১বিনা উজরে কাশি দেয়া অথবা গলা পরিষ্কার করা।
২নামাজরত অবস্থায় অন্যের হাঁচির জবাবে “ইয়ারহামুকাল্লাহ” বলা।
৩ একাকী নামাজ আদায়কারী ব্যক্তি পাশে জামাতের সাথে নামাজ আদায়কারী ইমামের ভুল হচ্ছে বুঝতে পেরে তাকে শুধরে দিলে নিজের নামাজ নষ্ট হয়। যদি ইমাম এই ব্যক্তির কথা অনুযায়ী আদায় করে তবে ইমামের নামাজও ভঙ্গ হবে।
৪. কোন কিছুর জবাব দেয়ার উদ্দেশ্যে নামাজরত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ” বললে নামাজ ভঙ্গ হবে। তবে যদি তা অবগত করার উদ্দেশ্যে বলে তবে নামাজ ভঙ্গ হবে না।
৫. সতর তথা লজ্জাস্থান উম্মুক্ত হলে।
৬ ব্যাথা কিংবা দুনিয়াবী কোন কারণে কান্না করলে। তবে জান্নাত কিংবা জাহান্নামের কথা স্মরণ করে সেখানকার অবস্থার কথা ভেবে কান্না করলে নামাজ ভঙ্গ হবে না।
৭ মুখে কিংবা হাতের ইশারায় সালামের জওয়াব দিলে।
৮ পাঁচ ওয়াক্তের কম নামাজ ক্বাজা হলে এবং তা নামাজরত অবস্থায় স্মরণে আসলে।
৯নামাজের মধ্যে এমন কোন আচরণ বা কাজ করা যা কেউ দেখলে বুঝবে যে সে নামাজ আদায় করছে না।
১০নামাজরত অবস্থায় কোন কিছু খেলে কিংবা পানি পান করলে।
১১নামাজরত অবস্থায় কথা বললে।
১২ইমাম ব্যতীত অন্য কারো ভুল ধরলে।
১৩নামাজরত অবস্থায় হাসলে।
১৪ নামাজের মধ্যে আওয়াজ করে কাঁদলে কিংবা হাহ্থতাশ করলে।