অযু ভঙ্গের কারণসমূহের মধ্যে ২৪টি উল্লেখ করা হলোঃ ১- পিছনের রাস্তা (পায়ু পথ) হতে কিছু বের হওয়া।
২- সামনের রাস্তা (যৌণাঙ্গ) হতে কিছু বের হওয়া।
৩- কৃমি, পাথর বা এ জাতীয় কিছু সামনের বা পিছনের পথে বের হওয়া।
৪- ডুশ নিলে।
৫- ওঁষধ হিসেবে কোন মহিলা তার জরায়ুতে কিছু প্রবেশ করালে তা যদি বের হয়ে আসে।
৬- যদি কানে কোন ওঁষধ প্রবেশ করানোর পর তা মুখ দিয়ে বের হয়ে আসে, তবে তা অযু ভঙ্গ করবে। [তা যদি নাক বা কান দিয়ে বের হয় তবে অযু ভঙ্গ হবে না। (ফেত্রোয়া-ই হিন্দিয়া)] ৭- কোন পুরুষ যদি সুতি সলতে (বা পলিতা) তার প্রশ্রাবের রাস্তায় প্রবেশ করায় এবং সেটা ভিজে যায় এবং প্রশ্রাব বের হয়ে আসে। [যদি সলতের কিছু অংশ বাইরে থাকে এবং প্রশ্রাবের রাস্তার বাইরে থাকা অংশটি শুষ্ক থাকে তবে সেটা অযু ভঙ্গের কারণ হবে না যেহেতু প্রশ্রাব বের হবে না।] ৮- সুতি সলতেটি পরে গেলে, বাইরে থাকা অংশটি যদি ভিজা পাওয়া যায়।
৯- মুখ ভর্তি বমি হলে। মুখের শ্লেষ্মার কারণে অযু ভঙ্গ হবে না, যেহেতু এটার পরিমান কম। ঘুমন্ত মানুষের মুখ দিয়ে তরল কিছু বের হলে, সেটা পরিস্কার মুখকে হলদে করে দিলেও।
১০- কোন রোগের কারণে চোখ বেয়ে পানি বের হলে অযু ভেঙ্গে যাবে। তবে যদি কান্নার কারণে বা চোখ জ্বলার করণে হয় যেমন পেয়াজের ঝাঁঝের কারণে তবে অযু ভাঙ্গবে না।
১১- নাক থেকে রক্ত, পুঁজ বা হলদে তরল বের হলে অযু ভেঙ্গে যাবে এমনকি সেটা যদি নাসারন্দ্র পথেও বের হয়। তবে নাকের মিউকাস (গ্লেন্মা) এগুলোর অন্তর্ভুক্ত নয়। যদি নাসা পথে মিউকাস (গ্লেন্মা) বের হয় তবে সেটা অযুকে ভঙ্গ করবে না।
১২- থুথুতে যদি বেশি পরিমাণে রক্ত থাকে তবে সেটা অযু ভেঙ্গে দিবে। ১৩- যদি আপনি দংশিত স্থানে তৎক্ষনাত রক্ত দেখতে পান, এটা আপনার অযু ভেঙ্গে দিবে যদি আপনার মুখ ও দাঁত থেকে রক্ত বের হয়। তবে অন্য জায়গা থেকে বের হলে ভাঙ্গবে না।
১৪- যদি শরিরের কোন স্থান থেকে রক্ত বের হয়ে উক্ত অংশে ছড়িয়ে পরে, যদি সেটা অল্প পরিমাণেও হয়, তবে হানাফী মাযহাব অনুযায়ী আপনার অযু ভেঙ্গে যাবে, তবে যদি আপনি শাফেয়ী বা মালেকী মাযহাবের হন তবে অযু ভাঙ্গবে না।
১৫- আপনি জিন ছাড়া ঘোড়ার উপর আসীন, যদি এটা পর্বতের নীচে নামার সময় তন্দ্রা চলে আসে তবে আপনার অযু ভেঙ্গে যাবে।
১৬- আপনি অযু করেছেন না করেন নি, এটা নিয়ে সন্দেহপ্রবন হোন, আপনার ধান-ই- গালিব (সচরাচর মতামত) হওয়া উচিত যে আপনি অযুহীন অবস্থায় আছেন।
১৭- আপনি যদি অযুর সময় কোন একটি অঙ্গ ধুতে ভুলে যান এবং কোন অঙ্গ সেটা জানা না থাকে, (তবে আপনার অযু ভেঙ্গে যাবে)।
১৮- যদি আপনার ফোস্কা পরা অঙ্গ থেকে কোন ধরনের পুঁজ, রক্ত বা হলদে জিনিস বের হয়ে আসে, সেটা নিজে নিজেই হোক বা আপনি চাপ দেয়ার ফলেই হোক, (তবে আপনার অযু ভেঙ্গে যাবে)।
১৯- মনে করেন আপনার কোন ঘাঁ বা ক্ষত রয়েছে, সেটার মাঝে যদি কোন ধরনের পুঁজ, রক্ত বা হলদে তরল লেগে থাকে, তবে সেই ক্ষত স্থান বা তার তুলা বা তার ব্যান্ডেজ যেখানে ও পুঁজ লেগে আছে তা যদি সুস্থ কোন স্থানে শরীরের) লাগে তবে অযু ভেঙ্গে যাবে। আলেমদের এমন একটি মত রয়েছে যদি ঘাঁ থকে বের হওয়া জিনিস রঙবিহীন হয় তবে অযু ভাঙ্গবে না। এটা এঁ সমস্ত লোকের জন্য প্রযোজ্য যারা চুলকানি, বসন্ত বা একজিমা রোগে ভুগছে।
২০- যদি কেউ উলংগ অবস্থায় তার স্ত্রীকে আলিঙ্গন করে (তাদের অযু ভেঙ্গে যাবে)।
২১- মনে করুন, আপনি কোন কিছুতে হেলান দেয়া অবস্থায় তদ্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন; (আপনার অযু ভেঙ্গে যাবে ) যদি আপনার তন্দ্রা এতো গভীর হয় যে হেলান দেয়া বস্তুটি সরিয়ে ফেললে আপনি পরে যাবেন।
২২- রুকু সেজদাসহ নামাজে যদি কেউ এমন জোরে হাসি দেয় যে সে নিজে এবং তার পাশের জন সে হাসি শুনতে পায়। তবে যদি হাসির শব্দ এমন হয় যে শুধু নিজেই শুনবে পাশের জন শুনতে পাবে না তবে অযু নষ্ট হবে না, কিন্তু নামাজটি ফাসিদ হয়ে যাবে (অন্য কথায়, এমন জোরে হাসি যে শুধু নিজেই তার শব্দ শুনতে পায় পার্শ্বের জন শুনতে পায় না তবে সেটা নামাজকে নষ্ট করে দিবে, কিন্তু অযু নষ্ট হবে না)।
২৩- মৃগী রোগী মুর্ছা গেলে বা কেউ সংজ্ঞা হারিয়ে ফেললে অযু ভেঙ্গে যাবে।
২৪- যদি কান থেকে পুঁজ, হলদে তরল বা রক্ত বের হয়ে শরীরের এমন জায়গায় লাগলো যেটা গোসলের সময় ধৌত করা হয় (তবে আপনার অযু ভেঙ্গে যাবে)।
আমাদের কাছ থেকেই ইউরোপীয়ানরা শিখেছে কিভাবে জনসম্মুখে নিজেকে ধৌত করা হয়। এর আগে তাদের ঘরগুলো থেকে এমন পুতি-গন্ধ বের হত যে মনে হত আর একজনের নিশ্বাসের দুর্গন্ধ 'আর এ পরিচ্ছন্নতাকে মুসলমানরাই বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে, তার মানে মানবতাকে খারাপ শত্রু থেকে রক্ষা করেছে।