Hakikat Books
Türkçe

Bölüm 53 / 136

বাধাই করা অথবা ফিলিং করা দাঁত প্রসংগে

বাধাই করা অথবা ফিলিং করা দাঁত প্রসংগে.

হানাফী মাজ্হাব অনুযায়ী দাঁতের ফাঁক কিংবা গর্তে পানি না পৌগুছালে গোসল শুদ্ধ হবে না। এজন্য দাঁতে যদি স্বর্ন রূপা কিংবা অন্য কিছুর প্রলেপ দেয়া থাকে এবং এ কারণেএর নিচে পানি না পৌছালে গোসল শুদ্ধ হবে না। এমতাবস্থায় এ বিষয়টির জন্য অন্য মাজ্হাবের অনুসরণ করে নাপাকী থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

এব্যাপারে তাহতাবী,'মেরাকুল.ফেলাহ' নামক গ্রন্থের ৯৬ পৃষ্ঠায় ব্যাখ্যায় এবং এতিএ তুরকিশ সংস্করণ নিমাত ই ইসলাম কিতাবে বলেন যে হানাফী মাজ্হাবের কোন অনুসারী কোন বিষয়ে নিজ মাজ্হাবের অনুসরণ করতে অক্ষম হয়ে শাফেয়ী মাজ্হাবের অনুসরণ করলে কোন ক্ষতি নাই। “বাহরুর রায়েক” এবং 'নাহরুল ফায়েক' কিতাবের মাঝেও এরূপ বর্ণনা রয়েছে। কিন্তু কোন বিষয়ে অন্য মাজ্হাবের অনুসরণ করলে এ বিষয় সম্পর্কিত এ মাজ্হাবের যাবতীয় শর্ত পালন করা আবশ্যক। একই বিষয়ের অন্যান্য শর্ত পালন না করে শুধুমাত্র নিজের সুবিধার জন্য তুলনামূলক সহজ শর্তটি পালন করা জায়েজ নয়। যে এরূপ করে তাকে মুলাফফিক বলা হয়।

নিজের মাজ্হাব অনুযায়ী ফরজ এমন কোন আমল করতে কেউ অপারগ হলে শধুমাত্র এ ফরজটি পালনের উদ্দেশ্যে অন্য মাজ্হাবের অনুসরণ করা জরুরী হয়। কিন্তু এক্ষেত্রে এ ফরজের সাথে সম্পর্কিত যাবতীয় শর্তও পালন করা আবশ্যক। এ কারণেপ্রলেপযুক্ত কিংবা ফিলিং করা দাঁত যাদের আছে তারা মালিকি অথবা শাফেয়ী মাজহাবের অনুসরনের সময় গোসল অজু ও নামাজের নিয়্যাতের সময় ইমাম শাফেয়ী অথবা ইমাম মালিকের অনুসরনের বিষয়টি উল্লেখ করা প্রয়োজন। নিয়্যাতের সময় এই বিষয়টি উল্লেখ করলে গোসল সহীহ হবে,নিয়তটি এভাবে হবে, আমি হানাফি অথবা শাফি মাজহাব অনুযায়ী গোসলের নিয়ত করছি। আর এভাবে তারা অপবিত্র অবস্থা থেক মুক্তি পেতে পারে। এবং তাদের অজু ও নামাজ শুদ্ধ হবে। তিনি ইমামতিও করতে পারেন, এসকল সমস্যা ছাড়া বাক্তির পরিবর্তে।

শাফেয়ী মাজ্হাবের অনুসরণ কারী ব্যক্তির ইমামের পিছনে জামাতে নামজ পড়ার সময় সুরা ফাতিহা পড়তে হয়। এ ছাড়া নিজের কিংবা অন্য কারো লজ্জাস্থান স্পর্শ করলে অথবা গায়রে মাহরেমযাদের সাথে বিয়ে বৈধ তাদের/কারো চামড়ার সাথে সরাসরি চামড়ার স্পর্শ লাগলে শাফেয়ী মাজ্হাব অনুযায়ী অস্ু ভেঙ্গে যায় তাই নতুন করে অজ্মু করতে হয়। অজু করার সময় নিয়্যাত করাও ফরজ।এই মাজ্হাব অনুযায়ী পবিত্র কোর্আন স্পর্শের জন্যও অজু থাকা আবশ্যক। হানাফী মাজহাবের অনুসারী কোন ব্যাক্তি যদি মুসাফির অবস্থায় শাফেয়ী মাজ্হাবের অনুসরণ করে. যোহর ও আছরের নামাজ এবং মাগরিব ও এশার নামাজ তাকদিম ও তাহির করতে ইচ্ছা পোষণ করে তবে তাকে অজু করার সময়ও শাফেয়ী মাজহাবের অনুসরণ করতে হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta