ কাফিরদের কুফুর। তারা জানে যে ইসলাম সত্য, আজান-এ মুহাম্মদ শুনে কিন্তু তাদের যদি ইসলামের পথে ডাকা হয় তারা জবাব দেয়, আমাদের ইবাদতের পদ্ধতি পিতামহ এবং পরিবার থেকে শিখেছি এবং আমরা এর উপরই থাকতে চাই। এদের কুফরকে কুফর-ই-জাহিলি বলা হয়। তাযষীমের বিষয়কে তাহকির বা ঘৃণা করা এবং তাহকির বা ঘৃণার বিষয়কে তাষীম করা।

তাছাড়া আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম এবং উলামায়ে কেরামগণের উপর ঘৃণা পোষণ করা, তাদের বক্তব্য কিতাব কিংবা ফতওয়া ও ফিকহি বিষয়াবলীকে অবজ্ঞা ও তাচ্ছিল্য করাও এক ধরনের কুফর। তাছাড়া কাফরদের ইবাদতের বিষয়সমুহ পছন্দ করা, জরুরত ছাড়া তাদের যুন্নার, যাজকগণের পোশাক এবং অন্যন্য কুফরের আলামতসমূহকে মুহাব্বত করা কিংবা ব্যবহার করাও কুফরির পর্যায়ে।

কুফরের সাতটি ক্ষতিকর দিক রয়েছেঃ- এটি বিশ্বাস বা ঈমান এবং নিকাহকে বিলুপ্ত করে দেয়, এরকম ব্যক্তির মাধ্যমে জবেহকৃত পশু খাওয়া হারাম যদিও সে ইসলামের বিধান মোতাবেক পশু কোরবানি দেয়। হালাল বৈধ স্ত্রী এর সাথে কৃত সম্পর্কও তার জন্য ব্যাভিচারের সামিল। এ ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। জান্নাত তার থেকে দূরে সরে যায়। জাহান্নাম তার জন্য নিকটবর্তাঁ হয়। সে যদি এ হালতেই মৃত্যুবরণ করে তাহলে তার জানাযার নামায পড়ানোর হুকুম নেই।

যদি কোন বাক্তি বলে, আমি যদি এমনটি করি, তবে কি কাফির হয়ে যাব, যদি আমি ভুল করি। সে অজ্ঞতা প্রকাশ করে এবং নিজেকে কুফরের দিকে ঠেলে দেয়, যদিও সে নির্দিষ্ট বিষয়ের নাম নেয় না জেনে বা না জেনে। তার ঈমান এবং নিকাহের তাজদিদ খুব জরুরি।

অপর এক ধরনের কুফর হল, ইসলামের নিষিদ্ধ বিষয়সমূহ যেমন যেনা, সুদ, জুয়া, মদ, মিথ্যা বলা এ সকল বিষয়ে এমন কামনা করা যে ”যদি এটি হালাল হত! যদি আমি এটি করতে পারতাম!!,। কেউ যদি ঘটনাক্রমে বলে যে, ”আমি বিশ্বাস করি রাসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম পয়গম্বার, কিন্তু আদম আলাইহিস সালাম পয়গম্বর কিনা এই বিষয়ে আমার সংশয় আছে বা আমি জানিনা, সেও কাফির হয়ে যাবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখেরি পয়গম্বর হওয়া নিয়েও কেউ সংশয় প্রকাশ করলে সে কাফির হয়ে যাবে। ইসলামিক আলেমদের মতে, কেউ যদি এরুপ বলে যে, ”পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহিস সালাম যা বলেছেন তা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা মুক্তি লাভ করেছি, তাহলেও সে কাফির হয়ে যাবে। বিরগিভি বলেন,এ ব্যক্তির অভিব্যক্তিতে যদি সংশয় বা সন্দেহ প্রকাশ পায় তাহলে সে কাফির হয়ে যাবে। কিন্তু তার অভিব্যক্তি প্রকাশের অর্থ যদি হয় ইলযাম বা যুক্তি তর্কের মাধ্যমে সত্য অনুসন্ধান তবে সে কাফির হবে না।

বর্ণনায় রয়েছে, কোন বাক্তিকে যদি এক সাথে নামাযের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং সে যদি সরাসরি নামাজ পড়তে অস্বীকার করে তাবে তাও কুফরির পর্যায়ে। কিন্তু সে যদি এই কথা দ্বারা বুঝিয়ে থাকে যে, "আমি কারো উপদেশ মানতে নামায আদায় করব না, আমি নামায আদায় করব কারণ এটি আল্লাহর বিধান, তবে এটি কুফর নয়। কোন ব্যক্তিকে যদি বলা হয়, দাড়িকে এক মুষ্টি পরিমাণ বড় রাখো এবং মোচকে ছোট রাখো বা নখ কাটো নিয়মিত যেহেতু এগুলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। জবাবে সেই ব্যক্তি যদি সরাসরি এগুলো করতে অস্বীকার করে তাহলেও সে কুফরি করলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকল সুন্নতাবলীর ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য। উদাহরণ স্বরূপ বলা যায় মিসওয়াক। হযরত বিরগিভি [জেইন উদ্দিন মুহাম্মাদ বিরগিভি রাহমাতুল্লাহ্ আলাহি ৯২৮-৯৮১ হিজরি, ১৫২১- ১৫৭৩ খ্রিস্টাব্দ] এর ব্যাখ্যায় যোগ করেন, কেউ যদি মিসওয়াকের বিষয়ে অবজ্ঞা কিংবা অস্বীকার করে তখন তা কুফরি কিন্তু সে যদি এই উদ্দেশ্যে অস্বীকার করে যে সে অন্য কারো আদেশে এটা করবে না সে এটা করবে শুধুমাত্র এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামের তা হলে এটি কুফরি নয়।

ইউসুফ কারদাভি তার ”আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম,নামক কিতাবের একাশি পৃষ্ঠায়; বুখারি শরিফের [মুহাম্মাদ বিন ইসমাইল বুখারি রাহমাতুল্লাহ আলাহি ১৯৪-২৫৬ হিজরি / ৮১০- ৮৭০ খ্রিস্টাব্দ, সামারখান্দ] একটি হাদিস উল্লেখ করেছেন, ”তোমরা মুশরিকদের আচার ব্যাবহারের বিপরীত করো! দাঁড়িকে লম্বা করো মোছকে ছোট করো,।এই হাদিসটি দাঁড়ি কামানো এবং এক মুষ্টি অপেক্ষা ছোট করাকে নিষিদ্ধ করেছে। অগ্নি উপাসকরা তাদের দাড়িকে ছোট করতো, কেউ কেউ দাড়ি কামাতো। এই হাদিস তাই আমাদের তাদের প্রথার বিপরীত করতে আদেশ করে। কোন কোন ফিকাহবিদের মতে এই হাদিস অনুযায়ী দাড়িকে বড় করা ওয়াজিব এবং তা কামানো হারাম। এঁদের মধ্যে ইবনে তাইমিয়্যা দাড়ি কামানোর ব্যাপারে তীব্র সমালোচনা করেছেন। কিছু ইসলামিক স্কলারদের মতে দাড়ি লম্বা করা একটা প্রথাগত বা গতানুগতিক কাজ এটা ইবাদত নয়। ফাতহ নামক কিতাবের বর্ণনায় রয়েছে, দাড়িকে কোন ওজর ছাড়া ছোট করা মাকরুহ। এটিই এই বিষয়ে সঠিক মত।এই হাদিস দ্বারা এটি প্রমাণ করা যায় না যে দাঁড়ি রাখা ওয়াজিব। আরেকটি হাদিসের বর্ণনায়, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের দাঁড়ি এবং চুলকে রঙ করে না। তারা যা করে তার বিপরীত কর,। সুতরা পারতপনক্ষে এই হাদিস শরিফ দাঁড়ি এবং চুলকে রঙ্গিন করতে বলেছে। কিন্তু তাই বলে এটি নয় যে দাঁড়ি এবং চুলকে রঙ্গিন করা ওয়াজিব। এটি বলে যে এরূপ করা মুস্তাহাব। কিছু কিছু আসহাবে কারিমগণ তাদের দাঁড়ি এবং চুলকে রাঙ্গিয়েছেন (প্রাকৃতিক উপায়ে)। অধিকাংশই এরূপ করেন নি। এটি যদি ওয়াজিব হতো তবে সকলেই এরূপ করতেন। সুতরাং যে হাদিসে দাঁড়িকে বড় করার হুকুম দেওয়া হয়েছে, এখানে প্রকৃতপক্ষে দাঁড়ি লম্বা করা মুস্তাহাব এটি বোঝানো হয়েছে। এটি করা ওয়াজিব নয়। কোন ইসলামিক আলেমকেই দাঁড়ি কামাতে লক্ষ করা যায় নি। তাদের যামানায় দাড়িকে বড় রাখা ছিল প্রথাগত আচার। (এখানে এর দ্বারা এটিকে উৎসাহিত করা হয়নি যে মুসলিমদের তাদের প্রথা অনুসরণ করতে হবে। এতি মাকরুহ। এরূপ ক্ষেত্রে ফিতনা তৈরি হলে তা হারাম)। এটিই কারদাভি রাহমাতুল্লাহ এর আলোচ্য অনুবাদ।

করদভি তার কিতাবের সুচনায় উল্লেখ করেন, তিনি বিভিন্ন মাযহাবের শিক্ষাগুলোকে একে অপরের সাথে সমন্বয় করেন এবং তার মতে যে কোন একটি মাযহাবকে অনুসরণ করা যুক্তিগত নয়। সুতরাং তিনি আহলে সুন্নাহ্ এর অনুসারী নন। আহলে সুন্নাতের স্কলারদের মতে প্রত্যেক ব্যক্তিকে যে কোন একটি মাযহাব অনুসরণ করতে হবে এবং মাযহাবের বিরোধিতা করবে সে একজন জিন্দিক। তবে যেহেতু কারদাভি এর লিখিত বক্তব্য মুহাম্মাদ বিন ইসমাইল বুখারি রাহমাতুল্লাহ সংকলন করেছেন সুতরাং দাড়ি রাখা প্রসঙ্গে তার বক্তব্য এটি হানফি মাজহাব এর পক্ষে পাঠকদের জন্য একটি দলিল স্বরূপ। হজরত আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ [৯৫৮-১০৫২ হিজরি, ১৫৫১-১৬৪২ হিজরি] এই বিষয়ে আশয়াতুল লোময়াত কিতাবের তৃতীয় খণ্ডে উল্লেখ করেছেন, ইসলামি স্কলাররা চুল এবং দাড়ির বিষয়ে তাদের বসবাসের স্থানের লোকাল কাস্টম অনুসরণ করেন। এজন্য এটি কারো লোকালিটির কাস্টম অনুসরনের উৎসাহ বৃদ্ধি করে যা মাকরুহ। তবে মুবাহ অর্থাৎ অনুমতি যোগ্য হলে ভিন্ন কথা। মুহাম্মদ বিন মুস্তাফা হামিদি রহমাতুল্লাহ [১১৭৬ হিজরি, ১৭৬২ খ্রিস্টাব্দ হাদিম কনিয়া তুরস্ক] তার বেরিকা নামক কিতাবে উল্লেখ করেন, হাদিসে বর্ণিত আছে, তোমরা তোমাদের দাড়িকে লম্বা কর এবং গৌঁফ ছোট কর। সুতরাং দাঁড়ি কামানো এবং এক মুষ্টির নিচে রাখাকে নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া এক মুষ্টির অধিক দাঁড়ি রাখা সুন্নাতও। এক মুষ্টি বলতে বোঝায় হাতের চার আংগুলের প্রস্থের সমান পরিমাপ।

যখন সুলতান বলেন কোন কিছু সুন্নাত যদিও সেটি মুবাহ হয় তথাপি তা পালন করা ওয়াজিব। সুলতানের এবং সকল মুসলিমদের দ্বারা করা মানে এটি আদেশ। এক্ষেত্রে এক মুষ্টি পরিমান দাড়ি বড় করা ওয়াজিব। এর অন্যথা মানে ওয়াজিবকে অমান্য করা। এটি মাকরুহে তাহরিমি। মসজিদের ইমামের জন্যও একই বিধান। তবে দারউল হারবে এটি অনুমতিযোগ্য এক মুষ্টির নিচে দাড়ি রাখা বা কামানো। যদি দাড়ি না কামালে শাস্তি ভোগ করতে হয় অথবা চাকরি চলে যায় যাতে করে সে আমলে মারুফ হতে বঞ্চিত হয় এবং ইসলামের সেবা করতে পারে না এবং নিজের বিশ্বাসকে রক্ষা করে। কোন উজর ছাড়া ছাটা বা কামান মাকরুহ। এবং এক মুষ্টির নিচে দাড়ি রেখে কেউ যদি মনে করে সে সুন্নাত পালন করছে তবে এটি একটি বিদাত। বিদাত করা বড় গুনাহ।

যেমন কোন ছেলে এবং মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর নিকাহ করে এবং এর পর যদি তাদের ঈমানের মৌলিক বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দিতে না পারে তবে তা যেন মুসলিম নয়। তাদের নিকাহ নামা আবার করতে হবে। কেউ যদি তার গোঁফ ছোট করে এবং তার পাশের কেউ যদি বলে এটা ভালো হয়নি তবে এ দ্বিতীয় ব্যক্তির ঈমান হারানোর সম্ভাবনা আছে। কারণ গোঁফ ছোটকরা একটি সুন্নাত এবং এ ব্যক্তি এটিকে হাঙ্কাভাবে নিয়েছে। কোন ব্যক্তি যদি সমগ্র শরীরে সিন্কের পোশাক পরিধান করে এবং কেউ যদি বলে তাকে সুন্দর দেখাচ্ছে অথবা এর দ্বারা সে ধন্য হোক তবে এ বাক্তির ইমান হারানোর ভয় রয়েছে। কোন ব্যক্তি যদি কোন মাকরুহ করেন যেমন কিবলার দিকে পা দিয়ে রাখা বা কিবলার দিকে প্রস্রাব বা থুতু ফেলা তবে এক্ষেত্রে কেউ যদি তাকে এটি না করার জন্য বলে এবং এ বাক্তিকে জবাবে সে যদি বলে, আমি আসা করি তোমার সব পাপ এর মত মার্জনীয় হোক তবে এ বাক্তির ইমান চলে যাওয়ার ভয় রয়েছে। কোন ব্যক্তি যদি কোন মাকরুহ করেন এবং সে যদি মাকরুহকে খুব অবহেলা করে কাউকে বলেন তবুও।

তাছাড়া যদি কোন চাকর তার মনিবের ঘরে প্রবেশ করে সালাম দেয় এবং মনিবের পাশে থাকা কেউ যদি তাকে রাগ হয়ে বলে, থাম!! এভাবে কেউ মনিবের সাথে কথা বলে! তবে এ ব্যক্তি কাফির হয়ে যাবে। তবে সে যদি তাকে ভদ্রতা শেখানোর জন্য বা আদবের সহিত অভিবাদনের উদ্দেশ্যে আন্তরিকভাবে বলে তবে তা কাফিরের কাজের পর্যায়ের না। কেউ যদি কারো পরনিন্দা করে এবং বলে যে এটি এমন কিছু গুরুতবপুর্ণ' কিছু নয় তবে সে কাফির হয়ে যাবে স্কলারদের মত অনুযায়ী। কারণ সে অনুতপ্ত না হয়ে হারাম করেছে।

কোন ব্যক্তি যদি বলে, আমাকে যদি অমুক এবং তমুকের সাথে জান্নাতে যেতে বলা হয় আমি যাব না অথবা আল্লাহ্ আমাকে জান্নাত দিলে আমি এটি চাইব না আমি চাইব তার দিদার এধরনের কথাবার্তা কুফর। আরেকটি বক্তব্য যা কুফরির পর্যায়ের তাহলো বলা যে ইমান বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। বিরগিভির মতে এটা বলা কুফর যে মুমিনুন বিহ্ এর উপর নির্ভর করে এটি হ্রাস বা বৃদ্ধি পাবে তবে যদি তা ইয়াকিন এবং কুয়াতে সিদক এর উপর নির্ভর করে হয় তবে তা কুফর নয়। অনেক মুজতাহিদগন ইমান হারানোর বিষয়ে বলেছেন।

স্কলারগণ বলেছেন দুইটি কিবলা আছে এরুপ বলা কুফর। যার একটি কাবা এবং অপরটি জেরুজালেম। বিরগিভির বর্ণনা মতে এরুপ কুফর যে এখন দুইটি কিবলা রয়েছে তবে কেউ যদি বলে আগে জেরুজালেম কিবলা ছিল এখন কাবাই একমাত্র কিবলা তবে তা কুফর নয়। কোন মুসলিম কারণ ছাড়াই যদি কোন ইসলামিক স্কলারের বিরুদ্ধে হিংসা এবং ঘৃণা পোষণ করেন তবে তার ঈমান হারানোর ভয় রয়েছে। এবং এরুপ বলাও কুফরি যে কাফিরদের উপাসনার পদ্ধতি যা ইসলামের সাংঘর্ষিক সেগুলো সুন্দর। কেউ কোন ব্যক্তিকে যদি প্রশ্ন করে সে বিশ্বাসী কি না এবং এর জবাবে এ ব্যক্তি যদি বলে ইনশাল্লাহ এবং যদি আর ব্যাখ্যা না করে তবে এটিও কুফরির পর্যায়ের। স্কলারগণ বলেছেন কেউ যদি কারো সন্তানের উৎসর্গ কামনা করে বলে যে তোমার সন্তান অবশ্যই একমাত্র আল্লাহর জন্য। তবে সে কাফির। কোন মহিলা যদি কাল কোমরবন্ধ পরিধান করে এবং বলে যে এটি যুন্নারত বেসে কাফিরে পরিনত হয়ে যায় এবং স্বামীর জন্য হারাম হয়ে যায়। কেউ হারাম খাদ্য গ্রহনের সময় যদি বিসমিল্লাহ বলে তবে সে কাফির হয়ে যায়। বিরগিভির মতে এটি বলতে ফকিহরা বুঝিয়েছেন সে কাফির হবে যদি সে এটি হারাম লীআইনিহি গ্রহন করার সময় বলে। যেমন মদ, অপরিস্কার বা মৃত পশুর মাংস। এবং এটি প্রযোজ্য হবে একমাত্র তখন যখন ব্যক্তি জানে যে সে হারাম গ্রহণ করছে। এর মাধ্যমে সে আল্লাহ তায়ালার নাম নিয়ে অবজ্ঞা করেছে। এক্ষেত্রে খাবার নিজেই হারাম।

ইসলামিক ইমামগণ বলেছেন যদি সে হারাম উপায়ে উপার্জিত খাদ্য গ্রহণ করে তবে সেই খাদ্য হারাম নয় উপার্জনের উপায় হারাম। যদি কোন ব্যক্তি অপর ব্যক্তিকে এই বলে অভিশাপ দেয় যে, আল্লাহ্ তায়ালা তার আত্মাকে কাফিরদের ভূমিতে নিয়ে যাক। স্কলারগণ এই ব্যাপারে সর্ব সম্মত নয় যে অভিশাপদাতা ব্যক্তি কাফিরে পরিণত হবে কি হবে না।

কারো নিজের কুফরকে কোন ইসলামিক স্কলারের উপরে আরোপ করাও কুফরি। কারো কুফরের অনুমোদন দেওয়াও কুফর। তবে এই অনুমোদন দুর্বলতা বা ফিসক অর্থাৎ গুনাহের কারণ হলে এটি কুফর নয়। বিরগিভি রহমাতুল্লাহ বলেছেন, আমরা এই কথাটি গুরুতের সাথে দেখি। এর জন্য কুরআনে হজরত মুসা আলাইহিস সালামের ঘটনাটি দলিল স্বরূপ। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ্ তায়ালা জানে যে সে এঁ কাজ করেনি কিন্তু প্রকৃত পক্ষে সে এ কাজ করে থাকে তবেও সে কাফির হয়ে যাবে। সে তার হাক তায়ালার মাধ্যমে নিজের কপটতা লুকিয়েছে। কোন ব্যক্তি যদি কোন মহিলাকে নিকাহ করে কোন সাক্ষি ছাড়া এবং বলে যে আল্লাহ্ তায়ালা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইসি ওয়া সাল্লাম তাদের সাক্ষি। তবে সেও কাফির। কেউ যদি বলে যে হারানো এবং চুরি যাওয়া সম্পদ কোথায় জানে, তবে সে এবং তাকে অনুসরণকারী সবাই কাফির। সে যদি বলে জিনেরা তাকে জানায় তবুও সে কাফির হয়ে যাবে। কেউ যদি আল্লাহর নামে কিছু শপথ করতে চায় এবং অপর কোন ব্যক্তি যদি বলে যে আমি চাই না তুমি আল্লাহর নামে শপথ কর, দাস মুক্তি, সম্মান এসব এর জন্য আমি চাই তুমি কোন বস্তুর উপরে শপথ কর পরবর্তঁ জন কাফির হয়ে যাবে। কেউ যদি বলে তোমার চেহারা আমাকে মৃত্যুর ফেরেশতাকে স্মরণ করিয়ে দেয়। এটিও কুফরি কারণ মৃত্যুর ফেরেশতা প্রধান ফেরেশতাদের একজন। কেউ যদি বলে নামায না পড়া কত সুন্দর সেও কাফির।

ইসলামি স্কলারদের মতে কেউ যদি কাউকে বলে এসো নামাজে এবং দ্বিতীয় ব্যক্তি যদি বলে না আমার জন্য নামাজ পড়া কষ্টকর সে কাফির। কেউ যদি বলে বেহেশত হতে আল্লাহ্ তায়ালা আমার সাক্ষী তবে সেও কুফরি করল, কারণ সে আল্লাহ্ তায়ালাকে এমন স্থানে বর্ণনা করেছে কিন্তু আল্লাহ্ তায়ালা কোন স্থানে অবস্থান হতে মুক্ত। রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইসি সাল্লাম খাবার পর আঙ্গুল চেটে খেতেন এবং অপর কেউ যদি বলে এটি একটি খারাপ অভ্যাস তবে দ্বিতীয় জন কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে একজন জিউস হওয়ার থেকে নাসরানি হওয়া ভালো তবে সে কাফির। অথবা আমেরিকার কাফির কমিউনিস্ট থেকে ভালো। এক্ষেত্রে বলা উচিত একজন জিউস একজন খ্রিষ্টান কিংবা নাসরানী থেকে খারাপ কেউ যদি বলে, ইলমের প্রতিনিধি হয়ে আমার কি লাভ, কে কিই বা করে যা উলামারা বলে অথবা কোন ফতওয়া নিচে ফেলে দেয় এবং বলে যে ধার্মিক ব্যক্তিদের কোথায় কোন লাভ নেই তবে সেও কাফির হয়ে যায়।

কেউ যদি কাউকে কোন বিচারের জন্য শরিয়া আইনে যাওয়ার পরামর্শ দেয় এবং এ ব্যক্তি যদি জবাবে বলে পুলিশ তাকে না নিতে আসা পর্যন্ত সে যাবে না অথবা কিভাবে আমি ইসলামকে জানবো তবে সে কাফির হয়ে যাবে। কেউ যদি কিছু বলে যা কুফরি এবং কোন ব্যক্তি যদি তাতে হাসে তবে সে কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ্ তায়ালার ওজনহীন কোন শুন্য স্থান নেই অথবা আল্লাহ্ তায়ালা বেহেশতে অবস্থান করছেন তবে সে কাফির হয়ে যাবে।

কোন ব্যক্তি যদি বলে, আমি ইসলাম জানি না তবে সে কাফির হয়ে যাবে। কেউ যদি বলে, আদম আলাইহিস সালাম যদি গন্দম না খেতেন তবে আমরা পাপি হতাম না তবে সে কাফির হয়ে যাবে। তবে এ ব্যাপারে স্কলারগণ একমত নয় যে সে কাফির হবে কি না, কেউ যদি বলে, আমরা পৃথিবীতে অবস্থান করতাম না। কেউ যদি কোন বড় গুনাহ করে কারো তওবা করতে অনুরোধে তওবা না করার কথা বলে তবে সে কাফির হয়ে যাবে। কেউ যদি কোন ব্যক্তিকে বলে চলো কোন আলেমের কাছে যাই অথবা ফিকহায়ের কিতাব পড়ি অথবা ইন্মে হাল অর্জন করি এর জবাবে যদি এ ব্যক্তি বলে ইল্মের সাথে আমার কি কাজ। তবে সে কাফির হয়ে যাবে। যে চার মাজহাবে লিখিত কিতাবকে আক্রমণ করবে সে জিন্দিক। কেউ যদি কিছু প্রশ্নে উত্তর না জানে যেমন, তুমি কার অনুসারী? তোমার মিল্লাত কি? তোমার ইতিকাদ এর মাযহাবের ইমাম কে? তোমার আমলের মাযহাবের ইমাম কে? তবে সে কাফির হয়ে যায়।

তাছাড়া ইসলামিক স্কলারগণ বলেছেন, কেউ যদি কোন স্পস্ট হারামকে হালাল বলে যেমন, মদ, শুকর তবে সে কাফির হয়ে যাবে। কোন হারাম বস্তুর হালাল হওয়ার আসা করাও কুফরি। যেমন, জুয়া, ব্যভিচার, সমকামিতা, সুদ ইত্যাদি। তবে যদি আশা করা হয় যদি মদ হালালভাবে তৈরি করা হত তবে তা কুফরি নয়। কারণ মদ সব সময় হারাম ছিল না। কুরানের কোন শব্দ বা আয়াত নিয়ে হাসি তামাসা করা কুফুরি। কোন ব্যক্তি যদি ইয়াহিয়া নামের কাউকে নিয়ে ঠাট্টা করে বলে, হে ইয়াহিয়া! হুজ ইল কিতাব। তবে সে কাফির হয়ে যাবে। কারণ এর মাধ্যমে সে কুরআনে কারিমের শব্দ নিয়ে ঠাট্টা করছে। একি বিষয় মিউজিকাল ইস্সট্র্মেন্ট বা নাচ গানের সাথে কুরআন তিলাওয়াত এর ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য।

কেউ যদি বলে মাকালা কাল্লাহ যদি এমন কিছু দেখে যার সম্বন্ধে সে ধারনা করে এবং এর বিষয়ে তার কোন জ্ঞান নেই। এটি আফাত [অশেষ রহমত কিতাবের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে এ সম্পর্কে বিস্তারিত বলা আছে, এটি আফেত এর প্রতি শব্দ, এর অর্থ দুরজগের সম্ভাবনা] কেউ যদি বলে, আমি এখন তোমার সামনে ওয়াদা করব না, কারণ তারা কোন পাপের ওয়াদা করতে চায়।এটি বলা আফাত যে,তুমি জিব্রাইলের বা ছুরের মত নগ্ন।এর মাধ্যমে প্রধান ফেরেশতাদের সাথে ঠাট্টা করা হয়। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কিছু ওয়াদা করা হারাম। কোন ব্যক্তি হারাম কিছু করার মাধ্যমে মুরতাদ বা কাফির হয়ে যাবে না। তবে সে যদি কোন হারামকে হালাল বলে যা কুরআন এবং হাদিসে হারাম হওয়ার ব্যপারে বর্ণিত তবে সে কাফির হয়ে যাবে। তথাপি কোন ব্যক্তি যদি নিজের অথবা পুত্রের মাথা ছুয়ে আল্লাহর নামে ওয়াদা করলে যেমন ওয়াল্লাহি! আমার পুত্রের মাথার কছম, তবে ভয় করা হয় সে কুফরি করল।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta