Hakikat Books
Türkçe

Bölüm 118 / 136

নামাজ পরিত্যাগকারী

নামাজ পরিত্যাগকারী

হযরত আবুবকর সিদ্দিক (রা) বর্ণনা করেছেন যে “যখন পাঁচ ওয়াক্ত নামাজের সময় হয় তখন ফেরেশতারা বলে.এই আদম সন্তান জাগোমানুষকে জ্বালানোর জন্য প্রস্তুতকৃত আগুনকে নামাজ আদায়ের মাধ্যমে নিভিয়ে দাও”। পবিত্র হাদিস শরীফে আছে “মু'মিন ও কাফিরের মাঝের পার্থক্যকারী হলো নামাজ”। অর্থাৎ মু'মিন ব্যাক্তি নামাজ আদায় করে কাফির আদায় করে না আর মুনাফিকরা কখনো আদায় করে কখনো করে না। মুনাফিকরা জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। শাহ্ ই মুফাস্সিরিন আবদুল্লাহ ইবনি আব্বাস (রা) বর্ণনা করেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে. “নামাজ পরিত্যাগকারী ব্যাক্তি কিয়ামতের দিনে মহান আল্লাহ তায়ালাকে নিজেদের প্রতি রাগান্বিত অবস্থায় দেখতে পারবে”'

হাদিস ইলমের ইমামরা এই বিষয়ে একমত পোষণ করেছেন যে.কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোন ওয়াক্তের নামাজ আদায় না করে কিংবা নামাজের ওয়াক্ত অতিবাহিত হওয়ার সময়ে এ ওয়াক্তের নামাজ আদায় করতে না পারার কারণেনিজের মাঝে যদি কোন ধরনের অনুশোচনা অনুভব না করে তবে সে কাফিরে পরিণত হয় ঈমানহীন অবস্থায় মৃত্যু হয়। এমতাবস্থায় যারা নামাজ আদায়ের ব্যাপারে কখনো চিন্তাও করল না কিংবা নামাজকে নিজেদের উপর অর্পিত একটি দ্বায়িত্ব হিসেবেই মেনে নিল না তাদের পরিণতি কি হবে ইবাদতসমূহ ঈমানের অংশ নয় এব্যাপারে আহলে সুন্নাহআলেমদের মতৈক্য রয়েছে' শুধুমাত্র নামাজের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। ফিকহ্ ইমামদের মধ্যে থেকে ইমাম আহমদ ইবনি হাম্বল.ইসহাক ইবনি রাহেওয়াইহ. আবদুল্লাহ ইবনি মুবারক ইবরাহীম নাখাঈ হাকিম বিন উতাইবা আইয়্যুব সাহতিয়ানি দাউদ তাই” আবুবকর ইবনি শাইবা, যুবায়ের বিন হারব রাহমাতুল্লাহি আলাইহিম সহ আরো অনেক বিখ্যাত আলেমরা বলেছেন যে. কেউ যদি এক ওয়াক্তের নামাজ বিনা কারণেইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তবে সে কাফির হয়ে যাবে। এই প্রেক্ষিতে হে আমার দ্বিনী ভাইয়েরা এক ওয়াক্ত নামাজও ত্যাগ করবেন না এব্যাপারে অলসতাকে প্রশ্রয় দিবেন না। মনোযোগ দিয়ে আগ্রহ সহকারে নামাজ আদায় করুন। কিয়ামতের দিনে মহান আল্লাহ তায়ালার বিচার যদি উপরোক্ত আলেমদের ইজতিহাদের অনুরূপ হয় তখন কি পরিণতি হবে:

হাম্বলী মাজহাব অনুযায়ী কেউ যদি বিনা উজরে.কারনে।ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে তবে তাকে মুরতাদের ন্যায় হত্যা করা হয়। তাকে গোসল করানো হয় না.কাফন পরিধান করানো হয় না. তার জন্য জানাজার নামাজও পড়া হয় না এমন কি মুসলমানদের কবরস্থানে দাফন না করে বনজঙ্গলে কিংবা পাহাড় পর্বতে গর্ত করে সমাহিত করা হয়।

শাফী' মাজহাবে নামাজ পরিত্যাগকারীকে মুরতাদ আখ্যা দেয়া না হলেও শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নামাজ পরিত্যাগকারীর জন্য মালেকী মাজহাবের হুকুম শাফী' মাজহাবের অনুরূপ।

আর হানেফী মাজহাবে নামাজ পরিত্যাগকারী ব্যাক্তিকে জেলে বন্দী করে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত সে পুনরায় নামাজ আদায় করতে আরম্ভ করে। কিংবা রক্ত ঝরা পর্যন্ত প্রহার করা হয়। [ শুধুমাত্র ইসলামি আইন প্রতিষ্ঠিত রাষ্ট্রে এই শাস্তি প্রযোজ্য ] পাঁচটি কাজ না করলে পাঁচটি বিষয় থেকে বঞ্চিত হতে হয়। এগুলো হলো. ১মাল সম্পদের যাকাত আদায় না করলে বরকত থেকে বঞ্চিত হয়।

২উশর ফসলের যাকাত।আদায় না করলে ফলনে বরকত কমে যায়।

৩ সদকা প্রদান না করলে শারীরিক সুস্থতা লোপ পায়।

৪.দোয়া না করলে মনোবাসনা পুরণ হয় না।

৫ নামাজের ওয়াক্ত হলে তা আদায়ে অনীহা করলে শেষ নিঃশ্বাসে কালিমা ই শাহাদাত পড়ার সৌভাগ্য হয় না '

হাদিস শরীফে বর্নিত আছে যে. বিনা কারণে নামাজ পরিত্যাগকারী ব্যাক্তিকে মহান আল্লাহ তায়ালা পনেরটি কষ্ট দেন। এর ছয়টি দুনিয়াতে তিনটি মৃত্যুর সময়ে তিনটি কবরে. তিনটি কবর থেকে উত্থানের সময় ভোগ করতে হয়।

দুনিয়াতেই যে ছয়টি আযাব ভোগ করতে হয়. ১নামাজ পরিত্যাগকারীর জীবনে বরকত থাকে না।

২ আল্লাহ্র প্রিয় বান্দাদের চেহারায় যে নূরানী সৌন্দর্য থাকে তা তার চেহারা থেকে লোপ পায়।

৩ অন্যান্য সৎকর্মের সওয়াব অর্জন থেকে বঞ্চিত হয়।

৪. তার দোয়া কবুল হয় না।

৫ কারো ভালবাসা পায় না।

৬ মুসলমানদের একে অপরের জন্য মুসম্মান হিসেবে সামষ্ট্রিক যে দোয়া করা হয় তা থেকে তার কোন ফায়দা হয় না।

মৃত্যুর সময় যে তিনটি শাস্তি ভোগ করতে হয়. ১মন্দ অপদস্থ ও কুৎসিত অবস্থায় মৃত্যু হয়।

২ ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হয়।

৩. যতই পানি পান করুক না কেন পিপাসার কষ্ট নিয়ে মৃত্যু বরণ করে।

কবরের তিনটি আযাব ১.কবর তাকে প্রচন্ড চাপ দেয় শরীরের এক পাশের হাডিউ অন্য পাশের হাডিউর মাঝে প্রবেশ করে।

২ তার কবর আগুন দ্বারা পূর্ন করা হয়। তার মাঝে রাত দিন সে জ্বলতে থাকে।

৩. মহান আল্লাহ তার কবরে অতিবিশাল সাপ পাঠান যা তাকে প্রত্যেক নামাজ ওয়াক্তের সময় ছোবল মারতে থাকে। দুনিয়ার সাপের চেয়ে ওগুলি অনেক বাশী ভয়ংকর। এক মুহূর্তের জন্যও তাকে বিরাম দেয় না।

কিয়ামতের সময় বাকী যে শাস্তিগুলি ভোগ করতে হবে ১আযাব প্রদানের দ্বায়িত্বে নিয়োজিত জাহান্নামের ফেরেশতারা সর্বদা তার সাথে থাকবে।

২মহান আল্লাহ তার সাথে সাক্ষাতের সময় রাগান্বিত থাকবেন।

৩ তার হিসাব প্রদান অনেক কঠিন হবে। অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta