Hakikat Books
Türkçe

Bölüm 28 / 136

কাদের উপর নামাজ ফরজ

প্রত্যেক আকিল বালিগ ও মুসলমান নরনারীর উপর নামাজ আদায় করা ফরজ। কারো উপর নামাজের ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে।

১মুসলমান হওয়া। ২ আকিলসম্পন্ন হওয়া। ৩ বালিগ হওয়া।

শরীয়ত অনুযায়ী ভাল মন্দের পার্থক্য করতে পারে না এমন ব্যাক্তি ও বালিগ হয়নি এমন শিশুদের উপরে নামাজ আদায়ের বাধ্যবাধকতা চাপিয়ে দেয়া হয়নি। তথাপি মা বাবার উচিত আপন শিশুদেরকে দ্বীনী জ্ঞানের শিক্ষা দেয়া এবং পর্যায়ক্রমে তাদের মাঝে ইবাদত পালনের অভ্যাস গড়ে তোলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে. তোমরা সবাই পণশুপালের রাখালের মত। রাখাল যেমন পণশুপালকে সংরক্ষণ করে ঠিক তেমনি তোমরাও তোমাদের গৃহের বাসিন্দাদের ও তোমাদের অধীনস্তদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও/তাদেরকে ইসলাম শিক্ষা দাও! তা না করলে পরকালে তোমাদেরকেই দায়ী করা হবে” ' অপর এক হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক শিশুই ইসলাম ধর্মের উপর এবং তা গ্রহনের ও পালনের সামর্থ্য নিয়ে দুনিয়ায় আসে। পরবর্তীতে তাদের মা বাবা তাদেরকে ইহুদি, খৃস্টান ও দ্বীনহীন বানায়'।

এমতাবস্থায় প্রত্যেক মুসলমানের প্রথম দ্বায়িত্ব হলো নিজ সন্তানদেরকে ইসলামী ইলম কুরআন করীমের তিলাওয়াত নামাজ আদায়ের পদ্ধতি এবং ঈমান ও ইসলামের যাবতীয় শর্তাবলীর শিক্ষা দেয়া। আপন সন্তানেরা মুসলমান হোক দুনিয়া ও আখিরাতে সুখ সাচ্ছন্দে থাকুক এটা যে মা বাবা প্রত্যাশা করে তারা যেন প্রথমে নিজেদের উপরে বর্নিত উপরোক্ত দ্বায়িত্বসমূহ যথাযথভাবে পালন করে। কেননা প্রবাদে আছে “গাছ চাড়া থাকতে বাঁকে”। যখন তা বড় হয়ে যায় তখন তাকে বাঁকাতে বা নিয়ন্ত্রন করতে চাইলে ভেঙ্গে যায় কিংবা আরো বেশি ক্ষতির সম্মুখীন হয়।

যে শিশুকে ইসলামী ইলম ও সুন্দর আখলাক শিক্ষা দেয়া হয় না সে খুব সহজেই মন্দ পথের যাত্রীর দ্বারা প্ররোচিত হতে পারে এবং সে নিজ মা বাবার দেশের ও জাতির জন্য ক্ষতির কারণ হয়।

নামাজ আদায়কারীর অবস্থা

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta