Hakikat Books
English

Chapter 11 / 73

আহকামে ইসলামিয়া

ইসলামের আদেশ এবং নিষেধসমুহকে বলা হয় আহকামে ইসলামিয়া। এটি ৮টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হারাম, মাকরুহ এবং মুফসিদ। ফরয আল্লাহ্ তায়ালার হুকুম। এবং এগুলো দলিল সাপেক্ষে প্রমাণিত। অন্যকথায় আয়াতে কারিমায় এগুলো বণিত রয়েছে। যে এগুলো অমান্য করে কিংবা শিথিলিতা দেখায় সে কাফির। যেমন, ঈমান, কুরআন, ওযু করা, নামায আদায় করা, যাকাত প্রদান করা, হজ, গোসল।

তিন ধরনের ফরয রয়েছেঃ ফরযে দায়েম, ফরযে মুয়াক্কাত এবং ফরযে আল কিফায়া।

১। ফরযে দায়েমঃ সম্পূর্ণ আমান্ত বিল্লাহ মুখস্ত রাখা এবং এর অর্থ বুঝে বিশ্বাস করে ত্রদয়ে ধারন করা।

২। ফরযে মুয়াক্কাতঃ ইবাদাতের আদেশসমুহ যা নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। যেমন পাবার দৈনিক নামায আদায়, পবিত্র রমযান মাসে রোযা রাখা, ব্যবসার পদ্ধতি শেখা।

৩। ফরযে কিফায়াঃ আল্লাহ্ তায়ালার এমন আদেশ যা একটি গ্রুপের জনগোষ্ঠীর উপর আরোপিত হয়। এক্ষেত্রে সদস্য পঞ্চাশ, একশ, দুইশ কিন্তু তাদের মধ্যের একজন আদায় করলেই সবার আদায় হয়ে যাবে। এর একটি উদাহরণ সালাম বা সম্ভাষণ। অন্য উদাহরণের মধ্যে রয়েছে, জানাযার নামায, মৃত মুসলিমকে গোসল করানো, সারফ এবং নাহু শেখা, হাফেয হওয়া, বেশি করে জ্ঞানার্জন করা। তাছাড়া ফরযের ভেতরে আরও পাঁচটি ফরয রয়েছে। ইলমে ফরয, মিকদারে ফরয, ইতিকাদে ফরয, ইখলাসে ফরয, ইনকারে ফরয। ইনকারে ফরয কুফুর। ওয়াজিবঃ ওয়াজিব আল্লাহ্ তায়ালার আদেশ। তবে এই আদেশগুলো প্রুফটেক্সটের মাধ্যমে জানা গেছে। ওয়াজিব প্রমাণিত কোন কিছুকে কেউ যদি অস্বীকার করে তবে সে কুফুর করবে না। যে ব্যক্তি কোন ওয়াজিবকে অস্বীকার করবে সে কাফির হবে না। তবে এটি পালনে অস্বীকারকারী জাহান্নামের আগুনে যাবে। যেমন, বিতরের নামাজে দুয়ায়ে কুনুত পড়া, কুরবানি করা, রমজানের ঈদের আগে ফিতরা আদায় করা, কোন সেজদার আয়াত শোনার বা পড়ার পর তিলাওয়াতের সেজদা আদায় করা। ওয়াজিবের মধ্যে আরও চারটি ওয়াজিব এবং ফরজ রয়েছে, ইলমে ওয়াজিব, আমাল এ ওয়াজিব, মিকদারই ওয়াজিব, ইতিকাদই ওয়াজিব এবং ইখলাস ই ফরজ। লোক দেখান ফরজ বা ওয়াজিব গুনাহ।

সুন্নাতঃ এমন কাজ যা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে আদেশ বা অনুমতি দিয়েছেন এক বা একের অধিক বার। যে এটি পালন করবে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি কোন ওজর ছাড়াই সুন্নাত পরিত্যাগকে অভ্যাসে পরিনত করবে সে পরকালে জাহান্নামে নিষ্ষিপ্ত হবে। সুন্নাত এর উদাহরণ- যেমন, মিসওয়াক ব্যবহার করা, আজান এবং ইকামাত দেওয়া, জামাতে নামাজ আদায় করা, কারো বিবাহের সন্ধায় আহারের আয়োজন করা, এবং ছেলে সন্তানের খৎনা করানো। তিন ধরনের সুন্নাত রয়েছে, সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাত এ গায়রি মুয়াক্কাদা, সুন্নাতে আল কিফায়া। সুন্নাতে মুয়াক্কাদা এর উদাহরণ, ফজরের নামাযের দুই রাকাত সুন্নাত, যোহরের নামাযের আগের এবং পরের সুন্নাত, মাগরিবের নামাযের সুন্নাত, এবং এশার নামাযের সুন্নাত। এগুলো সুন্নাতে মুয়াক্কাদা। অনেক স্কলারগণ বলেন ফজরের নামাযের সুন্নাত ওয়াজিব। কোন ওজর ব্যতিত এসব সুন্নাত পরিত্যাগ করা যাবে না। যে ব্যক্তি এর কোন একটি পরিত্যাগ করলো সে কাফির। সুন্নাতে গায়র মুয়াক্কাদার উদাহরণ, আসরের নামাযের সুন্নাত এবং এশার ফরয নামাযের আগের সুন্নাত। এগুলো উল্লেখযোগ্য হারে পরিত্যাগ করলে এটি কোন কিছুতে বাধ্য করে না। তবে সম্পূর্ণভাবে পরিত্যাগকারী অনেক নিয়ামত এবং জান্নাতে শাফায়াত থেকে বঞ্চিত হবে।

[হালাবি এবং কুদুরিতে মতে, দুই ধরনের ইবাদত রয়েছে- ফারাইদান্দ ফাদাইল, যেগুলো ফরয কিংবা ওয়াজিব নয় এগুলো ফাদাইল বা নফল। পাঁচ ওয়াক্ত নামাযের সুন্নাত এই নাফিলা ইবাদাতের অন্তর্ুক্ত। এবং এগুলো নামাযের ফরযের ভুলক্রুটি পুষিয়ে দেয়। অন্য কথায়, এগুলো ফরয অংশের মর্যাদা আরও বাড়িয়ে দেয়। তবে এটি মনে রাখা উচিত যে, সুন্নাত নামায কোন ফরযের বিকল্প হতে পারে না যা আদায় করা হয় নি। এমন সুন্নাত নামায কোন ব্যক্তির জাহান্নামের আগুন হতে রক্ষা করতে পারবে না যা সে ফরয নামায আদায় না করার কারণে ভুগবে। যে ব্যক্তি কোন ওজর ছাড়া ফরজ নামাজ ছেড়ে দিয়েছে তার সুন্নাত সহিহ হবে না। যদি নিয়্যাত করা না হয় তবে সুন্নাত নামাজের ফজিলত অর্জিত হয় না। সুতরাং যারা পূর্বের অনেক নামাজ আদায় করতে পারে নি তাদের উচিত কাজা আদায় করতে থাকা এবং সুন্নাত হিসাবে চার ওয়াক্তের সুন্নাত আদায় করতে থাকা। সুতরাং তারা যখন নিয়্যাত করবে তখন তারা পূর্বের নামাজের কাজা আদায় করবে এবং বর্তমানের দৈনিক নামাজের সুন্নাত আদায় করবে। [এটির বিস্তারিত অশেষ রহমত কিতাবের তেইশ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিছেদে উল্লেখ করা হয়েছে] সুন্নাতে আল কিফায়া এমন সুন্নাত যা একটি দলের পক্ষ থেকে একজন আদায় করে দিলেই হয়ে যায়। যেমন সালাম, ইতিকাফ, বিসমিল্লাহ শরীফ। কিভাবে দ্বৈত নিয্যাত করতে হবে এর বিস্তারিত অফুরন্ত নিয়ামত নামক কিতাবের চতুর্থ খণ্ডের ২৩ নম্বর পরিছেদে বর্নিত রয়েছে।

কেউ যদি খাবার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ না করে, সে তিনটি জিনিস ভোগ করবে- ১। শয়তান তার সাথে খাবারে যোগ দিবে, ২। যে খাবার সে খাবে তা তার শরীরে ব্যধি হিসাবে দেখা দিবে, ৩। খাবারে কোন বরকাত থাকবে না। বিসমিল্লাহ শরীফ বলে তবে খাবার থেকে সে তিনটি লাভ পাবে- ১। শয়তান তার সাথে খাবে না, ২। সে যে খাবার গ্রহন করবে তার শরিরের উপকারে লাগবে, ৩। খাদ্যে বরকত আসবে [যদি কেউ বলতে ভুলে যায় তাহলে সে যখন মনে আসবে তখন বলবে]।

মুস্তাহাবঃ অর্থ এমন কিছু যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন কালে একবার বা দুইবার করেছেন। যে এটি করবে না তার জন্য কোন শাস্তি বরাদ্দ নেই। এটি না করার জন্য সে শাফায়াত থেকেও বষ্ছিত হবে না। যেমন, নাফিলা নামাজ আদায়, নাফিলার জারাখা, উমরা আদায় করা, নাফিলা হজ্জ, নাফিলা দান সাদকাত।

মুবাহঃ এমন কিছু যা ভালো উদ্দেশ্যে করলে সওয়াব রয়েছে এবং খারাপ উদ্দেশ্যে করলে গুনাহ হবে। এটি না করলে আজাবের সম্মুখিন হতে হবে না। হাটা, বসা, বাড়িকেনা, হালাল খাদ্য খাওয়া, সব ধরনের পোশাক পরিধান করা হালাল উপার্জন থেকে আসা।

হারামঃ এমন কিছু যা আল্লাহ্ তায়ালা স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন। এগুলা তাদের মধ্যে অন্যতম যা তিনি কুরআনে নিষেধ হিসাবে বর্ণনা করেছেন। যে কোন হারামকে হালকাভাবে নিল সে কাফির। যে কোন হারাম কাজ করে তবে জানে যে এটি হারাম তবে সে কাফির হবে না। সে ফাসিক হবে। ইবনে আবিদিন রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তোমরা কোন ফাসিক ইমামের [ইমাম হচ্ছেন যিনি জামাতে নামায পরিচালনা করেন, এটি সম্পর্কে বিস্তারিত অশেষ রহমত কিতাবের ২০ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে বিস্তারিত আলোচনা করা হয়েছে] সাথে নামায আদায় করবে না। ফাসিক হল সেই ব্যক্তি যে মদ পান করে, যিনা করে, বা সুদ নেয়। ইমামের কথায় জুমআর নামায আদায় করতে হবে। এই বিষয়ে, একজন মুসলিমের জামাতে নামাযের গুরুত্ব কিতাবের ২৪ তম অধ্যায়ে বিস্তারিত বর্ণনা এসেছে। কোন ফাসিক ইমামের চাইতে অন্য মসজিদে গিয়ে সালিহ ইমামের সাথে নামায আদায় করতে হবে। একজন ফাসিক ব্যক্তির সাথে মর্যাদাহানিকর ব্যবহার করা ওয়াজিব। যদি জানা যায় যে সে ফাসিক তবে তাকে ইমাম বানানো যাবে না। তাকে ইমাম বানানোর অর্থ হল সে একজন মহৎ মানুষ। এবং সকল শ্রদ্ধার অধিকারী। কোন ব্যক্তি যদি ফাসিক হয় তবে সে কোন মাযহাবের অনুসারী নয়। তাকে ইমাম বানান মাকরুহে তাহরিম। হারামকে এড়িয়ে যাওয়াই তাকওয়া। যে বিষয়ে হারাম বা হালাল হওয়াতে সন্দেহ রয়েছে তা এড়িয়ে যাওয়া হল ওয়ারা। আর হালাল ছাড়া সন্দেহজনক এরুপ কিছু করা হল যুহুদ। কোন মুসলিম যদি দারুল হারবে অবস্থান করে তবে তার উচিত দারুল ইসলামে চলে যাওয়া।

দুই ধরনের হারাম রয়েছে- একটি হারাম লিআইনিহি এবং অপরটি হারাম লিগাইরিহি। যেমন, সমকামিতা, ব্যভিচার, জুয়া, শুকর খাওয়া, মেয়েদের বাহু মাথা এবং পা বের করে রাস্তায় বের হওয়া। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে হারাম গ্রহণ করে এবং এটি অগ্রাহ্য করে যে আল্লাহ্ তায়ালা এটি তার জন্য হারাম করেছেন তবে সে কাফির। যারা এই সব পাপ করবে কিন্তু বিশ্বাস করে যে এগুলো নিষেধ এবং আল্লাহ্ তায়ালার আজাবের ভয় করে তারা কাফির নয় তবে তারা কঠিন আজাবের মুখোমুখি হবে। হারাম কাপড় চোপর হল যা হারাম উপার্জনের মাধ্যমে অর্জিত। যেমন, কারো বাগানে ঢোকা, ফল ছেড়া, এবং মালিকের অনুমতি ছাড়া ফল খাওয়া, কারো বাড়ির কোন সম্পত্তি বা টাকা চুরি করা। তবে এসব করার সময় কেউ যদি বিসমিল্লাহ বলে করে তবে সে কাফির হবে না। কেউ যদি কারো সম্পত্তি থেকে অন্যায় উপায়ে একটি শস্যদানা পরিমান আত্মসাৎ করে তবে বিচার দিবসে আল্লাহ্ তায়ালা এর সাত শরাকাত জামাতে আদায় করা কবুল নামায নিয়ে নিবেন। হারাম এড়িয়ে চলা ইবাদত অপেক্ষা বেশি সওয়াব হয়।

মাকরুহঃ মাকরুহ এমন কিছু যা আমলের দ্বারা উপার্জিত সওয়াবকে ধ্বংস করে দেয়। দুই ধরনের মাকরুহ আছে, কারাহাতে তাহরিমিয়্যা এবং কারাহাতে তানজিহিয়্যা। কারাহাত এ তাহরিমিয়্যা এড়িয়ে চলা ওয়াজিব। এটি হারামের কাছাকাছি। কেউ যদি এটি নিয়মিত করে তবে সে দিন দিন পরিনত হয় আনুগত্যহীন এবং পাপিষ্ঠ। সে দোজখের আগুন এর প্রতিক্ষা করে। সে নামাযে এরুপ করলে তাকে নামায আবার পুনরায় আদায় করতে হবে। সে যদি ভুলে এটি করে তবে তাকে সেজদায়ে সাহু [ এটি সম্পর্কে বিস্তারিত অশেষ রহমত কিতাবের ১৬ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিছেদে বর্ণনা করা হয়েছে] দিতে হবে। এক্ষেত্রে নামায পুনরায় পড়ার জরুরত নেই। যে ব্যক্তি কারাহাতে তানজিহিয়্যা করে, সে আজাবের সম্মুখিন হবে না। তবে সে এটি অভ্যাসে পরিনত করলে সে শাফায়াত হতে বঞ্চিত হবে। যেমন, ঘোড়ার মাংস খাওয়া, বিড়াল বা ইদুরের খাওয়া কোন খাবার খাওয়া, মদ তৈরিকারীর কাছে আঙ্গুর বিক্রি করা।

মুফসিদ হল যা আমলকে হালকা বা ধ্বংস করে দেয়, যেমন, কারো ইমান বা নামায নষ্ট করা, নিকাহ,হজ্জ, যাকাত বা কিছু কেনা বেচার নষ্ট করে দেওয়া। একজন মুসলিম যদি ফরয সুন্নাত এবং ওয়াজিব আদায় করে এবং হারাম এবং মাকরুহ থেকে বিরত থাকে তবে সে অনেক সওয়াবের অধিকারী হবে এবং পরকালে শান্তি লাভ করবে।কেউ যদি হারাম এবং মাকরুহগুলোকে করে এবং ফরয, সুন্নাত, ওয়াজিবকে অবজ্ঞা করে তবে সে পাপিষ্ঠ হিসাবে রেকর্ডিত হবে। একটি হারামকে এড়িয়ে যাওয়ার সওয়াব একটি ফরয আদায় অপেক্ষা অনেক বেশি। একটি ফরযের সওয়াব একটি মাকরুহ হতে বিরত থাকা অপেক্ষা বেশি যা একটি সুন্নাত থেকেও বেশি। মুবাহের মধ্যে আল্লাহ্ তায়ালা যা পছন্দ করেন তা হল খায়রাত এবং হাসানাত। যদিও এই সওয়াবগুলো যে ব্যক্তিকে দেওয়া হবে তার সুন্নাতের মর্যাদা এর থেকে বেশি। একে বলা হয় কুরবাত্ত অর্থাৎ এমন কিছু নিয়মিত করা যা থেকে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ্ তার বান্দার প্রতি খুব সহনশীল, তাই তিনি ধর্ম নাজিল করছেন যা প্রশান্তি এবং আরামের উৎস। শেষ ধর্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম। অন্যান্য ধর্মগুলো খারাপ ব্যক্তিদের দ্বারা পরিবর্তিত হয়েছে। যে কোন মুসলিম বা অমুসলিম যদি পরিপূর্ণভাবে এই দ্বীন মেনে চলে, জেনে অথবা না জেনে, সে দুনিয়াতে কোন সমস্যায় পতিত হবে না। এর উদাহরণ আমেরিকা এবং ইউরোপের যেসব অবিশ্বাসীরা এর আদর্শের বিশিষ্টে কর্ম করে। তবে অবিশ্বাসীরা পরকালে কোন বিনিময় পাবে না। যে ব্যক্তি ইসলামকে অনুসরণ করবে এবং ইসলামকে মেনে চলবে পরকালে সে অপার সুখের জান্নাত লাভ করবে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail