ঈমানের শর্ত ছয়টি ইসলামের শর্ত পাঁচটি নামাজের ফরজ বারটি অজ্যুর ফরজ চারটি গোসলের ফরজ তিনটি তায়াম্মুমের ফরজ দুইটি কেউ কেউ বলেছেন তায়াম্মূমের ফরজ তিনটি। এই হিসাব অনুযায়ী সর্বমোট তেব্রিশটি ফরজ হয়।
ঈমানের শর্তসমূহ
১আল্লাহ্ তায়ালার অস্তিত্ব ও একত্ববাদে বিশ্বাস করা।
২ ফেরেশতাদের উপর বিশ্বাস করা।
৩মহান আল্লাহ্ তায়ালা যে সব আসমানী কিতাব নাযিল করেছেন সেগুলির উপর বিশ্বাস করা।
৪ সকল নবী ও রাসূলের উপর বিশ্বাস করা'
৫.পরকালে বিশ্বাস করা।
৬. কদরে অর্থাৎ ভাল মন্দ যা কিছুই হয় তার সবই আল্লাহর পক্ষ থেকে হয়, তাবিশ্বাস করা।
ইসলামের শর্তসমূহ
৭ কালিমা ই শাহাদাত বলা ও স্বীকার করা।
৮ প্রতিদিনের জন্য নির্ধারিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নিজ নিজ সময় অনুযায়ী আদায় করা।
৯ সম্পদের যাকাত আদায় করা।
১০ রমজান মাসের প্রত্যেকদিনে রোজা রাখা।
১১সামর্থ্য থাকলে জীবনে একবার হজ্জ পালন করা।
নামাজের ফরজসমূহ.
নামাজের বাইরের ফরজ সাতটি। এগুলোকে নামাজের শর্ত বলা হয়।
১২ অপবিত্র অবস্থা থেকে অজু কিংবা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা।
১৩ নাপাকী থেকে শরীর, পোশাক ও নামাজের স্থানকে পবিত্র করা।
১৪ সতর তথা লজ্জাস্থান আবৃত করা।
১৫ কিবলামুখী হওয়া।
১৬ নামাজের ওয়াক্ত হওয়া।
১৭ নিয়্যাত করা।
১৮.ইফতিতাহ্ তথা তাক্বকবীরে তাহরিমা দেয়া।
নামাজের ভিতরের ফরজ পাঁচটি। এগুলোকে নামাজের রুকন বলা হয়। ১৯.কিয়াম করা অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করা।
২০. কিরাত অর্থাৎ পবিত্র কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করা।
২১রুকু করা।
২২ সেজদা করা।
২৩ শেষ বৈঠকে বসা।
অজুর ফরজসমূহ
২৪ সমস্ত মুখমণ্ডল ধৌত করা।
২৫ কনুইসহ দুই হাত ধৌত করা।
২৬ মাথার একচতূুর্থাংশ মাসেহ করা।
২৭ গোড়ালিসহ দুই পা ধৌত করা।
গোসলের ফরজসমূহ
২৮ কুলি করা।
২৯.পানি দিয়ে নাক পরিষ্কার করা।
৩০ সমস্ত শরীর ভালভাবে ধৌত করা।
তায়াস্মমের ফরজসমূহ
৩১ অজু কিংবা গোসলের পরিবর্তে তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জনের জন্য নিয়্যাত করা।
৩২ দুই হাত পবিত্র মাটিতে ঘসে মুখমণ্ডল মাসেহ করে পুনরায় দুই হাত মাটিতে ঘসে দুই হাতের কনুই থেকে শুরু করে হাতের তালু পর্যন্ত ভালভাবে মাসেহ করতে হবে।