Hakikat Books
Türkçe

Bölüm 58 / 73

সাহাবীদের গুণাবলী

সাহাবাদের মধ্য খোলাফায়ে রাশেদা তথা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান ও হযরত আলী (রাঃ) সবচেয়ে অধিক মর্যাদার অধিকারী। বলা আছে যে, সকল সাহাবা জান্নাতে প্রবেশ করবেন। সাহাবীদের বিরুদ্ধে মন্দ কথা বা ধারনা করা কোনভাবে বৈধ হবে না। আওলিয়াদের কারামত তথা অলৌকিকতা সত্য। হযরত আবু বকর (রাঃ) সাহাবীদের মধ্যে সর্বাধিক গুণের অধিকারী ও সকলের নেতা ছিলেন। তার খিলাফত ছিল সত্য। অর্থাৎ সকলের এক্যমতের ভিত্তিতে খলীফা নির্বাচিত হয়েছেন। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্বশুর ছিলেন। তিনি তার কন্যা আয়েশা (রাঃ) কে রাসুল এর সাথে বিবাহ দিয়েছেন। হাকিকত সম্পর্কে তার জ্ঞানের গভীরতা ছিল ব্যাপক। তিনি তার সকল ধনসম্পত্তি আল্লাহ্র রাস্তায় ব্যয় করে দিয়েছেন। এমন হয়ে ছিল যে তার কাছে একটি চাদর ছাড়া অন্য কিছুই ছিল না গায়ে দেওয়ার মত। এমতাবস্থায় এ একটি মাত্র কাপড় পরিধান করে জীবন যাপন শুরু করলেন। এদিকে জিবরাঈল (আঃ) ও এঁ একই ধরণের কাপড় পরিধান করে রাসুল এর সাক্ষাতে আসলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই অস্বাভাবিক পরিধান দেখে বলল, ”ওহে আমার সহোদর, তোমাকে এ পোষাকে আগে কখনো দেখি নি। কি হল তোমার”? জিবরাঈল (আঃ) তার ব্যাখ্যায় বললেন যে, শুধু আমি এ পোষাকে নই বরং সকল ফেরেশতা এ একই অবস্থায় বিদ্যমান। এতা এ কারণে যে, আল্লাহ্ তায়ালা ঘোষণা করলেন, আমার বান্দা আবু বকর একমাত্র আমার পথে ও আমার অনুগ্রহ লাভের জন্য তার সকল সম্পত্তি আমার রাস্তায় দান করেছে যার ফলে তার পরিধান করার মত কিছু না থাকায় একটি মাত্র কাপড় দিয়ে শরীর আবরণ করে জীবন যাপন করছে। হে জিবরাঈল তুমিও তার মত পরিধান কর। এ কারণে সকল ফেরেশতার একই অবস্থা বিদ্যমান”। তখন থেকে তাঁকে আবু বকরকে সিদ্দিক হিসেবে অবিহিত করা হয়। সাহাবীদের মধ্যে দ্বিতীয় মর্যাদার অধিকারী ছিলেন হযরত ওমর (রাঃ)। ইজামায়ে উম্মতের মতে তার খিলাফাতও সত্য। সাহাবীদের মধ্যে তিনি ছিলেন পরিপূর্ণ ইসলামী জ্ঞানের অধিকারী। একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট একজন মুনাফিক ও ইহুদী তাদের উভয়ের মাঝে একটি সমস্যা সমাধান করার জন্য আসলেন। রাসুল তাদের অভিযোগ শুনলেন। রায় আসলো ইহুদী ব্যক্তির পক্ষে। মুনাফিক রাসূলে পাকের রায়ে সন্তুষ্ট হলেন না। তিনি ওমর (রাঃ) কাছে গিয়ে বিচার চাইলেন। ওমর (রাঃ) বললেন যে, রাসুল থাকা অবস্থায় আমি কিভাবে এর মীমাংসা করব? মুনাফিক ব্যক্তিটি বলল, আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়েছিলাম কিন্তু তিনি ইহুদীর পক্ষে রায় দিলেন। আমি তাঁর এ রায়ে সন্তুষ্টি না হয়ে আপনার কাছে আসলাম। অতঃপর ওমর (রাঃ) তাকে অপেক্ষা করতে বললেন। আমি এর সমাধান নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি তার জামার ভিতরে লুকিয়ে ধারাল একখানা তলোয়ার নিয়ে এসে বিদ্যুৎ গতিতে তার কাঁধে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। অতঃপর ওমর (রাঃ) বললেন, এটিই হল তার প্রতিদান যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক মীমাংসিত কোন বিষয়ে সন্তুষ্ট না হয়। এটা ছিল ওমর (রাঃ) এর সুন্দর একটি ব্যখ্যা। এসব কারণে তাঁকে ওমর ফারুক (রাঃ) নামে খেতাব প্রদান করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে বলেন, ”ইহাই হল ওমর, যে মিথ্যা থেকে সত্যর পার্থক্য করার ক্ষমতা রাখেন”। সাহাবীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন হযরত উসমান (রাঃ)। ইজামায়ে উম্মতের মতে তার খিলাফতও সত্য। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান (রাঃ) এর কাছে তার দুই কন্যা বিবাহ দিয়ে ছিলেন। একজনের মৃত্যুর পর দ্বিতীয় জনকে বিবাহ দিয়েছিলেন। যখন তার দ্বিতীয় কন্যার মৃত্যু হয়, রাসুল বলেন, ”আমার কাছে যদি আরও একজন কন্যা থাকত তাহলে তাকেও তার কাছে বিবাহ দিতাম”। যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দ্বিতীয় মেয়েকে উসমান (রাঃ) কাছে বিবাহ দিলেন তখন তিনি তার জামাতার ভূয়সী প্রশংসা করেন। বিবাহের পর তার কন্যা রাসূলকে বললেন। হে আমার বাবাজান, আপনি তার অনেক প্রশংসা করেন কিন্তু তিনি আপনার ধারণা বা প্রশংসা অনুযায়ী অতটা ভাল আমার কাছে মনে হয় না। এই কথা শুনে আল্লাহ্র রাসুল তার কন্যাকে বললেন, ”ওহে আমার আদরের কন্যা, ফেরেশতারা পর্যন্ত হজরত উসমান (রা) এর হায়া বা লজ্জা অনুভব করে”। রাসূল তার দুই কন্যাকে তার কাছে বিবাহ দিয়েছিলেন তাই তাঁকে বলে হয় উসমান জিননুরাইন। জিন- নুরাইন শব্দের অর্থ হচ্ছে, দুই নুরের অধিকারী। হযরত উসমান (রাঃ) মারিফাত জ্ঞানের অধিকারী ছিলেন। সাহাবীদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন হযরত আলী (রাঃ)। ইজমায়ে উম্মাতের মতে তার খেলাফাতও সত্য। তিনিও রাসুল এর জামাতা ছিলেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রিয়তম কন্যা হযরত ফাতিমা (রাঃ) কে তার কাছে বিবাহ দিয়েছিলেন। তরিকতের সম্পর্কে তার জ্ঞানের প্রথরতা ছিল ব্যাপক। তার একটি পুরুষ গোলাম ছিল। একদিন গোলাম মনঃস্থির করল যে তার মালিক তথা আলী (রাঃ) কে পরীক্ষা করবে। এ সময় আলী (রাঃ) ঘরের বাহিরে অবস্থান করছিলেন। যখন তিনি ঘরে আসলেন এবং গোলাম থেকে খেদমত চাইলেন, কিন্তু গোলাম কোন উত্তর না দিয়ে চুপ করে থাকলেন। অতঃপর হযরত আলী (রাঃ) গোলামকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমার সাথে এমন কি বাজে বা খারাপ আচরণ করলাম অথবা আমি এমনকি কাজ করলাম যা তোমার মনে আঘাত দিয়েছে? পরে গোলাম উত্তর দিলেন যে, আপনি আমার সাথে কোন খারাপ ব্যবহার করেন নি। আমি আপনার গোলাম। আমি শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য এ ব্যবহার করেছি এবং বুঝতে পারলাম যে আপনি সত্যি আলী (রাঃ)।

মুসলমানদের মধ্যে যারা সাহাবীদেরকে ভালবাসে ও তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে আহলে সুন্নত বলা হয়। আর যারা বলে আমরা কিছু সংখ্যক সাহাবীকে ভালোবাসি এবং অধিকাংশকে অস্বীকার করি তাদেরকে ইসলামের পরিভাষায় শিয়া বলা হয়। যারা সকল সাহাবিদেরকে দেখতে পারে না তাদেরকে রাফেজি বলা হয়। যে ব্যক্তি সাহাবীদেরকে ভালবাসার দাবি করে কিন্তু বাস্তবে তাদের একজনকেও অনুসরণ করে না তাদেরকে ওয়াহাবি বলে। ওয়াহাবিবাদ এমন একটি মিশিত মতবাদ যার প্রবক্তা হলেন প্রচলিত মতবিরোধী ধর্মীয় নেতা আহমদ ইবনে তাইমিয়া ও ব্রিটিশ গুপ্তচর হেম্পার। তারা বলে আহলে সুন্নত মুসলিমরা হল অবিশ্বাসী কেননা তারা অর্থাৎ আহলে সুন্নত অনুসারীরা মুসলিমরা ওয়াহাবি নামক মতবাদকে প্রত্যাখ্যান করেছে।

ওয়াহাবি মতবাদ ১৭৩৭ খৃষ্টাব্দে আরব উপদ্বীপে ব্রিটিশ ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় গঠন করা হয়েছিল। শহীদ হওয়া লক্ষ লক্ষ মুসলমানদের রক্তের বিনিময়ে তারা আজ ব্রিটিশদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। আজকের দিনেও দেখা যাচ্ছে যে, তারা প্রত্যেক দেশে ওয়াহাবি সেন্টার প্রতিষ্ঠা করেছে যার নাম দিয়েছে রাবেতা আল আলমে ইসলামী। যার মাধ্যমে তারা অশিক্ষিত লোকদেরকে টার্গেট করে কাজ করছে। আর বুঝানো হচ্ছে যে তারা একমাত্র ইসলামের জন্য কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে তারা মুসলমানদেরকে ভুল পথে পরিচালিত করছে। তারা আহলে সুন্নাতের আলেমদেরকে যার ইসলামের জন্য চৌদ্দশত বছর ধরে থেকে কাজ করে যাচ্ছে তাদের এবং তাদের অবিভাবক অটোম্যানকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। এরা হচ্ছে তারা, যারা কুরআন ও হাদিস থেকে সরাসরি সংকলিত ইসলামের সঠিক জ্ঞান প্রচার করে যাচ্ছে। কিছু কিছু ওয়াহাবি আছে যারা নিজেদেরকে সুন্নি মাযহাবের অনুসারী বলে দাবি করে। আমরা হাম্বলি মাযহাবের অনুসারী। এদের সাথে মুতাজিলা মতবাদের পুরাপরি মিল রয়েছে। এরাও নিজেদেরকে সুন্নি মুসলিম বলে দাবি করে এবং বলে আমরা হানাফি মাযহাবের অনুসারী। তারা বলে, যে সব লোক সুন্নি মাযহাবে নাই তারা জান্নাতে প্রবেশ করবে না।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta