১অজ্ু শুরু করার সময় এই দোয়াটি পড়তে হয় বিস্মিল্লাহিল আজিম ওয়াল হামদুলিল্লাহি আলা দ্বীনিল্ ইসলাম ওয়া আলা তাওফিকিল্ ঈমান। আল হামদুলিল্লাহিল লাজি জা'লা মাআ' তাহ্ুরা ওয়া জা'লাল ইসলামা নূরা।মহান আল্লাহর নামে আরম্ভ করছি। আমাদেরকে ইসলাম দ্বীন ও ঈমান নেয়ামত প্রদানকারী মহান আল্লাহ সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার। সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্যই যিনি পানিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন আর ইসলামকে নূর করেছেন। দোয়া পড়ার পর তিনবার দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হয়।
২ ডান হাত দিয়ে মুখে পানি নিয়ে তিনবার কুলি করতে হয় এবং এসময় নিম্নোক্ত দোয়াটি পাঠ করতে হয়। “আল্লাহুম্মা আস্কিনি মিন্ হাওজি নাবিয়্যুকা কা'ছান লা আজমাউ বা”্দাহু আবাদা” "অর্থাৎ এই আমার আল্লাহ আমাকে তোমার নবীর হাউজ থেকে এক গ্লাস পানি পান করাও যা পান করলে পরবর্তীতে আর কখনো পিপাসিত হব না।
৩. ডান হাত দিয়ে নাকের মধ্যে তিনবার পানি নিয়ে বাম হাত দিয়ে তা পরিষ্কার করতে হয় আর এই দোয়াটি পাঠ করতে হয়.“আল্লাহ্ূস্মা আরিহনি রাইহাতাল্ জান্নাতি ওয়ারজুকৃনি মিন নি'মাতিহা ওলা তুরিহনি রাইহাতান. নার” এই আমার আল্লাহ আমাকে জান্নাতের ঘ্রাণ পাইয়ে দাও এবং এর নিয়ামতের দ্বারা প্রাচুর্যমন্ডিত কর আর জাহান্নামের গন্ধ পাওয়া থেকে বাঁচাও। ৪.হাতে পানি নিয়ে সমস্ত মুখমন্ডল ভালভাবে তিনবার ধৌত করতে হয় আর এই দোয়াটি পড়তে হয়. “আল্লাহুম্মা বাইয়্যিদ্ ওজহি বিনূরিকা ইয়াওমা তাবইয়াদ্যু উজ্ুহু আওলিয়াইকা.ওলা তুছাওয়্যিদ ওজহি বি জুনুবি ইয়াওমা তাছওয়াদ্য উজ্জুহূ্ আ'দাইকা” এই আমার আল্লাহ, যেদিন তোমার আওলিয়ার মুখমন্ডল উজ্জ্বল হবে সেদিন তোমার নূরের দ্বারা আমার মুখমন্ডলও উজ্জ্বল করিও। আর যেদিন তোমার শত্রুদের মুখ কালো হবে সেদিন পাপের কারণেআমার মুখ কালো করিও না।)
৫. বামহাত দিয়ে ডান হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করতে হয় আর এ দোয়াটি পড়তে হয়.“আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাছিব্নি হিছাবান্ ইয়াছিরা”। এই আমার আল্লাহ আমার আমল দফতর ডান হাতে দিও আর আমার হিসাবনিকাশ সহজ করিও।)
৬. একইভাবে ডানহাত দিয়ে বামহাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করতে হয় আর নিম্নোক্ত দোয়াটি পড়তে হয়। “আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বি শিমালি গলা মিন ওরায়ি জাহরি ওলা তুহাছিব্নি হিছাবান শাদিদা”। এই আমার আল্লাহ আমার আমল দফতর পিছন দিক দিয়ে বামহাতে দিও না এবং কঠিন করে আমার হিসাবনিকাশ করিও না।
৭ এভাবে দুই হাত ধোয়ার পরে পুনরায় হাত ধৌত করতে হয় এবং এ ভিজা হাত দিয়ে মাথা মাসেহ্ করতে হয়। এসময় এই দোয়াটি পড়তে হয়. “আল্লাহুম্মা হাররিম শা'রি ওয়া বাশারি আলাননার। ওয়া আজিল্লানি তাহতা জিল্লি আরশিকা ইয়াওমা লা ভিল্লা ইল্লা ভিল্লু আরশিকা”। (এই আমার আল্লাহ আমার চুল ও আমার শরীরকে জাহান্নাম থেকে রক্ষা কর। আর যেদিন তোমার আরশের ছায়া ব্যাতীত অন্য কোন ছায়া থাকবে না সেদিন সেই ছায়ার নিচে আমাকে আশ্রয় দিও।)
৮ অতঃপর দুই হাতের শাহাদত আঙ্গুলের দ্বারা দুই কানের ফুটা ধৌত করে দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছনের দিকের অংশ মাসেহ্ করতে হয় এবং এই দোয়াটি পড়তে হয়, “আল্লাহুম্মা আয্আ'লনি মিনাল্ লাজিনা ইয়াছতামিযুনাল্ কাওলা ফা ইয়াত্তাবিয়ূুনা আহছানাহ্ু” এই আমার আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত কর যারা কথা শুনে ও উত্তম কথাগুলোর অনুসরণ করে।)
৯.পরে হাতের উল্টো পিঠ দিয়ে ঘাড় মাসেহ্ করতে হয়। তখন এ দোয়টি পড়তে হয়.-আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান্ নার”। এই আল্লাহ আমার ঘাড়কে জাহান্নাম থেকে মুক্তি দাও।
১০ ঘাড় মাসেহ্ করার পর বাম হাতের আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে প্রতিটি আঙ্গুলের ফাক ভাল করে ঘষে গোড়ালি সহ তিনবার ধৌত করতে হয় এবং এ দোয়াটি পড়তে হয়, “আল্লাহুম্মা ছাব্বিত কাদামাইয়্যা আলাস্ সিরাতি ইয়াওমা তাডিল্ু ফিহিল আকদামু”। (এই আমার আল্লাহ যেদিন পুলসিরাতের উপরে মানুষদের পা পিছলে যাবে তখন আমার পদদ্বয়কে অবিচল রাখিও।)
১১.এরপর বাম পা তিনবার ধৌত করতে হয়। এসময় পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে কনিষ্ঠাঙ্গুলি পর্যন্ত প্রতিটি আঙ্গুলের ফাক ভাল করে পরিষ্কার করতে হয় এবং নিম্নোক্ত দোয়াটি পড়তে হয়. “আল্লাহুম্মা লা তাত্রুদ কাদামাইয়্যা আলাসসিরাতি ইয়াওমা তাত্রুদু কুলু আকদামি আ”দাইকা। আল্লাহুম্মা আয্আল ছাই মাশকুরান ও জানবি মাগ্ফুরান ও আমালি মাকবুলান ও তিজারাতি লান তাবুরা”। এই আমার আল্লাহ যেদিন তোমার শত্রুদের পা পুলসিরাতের উপর দিয়ে পিছলে যাবে তখন আমার পাক যেন না পিছলায়। আমার যাবতীয় কাজকর্ম যেন তোমার কৃতত্ঞতা প্রকাশ হয় আমার গুনাহসমূহ ক্ষমা কর আমলগুলোকে কবুল কর ও ব্যাবসাকে হালাল কর "
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন, যে কেউ অস্যু করার পরে নিম্নোক্ত দোয়াটি পড়বে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য এর সওয়াব আরশে আ'লাতে সংরক্ষন করবেন। কিয়ামতের দিনে এ ব্যক্তি সেই সওয়াব গ্রহন করবে। “সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা. আশহাদু আন্ লা ইলাহা ইল্লা আন্তা ওহদাকা লা শারিকা লাকা আস্তাগ্ফিরুকা ও আতুবু ইলাইকা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুকা ও রাসূলুকা”। এই আল্লাহ তোমার প্রশংসা করার মাধ্যমে সকল ধরনের ত্রুটি থেকে তোমাকে পবিত্র ঘোষনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যাতীত অন্য কোন ইলাহ নাই তুমি এক ও অদ্বিতীয়, তোমার কোন শরীক নাই। আমি আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ.সঃ)তোমার বান্দা ও রাসূল।
একটি হাদীসে এভাবে বলা হয়েছে.“যে ব্যাক্তি অজু করার পর একবার সূরা যিলযাল পড়বে মহান আল্লাহ তায়ালা তাকে সিদ্দিকদের সাথে দুইবার পড়লে শহীদদের সাথে আর তিনবার পড়লে নবীরাসূলদের সাথে হাশর করাবেন”
অন্য এক হাদীসে বলা হয়েছে যে.“যে ব্যাক্তি অজ্মু করার পর আমার মহানবীর।উপর দশবার দুরুদ পড়বে মহান আল্লাহ তায়ালা তার দুঃখ কষ্টকে লাঘব করে তাকে সুখী করবেন এবং তার দোয়া কবুল করবেন।
অজু করার সময় উপরোক্ত দোয়াগুলি পড়া আবশ্যক নয় তবে এতে অনেক সোয়াব আছে। তাই এগুলো মুখস্ত করার জন্য চেষ্টা করা প্রয়োজন। অজ্যু শেষ করে এই দোয়াটি পড়তে হয়, “আল্লাহুম্মা আজ্জালনি মিনাত্ তাওয়্যাবিন.গওজ্জআলনি মিনাল্্ মুতাতাহহিরিন.ওজ্জআলনি মিন ইবাদিকাস্ সালিহিন, ওজ্তআলনি মিনাল্ লাজিনা লা খাওফুন আলাইহিম ও লা হুম ইয়াহজানুন”। এটি অনেক সওয়াবের আমল। অ্জুর দোয়াসমূহ না জানা থাকলে প্রতিটি অঙ্গ ধোয়ার সময় কালিমা ই শাহাদাত পড়লেও অনেক সওয়াব পাওয়া যায়।