Hakikat Books
Türkçe

Bölüm 55 / 136

তায়াম্মুম

তায়াম্মুমের অর্থ হলো মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা। অজ্যু কিংবা গোসলের জন্য যদি পানি না পাওয়া যায় কিংবা পানি থাকা স্বত্বেও ব্যবহারে অপারগ হলে পবিত্র মাটি বালি. ইট, পাথর ইত্যাদির মত বস্তু দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করা সম্ভব। হানাফী মাজহাব অনুযায়ী নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বেও তায়াম্মুম করা জায়েজ কিন্তু অন্যান্য মাজহাব অনুযায়ী ওয়াক্ত হওয়ার পূর্বে তায়াম্মুম করা জায়েজ নয়।

তায়াম্মুম অজু ও গোসল করার ক্ষেত্রের কঠিন অবস্থাকে সহজ করে দিয়েছে। শরীয়ত অনুযায়ী মাটি দিয়ে তায়াম্মুম করা আর পানি দিয়ে পবিত্রতা অর্জনের মাঝে কোন পার্থক্য নেই। মাটির দ্বারা বহন পনঙ্কিলতা থেকে পবিত্রতা অর্জন সম্ভব। তবে তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে কিছু শর্ত আছে।

নিম্নলিখিত অবস্থাগুলোতে তায়াম্মুম করা জায়েজ.

১ অজু কিংবা গোসলের জন্য পানি পাওয়া না গেলে। তবে এক্ষেত্রে এ স্থানের সর্বত্র ভালো করে খুজে দেখতে হবে।

২ পানি থাকা স্বত্বেও ব্যবহারে অপারগ হলে। যেমন কোন অসুস্থ ব্যাক্তির ক্ষেত্রে পানি ব্যবহার করার কারণেমৃত্যুর আশংকা কিংবা অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা থাকলে।

৩ পানি যেখানে আছে তা যদি শত্রুর কিংবা হিংস্র ও বিষাক্ত প্রাণীর দ্বারা অবরুদ্ধ থাকে।

৪.জেলে থাকার কারণেপানি ব্যবহারে সুযোগ না পেলে।

৫ পানি ব্যবহার করার জন্য মৃত্যুর হুমকির সম্মুখীন হতে হলে।

৬ মুসাফির ব্যাক্তির নিকট যদি পান করার পানি ছাড়া অতিরিক্ত পানি না থাকে।

৭ কুপে পানি থাকা স্বত্বেও যদি তা উত্তোলন সম্ভব না হয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta