হামিদ তাওইল নামে আল্লাহ্র এক অলী ছিলেন। একদা তিনি ঘরের মধ্যে নামাজ আদায় করছিলেন এমতাবস্থায় এ ঘরে আগুন লেগেছিল। মহল্লার মানুষজন মিলে সেই আগুন নিভানোর পরে তার স্ত্রী তার নিকটে এসে রাগতস্বরে বলতে লাগল, তোমার ঘর পুড়তেছে মানুষেরা এসে নিভাচে্ছে। এমন অবস্থায় কতকিছু করা দরকার। অথচ তুমি জায়গা থেকেও নড়ছ না। অলী বললেন আল্লাহ্র কসম। এইসব ঘটনার ব্যাপারে তো আমি কিছুই জানি না। আল্লাহ্র দোস্তরা তার মুহাব্বতে ও নৈকটোয এতটাই হারিয়া যায় যে নিজেদেরকেও ভুলে যায়। তার সাথে সাক্ষাতে এতটাই বিভোর ও মগ্ন থাকে যে বাকী কোন কিছুর খেয়ালও থাকে না।
Bölüm 30 / 136