Hakikat Books
বাংলা

অধ্যায় 9 / 73

ঈমানের বিষয়ে বিস্তারিত

ঈমানের বারটি বিষয় রয়েছে। আমার রব আল্লাহ সুবহানাহু তায়ালা। এই বিষয়ে আমার দলীল সুরা বাকারার ৬৩ নম্বর আয়াতে। আমার রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার দলীল সুরা ফাতহ এর আটাশ এবং উনত্রিশ নম্বর আয়াত। আমার ধর্ম: ইসলাম এবং এর দলীল সুরা আলে ইমরানের উনিশতম আয়াতে। আমার কিতাব কুরআন এই বিষয়ে আমার দলীল সুরা বাকারার দ্বিতীয় আয়াত। আমার কিবলা কাবা শরিফ এর প্রমাণ রয়েছে সুরা বাকারার এক শত এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে।

আমার মাযহাব-এ ইতিকাদ হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত। যার দলীল রয়েছে সুরা আনআম এর একশত তিপ্লান্ন নম্বর আয়াতে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। যার দলীল রয়েছে সুরা শুরার একশত বাহাত্তর নম্বর আয়াতে। আমার মিল্লাত হলো মিল্লাত এ ইসলাম। সুরা হাজ্জের আটাত্তর নম্বর আয়াতে এর উল্লেখ রয়েছে।

আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন উম্মত। যার দলীল সুরা আল ইমরানের একশত দশ নম্বর আয়াতে। আমি একজন মুমিন (বিশ্বাসী), হাক্কান সৈঠিক)। যার প্রমাণ রয়েছে সুরা আনফালের চতুর্থ আয়াতে। আলহামদু লিল্লাহি আলা তাওফিকি ওয়াস্তাগ ফিরুল্লাহা মিন কুল্লি তাকসিরিন।

পাঁচটি কারণে ইলম আমল থেকে বড়ঃ ইলম আমলের উপর নির্ভরশীল নয় কিন্তু আমল ইলমের উপর নির্ভরশীল। ইলম প্রয়োজনীয় কিন্তু আমলকে ইলম থেকে আলাদা করা সম্ভব নয়। আমল ছাড়াও অনেক সময় ইলমের মাধ্যমে উপকৃত হওয়া সম্ভব। কিন্তু ইলম ছাড়া আমল সম্পূর্ণ মূল্যহীন। ইলম আকল (বুদ্ধি বা বিবেক) অপেক্ষাও শেয়।

মুমিন এর যিনাত (অলঙ্কার) হলো তাঁর ইখলাস। ইখলাসের যিনাতের সাথে সম্পর্ক রয়েছে ঈমান এর। ঈমানের যিনাতের যুক্ত জান্নাতের সাথে। জান্নাতের যিনাতের ভিতর রয়েছে হুর, গুলমান এবং জামালুল্লাহ এর দর্শন। (আল্লাহ তায়ালাকে সামনা সামনি এমনভাবে দেখা যা বর্ণনা করে প্রকাশ করা সম্ভব নয়)। আমল ঈমানের কোন অংশ হতো তাহলে একজন খতুবর্তি নারীকে কখনো নামায হতে মুক্তি দেওয়া হতো না। কারণ ঈমান হতে কখনো সাময়িক মুক্তি বা ফারেগ হওয়া সম্ভব নয়। জীবনে একবার হলেও কালিমা এ শাহাদাত পাঠ করা ফরয। সূরা মুহাম্মাদ এর উনিশতম আয়াতে কারিমায় এর প্রমাণ রয়েছে। কালিমা শাহাদাত পাঠের সময় ৪টি শর্ত অবশ্যই পুরণ করতে হবে, মুখে যা উচ্চারণ করা হবে অন্তরকে অবশ্যই তাঁর সাথে সায় দিতে হবে অর্থাৎ অন্তরের সমর্থনে মুখে উচ্চারণ, পঠিত অংশের অর্থ জানা, অন্তরের পরিপূর্ণ আনুগত্য ও মনোযোগের সাথে পাঠ করা এবং তাযিম এর সহিত পাঠ করা।

কালিমা এ শাহাদাত পাঠের একশত ত্রিশটি সুফল রয়েছে। শিরক, সেক, তাসবিহ এবং তা.তিল এই চারটি বস্তু এইসব সুফলকে ধ্বংস করে দেয়। শিরক হল আল্লাহ সুবহানাহু তায়ালার কোন অংশীদার মনে করা। শেক বলতে বোঝায় দ্বীনের প্রতি অমনযোগী, দ্বীন থেকে দুরে সরে যাওয়া বা দ্বীন পালন বন্ধ করে দেওয়া। তেসবিহ বলতে বোঝায় আল্লাহ সুবহানা তায়ালাকে কোন কল্পিত মাখলুক এর সাথে তুলনা করা। তা,তিল বলতে বোঝায়, আল্লাহ সৃষ্টির কোন কিছুর বিষয়ে হস্তক্ষেপ করে না, প্রাকৃতিক ভাবেই সময়ের সাথে সব কিছু সঙ্ঘঠিত হয়। এখানে ঈমানের ৩০টি সুফল তুলে ধরা হয়েছে। এদের মধ্যে ৫টি দুনিয়াতে, পরবর্তী ৫টি মৃত্যুর সময়ে, ৫টি কবরের জীবনে, হাশরের দিনে ৫টি, ৫টি জাহান্নামে এবং ৫টি জান্নাতে।

দুনিয়াবি ৫টি সুফল হলোঃ ১। তার নামকে সুন্দর করে ডাকা হবে, ২। তার উপর আহকামে ইসালামিয়্যা ফরয হবে, ৩। শিরচ্ছেদ হতে তার গর্দান রক্ষা পাবে ৪। আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, ৫ সকল মুমিন গন তাকে আপন করে নিবে এবং মুহাব্বাত করবে,

মৃত্যুর সময়ের ৫টি ফায়দা হলোঃ ১। আজ্রাইল আলাইহিস সালাম তার সামনে সুন্দর চেহারায় আবির্ভূত হবে, ২। মাখন থেকে চুল আলাদা করার মত যত্নকরে আলতোভাবে ফেরেশতারা তার রুহু বা আত্মা কবজ করবে, ৩। কবর থেকেই সে জান্নাতের সুগন্ধ পাবে, ৪। তার আত্মাকে ইল্লিনে প্রবেশ করান হবে এবং ভালো খবর বহস্কারি ফেরেস্তারা সেখানে গমন করবে, ৫। হে মুমিন! তোমার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে। এরুপ আওয়াজ সে শুনতে পাবে।

কবরে থাকা অবস্থার ৫টি ফায়দাঃ ১। কবরকে প্রশস্ত করা হবে, ২। মুনকার এবং নাকির সুন্দর অবয়বে আবির্ভূত হবে, ৩। একজন মালাইকা তাকে অজানা বিষয়ের তা লীম দিবে, ৪। আল্লাহ তার মস্তিষ্কে এমন কিছু জ্ঞান দান করবেন যা কোন ব্যাক্তি জানে না। ৫। সে জান্নাতে তার মাকাম দেখতে পাবে,

বিচার দিবসের দিনে ৫টি সুফলঃ ১। তার প্রতি সওয়াল এবং হিসাবসমুহ সহজ করে দেওয়া হবে, ২। আমল নামা ডান হাতে প্রদান করা হবে, ৩। মিযানের দাঁড়িপাল্লায় সওয়াবকে ভারি করে দেওয়া হবে, ৪।আরশে আজিমে র ছায়াতলে তাকে আশ্রয় দেওয়া হবে, ৫। বিদ্যুতের বেগে সে পুলসিরাত পার হবে।

জাহান্নামে থাকাকালীন ৫টি সুবিধাঃ ১। জাহান্নামের অন্যান্যদের মত একজন ঈমানদার ব্যাক্তির চোখ ধুসর হয়ে যাবে না, ২। নিজের শয়তানের সাথে সে ঝগড়া করবে না, ৩।তাকে হাতে আগুনের হাতকড়া এবং ঘারে লোহার বেড়ি পরানো হবে না, 8৪। তাকে হামিম নামক অত্যধিক গরম পানি পান করানো হবেনা, ৫। সে আজীবন জাহান্নামে অবস্থান করবে না।

জান্নাতে অবস্থানকালে ৫টি ফায়দাঃ ১। সকল ফেরেশতারা তাকে সালাম প্রদান করবে, ২। তার সাথে সিদ্দিকগনের বন্ধু ত্ব হবে, ৩। জান্নাত তার চিরস্থায়ী অবস্থানের যায় হবে, ৪। আল্লাহ তায়ালা তার প্রতি সন্তুষ্ট হবে, ৫ আল্লাহ তায়ালার দিদার লাভ করবে।

এই অধ্যায়টি অন্য ভাষায় পড়ুন

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

শেয়ার করুন

WhatsApp Telegram X Facebook ইমেইল