Hakikat Books
Türkçe

Bölüm 108 / 136

জানাজার নামাজ

কোন মুমিন যখন মৃত্যু বরণ করে তখন এ সংবাদ যারা শুনতে পায় সেসকল পুরুষের উপরে পুরুষ না থাকলে নারীদের উপরে তার জন্য জানাজা নামাজ আদায় করা ফরজ ই কিফায়া হয়। জানাজার নামাজ আল্লাহ্র জন্য নামাজ আর মৃত ব্যক্তির জন্য দোয়া স্বরূপ। এই নামাজকে গুরুত্ব না দিলে ঈমান লোপ পায়। জানাজার নামাজের শর্তসমূহ ১মৃত ব্যক্তির মুসলমান হতে হবে।

২ মুর্দাকে গোসল করিয়ে নিতে হবে। গোসল না করিয়েই কবরে শায়িত করলে ও উপরে মাটি দিয়ে ঢেকে না দিলে সেখান থেকে তুলে গোসল করিয়ে তারপর জানাজার নামাজ আদায় করতে হবে। যেখানে জানাজা রাখা হবে ও যেখানে ইমাম দাঁড়াবেন সেসব স্থানের পবিত্র হওয়া আবশ্যক।

৩ মুর্দার পুরো শরীর, না থাকলে অর্ধেকের বেশী দেহ কিংবা মাথার বা মাথাবিহীন অর্ধেকের চেয়ে বেশী পরিমাণ দেহ ইমামের সামনে উপস্থিত রাখা আবশ্যক।

৪ মুর্দাকে মাটিতে অথবা মাটির নিকটে হাতে ধরে কিংবা পাথরের উপরের রাখা উচিত। মুর্দার মাথা ইমামের ডান দিকে আর পা ইমামের বাম দিকে রাখতে হবে। এর উল্টো করে রাখলে গুনাহ হবে।

৫. জানাজা ইমামের সামনে উপস্থিত রাখতে হবে।

৬ মুর্দার ও ইমামের সতর ঢাকা থাকতে হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta