Hakikat Books
Türkçe

Bölüm 20 / 73

মিসওয়াকের ব্যবহার

মিসওয়াক ব্যবহারের পনেরোটি উপকারিতা রয়েছে। এই উপকারিতাগুলো সিরাজ-উল- ওয়াহহাজ (এটা তিন খন্ডে প্রকাশিত আবু বাক্বার বিন আলি হাদ্দাদ ইয়েমেনী রাহমাতুল্লাহি আলাইহির লিখা, মৃত্যু ৮০০ হিঃ /১৩৯৭ খ্রীঃ) নামক কিতাব থেকে নেয়া হয়েছে; আর এ কিতাবটি হলো আবুল হুসাইন আহমদ বিন মুহাম্মদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি (জন্ম ৩৬২ হিঃ /৯৭৩ খ্রীঃ, মৃত্যু ৪২৮ হিঃ/ ১০৩৭ খ্রীঃ, বাগদাদ) এর লিখিত 'মুখতাসার-ই-কুদুরী' কিতাবের শরাহ (ব্যাখ্যাগ্রন্থ)। উপকারিতাগুলো এরূপ- ১- এটা মৃত্যুর সময় কালেমায়ে শাহাদত বলার কারণ হবে।

২- দাঁতের মাড়িকে শক্ত করে।

৩- বুকের কফ নরম করতে সহায়তা করে (এটা একটি উত্তম কফ নির্গমনকারী)।

৪- দাঁতের ব্যাথা দূর করে।

৫- মুখের দুর্গন্ধ দূর করে।

৬- আল্লাহ তায়ালা মিসওয়াককারীর উপর সন্তুষ্ট হন।

৭- করোটির রক্তনালীকাকে মজবুত করে।

৮- শয়তান অসন্তুষ্ট হয় (যখন মিসওয়াক করা হয়)।

৯- আপনার চোখ নুরের আলোয় উজ্জল হবে (যখন মিসওয়াক করা হয়)।

১০- এটা পুণ্য কাজ বাড়িয়ে দেয় (খায়ের ও হাসানাত)।

১১- এটা অতিরিক্ত পিত্ত রসক্ষরণকে বাধা দেয়।

১২- এর মাধ্যমে একটি সুন্নত পালন করা হয় (মিসওয়াক ব্যবহার)।

১৩- আপনার মুখ পরিস্কার থাকবে।

১৪- আপনার কথা শ্রুতিমধুর হবে।

১৫- মিসওয়াক করে (অযু করে) দু'রাকাত নামাজ পড়লে সেটা মিসওয়াকবিহীন সত্তর রাকাত নামাজ অপেক্ষা অধিক সওয়াব হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta