Hakikat Books
English

Chapter 25 / 73

তায়্যাম্মুম সংক্রান্ত

হানাফী মাযহাব মতে নামাযের সময় শুরু হওয়ার পূর্বেই তায়্যাম্মুম করলে সেটা সহীহ হয়ে যাবে। কিন্তু অন্য তিন মাযহাবে সহীহ হবেনা।

তায়্যাম্মুমের তিনটি ফরজ রয়েছে। অযুর পরিবর্তে তায়্যাম্মুম করার নিয়ম আর গোসলের পরিবর্তে তায়্যাম্মুমের নিয়ম একই। পার্থক্য শুধু নিয়্যতে। ফলে একটার পরিবর্তে অন্যটি হলে দুই তায়্যাম্মুমের প্রয়োজন নেই।

১- নিয়্যত করা, যেটা করা আবশ্যক।

২- দুই হাত দ্বারা মাটি স্পর্শ করা অতঃপর সমগ্র মুখে মাসেহ করা, দুই হাত দিয়ে পুরো মুখ ঢাকতে হবে।

৩- দুই হাতের তালু দ্বারা পুনরায় মাটি স্পর্শ করা এবং তারপর প্রথমে বাম হাতের মাধ্যমে সম্পূর্ণ ডান হাত মাসেহ করা এরপর ডান হাতের সাহায্যে পুরো বাম হাত মাসেহ করা (কনুইসহ)। এইসবগুলো রুকন এর অন্তর্ভুক্ত (অর্থাৎ তায়্যাম্মুমের সময় এগুলো করা ফরয। যদি তার মধ্যে কোন একটি ছুটে যায় তবে তায়্যাম্মুম শুদ্ধ হবে না)।

আল-কুরাআন অনুসারে তায়্যাম্মুম ফরয। যেমন, সুরা নিসা এর ৪৩তম আয়াত এবং সুরা মায়েদা এর ৬ষ্ঠ আয়াত। মালেকী এবং শাফেয়ী মাযহাব অনুযায়ী নামাযের ওয়াক্ত শুরু (অর্থাৎ যে নামাযে অযুর পরিবর্তে তায়্যাম্মুম ব্যবহার করবেন) হওয়ার আগে তায়্যাম্মুম করার অনুমতি নেই এবং এক তায়্যাম্মুম দিয়ে একাধিক নামায আদায় করা যাবে না। (অন্য কথায়, প্রত্যেক নামাযের জন্য আলাদা আলাদা তায়্যাম্মুম করতে হবে এবং নামাযের ওয়াক্ত শুরু হওয়া পযন্ত তায়্যাম্মুমের জন্য অপেক্ষা করতে হবে )।

ছয়টি জিনিস দ্বারা তায়্যাম্মুম হবেনা, তবে যদি সেগুলোর উপর ধুলো লেগে থাকে তাহলে হবে। এ ছয়টি জিনিস হলোঃ লোহা, বোঞ্জ, টিন, কপার, সোনা, তামা, রুপা এবং অন্য সকল ধাতু। যে ধাতৃগুলো তাপ দিলে গলে যায়; গ্লাস, বা যেগুলো তাপ দিলে নরম হয়ে যায় এবং চকমকে পোর্সেলিন ছাড়া অন্য যে কোন কিছু দ্বারা তায়াম্মুম করা যাবে। যদিও এগুলো মাটি থেকে তৈরী।

যেখানে প্রশ্রাব করা হয়েছে এমন জমিন শুকিয়ে গেলে সেখানে নামাজ পড়া যাবে কিন্তু সে মাটি দ্বারা তায়্যাস্মুম করা যাবে না।

প্রথমে পানি খুজতে হবে। যদি না পাওয়া যায়, কোন আদিল ও সালিহ মুসলিমকে জিজ্ঞাসা করতে হবে। তারপরও না পাওয়া গেলে তায়্যাম্মুম করা যাবে। একজন সালিহ মুসলিম মানে যে শুধু হারাম থেকেই বেঁচে থাকে তা নয় বরং সন্দেহযুক্ত কাজ থেকেও বেঁচে থাকে। এ ভয়ে যে অসাবধানতায় যাতে কোন গুনাহ না হয়ে যায়। দয়া করে সীমাহীন করুণার প্রথম অধ্যায়ের ৬ষ্ঠ ধাপে সন্দেহ যুক্ত কাজগুলো দেখুন 1)

তায়্যাম্মুমের সময় পাঁচটি আবশ্যকীয় কাজ হলোঃ ১- নিয়ত করা।

২- মাসেহ করা।

৩- তায়্যাস্মুমের জন্য ব্যবহৃত জিনিস অবশ্যই মাটি জাতীয় হতে হবে। যদি সেটা মাটি জাতীয় না হয় তবে অন্তত পক্ষে সেটার গায়ে ধুলো লেগে থাকতে হবে। ৪ - মাটি জাতীয় জিনিসটি অথবা ধুলো লেগে থাকা জিনিসটি পবিত্র হতে হবে। ৫- প্রকৃত পক্ষেই পানি ব্যবহারে অক্ষম হলে (অযুর জন্য)। [কোন অসুস্থতার পরের দুর্বলতাও একটি ওজর হিসেবে গন্য হবে (এক্ষেত্রে পানি দিয়ে অযুর পরিবর্তে তায়্যাম্মুম করা যাবে)। বৃদ্ধ বয়সের দুর্বলতাও এটার অন্তর্ভুক্ত। এ ধরনের লোকদের আরেকটি সুবিধা হলো চাইলে তারা বসে নামাজ পরতে পারবে।] তায়্যাম্মুম করার সময় ৭টি সুন্নত রয়েছেঃ ১- বিসমিল্লাহ বলা, (অর্থাৎ বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে তায়্যাম্মুম শুরু করা)।

২- হাতের (তালু) দ্বারা (হাল্কা করে) পরিস্কার মাটিতে আঘাত করা।

৩- যার দ্বারা তায়্যাম্মুম করা হচ্ছে তার উপর সামনে পিছনে হাত ঘষা।

৪- আঙ্গুলগুলো খুলে রাখা।

৫- মাটিসহ দুই হাত পরমষ্পরের সাথে আঘাত করা।

৬- সর্বপ্রথম মুখ মাসেহ করা।

৭- কুনুইসহ উভয় হাত সম্পূর্ণ মাসেহ করা।

পানি খোজার জন্য ৪টি জিনিস পুরণ করতে হবেঃ ১। যদি আপনি আপনার নিজের এলাকায় থাকেন।

২। যদি আপনি পানি থাকার বিষয়ে অবগত হন।

৩ যদি আপনি পানি থাকার বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাসী হন।

৪। যদি আপনি ভীতিকর কোন জায়গায় না থাকেন।

যদি কোন বাক্তি পানি খুজে পায় এবং তা তার থেকে এক মাইলের বেশি দূরে থাকে, তবে সে ক্ষেত্রে তায়ামুম করা গ্রহণযোগ্য। যদি দূরত্ব এক মাইলের কম হয় এবং নামাজের জন্য যথেষ্ট সময় থাকে তবে তায়াম্মুম করা যায়েজ হবে না। [এক মাইল চার হাজার জারের সমান, ০.৪৮ ১: ৪০০০5 ১৯২০ মিটার। হানাফি মাযহাবের মতে।] অন্যদিকে যদি কেহ পানির খোঁজ করে না পেয়ে তায়াম্মুম করে নামায আদায় করে এবং পরবর্তীতে পানি খুঁজে পায় তাকে কি পুনরায় নামায আদায় করতে হবে? এটি ইসলামি চিন্তাবিদের কাছে প্রশ্ন। এটির উত্তর হল, তাকে পুনরায় নামায আদায় করতে হবে না।

কোন ব্যক্তি যদি ভিজে যায় কিন্তু তারপরও অজু করার মত পানি না পায় এবং তায়াম্মুম করার মত কিছু না পায় তখন সে একটু করো শুকনো টিলা বা মাটির টুকরো নিয়ে তার তায়াম্মুম সম্পন্ন করবে। দলের কয়েকজন যদি তায়াম্মুম করে নেয় কিন্তু এদের মধ্যে একজন পানি দেখতে পায় তৎক্ষণাৎ অন্যান্য সকলের তায়াম্মুম বাতিল হয়ে যাবে। যদি কোন দলের একজন কিছু পানি এনে শুধুমাত্র কোন এক ব্যক্তিকে বলে ওযু করে নিতে তবে সকলের তায়াম্মুম ফাসিদ হয়ে যাবে। কিন্তু সে যদি এরুপ বলে দলের সকলে এখান থেকে ওযু করতে পারবে যদিও সেখানে মাত্র একজনের ওযুর পানি থাকে তথাপি সকলের তায়াম্মুম সহিহ থাকবে। যদি জুনুব হয়ে থাকে এবং সে মসজিদ ব্যতীত অন্য কোথাও পানির সন্ধান না পায়। তখন প্রথমে সে তার ফরয গোসলের জন্য একবার তায়াম্মুম করে নিবে। এরপর পানির জন্য মসজিদে প্রবেশ করবে। সে যদি মসজিদে পানির সন্ধান না পায় তখন নামায আদায়ের জন্য তাকে আরেকবার তায়াম্মুম করতে হবে। কারও যদি মসজিদে অবস্থান কালে ইহতিলাম হয় তবে সে তায়াম্মুম করবে এবং মসজিদ থেকে বেরিয়ে যাবে। কারও যদি হাত না থাকে তবে সে তায়াম্মুম করে নিতে পারবে। তবে এরুপ বাক্তিকে সাহায্য করার মত কেউ থাকলে সে ইন্তিঞ্জা থেকে মুক্ত নয় তাকে প্রয়োজনের সময় ইস্তিঞ্জা করতে হবে। তবে যদি তাকে সাহায্য করার মত কেউ না থাকে তবে সে ইস্তিঞ্জা থেকে অব্যাহতি পাবে। কোন ব্যক্তির যদি হাত এবং পা উভয়ই না থাকে তবে তারাফাইন এর মত অনুসারে তাকে নামায হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ইমাম আজম আবু হানিফা এবং ইমাম আবু আইয়ুব এর মতে এ অবস্থায়ও উক্ত ব্যক্তিকে নামায আদায় করতে হবে। অপর পক্ষে জুমার নামাযে ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ নেই। অন্য কথায় ওযুর জন্য সময় নেই কিংবা ওযু করতে গেলে জুমা ছুটে যাবে এমতাবস্থায় তায়াম্মুম করা জায়েয হবে না। এক্ষেত্রে কেউ জুমার নামায আদায়ে সক্ষম না হলে জহরের সালাত আদায় করে নিবে। তাছাড়া দররুল মুখতার গ্রন্থে উল্লেখ আছে খেজুরের রস কিংবা এরুপ কোন বস্তু দিয়েও ওযু করা জায়েজ নয়। কোন ব্যক্তির যদি সফরে থাকা অবস্থায় স্বপ্ন দোষ হয় তবে সে তায়াম্মুম করেই ফজরের সালাত আদায় করে নিবে। এরপর সে তার যাত্রা দুপুরের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত রাখবে।

[১] জুনুব অর্থ যার কোন কারণে অর্থাৎ যৌন সম্পর্ক বা স্বপ্ন দোষের কারণে গোসল প্রয়োজন হয়। এ বিষয়ে বিস্তারিত গোসল অধ্যায়ে বর্ণিত রয়েছে। [২] ইস্তিঞ্জা বলতে মল বা মুত্র ত্যাগের পরে শরীরের সামনের বা পেছনের অংশ পরিষ্কার করা। অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

যখন যহরের সালাত এর ওয়াক্ত শেষ হতে অল্প কিছু সময় বাকি থাকবে তখন সে তায়াম্মুম করে যহরের সালাত আদায় করে নিবে। ধরা যাক ওই ব্যক্তি যদি দিবসের শেষ ভাগে এসে অর্থাৎ আসরের সালাতের সময় এসে পানির সন্ধান পায় তবে কি তার পুনরায় ফজর এবং যহরের সালাত আদায় করতে হবে কিনা? এই ব্যাপারে ইসলামিক স্কলারগণের মধ্যে ভিন্নমত রয়েছে। এক পক্ষের মত অনুযায়ী তাকে আদায় করে নিতে হবে অপর পক্ষের আলেমদের মতে আদায় করা লাগবে না। এই বিষয়ের সিদ্ধান্ত সাহেব এ তারতিব অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়।

কোন বাক্তির যদি বহনকারী গাধার পিঠে তার প্রয়োজনীয় পানি থাকে এবং সে গাধাটি হারিয়ে ফেলে। এই অবস্থায় নামাযের সময় হলে সে তায়াম্মুম পূর্বক নামায আদায় করে নিবে। তবে নামাযরত অবস্থায় সে গাধার ডাকের আওয়ায শুনতে পাওয়ার সাথে সাথে তার ওযু ভেঙ্গে যাবে। কোন ব্যক্তি যদি ঘোড়ায় ভ্রমন করে এবং ঘোড়া হতে নেমে ওযু করে নামায আদায় করতে গেলে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সে ঘোড়ায় আরোহনরত অবস্থায় তায়াম্মুম করে নামায আদায় করে নিবে। কেউ যদি প্রচণ্ড ঠাপ্ডার মাঝে ভ্রমন করে থাকে যে এই অবস্থায় ফরয় গোসল করতে গেলে তার অসুস্থহ ওয়ার সম্ভাবনা থাকে। তবে সে তায়াম্মুম করে নামায আদায় করে নিবে। ভ্রমনে যাওয়ার সময় যাত্রার অন্যান্য সরাঞ্জামাদির সহিত এক টুকরো ইট বা টিলা নেওয়া উচিত। যাতে করে সে যদি এমন স্থানে পৌছায় যেখানে চারপাশের সব কিছুই ভেজা তখন ওই ঢিলা বা ইটের টুকরা দিয়ে তায়াম্মুম করে নিতে পারে। যদি ঈদের নামাযের সময় ওযু ভেঙ্গে যায় এবং পুনরায় ওযু করে নামাযে অংশ নিতে গিয়ে যদি তার নামায ধরতে দেরি হয়ে যাওয়া বা ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সে ওই অবস্থায়ই তায়াম্মুম করে নামাযে যোগ দিবে। (১) এটা ইমাম আযমের মত। তাছাড়া অন্যান্য ইমামগণের কওলের মতে সম্ভব হলে ওযু করে নিতে হবে।

এটি (আহমেদ বিন মুহাম্মাদ বিন ইসমাইল) দ্বারা বর্ণিত, এবং তাহতাবীর টাকায় (আবুল ইখলাস হাসান বিন আম্মার) শেরবালির মেরাকএলফেলা, গ্রন্থে বণিত রয়েছে, অসুস্থতা তায়াম্মুমের জন্য একটি ওজর। তবে সুস্থ ব্যক্তি যদি এই ভয়ে ওযু করতে না চায় যে ওযুর ফলে তার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি তার জন্য ওজর নয়। যে সকল আলেমগণের মতে, সুস্থ ব্যক্তি রোযা রাখলে অসুস্থ হওয়ার ভয় থাকে তার জন্য রোযা কাযা করা জায়েয, তাদের মতে সুস্থ ব্যক্তির অসুস্থ হওয়ার ভয় থাকলে প্রয়োজনে তায়াম্মুম করাও জায়েয। অসুস্থ হওয়া বলতে সাধারানত 8৪টি বিষয় বোঝায়, পানি হয়ত তার জন্য ক্ষতিকর হবে। নড়াচড়া হয়ত তার জন্য ক্ষতিকর হবে। কেউ হয়ত পানি ব্যবহারে অক্ষম হতে পারে। কেউ কেউ হয়তবা তায়াম্মুম করতেও অক্ষম হতে পারে।

[১] ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মাদ শায়বানি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ এর দুইজন মহৎ ছাত্র।

ক্ষতি বিবেচনার ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। ব্যক্তি যদি প্রচণ্ড অনুভব করতে পারে যে পানি ব্যবহার তার জন্য ক্ষতিকর তবে অথবা কোন মুসলমান আদিল বিশেষজ্ঞ ডাক্তার যদি তাকে সতর্ক করে থাকে। যদি আদিল মুসলমান ডাক্তার না পাওয়া যায় তবে এরুপ ডাক্তার যার পাপসমুহ জনসম্মুখে প্রকাশিত নয় তার দেওয়া পরামর্শ ও গ্রহণ যোগ্য যে ব্যক্তি নিজে নিজে ওযু সম্পন্ন করতে অক্ষম সে যদি তাকে সাহায্য করার মত কোন ব্যক্তিকে না পায় তবে তার জন্যও তায়াম্মুম করে নেওয়া জায়েয। তার যদি সন্তান, দাসী কিংবা অন্য কোন বাক্তি থাকে যে বন্ধুত্বের খাতিরে তাকে ওযু করতে সাহায্য করবে তবে এদের যে কারো দ্বারা তাকে ওযু করে নিতে হবে। এরুপ কোন ব্যক্তি না পাওয়া গেলে সে তায়াম্মুম করে নিবে। ইমাম আযম আবু হানিফার মতে তাকে ওযু করতে সাহায্য করার জন্য অর্থের বিনিময়ে কাউকে নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। কোন ব্যক্তি যদি তায়াম্মুম করতেও না পারে তবে সে তার নামায ক্বাযা হিসাবে ছেড়ে দিবে। এমন কি স্বামী স্ত্রীও ওযু করার জন্য নামায আদায়ের জন্য একে অপরকে সাহায্য করার আবশ্যকতা নেই। তবে স্বামীর উচিৎ স্ত্রীকে সাহায্য করতে বলা। কোন ব্যক্তি গ্রাম এবং শহরের বাইরে থাকায় গরম পানি না পেলে এবং ঠাণ্ডা পানি দিয়ে গোসল করায় অসুস্থ হওয়ার ভয় থাকলে সে তায়াম্মুম করে নিবে। শহর এলাকার ক্ষেত্রেও একই ফতোয়া প্রযোজ্য।

কোন বাক্তির গোসল বা ওযুর অঙ্গের অর্ধেকের বেশি অংশে ক্ষত বা যন্ত্রণা থাকে তবে সে গোসল বা ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নিবে। তার ক্ষতের পরিমান যদি ওযু বা গোসলের অঙ্গের অর্ধেক হয়ে থাকে তবে সে তার সুস্থ অংশসমুহ পানি দ্বারা ধৌত করবে এবং ক্ষতের উপরে মাসেহ করে নিবে। মাসেহ তার জন্য ক্ষতিকর হলে ব্যান্ডেজের উপর দিয়ে মাসেহ করে নিবে। যদি এটিও তার জন্য ক্ষতিকর হয় তবে তাকে মাসেহ করতে হবে না। তার মাথায় যদি কোন ক্ষত থাকে যা মাসেহ করার ফলে ক্ষতির আশংকা থাকে তবে এক্ষেত্রে সে মাসেহ করা থেকে মুক্ত। কোন ব্যক্তির যদি এরুপ অংশে ক্ষত থাকে যা ওযুর সময় ধৌত করা ফরয যেমন হাত বা মুখ মণ্ডল, তবে সে তায়ামস্মুঘও করতে পারবে না। এ ক্ষেত্রে সে ওযু ছাড়াই নামায আদায় করে নিবে এবং তাকে ওই নামায পুনরায় আদায় করতে হবে না। তার মুখমণ্ডল সুস্থ থাকলে সে তা ধৌত করবে। তাকে সাহায্য করার মত কেউ না থাকলে সে মাটিতে বা বালিতে তার মুখমণ্ডল ঘষে নিবে। কার এক হাত যদি ভাঙ্গা, ক্ষত, কাটা কিংবা অবশ থাকে তবে সে অন্য হাত দিয়ে ওযু সম্পন্ন করবে। তার উভয় হাতই একই রকম হলে সে মাটির সাথে মুখ মণ্ডল মদন করে নিবে। যদি তার হাত বা কোন অঙ্গে প্লাস্টার, অয়েস্তমেন্ট ব্যান্ডেজ বা এরুপ কোন প্রলেপ থাকে যা খুলে ফেলে মাসেহ বা ধৌত করা সম্ভব নয় তবে সে তার উন্মুক্ত উল্লেখযোগ্য অঙ্গসমুহ এবং এর মাঝের অংশগুলো মাসেহ করে নিবে। তবে সম্ভব হলে প্লাস্টার, ব্যান্ডেজ, কাঠের প্রলেপ দেওয়া আক্রান্ত স্থান হতে এগুলো খুলে ফেলে আক্রান্ত স্থানে মাসেহ এবং সুস্থ স্থানসমূহ ধুয়ে নিতে হবে। এই বিষয়গুলি ওযু অবস্থায় করা আবশ্যকীয় নয় এবং এর কোন নির্দিষ্ট সময় রেখা নেই। সুস্থ পা ধুয়ে ফেলা এবং অপর আক্রান্ত পা মাসেহ করে নেওয়াও জায়েয। আক্রান্ত স্থানে যে প্রলেপ বা অন্যান্য আস্তরন রয়েছে তা যদি ক্ষত সুস্থ হওয়ার পূর্বে' খসে পড়ে তবে তার ওযু ভেঙ্গে যাবে না। তাছাড়া একবার যে ব্যান্ডেজের উপর মাসেহ করা হয়েছে তা পরিবর্তন করলেও ওযু ভাঙ্গবে না। সুতরাং কোন ব্যক্তির যদি নখ কিংবা অন্য কোন আক্রান্ত স্থানে ব্যান্ডেজ, অয়েন্তমেন্ট বা প্রলেপ থাকে যা অপসারন করে উক্ত স্থান ধৌত করা বা মাসেহ করা তার জন্য ক্ষতিকর তবে সে উক্ত স্থান ব্যান্ডেজ বা প্রলেপের উপরই মাসাহ করে নিবে। মাসেহ করাও ক্ষতিকর হলে মাসেহ ব্যতীতই তার ওযু বা তায়াম্মুম হয়ে যাবে। যেহেতু অন্যান্য তিন মাযহাবেও একই মত রয়েছে সেহেতু এ ক্ষেত্রে অন্য মাযহাবে তাকলিদ করা নিষ্রয়োজন। ইবনে আবেদীন নামক কিতাবে উক্ত অয়েস্তমেন্টকে চটাবা এরুপ বন্ধন ফলক হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে কারো দাঁতের ফিলিং বা বাধাই অন্য বিষয়।

কোন ব্যক্তি যদি নিজের দ্বারা না ঘটিয়ে অন্য কোন কারণে অবচেতন বা অজ্ঞান হয়ে পড়ে এবং এ অবস্থায় ছয় ওয়াক্ত নামাজের সময় অবধি থাকে তবে তাকে জ্ঞান ফেরার পর ওই ছয় ওয়াক্তের নামায কাযা করতে হবে না।সে অচেতন অবস্থায় যে কয় ওয়াক্ত নামাযই হোক না কেন এগুলো আদায়ের জন্য অন্য কাউকে ওসিয়তের প্রয়োজন নেই। সে সুস্থ হয়ে নামাযের কাযা আদায় করে দেবে। (অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের একুশ অধ্যায় দ্রষ্টব্য) ইবনে আবেদীন রাহমাতুল্লাহ্ আলাইহি বলেছেন, সুস্থ কোন ব্যক্তির জন্য তার ওযু বা তায়াম্মুমের সময় অপরিহার্য অঙ্গসমুহ অন্য কাউকে দিয়ে ধোয়ানো মাকরুহ। তবে দ্বিতীয় কোন ব্যক্তি যদি ওযুর পানি এগিয়ে দেয় কিংবা অঙ্গসমুহে পানি ঢেলে দেয় তবে তার অনুমতি রয়েছে। যদি তার নামাজের বিছানা কিংবা কাপড়ে কোন নাজাছাত বা ময়লা লেগে থাকে যা পরিবর্তন করা তার জন্য ঝামেলা বা তৎক্ষণাৎ সম্ভব নয় তবে সে ওই অবস্থায় নাজাছাত যুক্ত অবস্থায়ই নামায আদায় করে নেবে। তাছাড়া আহত স্থানে ব্যাবহৃত সমান কাঠের টুকরো, প্লাস্টার কিংবা অয়েস্তমেন্ট যদি খসে পড়ে এবং ক্ষত স্থান সুস্থ হয়ে যায় তবে পূর্বেকৃত তায়াম্মুম বা মাসেহযুক্ত ওযু ভেঙ্গে যাবে। তার আক্রান্ত স্থান যদি সুস্থ হয়ে থাকে কিন্তু উপরের ব্যান্ডেজের প্রলেপ যদি আলাদা না হয় এমতাবস্থায় যদি তাকে কোন ক্ষতি ছাড়া খুলে ফেলা যায় তবে তার পূর্বেকৃত ওযু বা তায়াম্মুম ভেঙ্গে যাবে।

আল্লাহ সুবাহানাহু তায়ালা তার প্রিয় বান্দাদের অসুখ এবং যন্ত্রণা এজন্য দিয়েছেন যাতে করে তাদের গুনাহ মাফ হয় এবং জান্নাতে তাদের নিয়ামত আরও বেড়ে যায়। তাদের প্রার্থনা যন্ত্রণাময় এবং কষ্টকর। এর বিনিময়ে তিনি তাদের জীবনকে আরও সহজ করে দেন, দুনিয়াবি কাজ কর্মে সফলতা প্রদান করেন এবং রিযিকে বরকত দেন। (খাদ্য, পানীয়, অন্যান্য প্রয়োজন যা আল্লাহ্ তায়ালা তার সকল বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। অফুরন্ত নিয়ামত কিতাবের ষষ্ঠ খণ্ডে রিযকের বিষয়ে আরও বিস্তারিত রয়েছে) যারা তার ইবাদতকে অবহেলা করে তিনি তাদের সমপরিমান বরকত এবং সহজ সাধ্য তা দেন না। এ ধরনের মানুষ পরিশ্রম কপটতা ধোঁকা এবং বিশ্বাস ঘাতকতার মাধমে অনেক অর্থ উপার্জন করে এবং সুখী ও অনিয়ন্ত্রিত জীবন অতিবাহিত করে যা বেশিদিন স্থায়ী হয় না। অল্প সময়ের ভিতরেই তারা হসপিটাল এবং কারাগারে কিংবা অনুতাপের অন্তর দহনের মাধ্যমে তাদের বাকি জীবন পার করে। আর পরকালে তাদের জন্য রয়েছে অপরিসীম আজাব।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail