Hakikat Books
Türkçe

Bölüm 79 / 136

সিজদা

সিজদার সময় হাতের আঙ্গুলগুলি একত্রিত করে কিবলা অভিমুখে কান বরাবর জমিনে রাখবে মাথা দুইহাতের মাঝে অবস্থান করবে। কপাল পবিত্র স্থানে তথা মাটি পাথর কাঠ চাঁদর ইত্যাদির উপর রাখা ফরজ একইসাথে নাকও জমিনে রাখা ওয়াজিব। উজর না থাকলে শুধুমাত্র নাক দিয়ে সিজদা করা জায়েজ নয়। শুধুমাত্র কপাল দিয়ে সিজদা করা মাকরুহ।

দুই পা অথবা কমপক্ষে প্রত্যেক পায়ের একটি করে আঙ্গুল জমিনে রাখা ফরজ কারো মতে ওয়াজিব। অর্থাৎ দুই পা মাটিতে না রাখলে নামাজ কবুল হবে না অথবা মাকরুহ হবে।

সিজদার সময় পায়ের আঙ্গুলগুলিকে বাঁকা করে কিবলার দিকে ফিরানো সুন্নাত।

সিজদার সময় পুরুষরা হাত ও রানকে পেট থেকে আলাদা করে রাখবে। হাত ও হাঁটু মাটিতে রাখা সুন্নাত। পায়ের গোড়ালিদ্বয় দাঁড়ানোর সময় চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা রুকু ও সিজদার সময় মিলিত রাখা সুন্নাত।

সিজদায় যাওয়ার সময় প্যান্টের নীচের অংশকে উপরে টানা মাকরুহ এগুলো কে বটে নামাজে দাঁড়ানোও মাকরুহ। জামার হাতা ও প্যান্টের অথবা পায়জামার নিম্নাংশকে বটে, ছোট করে নামাজ আদায় করাও মাকরুহ। অলসতা করে কিংবা গুরুত্বের কথা না ভেবে মাথা অনাবৃত রেখে নামাজ আদায় করা মাকরুহ। নামাজকে গুরত্ব না দেয়া কুষফ্ণুুরীর শামিল। ময়লা পোশাক কিংবা কাজের পোশাক পরে নামাজ আদায় করাও মাকরুহ।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta