Hakikat Books
English

Chapter 29 / 73

নামাযের ওয়াজিবসমূহ

হানাফি মাযহাব অনুযায়ী নামাযের ওয়াজিবসমুহঃ সুবহানাকা... এরপরে অন্য কিছু তিলাওয়াত না করা, যখন জামাতে নামায আদায় করা হয়। ইমাম এবং একাকি নামায আদায়রত ব্যক্তির জন্য দুই রাকাত বিশিষ্ট ফরয নামাযের অন্তত একবার সুরা ফাতিহা পাঠ করা এবং অন্যান্য নামাযে প্রতি রাকাতে একবার সুরা ফাতিহা পাঠ করা। দুই রাকাত বিশিষ্ট ফরজ নামাযে প্রতি রাকাতে এবং তিন বা চার রাকাত বিশিষ্ট ফরয নামাযে প্রথম দুই রাকাতে এবং অন্য নামাযে প্রতি রাকাতে দমএ সুরা তিলাওয়াত সুন্নাত। তিন বা চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম দুই রাকাতে ফাতেহা শরিফ পড়া। একটা ফরয হতে অন্য ফরযে যাওয়া। দম এ সুরার পূর্বে ফাতিহা শরিফ পাঠ করা। প্রথম বৈঠক অর্থাৎ কাযা এ উলায় বসা। একটির পর অপর সেজদা করা। কাযা এ আখিরা অর্থাৎ শেষ বৈঠকে আত্যাহিয়্যাত পাঠ করা। সালাম ফেরানোর মাধ্যমে নামায শেষ করা। সালাতুল বিতর এ কুনুত দোয়া পাঠ করা। ঈদ এর সালাতে অতিরিক্ত তাকবির বলা।

তাদিল এ আরকানসমুহ যথাযথভাবে পালন করা। অর্থাৎ রুকুতে যাওয়ার পর বা রুকু থেকে দাড়িয়ে দুই সেজদার মাঝে এবং জলসায় বসা অবস্থায় কিছু সময় স্থিরভাবে অবস্থান করা। নামাযে এই ধিরস্থিরভাবে অবস্থানকে তুমানিনাত বলা হয়। তিলাওয়াতের সেজদা দেওয়া। নিজে সেজদার আয়াত তিলাওয়াত করলে অথবা ইমাম সাহেবকে তিলাওয়াত করতে শুনলে। প্রয়োজনে সেজদায়ে সাহু করা। চার রাকায়াত ফরয নামাযে তাকবিরে তাহিয়্যাত এর পর পরই কাযা এ উলায় বিলম্ব না করে দাড়িয়ে যাওয়া। সরবাবস্থায় ইমামকে অনুকরন করা। কাওল অনুযায়ী যেকোন ওজর ছাড়া জামাতে নামায আদায় করা। আরাফার দিনের ফযরের নামাযের পর হতে শুরু করে কুরবানির ঈদ এর চতুর্থ দিন সন্ধ্যার নামায পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরয নামাযের শেষে তাকবিরে তাশিক পাঠ করা। (যা অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের বাইশ নম্বর অধ্যায়ে বর্ণিত রয়েছে)

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail