Hakikat Books
Türkçe

Bölüm 120 / 136

নামাজের হাক্বীকত

ইসলামের প্রসিদ্ধ আলেম হযরত আবদুল্লাহ দেহলেভী রাহমাতুল্লাহি আলাইহি তার “মাকাতিব.ই শরীফা” নামক কিতাবের ৮৫তম মাকতুবে বলেছেন যে আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করা রুকুর পরে কাওমা করা সোজা হয়ে দাঁড়ানো।এবং দুই সেজদার মাঝে জালসা করা,সোজা হয়ে বসা আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন। রুকুর পরে দাঁড়ানো ও দুই সেজদার মাঝে বসা অনেক আলেমের মতে ফরজ। হানাফী মাজহাবের মুফতী কাজী খান এ ব্যাপারে বলেছেন যে এই দুটি নামাজের ওয়াজিবের অন্তর্তুক্ত। এগুলো র কোন একটি ভুলে আদায় না করলে সাহ্ণ সেজদা করা ওয়াজিব হয় আর ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে নামাজ পুনরায় আদায় করতে হবে। যারা এই দুইটিকে সুন্নত ই মুয়াক্কাদা হিসেবে বিবেচনা করেছেন তারাও একে ওয়াজিবের কাছাকাছি সুন্নত বলেছেন। সুন্নতকে গুরুত্বহীন ভেবে অবত্তা করে ত্যাগ করলে কুষ্ণুরী হবে।

নামাজের কিয়ামে রুকুতে কাওমা করাতে,জালসাতে সেজদাতে ও বসার মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থার প্রকাশ পায় যার সবগুলোই আলাদা আলাদাভাবে গুরুত্ব বহন করে। আসলে এর মধ্যমে সমস্ত ইবাদতকে নামাজের মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, পবিত্র কুরআন তিলাওয়াত তাসবীহ তথা সুবহানাল্লাহ বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ ও সালাওয়াত পাঠ করা, কৃত গুনাহসমূহের জন্য ইস্তিগফার ক্ষমা প্রার্থনা/করা এবং যাবতীয় চাহিদা ও প্রয়োজনের কথা শুধুমাত্র আল্লাহ্ তায়ালার দরবারে পেশ করে তার সাহায্য কামনা করে দোয়া করা এগুলো র সবই নামাজের মাঝে নিহিত রয়েছে। বৃক্ষরাজি নামাজের কিয়ামের মত সোজা হয়ে দাঁড়িয়ে আছে পশুরা রুকুর মত আর জড় পদার্থরা নামাজের শেষ বৈঠকে বসার মত করে জমিনে অবস্থান করছে। নামাজ আদায়কারী ব্যাক্তি সমস্ত সৃষ্টির ইবাদতের ন্যায় ইবাদত করতে সক্ষম হয়।

নামাজমিরাজ রজনীতে ফরজ করা হয়েছে। এ রাতে মিরাজ তথা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে বিশেষ মর্যাদা অর্জনকারী আল্লাহ্র প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ ও অনুকরণ করার কথা ভেবে যে মুসলমান ব্যাক্তি নামাজ আদায় করবে, সে এ মহান পয়গম্বরের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মত আল্লাহ্র নৈকট্য অর্জনের পথে ধাপে ধাপে মর্যাদার স্তর পার হয়ে সম্মানিত হতে থাকবে। যারা মহান আল্লাহ তায়ালার দরবারে তার প্রিয় রাসুলের অনুসরণ করে আদবের সাথে নম্ ও বিনয়ী হয়ে হজ্ুর তথা একাগ্রচিত্তে নামাজ আদায় করতে পারবে তারা কতটা সম্মানিত মাকামে ত্তরে। পৌছেছে তা নিজেরাই উপলব্ধি করতে পারবে। মহান আল্লাহ তায়ালা ও তার পয়গম্বর সাল্লাল্লাহ্নু আলাইহি ওয়াসাল্লাম অতি দয়ার বশবর্তী হয়ে এই উম্মতকে বড় ধরনের অনুগ্রহ করেছেন, নামাজকে ফরজ করেছেন। এজন্য আমাদের মহান প্রভুকে অসংখ্য ধন্যবাদ হামদ ও শুকরিয়া জানাই। তার প্রিয় পয়গম্বরের উপর দুরুদ ও সালাওয়াত পাঠ করি তাহিয়্যাত জানাই এবং দোয়া করি।

নামাজ আদায়ের সময় যে আধ্যাত্মিক শান্তি ও তৃপ্তি অর্তিত হয় তা বর্ণনাতীত। আমার ওস্তাদ মাজহার ই জান ই জানান বলেছেন যে, “নামাজ আদায়ের সময় আল্লাহ তায়ালাকে দেখা সম্ভব না হলেও যেন উনাকে দেখছি এমন একটি হাল বা অবস্থা অর্জিত হয়” ' তাসাউফের সকল মহান ব্যাক্তিত্বই এই হালের অর্জিত হওয়ার ব্যাপারে এক্যমত প্রকাশ করেছেন।

ইসলামের শুরুর দিকে কুদুসের দিকে ফিরে নামাজ আদায় করা হত। যখন বাইতুল মুকাদ্দাস থেকে হযরত ইব্রাহীম আলাইহিস সালামের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায়ের আদেশ এল তখন মদিনার ইহ্দিরা অসন্তুষ্ট হলো। তারা মুসলমানদের জিজ্ঞাসা করল. এতদিন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছ তার কি হবে: তাদের এই প্রশ্নের জবাব হিসেবে মহান আল্লাহ তায়ালা সুরা বাকারার ১৪৩তম আয়াতে এরশাদ করেছেন যে. 'আল্লাহ তায়ালা তোমাদের ঈমানকে নষ্ট হতে দিবেন না”। অর্থাৎ তোমাদের আদায়কৃত নামাজসমূহ বিনিময়হীন থাকবে না বলে জানিয়ে দিয়েছেন। এখানে নামাজের জায়গায় ঈমান শব্দ ব্যবহার করা হয়েছে। এ থেকেই বুঝা যায় যে নামাজকে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পন্থা/অনুযায়ী আদায় না করা হলে ঈমানকে নষ্ট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার চোখের নূর ও স্বাদনামাজের মাঝে রয়েছে”। এই হাদিস শরীফের ব্যাখ্যা হলো নামাজের সময় মহান আল্লাহ তায়ালা দেখা দেন আর তার দর্শন পেয়ে আমার চোখ তৃপ্তি পায়। এক হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “হে বিলাল [রাদিয়াল্লাহু আনহ্্ আমাকে প্রশান্তি দাও” এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন হে বিলাল, আযান দিয়ে নামাজের ইকামত দিয়ে আমাকে প্রশান্তি লাভ করাও। নামাজ ছাড়া অন্য কিছুর মাঝে পরিতপ্তির অন্বেষণ গ্রহণযোগ্য নয়। যে নামাজকেই সঠিকভাবে আদায় করতে পারে না, একে পরিত্যাগ করে সে দ্বীনের অন্যান্য দ্বায়িত্বসমূহ আরো বেশি পরিমাণে ত্যাগ করে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta