Hakikat Books
বাংলা

অধ্যায় 68 / 136

আযান ও ইকামাত

আযান শব্দের শাব্দিক অর্থ হলো অবগত করা, ঘোষনা দেয়া। পাঁচ ওয়াক্ত নামাজ ক্বাজা নামাজ ও জুমার নামাজে খতীবের সামনে পুরুষদের আযান দেয়া সুন্নাত ই মুয়াক্কাদা। মহিলাদের ক্ষেত্রে আযান ও ইকামাত দেয়া মাকরুহ। আযান অন্যদেরকে ওয়াক্ত সম্পর্কে অবহিত করার জন্য উঁচু স্থানে দাঁড়িয়ে দেয়া হয়। আযান দেয়ার সময় দুই হাত তুলে একটি করে আঙ্গুল দুই কানের ছিদ্রে রাখা মুস্তাহাব। ইকামাত দেয়া আযান দেয়ার চেয়ে অধিক ফজিলতপূর্ণ। আযান ও ইকামাত উভয়ই কিবলার দিকে ফিরে দিতে হয়। আযান ও ইকামাত দেয়ার সময় অন্য কথা বলা যায় না এমনকি সালামের জওয়াবও দেয়া যায় না।

আযান ও ইকামাত দেয়ার প্রেক্ষাপট:

১জনবসতি কিংবা জনশূন্য যে কোন স্থানেই হোক না কেন একাকী অথবা জামাতের সাথে ক্বাজা নামাজ আদায়ের সময় পুরুষদের জন্য উঁচু স্বরে আযান ও ইকামাত দেয়া সুন্নাত। আযান শ্রবণকারী মানুষ জিন পাথর সবকিছুই কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। কয়েক ওয়াক্তের ক্বাজা নামাজ একত্রে আদায়কারী প্রথমে আযান ও ইকামাত দিবে। পরবর্তী ক্কাজা আদায়ের সময় প্রত্যেকটির জন্য শুধুমাত্র ইকামাত দিবে। আযান না দিলেও চলবে।

২ বাসায় একাকী কিংবা জামাতের সাথে ওয়াক্তের নামাজ আদায়কারী আযান ও ইকামাত দিবে না। কেননা, এ এলাকার মসজিদে দেয়া আযান ও ইকামাত বাসার জন্যও দেয়া হয়েছে বলে গণ্য হয়। তবে আযান ও ইকামাত দিলে তাউত্তম হবে। মহল্লায় অবস্থিত মসজিদ কিংবা যেখানের মুসল্লীরা নির্দিষ্ট সেখানে ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায়ের পরে.কেউ একাকী নামাজ আদায় করার সময় আর আযান ও ইকামাত দিবে না। তবে পথের পাশে অবস্থিত অথবা ইমাম সমুয়াভ্িজিন ও মুসল্লী নির্দিষ্ট নয় এমন মসজিদে বিভিন্ন সময়ে আগত মুসল্লীগণ একই ওয়াক্তের নামাজের জন্যই ভিন্ন ভিন্ন জামাতের সাথে নামাজ আদায় করে থাকে। এ ধরণের মসজিদে প্রত্যেক জামাতের জন্যই আলাদা আলাদাভাবে আযান ও ইকামাত দেয়া যায়। এখানে একাকী নামাজ আদায়কারী ব্যাক্তিও অল্প আওয়াজে নিজে শুনতে পায় এমন করে আযান ও ইকামাত দিতে পারে।

৩ মুসাফিররা নিজেদের মাঝে জামাতের সাথে কিংবা একাকী নামাজ আদায়ের সময় আযান ও ইকামাত দিবে। একাকী নামাজ আদায়কারীর সাথে সঙ্গীরা থাকলে আযান না দিলেও হবে। মুসাফির ব্যাক্তি একলা ঘরে নামাজ আদায়ের সময়ও আযান ও ইকামাত দিবে। কেননা এ এলাকার মসজিদে দেয়া আযান ও ইকামাত তার নামাজের জন্য বিবেচিত হবে না। মুসাফিরদের মধ্য থেকে কেউ ঘরে আযান দিলে পরবর্তীতে নামাজ আদায়কারী মুসাফিররা আর আযান না দিলেও হয়।

আকলওয়ালা বালক অন্ধ জারজ সন্তান আযান দিতে জানে এমন জাহিলের আযান দেয়া জায়েজ। তা মাকরুহ নয়। অপবিত্র অবস্থায় অজুহীন অবস্থায় অথবা বসে আযান দেয়া মাকরুহে তাহরিমী। একইভাবে মহিলা ফাসিক মাতাল ও আকলহীন বালকের আযান দেয়াও মাকরুহে তাহরিমী। এরা আযান দিয়ে থাকলে তা পুনরায় আদায় করতে হবে। আজানের সহীহ হওয়ার জন্য মুয়াজ্জিনকে অবশ্যই মুসলমান ও আকলও য়ালা হতে হবে। রেকর্ডকৃত আযানও সহীহ হবে না।

ফাসিক ব্যাক্তির আযান সহীহ না হওয়ার পিছনের কারণ হলো.ইবাদতের ক্ষেত্রে তার কথা বা বক্তব্য গ্রহণীয় না হওয়া। ফাসিকের আযানের দ্বারা নামাজের ওয়াক্ত হওয়ার ব্যাপারে বিশ্বাস করা যায় না। এর আযানের কিংবা ইশারাতের দ্বারা রোজা ভাঙ্গা যায় না। আযানকে যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শনকারী এবং এর হরফ ও কালিমাকে পরিবর্তন কিংবা বিকৃতি সাধন না করে গানের মত সুর না দিয়ে মিনারায় উঠে সুন্নাত অনুযায়ী পাঠকারী ব্যাক্তি সুউচ্চ মর্যাদা অর্জন করে।

এই অধ্যায়টি অন্য ভাষায় পড়ুন

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

শেয়ার করুন

WhatsApp Telegram X Facebook ইমেইল