Hakikat Books
বাংলা

অধ্যায় 10 / 136

আসমানী কিতাবসমূহের উপর বিশ্বাস

আসমানী কিতাবসমূহের উপর বিশ্বাস

ওয়া কুতুবিহি, মহান আল্লাহ্ তায়ালার নাযিলকৃত কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করলাম বলে সাক্ষ্য দেয়া। মহান আল্লাহ্ তায়ালা এই কিতাবসমূহকে কতিপয় পয়গম্বরের প্রতি হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম মারফত ওহী হিসেবে প্রেরণ করেছেন অর্থাৎ পাঠ করিয়েছেন কোন পয়গম্বরের প্রতি 'লাওহা' বা ফলকে লিপিবদ্ধ করে পাঠিয়েছেন আর কোন পয়গম্বরের প্রতি ফেরেশতাদের মাধ্যমে না পাঠিয়ে সরাসরি গায়েবী আওয়াজের মাধ্যমে শুনিয়ে নাজিল করেছেন। এগুলোর সবই আল্লাহ্ তায়ালার কালামের অন্তর্ভুক্ত। এই বিবেচনায় তা চিরন্তন ও চিরস্থায়ী এবং মাখলুকের অন্তর্ভুক্ত নয়। এগুলোর সবই হক্বক। আসমানী কিতাবসমূহের মধ্য থেকে আমাদেরকে একশ চারটির ব্যাপারে অবহিত করা হয়েছে। এগুলোর মধ্য থেকে দশটি সুহূুফ হযরত আদম আলাইহিস্ সালামকে পঞ্চাশটি সুহূফ হযরত শিশ আলাইহস্ সালামকে ব্রিশটি সুহূুফ হযরত ইদ্রিস আলাইহিস্ সালামকে ও বাকী দশটি সুহুফ হযরত ইবরাহীম আলাইহিস্ সালামকে প্রদান করা হয়েছে। এছাড়া হযরত মূসা আলাইহিস সালামের প্রতি “তাওরাত” হযরত দাউদ আলাইহিস্ সালামের প্রতি “যাবুর:. হযরত ঈসা আলাইহিস্ সালামের প্রতি ইনজিল” ও সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তফাসাল্লাল্লাহনু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কুরআন করীমকে নাযিল করা হয়েছে।

মানুষ যেন এই দুনিয়াতে শান্তির মাঝথে বসবাস করতে পারে এবং আখেরাতেও যেন চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করতে পারে সেজন্য মহান আল্লাহ্ তায়ালা প্রথম মানুষ ও প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস্ সালাম থেকে শুরু করে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত বহ্ পয়গম্বরের মাধ্যমে আসমানী কিতাবসমূহ প্রেরণ করেছেন। এইসব কিতাবের মধ্যে ঈমান ও ইবাদতের মৌলিক বিষয়ের আলোচনা করা হয়েছে। এগুলোর দ্বারা মানুষের প্রয়োজনীয় যাবতীয় বিষয়ের জ্ঞান প্রদান করা হয়েছে।

সর্বশেষ ইলাহী কিতাব হলো কুরআন করীম। কুরআন করীমকে প্রেরণ করার পরে পূর্বের সমস্ত ইলাইী কিতাবের হকুম রহিত হয়ে গেছে। এই কুরআন করীমকে হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট সুদীর্ঘ তেইশ বছরে নিয়ে এসেছেন। কুরআন করীমের ১১৪টি সূরা ও ৬২৩৬টি আয়াত রয়েছে। কিছু কিছু কিতাবে আয়াতের সংখ্যার ব্যাপারে ভিন্নতা পোষণ করা হয়েছে। এর কারণ হলো কোন কোন দীর্ঘ আয়াতকে একাধিক আয়াত হিসেবে গণনা করা হয়েছে। পবিত্র কুরআন করীমে নাযিল হওয়ার সময় থেকে এখন পর্যন্ত কোন ধরণের পরিবর্তন সাধিত হয়নি পরবর্তাতেও কোন ধরণের পরিবর্তনের সুযোগ নাই। কুরআন করীম মহান আল্লাহ্ তায়ালার কালাম। এরূপ একটি কিতাব মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় কিতাবের একটি আয়াতের অনুরূপ পর্যন্ত রচনা করা কারো পক্ষ. সম্ভব হয়নি।

আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পরে, প্রথম খলীফা হযরত আবুবকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহ্থণ কুরআন করীমের আয়াতসমূহকে একত্রিত করার ব্যবস্থা করেছেন। এভাবেই তা একটি মুসহাফে পরিণত হলো। আসহাবে কেরামের প্রত্যেকেই এই মুসহাফকে আল্লাহ্ তায়ালার কালাম হওয়ার বিষয়ে এক্যমতের সাথে ঘোষণা দিয়েছেন। তৃতীয় খলীফা হযরত উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু এই মুসহাফের আরো ছয়টি অনুলিপি করিয়েছেন এবং বিভিন্ন প্রদেশে প্রেরণ করেছেন।

পবিত্র কুরআনের আসল রূপ তথা আরবী ভাষা থেকেই তিলাওয়াত করা উচিত। অন্য ভাষার বর্ণের দ্বারা লিখিত হলে তাকে কুরআন করীম বলা হয় না। কুরআন করীমের ব্যাপারে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি খেয়াল রাখা উচিত।

ককুরআন করীম স্পর্শ করার পূর্বে অজু করে নিতে হবে। কিবলামুধী হয়ে বসে মনোযোগের সাথে তিলাওয়াত করতে হয়।

খীরে সুস্থে খুশু'এর সাথে তিলাওয়াত করতে হয়।

গমুসহাফ দেখে দেখে প্রতিটি আয়াতের হক্বকে যথাযথভাবে পালন করে তিলাওয়াত করা উচিত।

ঘতাজভীদের কায়দাসমূহ মেনে তিলাওয়াত করা উচিত।

৬. তিলাওয়াত করার সময়ে কুরআন করীমকে মহান আল্লাহ্ তা তায়ালার কালাম হিসেবে উপলব্ধি করা উচিত।

চ কুরআন করীমে আমাদের জন্য যে আদেশ ও নিষেধ রয়েছে তা জীবনে বাস্তবায়নের জন্য সচেষ্ট হতে হবে।

এই অধ্যায়টি অন্য ভাষায় পড়ুন

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

শেয়ার করুন

WhatsApp Telegram X Facebook ইমেইল