Hakikat Books
Türkçe

Bölüm 7 / 136

আল্লাহ তায়ালাকে বিশ্বাস করা

আল্লাহ তায়ালাকে বিশ্বাস করা

“আমানতু বিল্লাহি' এর অর্থ হলো. আল্লাহ তায়ালার অস্তিত্বকে এবং একত্ববাদকে বিশ্বাস করলাম ঈমান আনলাম ক্বালবের দ্বারা সত্যায়ন করলাম ও মুখে স্বীকার করলাম। মহান আল্লাহ তা'আলার অস্তিত্ব বর্তমান এবং তিনি একক। অভিধানে এক শব্দের দুই ধরণের অর্থ রয়েছে। প্রথমটি হলো সংখ্যা বুঝায় যা দুইয়ের অর্ধেক ও প্রথম সংখ্যা। অপরটি হলো অংশীদার ও সমকক্ষ কেউ না থাকার দৃষ্টিকোণ থেকে এক হওয়া। মহান আল্লাহ তা'আলা এক ও অদ্বিতীয় এবং তার সমকক্ষ কেউ নাই তার কোন শরীক নাই। অর্থাৎ, মহান আল্লাহ তায়ালার জাত ও সিফাত এর ক্ষেত্রে কোনভাবেই তার কোন শরীক নাই। সমস্ত সৃষ্টির ব্যক্তিসত্ত্বা ও মৌলিক বৈশিষ্টসমূহ যেমনিভাবে তাদেরকে সৃষ্টিকারী মহান আল্লাহ্ র জাত ও সিফাতের অনুরূপ হয় নাঠিক তেমনিভাবে মহান স্রষ্টার জাতিসন্ত্বা ও সিফাতসমূহও তার সৃষ্ট কোনকিছুর জাত ও সিফাতের অনুরূপ হতে পারে না। সমগ্র সৃষ্টির প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যেকটি কোষের স্রষ্টা ও তাদেরকে শূন্য থেকে অস্তিত্ব প্রদানকারী হলেন শুধুমাত্র মহান আল্লাহ তায়ালা।মহান আল্লাহ তায়ালা জাতের হাকিকাত সম্পর্কে কারো পক্ষেই জ্ঞাত হওয়া সম্ভব নয়। তার জাত সম্পর্কে মানুষের আকল ও কল্পনায় যা কিছুই আসে না কেন তার থেকে তিনি পবিত্র। কেননা তার জাতের ধরণ সম্পর্কে ধারণা করা মানুষের পক্ষে অসম্ভব। একারণেই তার জাতকে কল্পনা করা বা ধারণা করা জায়েজ নয়। শুধুমাত্র পবিত্র কুরআনে তার যে সমস্ত ইসম্ ও সিফাতের বর্ণনা দেয়া হয়েছে সেগুলিকে রপ্ত করে সে অনুযায়ী মহান আল্লাহ্র উলুহিয়্যাতকে সত্যায়ন ও স্বীকার করা উচিত। আল্লাহ্ তায়ালা সমস্ত ইসিম ও সিফাতই চিরন্তন ও চিরস্থায়ী। আর তাঁর জাত স্থান. কাল ও পাত্রের সাথে সম্পৃক্ত হওয়া থেকে যেমনিভাবে পবিত্র, ঠিক একইভাবে জ্ঞাত যেকোন দিকের সাথেও সম্পৃক্ত নয়। অর্থাৎ সামনে পিছনে. ডানে বামে, উপরেনিচে ইত্যাদি দিকের দ্বারা তাঁর অবস্থানের ব্যাখ্যা দেয়া অসম্ভব। শুধুমাত্র একারণেই বলা যায় যে তিনি সর্বত্রই হাজির ও নাজির রয়েছেন মহান আল্লাহ্ তায়ালার চৌদ্দটি বিশেষ সিফাত রয়েছে। এগুলো র ছয়টিকে সিফাত ই জাতিয়্যা আর বাকী আটটিকে সিফাত.ই সুবুতিয়্যা বলা হয়। এগুলো কে মুখস্ত করা ও অর্থ সম্পর্কে সম্যক ধারনা রাখা অতীব গুরুত্বপূর্ণ।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta