Hakikat Books
Türkçe

Bölüm 25 / 136

ইসলামের শর্তসমূহ

ইসলাম গ্রহণকারী ব্যক্তি তথা মুসলমানের জন্য পাঁচটি অবশ্য পালনীয় ফরজ তথা মৌলিক দ্বায়িত্ব রয়েছে।

১ইসলামের মৌলিক শর্তসমূহের প্রথমটি হলো কালিমা ই শাহাদাত কে মনে প্রানে সষীকার করে নেয়া। “আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহ্কু ওয়া রাসুলুহ” বাক্যটিকে কালিমা ই শাহাদাত বলা হয়। এর অর্থ হলো আসমান ও জমিনে মহান আল্লাহ ব্যাতীত অন্য কেউই ইবাদত পাওয়ার উপাসনার উপযোগী নয়। তিনিই একমাত্র মাবুদ প্রকৃত উপাস্য 'তিনি ওয়াজিবুল উজ্জুদ অর্থাৎ নিজের অস্তিত্বের জন্য যিনি কারো মুখাপেক্ষী নন বরং বাকী সবকিছুই তাদের অস্তিত্বের জন্য তার মুখাপেক্ষী এমন আবশ্যকীয় অস্তিত্বের অধিকারী। তিনি সর্বমহান সর্বোত্তম বিশেষনে বিশেষিত এবং সকল ধরণের ভুল ত্রুটি থেকে মুক্ত। তিনিই আল্লাহ ' এই বিষয়গুলি ক্বালবের দ্বারা বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। একই সাথে উত্তম চরিত্রের অধিকারী, মিষ্টিভাষী মক্কা নগরীতে জন্মগ্রহণকারী হাশেমী বংশীয় আবদুল্লাহ এর সন্তান মুহাম্মাদ আলাইহিস্ সালাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল ' আর ওহাবের কন্যা হযরত আমিনা তাঁর মাতা।

২ইসলামের দ্বিতীয় মৌলিক শর্ত হলো যথাযথ নিয়ম মেনে শর্ত ও ফরজ পালনের দ্বারা প্রতিদিন নির্দিষ্ট পাঁচটি ওয়াক্তে নামাজ আদায় করা। প্রত্যেক মুসলমানের উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত আদায় করা ফরজ। নামজ আদায়ের ক্ষেত্রে এর ফরজ ওয়াজিব সুন্নাতগুলো যত্ন সহকারে মনোযোগ দিয়ে পালন করা এবং নিজেকে সম্পূর্নরূপে আল্লাহর দরবারে সঁপে দেয়া উচিত। পবিত্র কুরআনে নামাজকে সালাত বলা হয়েছে। সালাতের শাব্দিক অর্থ হলো মানুষের ক্ষেত্রে দোয়া করা ফেরেশতাদের ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করা আর আল্লাহর ক্ষেত্রে এর অর্থ দয়া করা অনুগ্রহ করা। ইসলামিয়্যাতে সালাত বলতে ফিকহ কিতাবে বর্ণাত নির্দিষ্ট অঙ্গভঙ্গি ও নির্দিষ্ট দোয়া দুরুদ নির্দিষ্ট পদ্ধতিতে পাঠ করাকে বুঝায়। নামাজ ইফতিতাহ তাক্ধবীরের দ্বারা শুরু করতে হয়। পুরুষদের জন্য কানের লতি পর্যন্ত হাত তুলে নাভীর উপরে রাখার সময় আল্লাহ্ আকৃবার বলার দ্বারা নামাজ শুরু হয় এবং শেষ বৈঠকে বসে ডান ও বাম কাঁধে মাথা ঘুরিয়ে সালাম দেয়ার মাধ্যমে শেষ হয়।

৩ ইসলামের তৃতীয় শর্ত হলো সম্পদের যাকাত প্রদান করা। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা অর্জন করা প্রশংসা করা উত্তম ও সুন্দর হওয়া। ইসলামিয়্যাতে যাকাত বলতে কারো যদি নিসাব পরিমাণে প্রয়োজনের অতিরিক্ত যাকাতের উপযুক্ত সম্পদ থাকে তবে তা থেকে নির্দিষ্ট পরিমান সম্পদ পবিত্র কুরআনে বর্নিত আট শ্রেণীর লোককে বিনমভাবে প্রদান করাকে বুঝায়। চার ধরণের সম্পদের যাকাত দিতে হয়। এগুলো হলো স্বর্ন রৌপ্যের তথা অর্থকড়ির যাকাত বাণিজ্যিক মালের যাকাত বছরের অধিকাংশ সময়ে তৃণভূমি থেকে খেয়ে পালিত হালাল পশুর যাকাত এবং ফসলের যাকাত। ফসলের যাকাতকে উশরও বলা হয়। জমি থেকে ফসল সংগ্রহের সাথে সাথেই উশর দিতে হয়। অন্য তিন ধরণের মালের যাকাত নিসাব পরিমাণে পৌ'ছার এক বছর পরে দিতে হয়।

৪ ইসলামের চতুর্থ শর্ত হলো পবিত্র রমজান মাসের প্রত্যেক দিন রোজা রাখা। রোজা রাখাকে কুরআনের ভাষায় সাওম বলে। সাওুমের শাব্দিক অর্থ হলো কোন কিছুকে কোন কিছু থেকে রক্ষা করা সংরক্ষন করা। ইসলামিয়্যাতে রোজা বলতে রমজান মাসে যথাযথ পন্থায় আল্লাহ তা'আলার আদেশ অনুযায়ী প্রতিদিন তিনটি বিষয় থেকে নিজেকে সংরক্ষন করা সংবরণ করাকে বুঝায়। এই তিনটি বিষয় হলো খাওয়া. পান করা ও যৌনমিলন[ রমজান মাস আকাশে হিলাল নতুন চাঁদ, দেখার মাধ্যমে শুরু হয় এবং শাওয়ালের চাঁদ দেখার মাধ্যমে শেষ হয়] ক্যালেন্ডারে বর্নিত হিসাব অনুযায়ী নয়।

৫ ইসলামের পাঁচটি মৌলিক ভিত্তির সর্বশেষটি হলো সামর্থ্যব-শান ব্যক্তির উপরে জীবনে একবার হজ্ব আদায় করা' যার জন্য পথের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা আছে কা'বা শরীফে যেয়ে আসা পর্যন্ত স্ত্রী সন্তান পরিজনের ভরন পোষনের ব্যবস্থা আছে এবং এগুলো ছাড়াও কা'বা শরীফে যেয়ে আসার মত আর্থিক সামর্থ্য আছে তার উপরে জীবনে একবার ইহরামের সাথে পবিত্র কা'বা তাওয়াফ করা এবং আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ।

উপরে বর্নিত ইসলামের পাঁচটি শর্তের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো কালিমা.ই শাহাদাত বলা ও এর অর্থ মনে প্রানে বিশ্বাস করা। এরপরে নামাজ আদায় করা,তারপর রোজা রাখা হজ্ব করা এবং সর্বশেষ যাকাত প্রদান করা। কালিমা ই শাহাদাতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়টি সর্বসম্মতভাবে ষীকৃত। অন্যান্যগুলির ক্ষেত্রে আলেম দের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে। কালিমা ই শাহাদাত ইসলামের শুরুতেই ফরজ হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ নবুওয়্যাতের দ্বাদশ বছরে এবং হিজরতের বছর খানেক পূর্বে পবিত্র মি'রাজ রজনীতে ফরজ হয়েছে। রমজানের মাসের রোজা হিজরতের দ্বিতীয় বছরের শা'বান মাসে ফরজ হয়েছে। রোজা যেই বছর ফরজ হয়েছে সেই বছরের রমজান মাসে যাকাতও ফরজ হয়েছে। আর হজ্ব হিজরতের নবম বছরে ফরজ হয়েছে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta