Hakikat Books
Türkçe

Bölüm 116 / 136

সুন্নাত নামাজের বদলে ক্বাযা আদায়

হযরত আব্দুল কাদির জিলানী কুদ্দিসাসিররুস্ব তাঁর'ফুতুহূল গায়িব নামক কিতাবেবলেছেনঘযে মুমিনের সর্বপ্রথম ফরজসমূহ আদায় করা আবশ্যক। ফরজ আদায় সম্পন্ন হলে সুন্নাতসমূহ আদায় করবে। তারপর নফলসমুহ পালনে সচেষ্ট হবে। ফরজের খণ বাকী থাকা অবস্থায় সুন্নাত আদায়ের জন্য মশগুল হলে বোকামি হবে। কোন ইবাদতের ফরজ আদায় না করে সুন্নাত আদায় করলে তা কবুল হয় না। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহ্ন বর্ণনা করেছেন যেরাসুূলুল্লাহ সাল্লাল্লাহন আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফরজ বাকী রয়ে গেছে এমন ব্যক্তি এর ক্বাযা আদায় না করে নফল পালন করলে তা অর্থহীন পরিশ্রম করা হবে। এ ব্যক্তি ফরজের ক্বাযা আদায় না করা পর্যন্ত আল্লাহ্ তায়ালা তার নফল নামাজ কবুল করবেন না” 4 হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক উদ্ধৃত এই হাদিস শরীফের ব্যাখ্যায় হানাফী মাজহাবের বিখ্যাত আলেম হযরত আব্দুল হক্ব দেহলোভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে উক্ত খবরের দ্বারা বুঝা যাচ্ছে যার ফরজের খণ রয়েছে তার সুন্নাত ও নফলসমূহ কবুল হয় না। আমরা জানি যে. সুন্নাত ফরজকে পূুর্নতা দান করে। এর অর্থ হলো ফরজ আদায়ের সময় এর কামালাত বা পরিপূর্ণতা অর্জনের সবব হবে এমন কোন কিছুর ঘাটতি হলে সুন্নাতসমূহ এঁ ফরজের কামাল পূর্ণ হওয়ার সবব হয়। যার ফরজই আদায় হয়নি তার জন্য এর সাথে সম্পর্কিত সুন্নাতসমূহ আদায় করা কোন কাজে আসবে না। বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত সেই কুদুস নগরীর কাজী হযরত মুহাম্মদ সাদিক রহমতূল্লাহি আলাইহি, ছুটে যাওয়া (ফায়িতা, নামাজের ক্বাযা আদায়ের ব্যাপারে বুঝানোর সময় বলেছেন বিখ্যাত আলেম হযরত ইবনে নুযাইম রহমাতুল্লাহি আলাইহি'কে জিজ্ঞাসা করা হয়েছিল যে.কারো যদি নামাজ ক্বাযা হয়ে থাকে আর সে ফজর যোহর. আছর মাগরিব ও এশার সুন্নাতসমূহকে ক্বাযা নামাজ আদায়ের নিয়্যাত করে পড়লে এ ব্যক্তি সুন্নাত ত্যগকারী হিসেবে বিবেচিত হবে কি:এর জবাবে তিনি বলেছিলেন, সে সুন্নাত ত্যাগকারী হিসেবে বিবেচিত হবে না। কেননা পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাতসমূহ আদায়ের মাকসাদ্ উদ্দেশ্য,হলো এ ওয়াক্তের মধ্যে ফরজ বাদেও অন্য কোন নামাজ আদায় করা। শয়তানের ইচ্ছা হলো.কেউ যেন কোন নামাজ আদায় না করে। এজন্য ফরজ বাদেও ওয়াক্তের মধ্যে আরেক নামাজ আদায়ের দ্বারা মূলত শয়তানের ইচ্ছাকে পদদলিত করা হয় তাকে অপদস্ত করা হয়। সুন্নাতের বদলে ক্বাযা নামাজ আদায় করলে সুন্নাতের মাকসাদ্ও পূর্ণ হয়। একারণে, যার ক্বাযা নামাজ রয়েছে তার উচিত প্রত্যেক ওয়াক্তে এ ওয়াক্তের ফরজ নামাজ আদায়ের পরে অন্য নামাজ আদায়ের দ্বারা সুন্নাতের মাকসাদ্ পূর্ণ করার জন্য আগের ক্বাযা নামাজ আদায় করা। অনেকেই ক্বাষযা নামাজ আদায় না করে সুন্নাত পড়ে। তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। অথচ যারা সুন্নাতের বদলে ক্বাযা আদায় করল তারা জাহান্নাম থেকে মুক্তি পেল।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta