নামাযে চারটি গুরুত্বপূর্ণ আহকাম রয়েছে। যথাঃ ফরয, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব। হানাফি মাযহাব অনুযায়ী দুই হাত কান বরাবর উঠানো সুন্নাত। হাতের তালু কিবলাহমুখী রাখা সুন্নত। পুরুষদের তাকবিরে দুহাতে কানের লতি স্পর্শ করা এবং মেয়েদের কাধ বরাবর উচ্চতায় হাত তোলা মুস্তাহাব। এবং আল্লাহু আকবর বলা। আল্লাহু আকবর বলার পর দুই হাত নামিয়ে নেওয়া সুন্নত। এরপর বাম হাতের উপর ডান হাত রাখতে হবে। পুরুষদের জন্য নাভির নিচে এবং মেয়েদের জন্য বক্ষের উপরে হাত বাধা সুন্নত। পুরুষদের জন্য ডান হাত দিয়ে বাম হাতের কজ্জি ধরা মুস্তাহাব। নামাযে ইমাম, মুসল্লি কিংবা কেউ যদি একাকি নামায আদায় করে সকলের জন্য ”সুবহানাকা, (১) পাঠ সুন্নাত। এরপরে ইমামের জন্য কিংবা কেউ যদি একাকী নামায আদায় করে তার জন্য আউজুবিল্লাহ, বিসমিল্লাহ্ পাঠ সুন্নাত। এরপর ফাতিহা শরিফ তিলাওয়াত এবং এর সাথে কুরআনের ন্যুনতম ও আয়াত পরিমান তিলাওয়াত ওয়াজিব। সুন্নাত নামাযসমূহে বিতর সালাতের প্রতি রাকাত এবং একাকি আদায়ের সময় ফরয নামাযসমূহের প্রথম দুই রাকাতে কুরআনে কারিম থেকে কম পক্ষে এক আয়াত পরিমান তিলাওয়াত ফরয।
১ (সুবহানাকা এভাবে বলা হয় যে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লাইলাহা গাইরুকা।
রুকুতে মাথা এবং শরিরের উপরের অংশ ঝোকানো ফরয। তিনবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সময় রুকুতে অবস্থান ওয়াজিব। তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ সুন্নাত। পাঁচবার বা সাতবার পাঠ মুস্তাহাব। রুকু থেকে দাঁড়ানোর পর এবং দুই সিজদার মাঝে বিরতিতে কমপক্ষে একবার সুবহানাল্লাহ পাঠ করার সমপরিমাণ সময় অবস্থান করা ইমাম আবু ইউসুফ এর মতে ফরয। তাছাড়া তারাফাইন অর্থাৎ ইমাম আবু হানিফা এবং তার সাগরেদগণের মতে এটি ওয়াজিব। তবে কিছু আলেমগণের মতে এটি সুন্নাত। সেজদায় কপাল জমিনে ঠেকানো ফরয। একবার সুবহানাল্লাহ বলা পরিমান সময় অবস্থান করা ওয়াজিব। তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলা সুন্নাত এবং পাঁচ কিংবা সাত বার বলা মুস্তাহাব। ইবনে আইদীন রাহমাহুল্লাহ তায়ালার বর্ণনা মতে, সেজদার সময় প্রথমে হাঁটু তারপর দুই হাত, এরপর নাক এবং সবশেষে কপাল মাটিতে রাখতে হবে। হাতের আঙ্গুল এবং কান একই লাইন বরাবর থাকবে। শাফি মাযহাব অনুযায়ী দুই হাত কাধ বরাবর থাকবে। কমপক্ষে একটি পায়ের পাতা মাটিতে স্পর্শ করে রাখা ফরয। জমিন এতোটা শক্ত হতে হবে যাতে কপাল জমিনের ভেতরে দেবে না যায়। কার্পেট বা ম্যাট বিছিয়ে কিংবা গম বা শস্য জমিনে ছড়িয়েও এটি প্রস্তুত করা যায়। জমিনে স্থাপিত টেবিল, সোফা বা অন্য কোন পরিবহনও জমিন হিসাবে সাব্যস্ত। দোলনা, কাপড় বা ম্যাট গাছের সাথে ঝুলিয়ে দলনার মত করে বাধলে এগুলো জমিন হিসাবে গ্রহণযোগ্য নয়। ধান, ভুট্রো শন বীজ ইত্যাদি পিচ্ছিল জিনিষের উপরে সেজদাহ সহি হবে না। এগুলো যদি বস্তায় থাকে তাহলে তার উপরে সহিহ হবে। যদি সেজদার জায়গা অর্ধেক জারা পরিমান হয় অর্থাত্ পায়ের পাতা রাখার স্থান থেকে বারোটি আঙ্গুলের মিলিত প্রস্থের সমান হলে নামায সহিহ হবে। তবে এরুপ করা মাকরাহ। সেজদার সময় দুই কনুই দেহ হতে দূরে থাকবে এবং উদর সমসন্ধিয় অঞ্চল উরুকে স্পর্শ করবেনা আলাদা থাকবে। পায়ের পাতা কিবলার দিকে মুখ করে থাকবে। রুকু এবং সেজদার সময় পায়ের গোড়ালি একে অপরকে স্পর্শ করে রাখা সুন্নাত।
নারীরা নামাযের শুরুতে তাদের কাঁধ বরাবর হাত উঠাবে।...... তারা বুকের উপরে দুই হাত বারধবে। বাম হাতের উপরে ডান হাত থাকবে। রুকুতে যাওয়ার সময় সামান্য ঝুকবে। রুকুতে তার কোমর এবং মাথা একই সমতলে থাকবে না। রুকু এবং দুই সেজদার সময় হাতের আঙ্গুলগুলি ছড়িয়ে থাকবে না। আঙ্গুলগুলি একটি অপরটির সাথে যুক্ত থাকবে। সে তার হাত হাটুর উপরে রাখবে এবং হাত বেকে থাকবে। সে হাটুর উপর ভর দেবে না। সেজদার সময় দুই হাত মাটিতে ছড়িয়ে দিবে এবং কনুই উদরের সাথে লেগে থাকবে। তার উদর এবং উরু স্পর্শ করে থাকবে। তাশহুদে বসার সময় নারীরা তাদের পা ডান দিকে ছড়িয়ে রাখবে। নখগুলো হাঁটুর দিকে ফেরানো থাকবে। আংগুল পরস্পরের সাথে লেগে থাকবে। মেয়েদের জন্য নিজেদের মধ্যে এমনকি পুরুষদের সাথে জামাতে অংশ নেওয়া মাকরুহ। তাদের জন্য ঈদের নামায এবং জুময়ার নামায আদায় ফরয নয়। অন্য কথায় আল্লাহ্ তাদের উপর এই দুই নামায আদায়ের আদেশ দেননি। (এর বিস্তারিত অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের একুশ এবং বাইশ নামক অধ্যায়ে বনিত রয়েছে) তারা কুরবান ঈদের সময়ের ফরয নামাযের শেষের তাকবীরে তাশরিফ আস্তে বলবে। ফজরের নামায শুরুর ওয়াক্তে আদায় করা তাদের জন্য মুস্তাহাব নয়। তারা নামাযের সময়ের পাঠ করা দুয়াসমুহ উচ্চস্বরে পাঠ করবে না। এখানেই ইবনে আবেদীন অনুবাদের ইতি। সাইয়্যিল আহমাদ হামাওয়া বিন মুহাম্মাদ মক্কী রহমাতুল্লাহি তায়ালা আলাইহি (১০৯৮, ১৬৮৬থখি) তার উয়ুন উলবেসাইর কিতাবে যাযেয় আল আবেদীন বিন ইব্রাহিম ইবনি নুজাইম ইমিসরি রহমাতুল্লাহ [৯২৬-৯৭০ হিজরি, ১৫৬২ খ্রিস্তব্দ, মিশর] এর লিখিত এশবাহ কিতাবের একটি বর্ণনা, এখানে তিনি বলেছেন, মেয়েদের শেভ করা কাটা বা কোন কেমিক্যাল ব্যবহার করে চুল কাটা বা ফেলে দেওয়া মাকরুহ। তবে তাদের চুল কান বরাবর ছোট করা জায়েজ যাতে তাদের ছেলেদের সাদৃশ্য না দেখা যায়। মেয়েদের জন্য আযান এবং ইকামত দেওয়া মাকরুহ। সে বাহিরে লম্বা কোন সফরে তার স্বামী বা মাহরামকে ছাড়া একাকি সফর করতে পারবে না।
[১] সে হজের সময় তার মাথা উন্মুক্ত করবে না। সে সাফা এবং মারওয়া এর মাঝে সায়ি করবে যদিও তার মাসিক থাকে। সে কাবা থেকে নির্দিষ্ট পরিমান দূরত্ব থেকে তাওয়াফ করবে। মহিলারা খুতবা দিতে পারবে না। কারণ এটি সহিহ যে তার কণ্ঠও আওরাত। একজন মহিলা অবশ্যই জানাজা বহন করবে না। সে মুরতাদ হলেও তাকে হত্যা করা হবে না। হদ্দ এবং কিসাসের ক্ষেত্রে সে কোন সাক্ষী হিসাবে গণ্য হবে না। সে অবশ্যই মসজিদে ইতিকাফ করতে পারবে না। [২] তার জন্য মেহেদি হাত এবং পায়ের পাতা রাঙ্গানো জায়েয। সে অবশ্যই নেইল পালিশ ব্যবহার করবে না। সে সম্পত্তি, সাক্ষী এবং নাফাকা প্রদানের ক্ষেত্রে পুরুষের অর্ধেক হিসাবে গণ্য হবে।
[৩] একজন মুহসিনা নারী কখনো কোর্টে' যায় না, জজ কিংবা ডেপুটি তার বাড়িতে যায়। একজন মুহসিনা নারী হল সে যে বিবাহিত। অনুগ্রহ করে দশম অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য। তাছাড়া একই অধ্যায়ের কাজাফ এর জন্য হাদ্দ নামে উল্লেখিত অনুচ্ছেদও দ্রষ্টব্য। একজন যুবতী মেয়ে কোন নামাহরামকে অভিবাদন দেয় না কিংবা তাকে সান্ত্বনা প্রদান করেন না। হাচি দিলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ্ বলে কোন নামাহরামকে আকৃষ্ট করেন না। সে নামাহরামের সাথে কোন একাকি কক্ষে অবস্থান করেন না। এখানে আমাদের হামাওয়াই এর অনুবাদের পরিসমাপ্তি টানছি। কাদায়ে উলা এবং কাদায়ে আখিরাতে অর্থাৎ নামাযে প্রথম এবং শেষ আসরে বসা ওয়াজিব।
[১] অনুগ্রহ করে, দুরের পথের যাত্রার জন্য অফুরন্ত নিয়ামত কিতাবের, চতুর্থ খণ্ডের পনের নম্বর পরিছেদ দ্রষ্টব্য।
[২] অনুগ্রহকরে,ইতিকাফ এর জন্য চতুর্থ খণ্ডের নবম পরিছেদের শেষ অংশ [৩] শেষ বৈঠকের জন্য অফুরন্ত নিয়ামত নামক কিতাবের, ষষ্ঠ খণ্ডের অষ্টম অধ্যায় দ্রষ্টব্য।
শেষ বৈঠকে তাহিয়্যাত পাঠ করা ওয়াজিব। ফরয নামাযের শেষ বৈঠকে সালাওয়াত পাঠ করা সুন্নাত, ওয়াজিব নামাযে এবং যহরের নামাযের প্রথম সুন্নাতে, জুময়ার সালাতের প্রথম এবং শেষ সুন্নাতে। অন্যান্য নামাযের উভয় বসার বৈঠকে। (যেমন চার রাকাত সুন্নাত, আসরের নামায কিংবা রাতের নামায)। সালাম উচ্চারণ করা ওয়াজিব, (আসসালামু আলাইকুম যখন দুই দিকে মাথা ঘুরিয়ে সালাম দেওয়া হয়)। সালামের সময় উভয় ঘাড়ের দিকে তাকানো সুন্নাত। এবং মনযোগের সাথে তাকানো মুস্তাহাব। নামাযের কবুল হওয়া এবং পরিপূর্ণ' হওয়া নির্ভর করে খুণ্ড, তাকওয়া, মালায়ানি বন্ধ, তেরক একেসেল এবং ইবদাত। খুণ্ড অর্থ আল্লাহ্ তায়ালার ভয়, তাকওয়া অর্থ নয়টি অঙ্গ হারাম এবং মাকরুহ থেকে দূরে রাখা, মালায়ান এড়িয়ে চলা মানে এমন কথা না বলা যা দুনিয়া কিংবা আখিরাতের কোন উপকারে আসবেনা।তেরক একেসেল অর্থ নামাজের ভেতর অন্য চিন্তা বা অন্যকিছু পর্যবেক্ষণ পরিত্যাগ করা। ইবাদত অর্থ সবকাজ বন্ধ করে আযান-ই মুহাম্মাদী শোনার সাথে সাথে জামাতের দিকে মনোনিবেশ করা। নামাযে লক্ষ করার মত ছয়টি বিষয় রয়েছে, ইখলাস, তাফাক্কুর, খাওফ, রেযা, রুইয়াত এ তাকসির এবং মুজাহাদা। ইখলাস অর্থ খুলুস থাকতে হবে। যার অর্থ শুধু আল্লাহর জন্য নামায আদায় করতে হবে। তাফাক্কুর অর্থ নামাজের মাঝে বিষয়ে চিন্তা করা। খাওফ অর্থ আল্লাহ্ আজিমুসশানের ভয় করা। রেযা অর্থ আল্লাহ সুবহানা তায়ালার দয়ার ব্যপারে আশাবাদী হওয়া। রুইয়্যাত এ তাকছির অর্থ কারো অপরিপূর্ণ' হওয়ার বিষয়ে জানা। মুজাহাদা অর্থ নফস এবং শয়তানের সহিত বিরোধ। যখন আযান এ মুহাম্মদী দেওয়া হয় তখন ইন্রাফিলের শিঙ্গার ফুকের কথা স্মরণ হওয়া উচিত। যখন ওযু এবং নামাযের জন্য ওঠা হয় তখন কবর হতে ওঠার কথা মনে পড়ে। যখন তুমি মসজিদে যাবে তখন স্মরণ করবে যেন মহাহাশরে যাচ্ছো। মুয়াজ্জিন যখন ইকামাত দেয় এবং সবাই লাইনে দাঁড়ায়, তুমি মনে কর যেন মহাহাশরে একশত বিশটি লাইন দাড়িয়ে আছে এবং যার মধ্যে আশিটি উম্মাতে মুহাম্মদীর। তুমি ঈমাম এর সাথে নিজেকে মানিয়ে নাও এবং ঈমাম যখন ফাতিহায়ে শরীফ তিলাওয়াত শুরু করে তুমি কল্পনা কর যেন তোমার ডান পার্শে জান্নাত এবং বাম পার্শে জাহান্নাম, আজ্রাইল আলাইহিস সালাম পেছনে নিকটে দাঁড়ানো, বায়তুল্লাহ তোমার বিপরীতে, কবর সামনে এবং পুলসিরাত পায়ের নিচে। তুমি অবশ্যই চিন্তিত থাকবে তোমার সওয়াল জওয়াব সহজ হবে নাকি কঠিন হবে, তোমার ইবাদত তোমার জন্য মাথার তাজ হবে? তোমার কবরে আলো হবে নাকি এটি পুরান বস্তুর ন্যায় তোমার দাঁতের নিচে পিষ্ট হবে।তোমাদের সকল সঞ্চয় কত সামান্য। জৌলুসের নামে উপার্জিত তোমার সবকিছু মৃত্যু নামক ঝড় নিঃশেষ করে দেবে।