Hakikat Books
Türkçe

Bölüm 69 / 73

তৃতীয় খণ্ড চুরাশিতম চিঠি

সকল প্রশংসা আল্লাহ্ তায়ালার জন্য ও সালাম প্রেরিত হোক এ বান্দার জন্য যাকে তিনি পছন্দ ও ভালো বেসেছেন। যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় নিজের জীবন পরিচালিত করতে চায়, প্রথমত তার ধর্মীয় বিশ্বাসকে আহলে সুন্নতের দেখানো পথ অনুযায়ী গঠন করে নিতে হবে। কেননা এই ধরণের স্কলার রা আসহাবে কিরামদের থেকে দ্বীনের সঠিক শিক্ষা নিয়েছেন। তারা তাদের কোন ব্যক্তিগত মত দ্বীন ইসলামের উপর চাপিয়ে দেন নি কিংবা কোন প্রকার ভুল করেন নি। আল্লাহ্ তায়ালা তাদের এই মহান উৎসর্গকে কবুল করুক। তাদের এই কাজের জন্য উত্তম প্রতিদান দান করুক এঁ সকল ব্যক্তিবর্গকে অবশ্যই ফিকহের জ্ঞান অর্জন করা জরুরী। যা সে শিখেছে তদানুযায়ী আমল করতে হবে। অতঃপর সর্বাবস্থায় আল্লাহর যিকির করবে। অর্থাৎ তার মাধ্যমে সে সর্বদা আল্লাহ্ সৃষ্টি নিয়ে চিন্তা করবে যাকে সিফাতে জাতিয়্যা বলা হয়েছে। যাই হোক, যিকির কিভাবে করতে হবে তা কামিল (যে কিনা অন্য কোন আল্লাহ্ওয়ালা থেকে তা অর্জন করেছেন) ও মুকাস্মিল (যে কিনা তার উস্তাদ কর্তৃক স্বীকৃত ও অন্য যে কোন ব্যক্তিকে শিক্ষা দেয়ার জন্য সনদ প্রদান করা হয়েছে) উভয় ব্যক্তি থেকে আগে শিক্ষা নিতে হবে। আর যদি সে কোন মূর্থলোক থেকে তা শিখে, তাহলে সে কখনো পূর্ণভাবে তা শিখতে পারবে না। শুরুর দিকে তাকে প্রচুর যিকির করতে হবে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরয নামায ও সেগুলোর সুন্নত আদায়ের পর যিকির করা ব্যতীত অন্য কোন ইবাদত করা যাবে না। এমন কি নফল নামায কিংবা কুরআন তিলাওয়াতের মত অন্যান্য ইবাদতগুলো অন্য সময়ের জন্য রেখে দিতে হবে কিন্তু যিকির করতে হবে। যিকির ওযু কিংবা ওযু ব্যতীত করা যাবে। আর এই ইবাদত নিয়মিতভাবে পালন করতে হবে। অর্থাৎ চলতে, ফিরতে, উঠতে ও বসতে সর্বাবস্থায় তা পালন করতে হবে। রাস্তায় হাটার সময়, খাওয়া কিংবা ঘুমানোর সময় কোন একটি মুহূর্ত যিকির ব্যতীত কাটান যাবে না। পারস্য কবির ভাষায়। সর্বদা, সকল অবস্থায় ও যতদিন তুমি বাঁচবে যিকিরের সাথে থাক, একমাত্র যিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, অন্য কোনভাবে তা সম্ভব নয়। অন্তরের মধ্যে আল্লাহ্র যিকির ব্যতীত অন্য কোন চিন্তা বা ইচ্ছা পোষণ করা যাবে না। তার নাম ব্যতীত কারো নাম কিংবা কারো পদচিহ্ন অন্তরে স্থান দেয়া যাবে না। সে যদি তাকে ব্যতীত কাউকে সেখানে স্থান দিতে শক্তি প্রয়োগ করে তাহলে সে কখনো আল্লাহ্কে তার অন্তরে স্থান দিতে

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta