Hakikat Books
Türkçe

Bölüm 57 / 136

তায়াম্মুম কিভাবে করতে হয়

১প্রথমে তায়াম্মুমের দ্বারা নাপাক অবস্থা থেকে পবিত্রতা অর্জনের নিয়্যাত করতে হয়।

তায়াম্মুমের দ্বারা নামাজ আদায় করতে পারার জন্য শুধুমাত্র তায়াম্মূমের নিয়্যাত করা যথেষ্ঠ নয়। তায়াম্মুমের দ্বারা যে ইবাদত পালন করতে চায় তারও নিয়্যাত করতে হয়। যেমন জানাজার নামাজ তিলাওয়াতে সিজদা ইত্যাদির জন্য তায়াম্মুম করলে নিয়্যাতে তা উল্লেখ করতে হয়।

তায়াম্মুম ফরজ গোসলের বদলে নাকি অজ্্ুর বদলে করা হচ্ছে তা নিয়্যাতে উল্লেখ করতে হয়। ফরজ গোসলের পরিবর্তে যে তায়াম্মুম করা হয় তা দিয়ে নামাজ আদায় করা যায় না। এর জন্য আলাদাভাবে অভ্যুর পরিবর্তের তায়াম্মুমও করতে হয়।

২ এরপর দুই হাতের তালু ও আঙ্গুল কে পবিত্র মাটি পাথর ইট অথবা সিমেন্টের দেয়াল ইত্যাদির গায়ে স্পর্শ করিয়ে ঘসে তা দিয়ে সমস্ত মুখমন্ডল মাসেহ করতে হবে। খেয়াল রাখতে হবে সামান্যতম স্থানও যেন বাদ না যায়।কেননা তাহলে তায়াম্মুম হবে না।

মুখমন্ডল সম্পূর্নরূপে মাসেহ করার জন্য হাতের তালু ও আঙ্গুলগুলো মিলিত রেখে দুই হাতের মধ্যমা আঙ্গুল দুটিকে পরস্পরের সাথে মিলাতে হবে।তারপর কপালের উপরের চুলের গোঁড়া থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে দাঁড়ির নিচ পর্যন্ত মাসেহ করতে হবে। আঙ্গ্ললগুলো কপাল চোখ নাক ও নাকের পাশ ঠোট দাঁড়ি ইত্যাদি স্থানকে আর হাতের তালু দিয়ে গাল ও অন্যান্য স্থানকে ভালভাবে মাসেহ করতে হয়।

৩ দুই হাতের তালুর দিক পুনরায় মাটিতে ঘসে এবং লেগে থাকা মাটি ও ধূলা ঝেড়ে ফেলে প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ব্যাতীত অন্য চার আঙ্গুলকে মিলিত করে এর ভিতরের দিক দিয়ে ডান হাতের বাইরের দিক আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত মাসেহ করতে হয়। পরে ভিতরের দিকে কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত বাম তালু দিয়ে মাসেহ করতে হয়। আর বাম বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল মাসেহ করতে হবে। হাতে আংটি থাকলে তা তায়াম্মুমের জন্য খুলতে হবে। অতঃপর ঠিক একই নিয়মে ডান হাত দিয়ে বাম হাত মাসেহ করতে হয়। তায়াম্মুমের জন্য হাতের তালুকে মাটি বা মাটি জাতীয় বস্তুতে ঘসতে হয় পরে মাটি বা ধূলা ঝেড়ে ফেলতে হয়। কেননা মাটি বা ধূলা দিয়ে মাসেহ করা জরুরী নয়।

অজু এবং গোসল উভয়ের জন্যই একই নিয়মে তায়াম্মুম করতে হয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta