প্রিয় পাঠক,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইতিক্কাদ নামা কিতাবের লেখক মাগুলানা জিয়াউদ্দিন খালিদ আল বাগদাদী আল উসমানী কুদ্দিসা সিররুহু ১১৯২ হিজরি/১৭৭৮ থ্রিস্টাব্দে বাগদাদের উত্তরে শাহরাজ্দুর শহরে জন্মগ্রহণ করেন এবং ১২৪২ হিজরি/১৮২৬ থ্রিস্টাব্দে দামেস্কে মৃত্যুবরণ করেন। তাকে আল উসমানী বলা হয়, কারণ তিনি তৃতীয় খালিফা হযরত উসমান যুনন্ূরাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। তিনি তার ছোট ভাই হযরত মাওলানা মাহমুদ সাহিবকে আল্লামা আন নাববী এর আল আহাদিস আল আরবাউন কিতাবটির দ্বিতীয় বিখ্যাত হাদিস আল জিত্ররিল শিক্ষা দেয়ার সময় হযরত সাহিব তার বড় ভাইকে এটির ব্যাখ্যা লিখতে অনুরোধ করেন। মাওলানা খালিদ তার ভাইয়ের পুলকিত হৃদয়ে শান্তি প্রদানের জন্য তার অনুরোধ গ্রহণ করেন এবং হাদিসটির ব্যাখ্যায় ইতিক্কাদ নামা নামে ফার্সি ভাষায় একটি পুস্তক রচনা করেন। এটির টার্কিশ সংস্করণ ঈমান ভি ইসলাম (77817 4০ 51877), ইংরেজী সংস্করণ বিলিফ আল্যন্ড ইসলাম (৪9191 ৪70 19877), আরবী সংস্করণ আল ঈমান ওয়াল ইসলাম (৭ 731 31 1গ87), ফ্রেঞ্চ সংস্করণ ফই এত ইসলাম (50। ০(1597), জার্মান সংস্করণ গ্লাউব উন্দ ইসলাম (613ৌ26 70 1537), উর্দু সংস্করণ হারকিসি কেলিয়ে লাঘষিম ঈমান এবং পরবর্তাতে অন্যান্য ভাষা যেমন তামিল, ইয়রুবা, হাওসা, মালায়ালাম, ডেনিশ প্রভৃতি ভাষায় বইটির অনুবাদ হয়েছে। আল্লাহ তায়ালা নিষ্পাপ তরুণদেরকে এই পুস্তক পড়া এবং সঠিকভাবে ইতিক্বাদ বোঝার তৌফিক দান করুন যা আহলে সুন্নাহর আলেমরা আলোচনা করেছেন। প্রকাশকের কথা: যদি কেউ কিতাবটির সঠিকভাবে অন্য ভাষায় অনুবাদ কিংবা যথাযথভাবে প্রকাশ করার ইচ্ছা পোষণ করেন, এতে আমাদের অনুমতির কোনই প্রয়োজন নেই। যারা এ মহৎ কাজে আমাদের সাহায্য করছেন তাদের জন্য আল্লাহ তায়ালার কাছে রহমত প্রার্থনা করছি, আমাদের শুভকামনা এবং ধন্যবাদ তাদের জন্য। যাই হোক, অনুমতি এই শর্তে দেয়া হচ্ছে যে অনুবাদ সঠিক ও যথাযথ হতে হবে, প্রকাশনা অবশ্যই উন্নতমানের হতে হবে এবং লেখার নকশা, ধারাবিন্যাস সঠিক নিখুত, পরিচ্ছন্ন ও নির্ভুল হতে হবে। দ্রষ্টব্য: মিশনারিরা্রিষ্ট ধর্ম প্রচার করছে, ইহুদিরা তাদের ইহুদি রাব্বিস এর ধারণা ছড়ানোর জন্য কাজ করছে আর ফ্রিম্যাসনরা চেষ্টা করছে সকল ধর্মের অবসান ঘটাতে। ইস্তানবুলের হাক্কবিক্কৃত কিতাবেভি মানুষের কাছে ইসলাম পৌছানোর কাজ করছে। একজন বিজ্ঞ, জ্ঞানী এবং সচেতন মানুষ বুঝতে পারবে এসবের মধ্যে কোনটি সঠিক এবং তা মানবতার কাছে পৌছানোর জন্য সাহায্য করবেন। এটির চেয়ে ভালো এবং মূল্যবান কোন পন্থা নেই মানবতার সাহায্য করার জন্য। আমরা এই কিতাবের সমস্ত লেখা সংগ্রহ করেছি ইসলামি আলেমদের কিতাব থেকে। আমরা আমাদের নিজ থেকে কোন কিছু যুক্ত করিনি। আমাদের মুল লক্ষ্য, আমাদের বিশ্বাস এবং ইসলাম শিক্ষা দেয়া, আমরা এই কাজটি শুধুমাত্র মানবতার সেবার জন্য করেছি এবং যারা মানুষের কল্যাণের জন্য কাজ করেন এবং মানুষের অধিকার রক্ষা করেন তাদের স্বীকৃতির জন্য। আপনি যখন এসব বিখ্যাত লেখকের লেখা মনোযোগ সহকারে এবং গুরুত্বের সাথে পড়বেন, আপনি অনেক বাস্তব এবং এঁশ্বরিক জ্ঞান লাভ করবেন ইন-শা-আল্লাহ। আপনার প্রতি আমাদের সালাম ও ভালোবাসা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা আপনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুন। আসীন।
আল্লাহহুম্মা সাল্লিয়ালা সায়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলিহি মুহাম্মাদ ওয়া বারিক আলা সায়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ্যুনিয়া হাসানাতাঁও ওয়াফিল আখিরাতি হাসানাতাঁও ওয়া কিনা আজাবান্নার, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন। আমীন। সুবহানাল্লাহি ওয়াবি-হামদিহি সুবহানাল্লাহিল-আজিম'। এই 'কালিমা-ই তানজিহ' সকাল সন্ধ্যা একশত বার করে পাঠ করলে গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। মাকতুবাত কিতাবের তুর্কি সংস্করণে ৩০৭ এবং ৩১৮ নম্বর পত্রে এই দোয়ার কথা বলা হয়েছে। এটি লিখেছেন বিখ্যাত ওলী এবং আলেম ইমাম রাব্বানি কুদ্দিসা সিররুহু। ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আফুয়া ইয়া কারিম হাকিকাত কিতাবেভি ফাতিহ,ইস্তানবুল, তুরুষ্ক প্রাককথনঃ বিসমিল্লাহ দ্বারা আরম্ভ করলাম কিতাব, এ আল্লাহ্'র নামে, যিনি সর্বোত্তম আশ্রয়স্থল। যার নিয়ামতের হয়না কোন হিসাব, এমন রব, যিনি করুণাময় ও ক্ষমাশীল।
মহান আল্লাহ্ তায়ালা দুনিয়ার সমস্ত মানুষকেই করুণা করেন। বান্দার যা যা চাহিদা তা সৃষ্টি করে তাদের প্রত্যেকের নিকট প্রেরণ করেন। দুনিয়াতে সুখে-স্বাচ্ছন্দ্যে, শান্তিতে বসবাসের জন্য এবং আখিরাতে চির সৌভাগ্য অর্জনের জন্য বান্দার কি করা আবশ্যক তাও স্পষ্টভাবে অবহিত করেন। নাফসের, অসৎ সঙ্গের, ভ্রান্ত কিতাব ও বিদেশী মিডিয়ার দ্বারা প্রতারিত বা প্ররোচিত হয়ে সৌভাগ্যের পথ থেকে আলাদা হয়ে যারা কুফর ও ভ্রষ্টতার পথে পতিত হওয়ার পর, এর জন্য অনুশোচিত ও লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে তিনি হেদায়েত নসীব করেন, সঠিক পথের দিশা দেন, তাদেরকে চিরন্তন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। তবে সীমা লঙঘনকারী ও জালিমদেরকে তিনি এই নিয়ামত প্রদান করেন না। তারা নিজ ইচ্ছায় যে অবিশ্বাসের গর্তে পতিত হয়েছে আল্লাহ্ তায়ালা তাদেরকে সেখানেই পরিত্যাগ করেন। আখিরাতে যে সকল মুমিনের কৃত পাপের জন্য জাহান্নামে যাওয়া আবশ্যক হবে, তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তিনি অনুগ্রহ করে, ক্ষমা করে, জান্নাতে প্রবেশ করাবেন। সমস্ত জীবের সৃষ্টিকারী, সকল অস্তিত্ববানকে সর্বক্ষণ তাদের অস্তিত্বে অধিষ্ঠিতকারী ও সমস্ত কিছুকে ভয়-ভীতি থেকে রক্ষাকারী একমাত্র তিনিই। এমন আল্লাহ্'র সম্মানিত নামের আশ্রয় নিয়ে, তাঁর সাহায্য প্রার্থনা করে এই কিতাব রচনা আরম্ভ করছি।।
আল্লাহ্ তায়ালার প্রতি সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। তাঁর প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ৩ সালাম পেশ করছি। এ সম্মানিত পয়গম্বরের পবিত্র আহলে বাইতের সদস্যদের এবং তাঁর ন্যায় পরায়ণ ও সত্যবাদী আসহাবে কেরামের প্রত্যেকের জন্য কল্যাণের দোয়া করছি।
যাবতীয় নিয়ামত আল্লাহ্ তায়ালা সৃষ্টি করে আমাদের জন্য পাঠিয়েছেন- তা মনে প্রাণে বিশ্বাস করে ঘোষণা করাকে 'হামদ' বলা হয়। আর সমস্ত নিয়ামতকে ইসলামের অনুমোদিত পন্থায় ব্যবহার বা ভোগ করাকে 'শুকর্' বলা হয়।
ইসলামী বিশ্বাসের বিষয়সমূহ এবং আদেশ ও নিষেধসমুূহকে অবগত করার জন্য হাজার হাজার মূল্যবান কিতাব রচিত হয়েছে। এগুলো বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে দুনিয়ার সর্বত্র ছড়িয়েছে অন্য দিকে, স্বল্প ও ত্রুটিপূর্ণ জ্ঞানের অধিকারী, ভণ্ড আলেম, জাহিল দ্বীনদার (জিন্দিক) কিংবা বৃটিশ গোয়েন্দাদের দ্বারা প্রতারিত আলেমরা সর্বদাই ইসলামের উপকারী, বরকতময় ও আলোকিত আহকামসমূহকে অর্থাৎ আদেশ ও নিষেধসমূহকে আক্রমণ করে আসছে।। তারা ইসলামের উপর কালিমা লেপন করতে, শরীয়তের বিধানাবলি পরিবর্তনে ও মুসলমানদেরকে প্রতারিত করতে সর্বদাই স্বচেষ্ট রয়েছে।
যাইহোক, বর্তমানে পরিলক্ষিত হচ্ছে, ইসলামের আলেমগণ দুনিয়ার সর্বত্র, ইসলামের সঠিক আকীদাকে প্রচার-প্রসারে ও রক্ষা করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। ইসলামী ইতিক্কাদের উপর আগত আক্রমণকে প্রতিহত করতে সর্বদা স্বচেষ্ট আছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসলামকে আসহাবে কিরামদের কাছ থেকে শুনে শুনে, শিখে কিতাবে লিপিবদ্ধকারী সঠিক পথের আলেমদেরকে আহলে সুন্নাহর আলেম বলা হয়। অন্যদিকে, আহলে সুন্নাত আলেমদের রচিত কিতাবসমুূহ অধ্যয়ন করেনি কিংবা বুঝতে পারেনি এমন কিছু সংখ্যক ব্যক্তি, কুরআন করীম ও হাদিস শরীফ থেকে মনগড়া ব্যাখ্যা করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ ধরণের বক্তব্য মুসলমানদের দৃঢ় ঈমানের সামনে বিলীন হতে বাধ্য। এর দ্বারা মূলত বক্তার দ্বীনী ইলমের দৈন্যতা প্রকাশ পায়।
নিজেকে মুসলমান বলে দাবী করে অথবা জামাতের সাথে নামাজ আদায় করতে দেখা যায় এমন ব্যক্তিকে মুসলমান হিসেবে গণ্য করা হয়। এরপর এ ব্যক্তির কোন কথায়, লেখায় বা আচরণে, আহলে সুন্নাত আলেমদের দ্বারা অবহিত করা ঈমানের জ্ঞানের সাথে বিরোধপূর্ণ কিছু প্রকাশ পেলে, তাকে এ কথা বা আচরণের কুফর কিংবা দালালাত হওয়ার বিষয়টি বুঝানো উচিত। এ আচরণ ত্যাগ করে তওবা করতে বলা উচিত। এরপরও নিজের সীমিত জ্ঞান ও ভ্রান্ত চিন্তাধারার দ্বারা নিজের কথা বা আচরণের পক্ষে অবস্থান নিয়ে তা থেকে সরে না আসলে বুঝতে হবে, সে পথন্রষ্ট অথবা মুরতাদ হয়েছে কিংবা ইংরেজ কাফেরদের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। এমতাবস্থায় সে যতই নামাজ পড়ক, হজ্জ আদায় করুক, যতই ইবাদত করুক বা ভালো কাজ করুক, নিজেকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারবে না। কুফরের কারণ হিসেবে বিবেচিত কথা, কর্ম বা বিশ্বাস থেকে নিজেকে মুক্ত না করা পর্যন্ত, তা থেকে তওবা না করা পর্যন্ত মুসলমান হিসেবে বিবেচিত হবে না। এজন্য প্রত্যেক মুসলমানেরই উচিত, কুফরের কারণ হয় এমন বিষয়গুলিকে ভালভাবে রপ্ত করা এবং তা মেনে নিজেকে মুরতাদ হওয়া থেকে রক্ষা করা। একই সা থে কাফিরদের এবং মুসলমানরূপী পথভ্রষ্টদের ও ইংরেজ গোয়েন্দাদের সঠিকভাবে চিনে তাদের ক্ষতি থেকে নিজেরদেরকে বাঁচিয়ে রাখা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন যে, পবিত্র কুরআন করীম ও হাদিস শরীফ থেকে মনগড়া অর্থ ও ভ্রান্ত ব্যাখ্যা দেয়া হবে এবং এর দ্বারা বাহাত্তর ধরণের ভ্রষ্ট মুসলমান ফিরকার উৎপত্তি হবে। বুখারী ও মুসলিম শরীফ এর উদ্ধৃতিতে 'বারিকা' ও 'হাদিকা 'নামক কিতাবদ্বয়ে এই হাদিস শরীফের ব্যাখ্যা করা হয়েছে। নিজেদেরকে ইসলামের বড় মাপের আলেম বা দ্বীনী বিষয়ের প্রফেসর হিসেবে জাহির করা এসব ভ্রান্ত ফিরকার অন্তর্তুক্ত ব্যক্তিদের কিতাব, প্রবন্ধ, বক্তব্য বা কনফারেন্সের দ্বারা প্রতারিত হওয়া উচিত নয়। দ্বীন-ঈমান ধ্বংসকারী এই ধরনের বাতিল ফিরকার ফাঁদে পা না দেয়ার জন্য আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। এই জাহিল মুসলমানরা ছাড়াও কম্যুনিস্ট, ফ্রিম্যাসন ও খ্রিষ্টান মিশনারিরা এক দিক থেকে ও ইংরেজদের কাছে নিজেদেরকে বিকিয়ে দেয়া ওহাবীদের সাথে যায়নবাদী ইয়াহুদীরা অন্যদিক থেকে নিত্য নতুন উপায়ে মুসলমান প্রজন্মকে প্রতারিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা মনগড়া লিখনী, নাটক, সিনেমা, রেডিও-টিভি অনুষ্ঠান ও ওয়েব সাইট ইত্যাদির দ্বারা ঈমান ও ইসলামকে বিলুপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এ উদ্দেশ্যে তারা বিপুল পরিমাণে অর্থ-সম্পদ ব্যয় করছে। ইসলামের প্রকৃত আলেমগণ রাহিমাহুমুল্লাহু তায়ালা এদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় জবাব আগে থেকেই লিখে গেছেন এবং আল্লাহ তায়ালার প্রদত্ত দ্বীনকে চিনিয়ে দিয়েছেন।
এসকল প্রকৃত ইসলামিক আলেমদের মধ্য হতে বিখ্যাত আলেম মাগলানা খালিদ বাগদাদী উসমানী (কেুদ্দিসা সিররুহু) এর ইতিক্কাদনামা নামক কিতাবটি নির্বাচন করেছি। এই কিতাবটি মরহুম ফয়জ্মুল্লাহ এফেন্দী কর্তৃক তুর্কা ভাষায় অনুদিত হয়ে 'ফারাইদুল ফাওয়াইদ' নামে ১৩১২ হিজরীতে মিসরে ছাপা হয়েছে। এ অনুবাদকে চলতি ভাষায় রূপান্তর করে' ঈমান ও ইসলাম' নামে ১৯৬৬ সালে 'হাক্কিক্কত কিতাবেভি প্রকাশনা) থেকে প্রকাশ করেছি। আমাদের ব্যাখ্যাকে মূল কিতাব থেকে আলাদা করার জন্য এই বন্ধনী []'র ব্যবহার করেছি। এই কিতাবটি প্রকাশ করা নসীব হওয়ায়, আল্লাহ্ তা'আলার সীমাহীন শুকরিয়া আদায় করছি। ফারসী ভাষার মূল কিতাবটি ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে 'ইবনুল আমীন মাহমুদ কামাল বেগ' নামক অংশে 'ইতিক্বাদনামা' নামে .. 2639 নম্বরে রয়েছে।।
'দুররুল মুখতার ' কিতাবের লেখক আলাউদ্দীন হাস্কাফি রাহিমাহুল্লাহু তা'আলা, কাফিরের নিকাহ অধ্যায়ের শেষে বলেছেন, "বিবাহিত মুসলিম বালিকা বালিগা হওয়ার সময় ঈমানের শর্তসমূহ না জেনে থাকলে, নিকাহ ফাসিদ হয়। অর্থাৎ, সে মুরতাদ হয়ে যায়)। এ জন্য তাকে আল্লাহ্ তা'আলার সিফাতসমূহ সম্পর্কে শিক্ষা দেয়া উচিত। আর তার উচিত এগুলি শিখে, বিশ্বাস করে মুখে স্বীকার করা"। ইবনে আবেদীন রাহিমাহনুল্লাহু তায়ালা এই বিষয়ের ব্যাখ্যায় বলেছেন, “কন্যা ছোট অবস্থায় তার মা-বাবার অনুসারী হিসেবে মুসলমান থাকে।। কিন্তু বালিগা হওয়ার সময় সে আর মা-বাবার অনুসারী হিসেবে বিবেচিত হয় না। ইসলাম না জেনে বালিগা হলে মুরতাদ হয়ে যায়। মুসলিম হও্যার জন্য আবশ্যক ঈমানের মৌলিক ছয়টি বিষয় শিখে বিশ্বাস না করা পর্যন্ত শুধুমাত্র কালিমা-ই-তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর্ রাসূলুল্লাহ' মুখে বললেও মুসলমানিত্ব বজায় থাকবে না। আমানতুবিল্লাহি .. তে উল্লেখ করা ছয়টি বিষয়কে শিখে বিশ্বাস করতে হবে এবং তাঁকে বলতে হবে 'আমি আল্লাহ্ তায়ালার আদেশ ও নিষেধসমূহকে মেনে নিয়েছি'।" ইবনে আবেদীন রঃ) এর এই বক্তব্য থেকে বুঝা যায় যে, কোন কাফির শুধু মাত্র কালিমা-ই তাওহীদ বললে এবং এর অর্থ বুঝে বিশ্বাস করলে এঁ'মুহুর্তেই মুসলমান হয়ে যায়। এরপর প্রত্যেক মুসলমানের মত তার উপরও সামর্থ্য অনুযায়ী, 'আমানতুবিল্লাহি ওয়া মালাই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আধিরী ওয়াবিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তায়ালা ওয়াল বা'সু বা'দাল মাউতি হাককুন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু' বলে ঈমানের এই ছয়টি মৌলিক বিষয়কে অর্থসহ ভাল করে বুঝে মুখস্ত করা এবং নিজের জন্য প্রয়োজনীয় বিষয়ে ইসলামের যথাযথ ত্ঞান অর্জন করা আবশ্যক। কোন মুসলমান শিশুও যদি এই ছয়টি বিষয় ও ইসলামের আহকামসমুূহ না শিখে ও স্বীকার না করে, আর এ অবস্থায় আকেল ও বালেগ হয় তবে সে মুরতাদে পরিণত হয়। ঈমান গ্রহণের সাথে সাথে ইসলামের আহকামসমূহ অর্থাৎ ফরজসমুূহ, হারামসমূহ, অজ্বু-গোসল ও নামাজ আদায়ের নিয়মসমূহ, সতরের স্থান ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করে শিখে নেয়া তার জন্য ফরজ। যাকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তার উপরও সঠিকভাবে শিক্ষা দেয়া বা সঠিক দ্বীনী কিতাবের সন্ধান দেয়া ফরজ হয়। যদি জিজ্ঞাসা করার মতো কোনো ব্যক্তি বা সঠিক কোনো কিতাব পাওয়া না যায়, তবে এ বিষয়ে অনুসন্ধান করা ফরজ। অনুসন্ধান না করলে কাফির হয়ে যাবে। সন্ধান পাওয়ার আগ পর্যন্ত এই বিষয়গুলি না জানা উজর হিসেবে গণ্য হবে। যদি কোন বাক্তি নির্দিষ্ট সময়ে ফরজ কাজ আদায় না করে এবং/অথবা কোনো হারাম কাজ করে, তবে এই কাজের জন্য তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। ইমান এবং ইসলাম কিতাবটি ঈমানের এই ছয়টি বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছে। প্রত্যেক মুসলিমের এই কিতাবটি ভালভাবে পড়া উচিত, তার সন্তানদের পড়ানো উচিত এবং পরিচিতদের এটি পড়তে উৎসাহিত করা উচিত।
এই কিতাবে আয়াতে করীমার অর্থ মাল ম্ফাসসির কর্তৃক প্রদত্ত অর্থ) হিসেবে উল্লেখ করা হয়েছে। কেননা আয়াতে করীমার প্রকৃত অর্থ শুধু মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝতেন এবং তিনি হাদিসে তা আসহাবে কিরামকে অবহিত করেছেন। প্রকৃত মুফাসসিরগণ, এই হাদিস শরীফগুলিকে মুনাফিক ও ইংরেজ কাফিরদের নিকট বিক্রি হয়ে যাওয়া ভ্রান্ত জিনদিক্ ও লা-মাজহাবী আলেমদের দ্বারা জালকৃত হাদিস থেকে আলাদা করে গেছেন। যেসব বিষয়ে হাদিস শরীফ বর্ণিত হয়নি, সেক্ষেত্রে তাফসীরের কায়দা অনুসরণ করে নিজেরা সেসব আয়াতের অর্থ প্রদান করেছেন। আরবী জানে, কিন্তু ইসলামের কায়দা-কানুন জানেনা ও তাফসীরের ইলম নেই, এমন জাহিলদের দেয়া ব্যাখ্যাকে কুরআনের তাফসীর বলা হয় না। প্রকৃতপক্ষে, হাদিস শরীফে বলা হয়েছে, “যে ব্যক্তি কুরআন করীমের নিজের মনগড়া অর্থ প্রদান করে, সে কাফির”
আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে আহলে সুন্নাহর আলেমদের দ্বারা প্রদর্শিত সঠিক পথে অবিচল থাকার তৌফিক দিক। ইসলাম বিষয়ে অজ্ঞ, মাজহাব বিরোধী ও "ইসলামের মহান সাধক' নামধারী মুনাফিকদের ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণায় বিশ্বাস করা থেকে আমাদেরকে রক্ষা করুক! আমীন!
'হাক্কিক্কত কিতাবেভি' থেকে বিভিন্ন ভাষায় প্রকাশিত সকল কিতাবসমুূহ ইন্টারনেট ও বই বিতরণের মাধ্যমে দুনিয়ার সর্ব্র ছড়িয়ে পড়ছে।
বর্তমানে পুরো দুনিয়ার মুসলমানগণ তিন ভাগে বিভক্ত। এর মাঝে প্রথমটি হল, সম্মানিত সাহাবীদের পদাঙ্ক অনুসরণকারী প্রকৃত মুসলমান। এদেরকে আহলে সুন্নাত বা সুন্নী মুসলিম কিংবা 'ফিরকা- ই-নাজিয়া', (জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত দল) বলা হয়। দ্বিতীয় দলটি হল, আসহাবে কিরামের শত্রু। তাদেরকে শিয়া বা ফিরকা-ই দাললা বলা হয়। আর তৃতীয় দলটি হল সুন্নী ও শিয়াদের দুশমন। এদেরকে ওহহাবী বা নজদী বলা হয়, কারণ আরবের নজদ্ শহরে এদের প্রথম উদ্ভব হয়েছিল। এদেরকে 'ফিরকা-ই মালউনা'ও বলা হয়। কেননা এরা মুসলমানদেরকে কাফির আখ্যা দিয়ে থাকে, যা আমাদের 'সা'আদাত- ই আবাদিয়্যা ও 'কিয়ামত ও আখেরাত নামের পুস্তকে উল্লেখ করা হয়েছে। আর মুসলমানদের যারা কাফির বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। মুসলমানদেরকে এভাবে তিন ভাগে খ্রিষ্টান ও ইহুদীরা ভাগ করেছে।
প্রত্যেক মুসলিমের উচিৎ নাফসকে পরিশুদ্ধ করার জন্য, অর্থাৎ স্বভাব-প্রকৃতির মাঝে থাকা অজ্ঞতা ও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সর্বদা বেশি বেশি 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলা। আর ক্বলবের পরিশুদ্ধির জন্য, অর্থাৎ নাফস, শয়তান, অসৎ সঙ্গ এবং ক্ষতিকর ও ভ্রান্ত দর্শনের কিতাব থেকে আসা কুফর ও গুনাহের হাত থেকে বাঁচার জন্য 'আস্তাগফিরুল্লাহ' বলা। যারা ইসলামের অনুসরণ করে এবং ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। যারা নামাজ আদায় করে না, বেপর্দা নারীদের দিকে নজর দেয় ও অন্যের অনাবৃত সতরের দিকে দৃষ্টি দেয়, হারাম ভক্ষণ করে, তারা ইসলামের অনুসারী নয়। এদের দোয়া কবুল হয়না।