Hakikat Books
Türkçe

Bölüm 39 / 136

অজু

নামাজ আদায়ের জন্য অজু করা ফরজ। এছাড়াও কুরআন শরীফ স্পর্শ করার জন্য কা'বা তাওয়াফের জন্য, তিলাওয়াত ই সেজদা ও জানাযা নামাজ আদায়ের জন্য অজু করা আবশ্যক। অস্ধু করে শোয়া অজু করে পানাহার করা এক কথায় সর্বক্ষন অজু অবস্থায় থাকার মাঝে প্রচুর সওয়াব রয়েছে।

অজু থাকা অবস্থায় কারো যদি মৃত্যু হয় তবে তাকে শহীদের সমান সওয়াব দেয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে “অজু থাকা অবস্থায় মৃত্যুবরনকারী ব্যাক্তি মৃত্যু যন্ত্রনা ভোগ করে না। কারণ অস্ু ব্যাক্তির মুমিন হওয়ার আলামত। অজভ্যু নামাজের চাবি এবং গুনাহসমুহ থেকে শরীরকে রক্ষাকারী।”

“মুসলমান ব্যাক্তির অজু করার সাথে সাথে তার কান, চোখ হাত ও পা থেকে গুনাহসমূহ ঝরে যায়। অজু শেষ করে বসার সাথে সাথে ক্ষমাপ্রাপ্ত হয়।”

“সর্বোত্তম ইবাদত হলো নামাজ। মুমিনরা দিনে ও রাতে সর্বদা অজ্ধু অবস্থায় থাকে। আর অজু অবস্থায় থাকলে আল্লাহ তাকে সংরক্ষন করেন। অজু অবস্থায় পানাহার করা ব্যাক্তির পেটের খাবার ও পানীয় আল্লাহর জিকির করতে থাকে। যতক্ষন তার মাঝে থাকে ততক্ষন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে।”

অজুর ফরজ সুন্নত মুস্তাহাব মেমনু'নিষিদ্ধ কাজ) ও মুফসিদ্।ভঙ্গকারী। রয়েছে। কোন কারণ ব্যাতীত ইচ্ছাকৃতভাবে অজুবিহীন অবস্থায় নামাজ পড়লে সে কাফির হয়ে যায়। নামাজ আদায়ের সময় অজু ভেঙ্গে গেলে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে নামাজ ছেড়ে দিতে হবে। পরবর্তীতে এঁ ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই অজু করে পুনরায় এ নামাজ আদায় করতে হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta