'আউজ্জুবিল্লাহ্' ও “বিসমিল্লাহ্' বলে এই নামাজের বইটি লিখতে শুরু করলাম। আল্লাহ্ তায়ালার শুকরিয়া আদায় করছি। তাঁর নির্বাচিত ও প্রিয় বান্দাদের বিশেষ করে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত (দোয়া ) ও সালাম বর্ষিত হোক। সম্মানিত পয়গম্বরের পবিত্র আহলে বাইতের জন্য এবং সৎ ও ন্যায়পরায়ণ সাদিক ও আদিল প্রত্যেক আসহাবে কিরাম রাদিয়াল্লাহ্ন তায়ালা আলাইহিম আজনমাইনের জন্য সর্বোত্তম দোয়া করছি।
দুনিয়াতে উত্তম ও উপকারী জিনিসের সাথে খারাপ ও ক্ষতিকর জিনিসসমুূহ মিলে মিশে একাকার হয়ে আছে। সৌভাগ্য প্রস্বস্থি ও প্রশান্তি অর্জনের জন্য সর্বদাই উত্তম ও ফায়দাবান কাজ করা উচিত। মহান আল্লাহ্ তায়ালা পরম দয়ালু হওয়ার কারণে মন্দ জিনিস থেকে উত্তম জিনিসকে পৃথককারী এক শক্তি সৃষ্টি করেছেন। এই শক্তিকে আকল,বিবেক।বলা হয়। সুস্থ ও পরিষ্কার আকল এই কাজ খুবই দক্ষতার সাথে করতে সঙক্ষম। পাপ করলে. নাফস্ তথা খায়েশের অনুগত হলে এই আকল ও ক্বালব অসুস্থ হয়ে যায়। তখন আর ভাল মন্দের পার্থক্য করতে পারে না। আল্লাহ্ তায়ালা পরম দয়ালু, যে কারণে তিনি পয়গম্বরদের মাধ্যমে উত্তম আমলের শিক্ষা দিয়েছেন এবং তা পালনের আদেশ দিয়েছেন। একইসাথে ক্ষতিকর বিষয়সমূহ সম্পর্কে অবহিত করে তা বর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ্ তায়ালার এই আদেশ ও নিষেধকেই দ্বীন বলা হয়। শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যে দ্বীন শিখিয়েছেন তাই ইসলাম। বর্তমানে ভূপৃষ্ঠে সঠিক ও অপরিবর্তিত একটিমাত্র দ্বীন রয়েছে। সেটাই ইসলাম। চিরপ্রশান্তি অর্জনের জন্য ইসলামিয়্যাতকে মেনে চলা তথা মুসলমান হওয়া আবশ্যক। আর মুসলমান হওয়ার জন্য প্রথমে ক্বালবের দ্বারা ঈমান আনতে হবে তারপর ইসলামিয়্যাতের আদেশ ও নিষেধসমূহ শিখে তা মান্য করতে হবে।
ঈমান গ্রহণের জন্য.'কালিমা ই শাহাদাত” বলা ও এর অর্থ জানা আবশ্যক। এই কালিমার প্রকৃত অর্থ জানার জন্য আহলে সুন্নাহআলেমদের রচিত কিতাবসমুহে যেভাবে লেখা হয়েছে সেভাবে বিশ্বাস করতে হবে। যারা আহলে সুন্নাহআলেমদের লেখা হাকিকী দ্বীন কিতাব সমুহ থেকে জ্ঞান অর্জন করবে, তাদের কে একশত শহীদের সওয়াব দেয়া হবে। চার মাজহাবের যেকোনো একটি অনুসরণকারী আলেমদেরকে আহলে সুন্নাহ মতাদর্শী আলেম বলা হয়।
বর্তমানে পুরো দুনিয়ার মুসলমানগণ তিন ভাগে ভাগ হয়েছেন। এর মাঝে প্রথমটি হলো সম্মানিত সাহাবীদের পদাঙ্ক অনুসরণকারী প্রকৃত মুসলমান।
'আযেলী তথা অনাদি অনন্ত ভাণ্ডারের চাবি।
এদেরকে আহলে সুন্নাহ বা সুন্নী কিংবা 'ফিরকা_ই নাজিয়া' জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দল, বলা হয়। দ্বিতীয় ভাগ হলো আসহাবে কিরামের শত্রু। তাদেরকে শিয়া বা ফিরকা ই দাল্লা.পথদভ্রষ্ট দল।বলা হয়। আর তৃতীয় ভাগ হলো সুন্নী ও শিয়াদের দুশমন। এদেরকে ওয়াহাবী বা নজদী বলা হয়। কেননা এরা প্রথম আরবের নজদ্ শহরে প্রকাশিত হয়েছিল। এদেরকে 'ফিরকাই মালউনা”ও অভিশপ্ু। বলা হয়। কেননা এরা মুসলমানদেরকে মুশরিক আখ্যা দিয়ে থাকে। আর মুসলমানদের যারা কাফির বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। মুসলমানদেরকে এভাবে তিন ভাগে খৃস্টান ও ইহুদীরা ভাগ করেছে।
যে ভাগেরই হোক না কেন,যে নাফসের আনুগত্য করল ও ক্বালবকে নোংরা করল সে জাহান্নামে যাবে। মুমিনের উচিৎ নাফসকে পরিশুদ্ধ করার জন্য সর্বদা বেশি বেশি “লা ইলাহা ইল্লাল্লাহ? বলা। আর ক্বালবের পরিশুদ্ধির জন্য “আস্তাগফিরুল্লাহ” বলা। যারা ইসলামিয়্যাতের অনুসরণ করল তাদের দোয়া ইনশাল্লাহ কবুল হবে। যারা নামাজ আদায় করে না বেপর্দা নারীদের দিকে নজর দেয় হারাম ভক্ষণ করে তারা ইসলামিয়্যাতের অনুসারী নয়। এদের দোয়া কবুল হয়না।
ঈমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ আদেশ ও আমল হলো নামাজ। প্রত্যেক মুসলমানের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজে আইন। আদায় না করলে কবীরা গুনাহ হবে। হাম্বলী মাজহাব অনুযায়ী তা কুফরের শামিল। নামাজ সহীহ তথা শুদ্ধভাবে আদায়ের জন্য প্রথমে নামাজ সম্পর্কে সঠিকভাবে জানা দরকার। এই বইতে নামাজ সম্পর্কে সঠিক ও সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছি। একাধিক ইসলামী আলেমদের কিতাব থেকে সাহায্য নিয়ে বইটি প্রস্তুত করেছি। যা প্রত্যেক মুসলমানের অবশ্যই শেখা উচিত।
সঠিকভাবে নামাজ আদায়ের জন্য নামাজে যে সুরা বা দোয়া তিলাওয়াত করতে হয় তাও মুখস্ত করা আবশ্যক। এজন্য একজন ভালো ক্বারী বা যিনি এগুলো ভালো জানেন তার থেকে শিক্ষা নেয়া উচিত। সঠিকভাবে কুরআন তিলাওয়াত শেখাও প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য।
প্রত্যেক মুসলমানের কুরআন করীমের শুদ্ধ তিলাওয়াত শেখা উচিত। বাবা মার উচিত সন্তানদের কুরআন শেখার ব্যবস্থা করে দেয়া।
কুরআন করীম বাংলা ভাষার বর্নমালা দিয়ে লিখা সম্ভব নয়। এর জন্য মূল আরবী থেকে তিলাওয়াত করা উচিত। চেষ্টা করলেই যা সহজে শেখা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যারা সন্তানদেরকে নিজেরা কুরআন করীম শিক্ষা দিল অথবা মুয়াল্লিমের নিকট পাঠাল অতঃপর যতখানি কুরআন শিখাল তার প্রত্যেক হরফের জন্য তাদেরকে দশ বার কা'বা_ই মুয়াজ্জামা যিয়ারতের সওয়াব প্রদান করা হবে এবং কিয়ামতের দিনে তাদের মাথায় মুকুট পরানো হবে। যা দেখে সবাই ঈর্ষা করবে”'
আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে শুদ্ধ ঈমান গ্রহণের ও সঠিকভাবে নামাজ আদায়ের পদ্ধতি শেখার ও মানার এবং নেক আমল করার তৌফিক দান করুক। আমীন।
২০০১ খৃস্টাব্দ ১৩৮০ হিজরী শামসী ১৪২২ হিজরী কামারী