নামাযের ১২টি ফরয রয়েছে। তন্মধ্যে বাহিরের ফরয ৭টি আর ভিতরের ফরয ৫টি।
বাহিরের ফরযগুলো হলোঃ ১। অপবিত্রতা হতে ত্বাহারাত (পবিত্রতা বা পরিচ্ছন্নতা), ২। নাজাসাত হতে পবিত্রতা, ৩। সতর ঢাকা, ৪। ক্বিবলামুখী হওয়া, ৫। ওয়াক্ত বা নির্দিষ্ট সময়, ৬। নিয়্যত, ৭। তাক্ববীর-ই-ইফতিতাহ। ভিতরের ফরযগুলো হলোঃ ১। ক্বিয়াম, ২। ক্বিরাত, ৩। রুকু করা প্রেত্যেক রাকাতে একবার করে), ৪। সেজদাহ করা প্রত্যেক রাকাতে দুইবার), ৫। শেষ বৈঠকে বসা (তাশাহুদ পড়া অথবা ততোক্ষন বসে থাকা)। নামাজের ভিতরের এই সব ফরযকে রুকন বলে। সেজদার সময় কপাল এবং পায়ের বৃদ্ধাঙ্গুলি জমিনে রাখা।
ত্বাহারাত বলতে বুঝায় শরীরকে পবিত্র করা। অর্থাৎ অযু না থাকলে অযু করা, জুনুবী অবস্থায় থাকলে গোসল করা এবং পানির অভাব থাকলে অযু বা গোসল এর পরিবর্তে তায়াম্মুম করা।
শরীরের পবিত্রতা আদায়ের ৩ট মুলনীতি: অতি সতর্কতার সাথে ইসতিনজা বা ইসতিবরার (অধ্যায়ের শেষে এ বিষয়ে আলোচনা করা হবে) দিকে লক্ষ্য রাখা, যখন অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা হবে এবং মাথা মাসেহ করা হবে তখন যেন কোন অংশই বাদ না যায় সে দিকে লক্ষ্য রাখা।
নাজাসাত হতে পবিত্রতা অর্জনের ৩টি মুলনীতিঃ নাজাসাত হতে নিজের পরিধেয় পোষাক পবিত্র রাখা, নামাজের পূর্বে শরীর পাক রাখা, নামাজের স্থানকে পবিত্র রাখা। (অনুগ্রহ পূর্বক এ অধ্যায়ের শেষে ৫৪ ফরম্থ সংক্রান্ত আলোচনা দেখুন!)
সতর-ই- আওরাত সম্পন্ন হওয়ার জন্য ৩টি মুলনীতিঃ হানাফি মাযহাব অনুযায়ী পুরুষের সতর হল নাভী থেকে হাটুর নীচ পর্যন্ত ঢেকে রাখা। নামাযের সময় পা ঢেকে রাখা পুরুষের জন্য সুন্নত। মহিলাদের মধ্যে, স্বাধীন নারীর জন্য তার হাত এবং মুখ ছাড়া পূর্নশরীর ঢেকে রাখা সতর। তবে তাদের পা খোলা রাখার পক্ষে একজন স্কলারের মত পাওয়া যায়। পরাধীন নারী বা দাসীর জন্য সতর হলো তার বুক ও পিঠের উপরের অংশ হতে হাটু পর্যন্ত ঢেকে রাখা। কোন মহিলা যদি মাথা, হাত এবং পা উন্মুক্ত রেখে বাইরে বের হয় অথবা টাইট এবং এমন পাতলা কাপড় পড়ে বের হয় যে সব অঙ্গ বুঝা যায় তাহলে সেটা হারাম হবে এমনকি কোন পুরুষ তার দিকে নজর দিলে তার পাপ হবে। কোন ব্যক্তি যদি এই হারামকে হারাম হিসেবে মানতে অস্বীকার করে তবে সে কাফির হয়ে যাবে, অর্থাৎ একজন মুরতাদ।
ক্বিবলামুখী হওয়ার জন্য ৩টি প্রয়োজনীয় বিষয়ঃ নামায শেষ হওয়ার পূর্ব পর্যন্ত নিজের বক্ষকে ক্বিবলা হতে অন্যদিকে না সরানো। আল্লাহ আজিমুশশানের দিওয়ান- ই-মানাওয়ী এর কাছে নিজেকে নম্র ও নিরহসষ্কারীভাবে উপস্থাপন করা।
নামাজের সময় সংক্রান্ত ৩টি প্রয়োজনীয় বিষয়ঃ ১- নামায শুরুর এবং শেষ হওয়ার সময় জানা, ২- কখন নামায পড়া মাকরুহ সেটা জানা, ৩- এবং তখন নামায না পড়া।
নিয়্যত হলো এটা জানা এবং অন্তরে অনুধাবন করা যে নামাযটি আপনি পড়ছেন সেটা কি ফরয, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব, এবং সেটা মন থেকে মুখে উচ্চারণ করা। ইমামে আযাম আবু হানিফা (রঃ) এর মতে বিতরের নামাযের নিয়ত করা ওয়াজিব এবং বাকি দুই ইমামের মতে (ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (রঃ)) সুন্নত, এবং শাফেয়ী ও মালেকী মাযহাব অনুযায়ীও সুন্নত। (মালেকী মাযহাবের কোন একজন অনুসারীর জন্য ওহারাস্তব (ইসলামের আলোকে ওজর থাকলে) এর কারণে বিতর ছেড়ে দেয়া অনুমোদনযোগ্য হবে)। তাক্ববীর-ই- ইফতিতাহ হলো মানুষ তার হাতকে কান পর্যন্ত উঠাবে এবং অন্তরকে জাগ্রত ও সতর্ক রাখবে।
ক্কযয়াম সম্পন্ন হওয়ার শর্ত ৩টিঃ ১- ক্বিবলা মুখী দাঁড়ানো; ২- সেজদার দিকে দৃষ্টি রাখা (অর্থাৎ যেখানে কপালও নাক স্পর্শ করবে সেদিকে দৃষ্টিকে একাগ্র রাখা); এবং ৩- নামাযে দাঁড়ানো অবস্থায় দেহকে এপাশ ওপাশ না দোলানো।
কিরাত আদায় হওয়ার শর্ত ৩টিঃ ১- যেসব নামাযে জোরে তেলাওয়াত করা আবশ্যক সেসব নামাযে জোরে এবং যেসব নামাযে নীরবে তেলাওয়াত করা আবশ্যক সেসব নামাযে অন্ততঃ পক্ষে এমনভাবে তেলাওয়াত করা আবশ্যক যাতে নিজের কান সেগুলোকে শুনতে পারে এবং উচ্চারণ সঠিক হয়, ২-নামাযে পঠিত আয়াতগুলোর অর্থ চিন্তা করা। নামাযে পঠিত আয়াতগুলোতে তাজবীদের নিয়মগুলো যথাযথভাবে মান্য করা, ৩- নামাযের শুরুর তাকবীর এবং নামাযের ভিতরে উচ্চারিত সকল কিছু অবশ্যই আরবী ভাষায় হতে হবে।
কিভাবে সঠিক পদ্ধতিতে আরবী শব্দের উচ্চারণ করতে হয় তা এমন একজন হাফিজের কাছে শিখতে হবে যিনি তার মাযহাবের ইলমে হান্ত্ বইসমুহে বণিত নিয়ম কানুন মেনে চলেন। ল্যাটিন হরফে (ইংরেজি) লিখিত কুরআনুল কারিমের আয়াতসমূহ সঠিক ও শুদ্ধভাবে তিলাওয়াত করা যায় না (আমাদের দেশের ক্ষেত্রে বাংলায় লিখা কুরআনেও একই সমস্যা)। এভাবে (ল্যাটিন হরফে/ বাংলা হরফে) পড়লে ভুল ও ক্রুটিপূর্ণ হয়। তবে কুরআনের তাফসির বা অনুবাদ ল্যাটিন বা বাংলা যে কোন ভাষায় পড়া যায়।এটা অনুবাদ অতএব প্রশ্নের বাইরে। কুরআনের তার্কিশ সংস্করণ নামেযে বইগুলো পাওয়া যায় সেগুলো কিছু অধার্মিক ও লা- মাযহাবী লোকের দ্বারা প্রকাশিত হয়েছে, এগুলো মোটেই সঠিক নয়। এগুলো ভুল এবং দ্বিধাগ্রস্থ। প্রত্যেক মুসলিমেরই উচিত কুরআন শিক্ষার কোর্সসমুহে অংশ নেয়া, ইসলামি অক্ষরগুলোকে শিখা। কেবল এভাবেই সঠিকভাবে কুরআনে কারিম তিলাওয়াত ও নির্ভুলভাবে নামায আদায় করা যায়। আয়াতে কারিমাগুলোর নির্ভুল তিলাওয়াত এবং সঠিকভাবে আদায়কৃত নামাযই শুধু কবুল হবে। তারগীব-উস- সালাত নামক বইতে বলা হয়েছে- “নামাযে যে আয়াতে কারীমা তেলাওয়াত করা হয় তা যদি নয়জন ইসলামিক স্কলারের মতে ভূল হয় এবং একজনের মতে শুদ্ধ হয়, তাহলে আমরা তার নামাযের দিকে তাকাবো না বরং সেটা হবে ফাসেদ নামায। (কোন ইবাদাতকে তখনই ফাসেদ বলা হয় যখন সেটা গ্রহণযোগ্য নয়)।
রুকু সম্পন্ন করার জন্য তিনটি মুলনীতিঃ ১-ক্বিবলামুখী হয়ে রুকু করা, ২-সঠিকভাবে বাকা হওয়া (এমনভাবে বাকা হতে হবে যাতে ইংরেজি হরফ। এর উল্টা মতো দেখায়), কোমড় এবং মাথা কাধ বরাবরে থাকতে হবে। ৩- একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রুকুতে থাকতে হবে যাকে বলা হয় তুমানিনাত, (অর্থাৎ যতক্ষন না অন্তর সন্তুষ্ট হয় ততক্ষন পযযন্ত)।
সেজদাহ_ সম্পন্ন হওয়ার তিনটি মুলনীতিঃ সেজদাহের জন্য অবনত হওয়ার সুন্নতি নিয়ম হলো- ১- ক্বিবলামুখী হয়ে সিজদাহ করা, ২- কপাল ও নাক জমিনে লাগানো এবং একই লাইনে রাখা, ৩- একটা নির্দিষ্ট সময় পয্যন্ত অর্থাৎ তুমানিনাত পর্যন্ত সেজদাহতে থাকা।
একজন সুস্থ মানুষের জন্য নামাযের বিছানা থেকে ২৫ সেমি পযন্ত উচু জায়গায় সেজদাহ করা অনুমোদনযোগ্য (যখন তারা নামায পড়ে), এমনকি এটা করাও মাকরুহ। কেননা আমাদের নবী কখনই নামাযের বিছানা থেকে উচু জায়গায় সেজদাহ করেন নি, এমনকি আসহাব-ই- কেরামগণও এমন করেন নি। উচু জায়গায় সেজদাহ করলে নামায ফাসেদ হয়ে যায়।
কাযা-ই- আখিরা সম্পন্ন হওয়ার জন্য তিনটি মূলনীতি রয়েছেঃ ১- পুরুষের জন্য বাম পায়ে বসবে এবং ডান পা সোজা রাখবে, অন্য দিকে মহিলাদের জন্য এমনভাবে বসা উচিত যাকে বলা হয় তাওয়াররুক, যার মানে হলো দুই পা ডান ভাজ করে দিয়ে নিতম্বের উপর বসবে, ২- নিষ্ঠার সাথে ওতাহিয়্যাত্থ পড়বে, ৩- স্থ্দা-ই-আখিরার সময় (শেষ বৈঠকে), সালাওয়াত (দরুদ) এবং অন্যান্য দুয়া পড়বে। নামাযের শেষে পঠিত দুয়াসমূহ এই অধ্যায়ের শেষে আলোচনা করা হবে।