মুজাদ্দিদে আলফে সানী ইমামে রব্বানী কুদ্দিসা সিররুহ্থ তার মাকতুবাত নামক কিতাবের প্রথম খণ্ডের তিনশ চারতম মাকতুবে বলেছেন যে. আল্লাহ্ তায়ালার প্রতি হামদ ও শুকরিয়া জ্ঞাপনের পর ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দুরুদ ও সালাওয়াত প্রেরণের পর তোমাদের জন্য চিরস্থায়ী সৌভাগ্য অর্জনের দোয়া করছি। আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআন মজিদের বহ্ণ আয়াতে করীমায়, সালিহ আমল (নেক কাজ। সম্পাদনকারী মুমিনগণের জান্নাতে প্রবেশ করার ব্যাপারে আমাদেরকে অবহিত করেছেন। এই সালিহ আমল কি? কল্যাণকর কাজের সবগুলোই নাকি তার কয়েকটি'যদি এর দ্বারা কল্যাণকর কাজের সবগুলোই উদ্দেশ্য হয় তবে কেউই তা পালন করতে সক্ষম হবে না। যদি কয়েকটি উদ্দেশ্য হয়ে থাকে তবে সেগুলি কি যা আমাদের থেকে চাওয়া হচ্ছে অবশেষে আল্লাহ্ তায়ালা করুণা করে আমাদেরকে তা এভাবে অবহিত
করেছেন যে সালিহ আমল হলো,ইসলামের পাঁচটি রুকন বা স্তম্ভ। ইসলামের এই পাঁচটি ভিত্তিকে কেউ যদি যথাযথ উপায়ে নিখুঁতভাবে পালন করে তবে জাহান্নাম থেকে তার মুক্তির ব্যাপারে আশা করা যায়। কেননা এগুলো মুলত সালিহ আমলের অন্তর্ভুক্ত যা মানুষকে পাপাচার ও অশ্লীলতা থেকে রক্ষা করে। এর স্বপক্ষে কুরআন করীমের সূরা আনকাবুতের পঁয়তাল্লিশতম আয়াতে বলা হয়েছে যেযথাযথভাবে আদায়কৃত নামাজ মানুষকে অনিষ্ট ও অশ্লীল কর্ম করা থেকে বিরত রাখে”। কোন মানুষের যখন ইসলামের পাঁচটি শর্ত যথাযথভাবে প্রণ করার নসীব হয় তখন তার দ্বারা নিয়ামতের শুকরিয়াও আদায় হয়ে যায়। কেননা আল্লাহ্ তায়ালা সুরা নিসা'র একশ ছিচল্লিশতম আয়াতে বলেছেন যে. যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং ইমানের উপর প্রতিস্থিত থাক, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের শাস্তি দিবেন না। এমতাবস্থায় ইসলামের পাঁচটি শর্তকে যথাযথভাবে পূরণ করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করা উচিত।
এই পাঁচটি শর্তের মধ্যে ঈমানের পরে নামাজ হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্বীনের মূল অ্তম্ভত। নামাজের আদবগুলি থেকে যেন কোনটি বাদ পড়ে না যায় সেজন্য সচেষ্ট থাকা উচিত। নামাজ যদি যথাযথভাবে আদায় করা যায়, তবে ইসলামের মূল ও বৃহৎ স্তম্তকে প্রতিষ্ঠিত করা হয়। জাহান্নাম থেকে রক্ষাকারী মজবুত রশিকে আঁকড়ে ধরা হয়। আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক।
নামাজে দাঁড়ানোর সময় আল্লাহু আকবর বলার অর্থ হলো, মহান আল্লাহ্ তায়ালা কোন সৃষ্টির ইবাদতের প্রতি মুখাপেক্ষী নন, কোন দিক দিয়েই কোন কিছুর প্রতিই তাঁর কোন প্রয়োজন নেই, তাঁর জন্য মানুষের আদায় করা নামাজের কোন ফায়দা নাই ইত্যাদির ঘোষণা দেয়া। নামাজের মাঝে যে তাকবীর বলা হয় তা, আল্লাহ্ তায়ালার যথোপযুক্ত ইবাদতের যোগ্যতা ও সক্ষমতা যে আমাদের নেই তা প্রকাশ করে। রুকু'র তাসবীহের মাঝেও এই অর্থ নিহিত থাকায়, রুকুর পরে তাকবীরের আদেশ দেয়া হয়নি। অথচ সিজদার তাসবীহের পরে তাকবীরের আদেশ দেয়া হয়েছে। কেননা সিজদা বিনয়, নম্রতা ও ভক্তি প্রকাশের সর্বোচ্চ পর্যায় এবং নিজের তুচ্ছতা ও হীনতা স্বীকারের চূড়ান্ত পর্যায় হওয়ায়, সিজদা আদায়কারী ব্যক্তির মাঝে পরিপূর্ণ ইবাদত আদায়ের তৃপ্তি আসতে পারে। এই ধরণের চিন্তা থেকে, অতি আত্মবিশ্বাসী হওয়া থেকে রক্ষার জন্য, সিজদায় যাওয়ার ও তা থেকে উঠার সময় তাকবীর বলাকে সুন্নাত করা হয়েছে। এমনকি সিজদার তাসবীহের মাঝে 'আ'লা' বলার জন্য আদেশ দেয়া হয়েছে। নামাজ মুমিনের মিরাজ হওয়ায়, নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মিরাজে যে অভিবাদনের দ্বারা মহিমান্বিত হয়েছিলেন সেই 'আত্যাহিয়্যাতু' পাঠের আদেশ দেয়া হয়েছে। এ কারণেই নামাজ আদায়কারী ব্যক্তির উচিত তার নামাজকে মিরাজের পর্যায়ে উন্নীত করা। আল্লাহ্ তায়ালার নৈকট্য অর্জনের চূড়ান্ত পর্যায়, নামাজের মাঝেই অন্বেষণ করা উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “মানুষ তার রবের সর্বাধিক নৈকট্য, নামাজের মাঝেই অর্জন করতে পারে”। নামাজ আদায়কারী ব্যক্তি, নামাজের মধ্যে তার রবের সাথে কথা বলে, তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করে, তাঁর বড়ত্ব ও মহানত্বকে উপলব্ধি করে। একারণে নামাজে মনের মধ্যে ভয়, শঙ্কা ও আতঙ্কের উদ্রেক হয়, আর এর থেকে স্বস্থি ও প্রশান্তি অর্জনের জন্য নামাজের শেষে দুইবার সালাম প্রদানের জন্য আদেশ দেয়া হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লাম এক হাদিস শরীফে, ফরজ নামাজের পরে তেত্রিশ বার তাসবীহ দসেবহানাল্লাহ্) তেত্রিশবার তাহমীদ (আলহামদুলিল্লাহ্), তেত্রিশ বার তাকবীর (আল্লাহ্ আকবর) ও একবার তাহলীল পাঠের জন্য বলেছেন। এর কারণ হলো, নামাজের মাঝের ভুলত্রুটি তাসবীহের দ্বারা মুছে দেয়া হয়।
এটি প্রমাণিত হয় যে,এভাবে উত্তম বা সঠিক ইবাদাত করা সম্ভব নয়। এটি জানা, নামাজের মাধ্যমে তার রহমত প্রাপ্ত হয় তার সাহায্যে এবং তিনি এটি সম্ভব করেন, তাহমিদের মাধ্যমে তার এই রহমতের শুকরিয়া আদায় করা হয়। তাকবির বলার মাধ্যমে, এটি প্রমান দেয়া হয় তিনি ছাড়া আর কেউ এই ইবাদাতের যোগ্য নয়। যখন কেউ শর্ত সমুহ মেনে নেয় এবং আদবের সাথে নামাজ আদায় করে, তখন তার ভুল সমূহ ঢেকে দেয়া হয়, যখন কেউ নামাজ কবুলের জন্য আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করে, যখন কেউ হৃদয় থেকে কালেমা তাওহিদ পাঠ করে যে আল্লাহ তায়ালা ব্যাতিত কোন ইলাহ নেই ইবাদতের জন্য, তখন নামাজটি কবুল হতে পারে।
নামাজ আদায়কারী ব্যাক্তি তাদের একজন হয় যাদের নামাজ কবুল হয় এবং যারা মুক্তি পায়। হে রাব্ব, প্রিয় নবীজির দরুন, আমাদেরকে আপনার সুখি বান্দায় পরিনত করুন, যারা নামাজ আদায় করে এবং মুক্তি পায়। আমীন।
হযরত ইমাম মুহাম্মাদ মাসুম রাহমাতুল্লাহআলাইহি মাকতুবাত কিতাবের দ্বিতীয় সংস্করনের এগারো নম্বর চিঠিতে লিখেছেন:
আল্লাহ তায়ালা মানুষকে অসভ্যের মত বসবাসের জন্য ছেড়ে দেন নি। তিনি তাদের যা ইচ্ছা তাই করার অনুমতি দেন নি। তিনি তাদেরকে নাফসের কিংবা প্রকৃতিক কারণে পশু বৃত্তিক অসভ্য আচরনের বা আমোদের জন্য ইচ্ছে করেন নি। তিনি তাদেরকে পথ প্রদর্শন করেছেন, তাদের ইচ্ছার ব্যবহার করে সমৃদ্ধি এবং সুথী হওয়ার, তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন ভালো কাজের যাতে করে তারা দুনিয়া এবং আখিরাতে রহমত লাভ করতে পারে। তিনি তাদেরকে হারাম কাজ করতে নিষেধ করেছেন। তার নির্দেশনা এবং নিষেধ সমূহ কে বলা হয় আহকামে ইসলামিয়্যা। যিনি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চান এবং আখিরাতে রহমত পেতে চান ইসলাম মেনে চলা ছাড়া তার কোন উপায় নেই। তাকে অবশ্যই তার নাফসের ইচ্ছা পুরন থেকে বিরত থাকতে হবে, এবং একজনের স্বভাব যা ইসলামের বিপরীত তা পরিত্যাগ করতে হবে। যদি সে ইসলাম না মানে, তবে তাকে চরম মুল্য দিতে হবে এবং তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তায়ালার যে বান্দা ইসলাম মেনে চলে, মুসলিম অথবা মুমিন সে সুখি হবে এবং সমৃদ্ধি লাভ করবে। তার সৃষ্টিকর্তা তাকে সাহায্য করবেন। পৃথিবী শস্য ক্ষেত্র। যে মাঠে কাজ করবে না, যে পৃথিবীতে বীজ খেয়ে আমোদের মধ্যে থাকবে, সে শস্য থেকে বঞ্চিত হবে। যেমনটা, যারা পৃথিবীর ক্ষণস্থায়ী সুখের জন্য পুরো জীবন ব্যয় করেন, নিজের নাফসের তৃপ্তির জন্য, সে চিরায়ত রহমত এবং অশেষ আনন্দ থেকে বঞ্চিত হবে। একজন বিবেকবান মানুষের কাছে এই অবস্থা গ্রহণ যোগ্য নয়। তিনি খারাপ কাজের মাধ্যমে দুনিয়াবি সুখ শান্তির জন্য অশেষ রহমত থেকে বঞ্চিত হতে চাইবেন না। [আল্লাহ তা'য়ালা দুনিয়াবি কোন আনন্দ কে নিষিদ্ধ করেন নি, নাফসের যা কিছু ভালো লাগে, তিনি সেগুলো করার অনুমতি দিয়েছেন যদি তা ক্ষতিকর এবং ইসলামের বিপরীত না হয়] ইসলাম পরিপূর্ণভাবে মানার জন্য, একজনের অবশ্যই আকিদার উপর বিশ্বাস থাকতে হবে, যা আহলে সুন্নার আলেমরা, আসহাবে কারিমরা, কুরআনে কারিম এবং হাদিস শারিফ থেকে শিখেছেন, এরপর একজনকে জানতে হবে হারাম কি, কোন কাজ গুলো করা নিষেধ এবং সেগুলো থেকে দূরে থাকতে হবে, এরপর ফরজ সম্পর্কে জানতে হবে যা অবশ্যই পালন করতে হবে। করাকে বলা হয় ইবাদাত। হারাম থেকে সংযত হওয়াকে বলা হয় তাকওয়া। এসব পালনের মাধ্যমে ইসলাম মেনে চলার নাম হচ্ছে ইবাদাত। আল্লহ তা'য়ালার নির্দেশ এবং নিষেধ সমূহকে বলা হয়, আহকাম ই ইসলামিয়্যা এবং আহকাম ই ইলাহিয়্যা। যেগুলো নির্দেশ করা হয়েছে সেগুলো ফরজ, যেগুলো নিষেধ করা হয়েছে সেসব হারাম। ইবাদাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং ভিত্তি হচ্ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ। [নামাজ পরার অর্থ কিবলা মুখি হয়ে ফাতিহা পড়া, কিবলার দিকে নত হওয়া, কিবলার দিকে হয়ে জমিনে মাথা রাখা, যদি কেউ কিবলার দিকে না হয়ে এই কাজ গুলো করে, তবে নামাজ আদায় হবে না।] যে নামাজ আদায় করে সে মুসলিম, যে নামাজ আদায় করে না সে মুসলিম নয়তো অবিশ্বাসী। জান্নাতের কাছা কাছি যাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে তাদিল ই আরকানের সাথে তাদের নির্ধারিত সময়ে এবং ওজ্ধুর সাথে জামাতে নামাজ আদায় করা প্রয়োজন। নামাজ আদায়ের সময় আল্লাহ তায়ালা এবং বান্দার মধ্যে দূরত্ব থাকে না। যে ব্যাক্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার সমস্ত পাপ ধুয়ে ফেলা হয় যেমনটি কোন ব্যক্তি পাঁচবার নিজেকে পরিষ্কার করেন। যে ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাকে একশত শহীদের সমান সওয়াব দেয়া হয়।
অবশ্যই অধিনস্ত সম্পদের,পশু যা মাঠে চরে বেড়ায় তার যাকাত দিতে হবে, তাদেরকে যারা যাকাতের হকদার।
যে বাক্তি যাকাত আদায় করেনি তার সম্পদ জাহান্নামের আগুনে পরিণত হবে। মহান দয়ালু আল্লাহ তায়ালা, বছর আস্তে অতিরিক্ত সম্পদের যাকাত দিতে নির্দেশ দিয়েছেন, যদি তা নিসাব পরিমান হয়। তিনি যদি সমস্ত সম্পদ এবং আত্মা দিয়ে দিতে বলতেন, যারা তাকে ভালবাসেন তারা সাথে সাথেই তা দিয়ে দিতেন।
নিজের ইচ্ছায় রামজানে রোজা রাখতে হবে, যেহেতু আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। আমাদের জানা উচিত স্কুধা এবং তৃষ্ণা হচ্ছে রহমত।
ইসলামের ভিত্তি পাঁচটি: প্রথমে বলা (আশহাদু আনলা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ হাদু আন্না মুহাম্মাদান আব্দুহূ ওয়া রাসুলুহূ), এর অর্থ জানা এবং বিশ্বাস করা। এইটি কালেমায়ে শাহাদাত। অন্য চারটি হচ্ছে, নামাজ, যাকাত, রোজা,হজ্জ। এই পাঁচটির যেকোনো একটির সমস্যা থাকলে তার ইসলামে সমস্যা রয়েছে। ধর্মমত সঠিক করা এবং ইসলাম সম্পর্কে জানার পরে সফ্য়্যা ই আলিয়্যার [তাসউফ] পথে যাওয়া উচিত। এই পথে মা'রিফাতুল্লাহ অর্জন করতে পারে এবং নাফসের ইচ্ছা থেকে মুক্ত রাখা যায় নিজেকে। যে বাক্তি তার সৃষ্টিকর্তাকে জানে না, সে কিভাবে বাঁচতে পারে, সে কিভাবে মুক্তি পেতে পারে। এই পথে মা'রিফাতুল্লাহ অর্জনের জন্য, ফানা বিল মারুফ প্রয়োজন। আল্লাহ তায়ালাকে ছাড়া বাকি সব কিছু ভুলে যাওয়ার জন্য এসবের প্রয়োজন। যে নিজেকে জীবিত ভাবে সে কখনো মারিফাত লাভ করতে পারে না। ফানা এবং বাকা সচেতনভাবে কারো হৃদয়ে ঘটে। এটি শুনে বোঝা যায় না। যারা মারিফাতের রহমত পেয়েছে তারা এটির খোঁজ করতে থাকে সব সময়।আইন এবং অস্থায়ী ভাবে যা নির্দেশ করা হয়েছে তা পরিবর্তন করার চেষ্টা করা উচিত নয়।