Hakikat Books
English

Chapter 12 / 73

ইসলামের ভিত্তি

ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। প্রথমটি কালিমায়ে শাহাদাত। এটির অর্থ জানা এবং বিশ্বাস করা। দ্বিতীয়টি পাঁচ ওয়াক্ত নামায আদায় করা। তৃতীয়টি পবিত্র রমযান মাসে রোযা রাখা। চতুর্থটি যাকাত আদায় করা যখন এটি ফরয হয়। এবং পঞ্চমটি সামর্থবান সকলকে জীবনে একবার হলেও হজ পালন করা। [ইসলামের ভিত্তিসমুহ সম্পর্কে বিস্তারিত অশেষ রহমত কিতাবে উল্লেখ করা হয়েছে চতুথ এবং পঞ্চম অধায়ে]।

এই পাঁচটি আদেশ মেনে চলা এবং তার নিষেধসমুহ হতে বিরত থাকাকেই বলে ইবাদাত। যে ব্যক্তির উপর হজের শর্তগুলো পরিপূর্ণ' হয় নি তার জন্য হজ করা নাফিলা ইবাদাত এবং যে একবার পালন করেছে তার জন্য আবার করাও নাফিলা ইবাদতের অন্তর্ভুক্ত। এমন কোন নফল ইবাদত করা উচিত নয় যা বিদআত বা হারাম সৃষ্টি করে। হযরত ইমাম রব্বানি কুদ্দিসাসিররু তার উনত্রিশ, একশত তেইশ এবং একশত পঁচিশ নম্বর চিঠিতে এবং ছাবিবিশ নম্বর মাকামাতে মাজহারিয়ার চিঠিতে, উমরা বা নফল হাজ এর অনুমতি দেন নি। আফিদুদ্দিন আব্দুল্লাহ বিন এসাদ ইয়াফি রহমাতুল্লাহ [৬৯৮-৭৬৮ হিজরি ১২৯৮-১৩৬৭ থ্রিস্টাব্দ, ইয়েমেন] মক্কা নগরী তার জুহদ অনুসরণ করে, যার একটি গ্রেডের নাম মাকামাত এ আশারা। তার কিতাব নাশর উলমাহাসিন ইলগালিয়্যাতে যখন বিখ্যাত ইসলামিক স্কলার এবং ওলি ইমাম নববি জিজ্ঞেস করলেন, তুমি সকল প্রকার সুন্নাত মেনে চল কিন্তু তুমি অনেক বড় একটি সুন্নাত এড়িয়ে গেছো যা হল নিকাহ। এর জবাবে তিনি বলেন, আমি ভয় করি, এর ফলে হয়তো একটি সুন্নাত পালন করতে গিয়ে আমি অনেক হারাম কাজে জড়িয়ে পরবো।

ইমাম ইয়াহিয়া নববি দামেস্কে ৬৭৬ সনে ইন্তেকাল করেন। পাকিস্তান জামেয়া হাবিবিয়ার ডীন প্রফেসর হাবিবুর রহমান ১২০১ হিজরি অর্থাৎ ১৯৮১ সালে হজে যান। সেখানে তিনি দেখতে পান যে ওহাবি ইমাম লাউড স্পিকারে নামায পড়াচ্ছেন তখন তিনি নিজে আলাদা নামায আদায় করেন। এরপর তাকে হ্যান্ড কাফ পরিয়ে হাজতে নিয়ে জিজ্ঞেস করা হয় কেন সে জামাতে নামায পড়ে নি। যখন তিনি বলেন ইমামের জন্য লাউড স্পিকারের মাধ্যমে নামায পড়ানো জায়েয নয় তখন তাকে আর হজ করতে দেওয়া হয়নি। ফিরিয়ে দেওয়া হয়। একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য সে যেখানেই থাকুক না কেন তার ঈমানে অটল থাকবে। আগে স্কলারদের কাছ থেকে দ্বীন শেখা সহজ ছিল। এখন কোথাও তেমন ইসলামিক স্কলার পাওয়া যায় না। ব্রিটিশদের নিয়োগপ্রাপ্ত অজ্ঞ ও মূর্থরা দূর- দুরাস্তে ইসলামের নামে ছড়িয়ে পরেছে। একমাত্র উপায় আহলে সুন্নাতের লিখা বই পড়া। এসব বই পাওয়া আল্লাহর বিশাল এক অনুগ্রহ। ইসলামের শত্রুরা যুবকদের পথভ্রষ্ট করার জন্য ভুল বই ছড়িয়ে দিচ্ছে। তারা প্রকৃত বই হতে বঞ্চিত হচ্ছে। তরুণরা বিভিন্ন আকর্ষণীয় গেইমস এবং অন্যান্য কজে মন দিচ্ছে বই না পড়ে। এটা হতাশাজনক যে অনেক যুবক এখন গেইমস ছাড়া কিছু ভাবতেও পারে না। এই সব যুবকদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই মহামারী থেকে মুসলিম অভিভাবকদের তাদের সন্তানদের রক্ষা করতে হবে। এজন্য বাচ্চাদের তাদের ঈমান এবং বিশ্বাস সম্বন্ধে জানাতে হবে এবং ধর্মীয় বই পড়ার প্রতি নজর দিতে হবে। এভাবে তাদের ক্ষতিকারক সময় ক্ষেপণ হতে রক্ষা করা যাবে। আমরা দেখতে পাই অনেক বাচ্চারা এতটা মগ্ন হয়ে গেইমস খেলে যে তারা খাওয়ার কথাও ভূলে যায়। এসব শিশুদের জন্য এমনকি তাদের স্কুলবই পড়ে পাশ করাও কঠিন। অভিভাবকদের উচিত বাচ্চাদের বই পড়ার দিকে উৎসাহিত করা। ইসলামের এথিকসসমুহ পড়তে হবে। যারা এগুলো পড়বে তারা শুধুমাত্র ইসলাম সম্বন্ধে জানবে তা নয় তারা ইসলামের শত্রুদের সম্মন্ধেও জানবে এবং তারা কিভাবে কাজ করে তা বুঝতে পারবে। যদি পিতামাতা তা করতে ব্যর্থ হন তবে একটি অধার্মিক এবং এথিস্ট যুবসমাজ গড়ে উঠবে। যারা দেশ, জাতি ও মিল্লাতের ক্ষতি করবে। আরেকটি বিষয়ে অবিভাবকদের নজর দেওয়া উচিত। তা হল মেয়েদের সতর। আমরা দেখতে পাই শরীরের বিভিন্ন অংগ বের করে মেয়েরা সবার মাঝে হেটে যায়, বিভিন্ন খেলায় অংশ নেয়। আওরাত এর অংশসমূহ ঢাকা একটি অন্যতম ফরয। যারা এটিতে গুরুত্ব দেয় না তারা ঈমানহারা হতে পারে। মুসলিমরা মসজিদে যায় অধিক সওয়াব অর্জনের উদ্দেশ্যে। এসব কারণ ছাড়াও মসজিদে যাওয়া অনেক সওয়াবের।

তবে উন্মুক্ত আওরাত বিশিষ্ট দর্শনীয় কোন স্থান মসজিদ হতে পারে না। এটি ফিসক বা পাপের সমাবেশ। যারা এ রকম মসজিদে যায় তারা প্রকৃতপক্ষে ফিসকের মাঝে যায় এবং গুনাহগার হবে। যারা এ রকম জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যায় তারা সওয়াবের পরিবর্তে গুনাহের অধিকারী হবে। যেহেতু এটি একটি বড় গুনাহ কারো আওরাত এর অংশের দিকে তাকানো এমনকি এটি দেখানোও বড় গুনাহ সুতরাং যারা এরুপ স্থানে যায় তারা সওয়াবের পরিবর্তে গযবে ইলাহি নিশ্চিত করে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail